কারাগারের উঁচু দেয়ালের ভেতরে বন্দি বাবা। বাইরে ভোটের মাঠে বাড়ি বাড়ি ঘুরে বাবার জন্য ভোট চাইছেন মেয়ে। বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের ভোটাররা এমনই এক মানবিক গল্পের সাক্ষী হচ্ছেন। এই আসনে জাতীয় পার্টির প্রার্থী তিনবারের সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু বর্তমানে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দি। তার অনুপস্থিতিতে নির্বাচনি প্রচারের পুরো দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন মেয়ে হাবিবা কিবরিয়া।
নির্বাচনি মাঠে হাবিবার উপস্থিতি চোখে পড়ার মতো। কোথাও উঠান বৈঠক, কোথাও পথসভা করছেন। সব জায়গায় তিনি একটি বার্তা দিচ্ছেন। তার ভাষায়, ‘এটি শুধু রাজনৈতিক লড়াই নয়, এটি একজন মেয়ের বাবাকে ফিরিয়ে আনার সংগ্রাম।’ ঢাকায় সংসার, পাঁচ বছরের সন্তান এবং শ্বশুর-শাশুড়িকে রেখে তিনি এখন বাবুগঞ্জ ও মুলাদীর গ্রাম-গঞ্জে দিন কাটাচ্ছেন।
পরিবার সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর গোলাম কিবরিয়া টিপুর বিরুদ্ধে ১০টি মামলা হয়। এরপর হলফনামা দাখিলের পর ১৩ জানুয়ারি আরও একটি মামলা হয়। সব মিলিয়ে তার বিরুদ্ধে ১১টি মামলা রয়েছে। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় নাগরিকত্বসংক্রান্ত বিষয়ে তার প্রার্থিতা সাময়িকভাবে স্থগিত করা হলেও পরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা যাচাই শেষে নিশ্চিত করেন–তার দ্বৈত নাগরিকত্ব নেই। ফলে প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়। এতে কর্মী-সমর্থকদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়।
নির্বাচনি আইন অনুযায়ী, ফৌজদারি অপরাধে অন্তত দুই বছর কারাদণ্ডে দণ্ডিত না হলে কোনো ব্যক্তির নির্বাচনে অংশ নিতে বাধা নেই। বিচারাধীন মামলায় বন্দি থাকা অবস্থায় এই আইনি সুযোগেই নির্বাচন করছেন গোলাম কিবরিয়া টিপু। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোটের আগে মুক্তি না মিললেও তিনি কারাগার থেকেই নির্বাচন পরিচালনা করবেন।
মাঠে প্রচারের ফাঁকে হাবিবা কিবরিয়া জানান, তিনি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করেন না। তার ভাষায়, ‘রাজনীতি যদি খেলায় পরিণত হয়, তাহলে সেই খেলার সবচেয়ে বড় শিকার আমার বাবা। মামলা, জামিন, আবার মামলা–এই বৃত্তের জবাব রাজপথে নয়, ভোটের মাধ্যমেই দিতে চাই।’
হাবিবা বলেন, ‘গোলাম কিবরিয়া টিপু শুধু একজন রাজনীতিক নন, তিনি একজন বাবা। একই সঙ্গে তিনি হাজার হাজার মানুষের আপনজন। কারও সঙ্গে রক্তের সম্পর্ক, কারও সঙ্গে আত্মার টান। সেই সম্পর্কের শক্তিকে কাজে লাগাতেই ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছি।’
প্রচারের সময় বাবার অতীত কর্মকাণ্ডের কথাও তুলে ধরেন হাবিবা। তিনি বলেন, ‘এমপি থাকাকালে বাবুগঞ্জ ও মুলাদীর বিভিন্ন হাটবাজারের খাজনা নিজের তহবিল থেকে পরিশোধ করে আমার বাবা সাধারণ মানুষকে ইজারাদারদের চাপ থেকে মুক্ত করেছিলেন। মাঠেঘাটে যেখানেই যাচ্ছি, বাবার উন্নয়ন দেখতে পাচ্ছি।’ তার বিশ্বাস, মানুষ এবার ভোট দিয়ে গোলাম কিবরিয়া টিপুকে জয়যুক্ত করবে এবং কারামুক্তির পথ খুলে দেবে।
এক বছরের বেশি সময় ধরে বাবার কারাবন্দি থাকার কথা জানাতে গিয়ে হাবিবার কণ্ঠে ক্ষোভ ফুটে ওঠে। তিনি বলেন, ‘একজন মানুষকে কারাগারে রাখা যায়, কিন্তু হাজার হাজার মানুষকে নয়। সরকার চাইলে বাবাকে কারাগারে রাখতে পারে, কিন্তু ভোটের মাধ্যমে জনগণই জবাব দেবে।’ কারাগারে থেকেও নির্বাচনে বিজয়ী হয়ে এলাকাবাসীর ভালোবাসায় বাবাকে ফুলের মালা দিয়ে ফিরিয়ে আনার দৃশ্য কল্পনা করেন বলেও জানান তিনি।
কর্মী-সমর্থকদের উদ্দেশে হাবিবা কিবরিয়া বলেন, নির্বাচনি মাঠে উত্তেজনা বা পাল্টা কথাবার্তায় না জড়ানোই সবচেয়ে ভালো পথ। অপমানজনক কথা শুনলেও ধৈর্য ধরে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন তিনি। তার ভাষায়, ‘এই লড়াইয়ে আবেগ নয়, শান্ত থাকাই সবচেয়ে বড় কৌশল।’

১৬ সেপ্টেম্বর, ২০২৬ ২০:০৩
পুলিশিং কার্যক্রম পরিচালনার অবকাঠামোগত সক্ষমতা আরো বাড়াতে, বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) বন্দর থানা ভবন (মেট্রো টাইপ-১) নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বন্দর থানা ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমদ সোহেল মঞ্জুর, এমপি।
এ সময় বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্সহ বরিশাল পুলিশের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী এবং বিএমপি কমিশনার বন্দর থানা পরিদর্শন করেন। এ সময় তারা থানার সার্বিক কার্যক্রম ও বিদ্যমান অবকাঠামোগত পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
নতুন থানা ভবন নির্মাণের মাধ্যমে বন্দর থানার প্রশাসনিক কার্যক্রম বাড়বে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

১৬ সেপ্টেম্বর, ২০২৬ ১৯:০৯
বিভিন্ন কাজের অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিষয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মঞ্জুর। তিনি বলেন, ‘অতীতে সংঘটিত দুর্নীতির বিষয়েও সরকার সজাগ রয়েছে।’
আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল নগরের বন্দর থানা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
আহম্মদ সোহেল মঞ্জুর বলেন, ‘দুর্নীতির বিরুদ্ধে আমরা জিরো টলারেন্সে আছি। বিভিন্ন কাজের অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিষয়ে তদন্ত শুরু হয়েছে। অতীতে সংঘটিত দুর্নীতির বিষয়েও সরকার সজাগ রয়েছে। ভবিষ্যতে কোনো কাজে যাতে অনিয়ম ও দুর্নীতি না ঘটে, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান কঠোর। এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।’
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে। মাদকের বিরুদ্ধেও সরকারের অবস্থান কঠোর।’
মাদক নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ইতোমধ্যে পিরোজপুর ও ঝালকাঠি জেলায় সভা হয়েছে জানিয়ে আহম্মদ সোহেল মঞ্জুর বলেন, পর্যায়ক্রমে দেশের সব জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সভা করা হবে। মাদক নিয়ন্ত্রণে প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাই সমন্বিতভাবে কাজ করছে। এ ক্ষেত্রে গণমাধ্যমসহ সবার সহযোগিতা কামনা করেন তিনি।
পরে প্রতিমন্ত্রী বরিশাল বন্দর থানা পরিদর্শন করেন। এ সময় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।’

১৬ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:২৫
বরিশালের উজিরপুর উপজেলা নির্বাহী প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ তুলে দুর্নীতি দমন কমিশনে (দুদক) লিখিত অভিযোগ করা হয়েছে। তার সরকারি উন্নয়ন কাজের তদারকিতে গাফেলতিসহ নানা অনিয়ম-দুর্নীতির তদন্ত ও বিচারের দাবিতে উজিরপুর উপজেলার ধামুরা গ্রামের বাসিন্দা আব্দুর রব হাওলাদারের ছেলে মো. মাছুম হাওলাদার দুদকের প্রধান কার্যালয়ে এ লিখিত আভিযোগ দিয়েছেন।
এতে তিনি আভিযোগ করেন উপজেলা প্রকৌশলী সুব্রত রায় উজিরপুরে দীর্ঘদিন ধরে কর্মরত থেকে বিভিন্ন অনিয়ম-দুর্নীতি সংক্রান্ত অপকর্মের সাথে জড়িত হয়ে পড়েছেন। তিনি উপজেলার বিভিন্ন এলাকায় ব্রিজ-কালভার্ট নির্মাণ, সড়ক নির্মাণ ও সংস্কারসহ বিভিন্ন কাজে ঠিকাদারের সঙ্গে যোগসাজসে সরকারের অর্থের অপচয়সহ নানা দুর্নীতি মূলক কর্মকান্ডের সাথে লিপ্ত রয়েছেন। যা তদন্ত করলেই প্রমান মিলবে। ১৩ সেপ্টেম্বর ঢাকার সেগুন বাগিচাস্থ দুদকের প্রধান কর্য্যলয়ে দুদক চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগটি করা হয়।
অভিযোগকারী মাছুম হাওলাদার বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দাপটের সাথে চাকুরি করা সুব্রত রায় তার তদারকিতে থাকা বিভিন্ন সড়ক, ব্রিজ ও কালর্ভাট নির্মাণে ঠিকাদারদের ব্যাপক অনিয়মকে অর্থের বিনিময়ে সহয়াতা করেন ।
বর্তমান সরকারের আমলেও তিনি উজিরপুরে একই ভাবে চাকুরি করছেন। তার কারনে রাষ্ট্রের অর্থের অপচয় হচ্ছে। যা দুর্নীতির শামিল। উপজেলার ধামুরা এলাকার বেশ কয়েকটি ব্রিজের পুরাতন মালপত্র নিয়েও তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তার তদারকিতে থাকা উপজেলার বিভিন্ন সরকারি উন্নয়নমূলক কাজের স্বচ্ছতা নিয়ে সাধারণ মানুষের মনে প্রশ্ন রয়েছে বলেও উল্লেখ করা হয়।
এসব অভিযোগ সত্য নয়, ভিত্তিহীন দাবি করে উজিরপুর উপজেলা প্রকৌশলী সুব্রত রায় বলেন, উপজেলার ধামুরা এলাকায়।নির্মিত একটি ব্রিজের সম্প্রতি সংযোগ সড়ক নির্মাণ করতে গেলে কিছু সম্পত্তির মালিকানা দাবি করে মাছুম হাওলাদার কাজে বাধা দেন। কাগজপত্রে দেখা যায় ওটা খাস সম্পত্তি।
তারপরেও বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই অংশের কাজ আপাতত বন্ধ রাখা হয়। ব্রিজের সংযোগ সড়কের এ সম্পত্তি নিয়ে ক্ষিপ্ত মাছুম হাওলাদার তাকে হয়রাণি ও তার পেশাগত ভাবমূর্তি ক্ষুন্ন করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে দুদকে এ অভিযোগ দিয়েছেন।’

২৯ জানুয়ারি, ২০২৬ ১১:৩২
কারাগারের উঁচু দেয়ালের ভেতরে বন্দি বাবা। বাইরে ভোটের মাঠে বাড়ি বাড়ি ঘুরে বাবার জন্য ভোট চাইছেন মেয়ে। বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের ভোটাররা এমনই এক মানবিক গল্পের সাক্ষী হচ্ছেন। এই আসনে জাতীয় পার্টির প্রার্থী তিনবারের সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু বর্তমানে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দি। তার অনুপস্থিতিতে নির্বাচনি প্রচারের পুরো দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন মেয়ে হাবিবা কিবরিয়া।
নির্বাচনি মাঠে হাবিবার উপস্থিতি চোখে পড়ার মতো। কোথাও উঠান বৈঠক, কোথাও পথসভা করছেন। সব জায়গায় তিনি একটি বার্তা দিচ্ছেন। তার ভাষায়, ‘এটি শুধু রাজনৈতিক লড়াই নয়, এটি একজন মেয়ের বাবাকে ফিরিয়ে আনার সংগ্রাম।’ ঢাকায় সংসার, পাঁচ বছরের সন্তান এবং শ্বশুর-শাশুড়িকে রেখে তিনি এখন বাবুগঞ্জ ও মুলাদীর গ্রাম-গঞ্জে দিন কাটাচ্ছেন।
পরিবার সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর গোলাম কিবরিয়া টিপুর বিরুদ্ধে ১০টি মামলা হয়। এরপর হলফনামা দাখিলের পর ১৩ জানুয়ারি আরও একটি মামলা হয়। সব মিলিয়ে তার বিরুদ্ধে ১১টি মামলা রয়েছে। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় নাগরিকত্বসংক্রান্ত বিষয়ে তার প্রার্থিতা সাময়িকভাবে স্থগিত করা হলেও পরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা যাচাই শেষে নিশ্চিত করেন–তার দ্বৈত নাগরিকত্ব নেই। ফলে প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়। এতে কর্মী-সমর্থকদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়।
নির্বাচনি আইন অনুযায়ী, ফৌজদারি অপরাধে অন্তত দুই বছর কারাদণ্ডে দণ্ডিত না হলে কোনো ব্যক্তির নির্বাচনে অংশ নিতে বাধা নেই। বিচারাধীন মামলায় বন্দি থাকা অবস্থায় এই আইনি সুযোগেই নির্বাচন করছেন গোলাম কিবরিয়া টিপু। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোটের আগে মুক্তি না মিললেও তিনি কারাগার থেকেই নির্বাচন পরিচালনা করবেন।
মাঠে প্রচারের ফাঁকে হাবিবা কিবরিয়া জানান, তিনি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করেন না। তার ভাষায়, ‘রাজনীতি যদি খেলায় পরিণত হয়, তাহলে সেই খেলার সবচেয়ে বড় শিকার আমার বাবা। মামলা, জামিন, আবার মামলা–এই বৃত্তের জবাব রাজপথে নয়, ভোটের মাধ্যমেই দিতে চাই।’
হাবিবা বলেন, ‘গোলাম কিবরিয়া টিপু শুধু একজন রাজনীতিক নন, তিনি একজন বাবা। একই সঙ্গে তিনি হাজার হাজার মানুষের আপনজন। কারও সঙ্গে রক্তের সম্পর্ক, কারও সঙ্গে আত্মার টান। সেই সম্পর্কের শক্তিকে কাজে লাগাতেই ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছি।’
প্রচারের সময় বাবার অতীত কর্মকাণ্ডের কথাও তুলে ধরেন হাবিবা। তিনি বলেন, ‘এমপি থাকাকালে বাবুগঞ্জ ও মুলাদীর বিভিন্ন হাটবাজারের খাজনা নিজের তহবিল থেকে পরিশোধ করে আমার বাবা সাধারণ মানুষকে ইজারাদারদের চাপ থেকে মুক্ত করেছিলেন। মাঠেঘাটে যেখানেই যাচ্ছি, বাবার উন্নয়ন দেখতে পাচ্ছি।’ তার বিশ্বাস, মানুষ এবার ভোট দিয়ে গোলাম কিবরিয়া টিপুকে জয়যুক্ত করবে এবং কারামুক্তির পথ খুলে দেবে।
এক বছরের বেশি সময় ধরে বাবার কারাবন্দি থাকার কথা জানাতে গিয়ে হাবিবার কণ্ঠে ক্ষোভ ফুটে ওঠে। তিনি বলেন, ‘একজন মানুষকে কারাগারে রাখা যায়, কিন্তু হাজার হাজার মানুষকে নয়। সরকার চাইলে বাবাকে কারাগারে রাখতে পারে, কিন্তু ভোটের মাধ্যমে জনগণই জবাব দেবে।’ কারাগারে থেকেও নির্বাচনে বিজয়ী হয়ে এলাকাবাসীর ভালোবাসায় বাবাকে ফুলের মালা দিয়ে ফিরিয়ে আনার দৃশ্য কল্পনা করেন বলেও জানান তিনি।
কর্মী-সমর্থকদের উদ্দেশে হাবিবা কিবরিয়া বলেন, নির্বাচনি মাঠে উত্তেজনা বা পাল্টা কথাবার্তায় না জড়ানোই সবচেয়ে ভালো পথ। অপমানজনক কথা শুনলেও ধৈর্য ধরে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন তিনি। তার ভাষায়, ‘এই লড়াইয়ে আবেগ নয়, শান্ত থাকাই সবচেয়ে বড় কৌশল।’
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ২১:৫৮
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১৮:৩৬
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:৫২
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:২১