০৪ ফেব্রুয়ারি, ২০২৬ ০২:৪৮
‘I Have a Plan, ১৭ বছরের প্রবাস জীবন শেষ করে গত ২৫ ডিসেম্বর বাংলাদেশে ফিরে রাজধানী ঢাকার ৩০০ ফিটে জনসমুদ্রে দাঁড়িয়ে এই একটি বাক্য ছুড়ে জনসাধারণের মাঝে তুমুল আলোচনায় এসেছিলেন তারেক রহমান। সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট সন্তান বিএনপির চেয়ারম্যান তারেকের উচ্চরিত এই ইংরেজি শব্দ নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে চুলচেরা বিশ্লেষণ শুরু হয়। এবং দেশের মিডিয়ায় ইতিবাচক লেখালেখি করলেও কলকাতার একচোখা গণমাধ্যম ‘রিপাবলিক বাংলা’ প্রচার করে তারেক রহমান ভারতকে বিপদে ফেলার বড় কোনো প্ল্যান নিয়ে এসেছেন। ভূমিপুত্র তারেক রহমান নির্বাচনী সফরে বিভিন্ন স্থানে গিয়ে জনসমাবেশ আগামীদিনে দেশ নিয়ে বহুমুখী উন্নয়ন করাসহ পরিকল্পনার গ্রহণের কথা জানালেও ‘আই হ্যাভ এ প্ল্যান’ কি কি আছে তা এখনও খোলাসা করেননি। বুধবার দীর্ঘ ২০ বছর পরে কীর্তনখোলার তীর জনপদ বরিশালের মাটিতে পা রাখবেন জিয়াপুত্র তারেক রহমান, এদিন বান্দরোডস্থ ঐতিহাসিক বেলসপার্ক মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত নির্বাচনী সমাবেশে লাখো মানুষের উপস্থিতিতে তিনি ভাষণ দেবেন। এই সমাবেশে বিএনপির শীর্ষনেতৃত্ব তারেক রহমান তার প্ল্যান বরিশালবাসীর কাছে তুলে ধরবেন কী না তা নিয়েও আলোচনার শেষ নেই।
নির্বাচনপূর্ব বিএনপির শীর্ষ নেতৃত্ব তারেক রহমানের আগমনকে ঘিরে বরিশালের নেতাকর্মীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। দুদিন যাবত বরিশাল শহরসহ উপজেলাগুলোতে ট্রাকে ঘুরে ঘুরে তারেক রহমানের নামসংবলিত গান বাজিয়ে তার আগমনের বার্তা দেওয়া হচ্ছে। পাশাপাশি ধানের শীষ প্রতীকে ভোটও প্রার্থনা করা হয়।
ধারনা করা হচ্ছে, বুধবার ‘বাংলার ভূমিপুত্র’ তারেক রহমান তার বক্তব্যে বরিশাল তথা গোটা দক্ষিণাঞ্চলের উন্নয়ন এবং সমস্যা-সম্ভবনা নিয়ে কথা বলতে পারেন। বরিশালবাসীর প্রত্যাশাও এমনটাই। তবে এর বাইরে তার কোনো নির্দিষ্ট প্ল্যান নিয়ে আলোচনায় সরব হবেন কী না তা স্থানীয় বিএনপির নেতাকর্মীরা নিশ্চিত বলতে পারছে না।
বিশ্বজুড়ে নাগরিক অধিকার আন্দোলনের অন্যান্য প্রতীক যুক্তরাষ্ট্রের মার্টিন লুথার কিং জুনিয়র বলেছিলেন, ‘I Have a Dream.’। ২৫ ডিসেম্বর বাংলাদেশের মাটিতে নেমে ঢাকার ৩০০ ফিটে আনুমানিক অর্ধকোটি মানুষের মধ্যে দাঁড়িয়ে নেতা তারেক রহমান কর্মীদের উদ্দেশ করে যুক্তরাষ্ট্রে অবিসংবাদিত নেতা লুথার কিংয়ের নাম উচ্চরণ করার পাশাপাশি বলেছিলেন, ‘I Have a Plan’
রাজনৈতিক বোদ্ধারা বলছেন, এই দুটি বাক্যের মধ্যকার পার্থক্য শুধু অর্থগত নয়, বরং বাক্য দুটিও ভিন্ন দুটি সময়ের বাস্তবতাকে তুলে ধরে। মার্টিন লুথার কিংয়ের ‘ড্রিম’ জন্ম নেয় শ্রেণিবৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ের প্রশ্নে আর ‘প্ল্যান’ জন্ম নেয় রাষ্ট্রভাঙনের ঝুঁকির মুহূর্তে।
নেতা তারেক রহমান লন্ডন থেকে ফিরে গত ২৫ ডিসেম্বর বাংলাদেশ বিএনপির ৩১ দফার স্বপক্ষে সভা-সমাবেশে বক্তব্য রাখলেও ‘আই হ্যাভ এ প্ল্যান’ এই বাক্যটির অন্তরালে কি লুকায়িত আছে তা নিয়ে রাজনৈতিব মহলে কৌতুহলের শেষ নেই। এবং তিনি দীর্ঘ এক মাস ধরে দেশের বিভিন্ন জেলা ও বিভাগীয় শহরে সমাবেশে ইতিবাচক ও জনস্বার্থমূলক বক্তব্য রেখে প্রতিনিয়ত মিডিয়ার শিরোনাম হচ্ছেন, মানুষও তার প্রতি আগ্রহ দেখাচ্ছেন।
স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান এবং আপসহীন নারী নেত্রী খালেদা জিয়াপুত্র বুধবার বরিশাল বিএনপির নির্বাচনী সমাবেশে দক্ষিণাঞ্চলের উন্নয়ন পরিকল্পনা নিয়ে কথা বলতে পারেন। সেক্ষেত্রে তিনি প্ল্যান প্রকাশ অপেক্ষা বেশি মাত্রায় গুরুত্ব দিয়ে এই অঞ্চলের মানুষের প্রাপ্তি এবং প্রত্যাশার হিসেব জানতে চাইতেও পারেন বলে কেউ কেউ মনে করছেন।
এই আলোচনায় অগ্রাধিকার পেতে বরিশাল-ঢাকা মহাসড়ক ৪ বা ৬ লেনে উন্নীত করা এবং বাইপাসসহ ভাঙা-বরিশাল হয়ে কুয়াকাটা পর্যন্ত রেললাইন স্থাপনের বিষয়টি। বর্তমান সময়ে বরিশাল-ঢাকা সরু মহাসড়কটিতে যে প্রতিনিয়ত প্রাণহানি ঘটছে তা সম্পর্কে নেতা তারেক রহমানও অবগত আছেন। এবং বরিশাল বিএনপির নেতারা এই বিষয়টি তাকে অনেক আগেই অবগত করেছেন বলে জানা গেছে।
মঙ্গলবার বিকেলের আগেই বেলসপার্ক মাঠে মঞ্চ তৈরির কাজ শেষ হয়। এর আগে দুপুরে নেতাকর্মীদের আনাগোনায় মাঠটি লোকে লোকারণ্য হয়ে যায়। সেই সময় স্থানীয় বিএনপির শীর্ষ নেতারা সমাবেশস্থল পরিদর্শন করেন।
কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন সমাবেশস্থল পরিদর্শনে গিয়ে জানান, তাদের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এখন নেতা তারেক রহমানকে বরণ করার অপেক্ষা। তবে এই নারী নেত্রীও তার নেতা তারেক রহমান দক্ষিণাঞ্চল নিয়ে কি প্ল্যান করে রেখেছেন তা সম্পর্কে আগাম কিছু বলতে চাইছেন না বা বলতে পারছেন না। তারেক রহমানের এই সমাবেশে কয়েক লাখ সাধারণ মানুষের উপস্থিতি ঘটবে এবং বরিশাল শহরটি লোকে লোকারণ্য হয়ে যাবে মন্তব্য করেন শিরিন।
অনুরূপ মন্তব্য করেন বরিশাল মহানগর বিএনপির সদস্যসচিব জিয়া উদ্দিন সিকদার এবং একই কমিটির যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিনসহ শীর্ষস্থানীয় নেতারা। মঙ্গলবার গভীর রাতে মহানগর বিএনপির এই দুই নেতা জানান, সন্ধ্যার পর থেকেই দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা এবং উপজেলা থেকে কর্মী-সমর্থকেরা মাঠে অবস্থান নেন। অবশ্য এর দুদিন আগে অর্থাৎ সোমবার থেকে বরিশালের অধিকাংশ হোটেলগুলোতে অবস্থান নেন জেলা-উপজেলার শীর্ষ নেতারা।
সবকিছু মিলিয়ে বলা যায়, দুই দশক পরে বরিশালে তারেক রহমানের আগমনে বিএনপির নেতাকর্মী-সমর্থকদের মধ্যে এক ধরনের উৎসবের আবহ বিরাজ করছে। এবং বরিশাল তথা দক্ষিণাঞ্চল নিয়ে তাদের নেতা কি প্ল্যান রেখেছেন তা শোনার অধির আগ্রহ নিয়ে অপেক্ষায় আছেন। কিন্তু বাংলার ভূমিপুত্র তারেক রহমান পূর্বে ঘোষিত ৩১ দফার বাইরে দেশ নিয়ে নতুন কি প্ল্যান এই বিষয়টি আদৌ বরিশালের সমাবেশে পরিস্কার করবেন কী না তা নিশ্চিত বলা সম্ভব হচ্ছে না।
রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, বরিশাল তথা গোটা দক্ষিণাঞ্চলের সমস্যা এবং সম্ভবনাগুলো সম্পর্কে তারেক রহমান যেহেতু অবগত আছেন, বিশেষ করে বরিশাল-ঢাকা মহাসড়ক ৪ বা ৬ লেনে উন্নীত করার বিষয়টি নিয়ে তিনি নিজেও ভাবছেন। সেক্ষেত্রে জিয়াপুত্র তারেক মহাসড়ক বহু লেনে উন্নীত করাসহ ভাঙা টু কুয়াকাটা পর্যন্ত রেললাইন স্থাপন নিয়ে বরিশালবাসীর কাছে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরতে পারেন। পাশাপাশি স্থানীয় নেতাকর্মীদের বিভাজন বা বিভক্তি ভুলে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের প্রার্থী বিজয়ী করার ক্ষেত্রে কর্মী-সমর্থকদের অঙ্গীকার বা শপথ করানোর সিদ্ধন্তে যাওয়ার সম্ভবনাও থাকছে।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বরিশাল সদর আসনের এমপি প্রার্থী মজিবর রহমান সরোয়ার বলেন, নেতা তারেক রহমান ২৫ ডিসেম্বর বাংলাদেশ নিয়ে তার মহাপরিকল্পনার কথা আছে বলে জানিয়েছেন। কিন্তু সেখানে কি কি পরিকল্পনা রয়েছে, তা খোলসা না করে তিনি কৌশল হিসেবে বলেছেন, ‘আই হ্যাভ এ প্ল্যান’। এই একটি শব্দ বিরোধী রাজনৈতিক শিবিরকে ঘোর টেনশনে ফেলে দিয়েছে এবং দেশের সাধারণ মানুষকে নতুন করে স্বপ্ন দেখিয়েছে। আসন্ন ত্রয়োদশ নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে ‘ ‘I Have a Plan’ এই ইংরেজি ছোট্ট শব্দের ব্যাপকতা হয়তো দেশবাসী দেখতে পাবেন মন্তব্য করেন বর্ষীয়ান রাজনৈতিক সরোয়ার।’
লেখক
হাসিবুল ইসলাম
সভাপতি, নিউজ এডিটরস্ কাউন্সিল, বরিশাল।
ইমেল: bslhasib@gmail.com, মোবাইল: +৮৮০১৭১১-৫৮৬৯৪০।

২৫ জানুয়ারি, ২০২৬ ১৭:২০
কপোতাক্ষের স্নিগ্ধ জলরাশি সেদিন হয়তো জানত না যে, তার কোল ঘেঁষেই জন্ম নিচ্ছে এক মহাকাব্যিক বিদ্রোহ। সাগরদাঁড়ির সেই শান্ত প্রহরটি ছিল মূলত দুই শতাব্দীর এক নিবিড় সন্ধিস্থল—যেখানে জীর্ণ মধ্যযুগ শেষ নিশ্বাস ত্যাগ করছে আর আধুনিকতার অস্থির সূর্যোদয় ঘটছে দিগন্তে। ১৮২৪ সালের ২৫ জানুয়ারি যখন মাইকেল মধুসূদন দত্তের প্রাদুর্ভাব ঘটে, তখন তা কেবল এক কবির জন্ম ছিল না; বরং তা ছিল শেকড় ও শিখরের দ্বন্দ্বে এক মহাকাব্যিক পথিকের অবিনাশী আখ্যানের সূচনা। তাঁর এই আবির্ভাব প্রাচ্য ও পাশ্চাত্যের সেই ঐতিহাসিক সংঘর্ষের নাম, যার স্ফুলিঙ্গ পরবর্তীকালে বাংলা সাহিত্যের চিরচেনা মানচিত্রকে চিরতরে বদলে দিয়েছিল। হিন্দু কলেজের করিডোরে ডিরোজিয়ান মুক্তবুদ্ধির যে হাওয়া তাঁর কিশোর মনে লেগেছিল, তা তাঁকে শিখিয়েছিল দেবতাকে নয়, মানুষকে পূজা করতে; আর অনুকরণকে নয়, বরং মৌলিক সৃষ্টিকে আলিঙ্গন করতে। ১৮৪৩ সালে খ্রিষ্টধর্ম গ্রহণ করা ছিল মূলত ঔপনিবেশিক ভারতের এক প্রদীপ্ত তরুণের সামাজিক শৃঙ্খল ও সামন্ততান্ত্রিক জড়ত্ব ভাঙার এক চরমপন্থী প্রকাশ। মাইকেল যখন নাম পরিবর্তন করে নিজের সত্তাকে এক ‘বৈশ্বিক নাগরিক’ পরিচয়ের সাথে যুক্ত করতে চেয়েছিলেন, তখন তিনি হয়তো জানতেন না যে, বিশ্বনাগরিক হওয়ার প্রথম শর্তই হলো নিজের শিকড়ের গভীরতাকে উপলব্ধি করা।
মধুসূদনের এই বিশ্বনাগরিক হয়ে ওঠার নেপথ্যে ছিল তাঁর অসামান্য ভাষাগত পাণ্ডিত্য। হিব্রু, গ্রিক, ল্যাটিন থেকে শুরু করে আধুনিক ইউরোপীয় প্রায় এক ডজন ভাষায় ব্যুৎপত্তি তাঁকে বিশ্বের ধ্রুপদী সাহিত্যের মূল নির্যাস আস্বাদনের সুযোগ দিয়েছিল। এই ভাষাগত বহুত্ববাদই (Multilingualism) তাঁকে সাহস জুগিয়েছিল বাংলা ভাষার আটপৌরে কাঠামোর ওপর হোমার-ভার্জিল-দান্তের ধ্রুপদী গাম্ভীর্য আরোপ করতে। তিনি কেবল অমিত্রাক্ষর ছন্দেই সীমাবদ্ধ থাকেননি, বরং পেত্রার্কীয় ঢঙে বাংলায় প্রথম 'সনেট' বা চতুর্দশপদী কবিতার প্রবর্তন করে নিজের ভুল ও আত্মোপলব্ধির এক অনন্য দর্পণ তৈরি করেছিলেন। মাদ্রাজের দারিদ্র্যপীষ্ট জীবন থেকে ফ্রান্সের ভার্সাইয়ের নির্বাসিত দিনগুলো তাঁকে সেই ধ্রুব সত্যের মুখোমুখি দাঁড় করিয়েছিল যে—বিশ্বকে জানতে হলে ভাষার বৈচিত্র্য প্রয়োজন, কিন্তু নিজেকে চিনতে হলে প্রয়োজন নিজের মাতৃভাষা।
কবির ব্যক্তিগত জীবনের ট্র্যাজেডি ছিল তাঁর মহাকাব্যিক সৃজনের এক অবিচ্ছেদ্য সমান্তরাল আখ্যান। রেবেকা ম্যাকট্যাভিস ও এমিলিয়া হেনরিয়েটার ত্যাগ ও সান্নিধ্য তাঁর সৃষ্টির অন্তরালে এক ধ্রুপদী করুণ রস সঞ্চার করেছে। তবে মধুসূদনের জীবনে এই নারীদের ভূমিকা কেবল ব্যক্তিগত আবেগ নয়, বরং তাঁর 'বীরাঙ্গনা' কাব্যের আধুনিক ও প্রতিবাদী নারী চরিত্রগুলোর অবচেতন প্রেরণা হিসেবে কাজ করেছে। ১৮৭৩ সালে হেনরিয়েটার মৃত্যুর মাত্র তিন দিন পর কবির প্রয়াণ ঘটে—ইতিহাসের এই নির্মম পরিসমাপ্তি যেন তাঁর নিজের রচিত কোনো মহাকাব্যিক ট্র্যাজেডিরই এক জীবন্ত রূপায়ন।
বিশ্বসাহিত্যের নিরিখে মধুসূদনের শ্রেষ্ঠত্ব নিহিত তাঁর প্রথাগত চিন্তাকে ভেঙে নতুন করে গড়ার বা 'বিনির্মাণবাদী' (Deconstructive) দৃষ্টিভঙ্গিতে। ১৮৬১ সালে প্রকাশিত ‘মেঘনাদবধ কাব্য’ কেবল একটি মহাকাব্য নয়, এটি ছিল আর্য-অনার্য দ্বন্দ্বে প্রাচ্যের তথাকথিত 'অসুর' বা রাবণকে এক আধুনিক বীর হিসেবে প্রতিষ্ঠিত করার প্রথম বৌদ্ধিক লড়াই। মূলত মধুসূদনের বিদ্রোহ কেবল ছন্দের ছিল না; এটি ছিল দেবকেন্দ্রিক সাহিত্য থেকে মানুষের জয়গানে উত্তরণের প্রথম মহাকাব্যিক বিপ্লব। মিল্টন তাঁর ‘প্যারাডাইস লস্ট’-এ স্যাটানকে বিদ্রোহী করলেও শেষ পর্যন্ত ঐশ্বরিক শক্তির শ্রেষ্ঠত্বই বিজয়ী করেছেন; এমনকি হোমার বা দান্তের মহাকাব্যেও দৈব বিধানই ছিল চূড়ান্ত। কিন্তু মধুসূদন সচেতনভাবে প্রথাগত দেবতাকে হীনবল করে রাবণের দেশপ্রেম ও মানবিক সত্তাকে মহিমান্বিত করেছেন—যা পাশ্চাত্যের একপেশে দৃষ্টিভঙ্গি বা 'ওরিয়েন্টালিজম'-এর বিপরীতে এক শক্তিশালী প্রতিবাদ। তিনি প্রহসন থেকে নাটক এবং মহাকাব্য থেকে সনেট—সবখানেই মধ্যযুগীয় স্থবিরতা ভেঙে প্রবর্তন করেছিলেন এক 'সেক্যুলার হিউম্যানিজম' বা ইহজাগতিক মানবতাবাদ, যেখানে ঈশ্বর নয়, মানুষই হয়ে উঠেছে সকল শিল্পের কেন্দ্রবিন্দু।
বর্তমান বিশ্বায়নের যুগে মধুসূদনের প্রাসঙ্গিকতা আজও অম্লান তাঁর 'ডায়াসপোরা চেতনা' বা ঘর ও বাহিরের অন্তহীন দ্বন্দ্বে—যা আজ বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা কোটি কোটি অভিবাসী মানুষের আত্মপরিচয়ের সংকটকে ধারণ করে। তিনি আমাদের শিখিয়েছেন কীভাবে পাশ্চাত্য শিক্ষাকে পরম মমতায় আত্মস্থ করে মনস্তাত্ত্বিক 'ডিকলোনাইজেশন' বা পরাধীন মানসিকতা থেকে মুক্ত হয়ে নিজের 'কপোতাক্ষ' বা শিকড়ের কাছে ফিরে আসতে হয়। ১৮৭৩ সালের ২৯ জুন নিঃস্ব অবস্থায় আলিপুর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করা এই মহাকবি আজও আমাদের মনে করিয়ে দেন যে, সৃজনশীল বিদ্রোহ ছাড়া কোনো জাতির আধুনিকতা পূর্ণতা পায় না।
পাশ্চাত্যের দর্পণ ছুঁয়ে প্রাচ্যের শিকড়ে ফেরার এক মহাকাব্যিক পথিকের নাম মাইকেল মধুসূদন দত্ত। তাঁর কলম কেবল অমিত্রাক্ষরের ছন্দ বুণেনি, বরং ঔপনিবেশিক আধুনিকতার ভেতর দাঁড়িয়ে বদলে দিয়েছিল একটি পরাধীন জাতির সাহিত্যিক রুচি ও আত্মপরিচয় খোঁজার গভীর দর্শন। বিশ্বসাহিত্যের মানচিত্রে তিনি কেবল এক ধূমকেতু নন, বরং আধুনিক বাংলা সাহিত্যের সেই ধ্রুবতারা, যা আজও আমাদের শেকড় ও শিখরের দ্বন্দ্বে পথ দেখায়। তিনি চেয়েছিলেন 'পাশ্চাত্যের মিল্টন' হতে, অথচ নিয়তির কী নির্মম পরিহাস—আজ তিনি আমাদের কাছে অমর হয়ে আছেন ‘বাংলার মধুসূদন’ হিসেবেই।
বাহাউদ্দিন গোলাপ
(ডেপুটি রেজিস্ট্রার, বরিশাল বিশ্ববিদ্যালয়, b_golap@yahoo.com।

১৭ সেপ্টেম্বর, ২০২৫ ১৮:৩১
হেনরী স্বপন>> জাতিধর্ম নির্বিশেষে ব্যবহৃত উন্মুক্ত পানীয় জলের চাহিদা মেটানোর জন্য বিবিরতালাব (তালাব: ফার্সি শব্দ- জলাশয়) খনন করা হয়েছিল। কালক্রমে এটি এখন বিবিরপুকুর হয়ে বরিশালবাসীর আত্মার অংশ হয়ে উঠেছে। বরিশালবাসীর সুপেয় জলের অভাব মোচনের জন্য জনদরদী জিন্নাত বিবি আঠারোশতকে এই পুকুরটি খনন করেছিলেন, বলে জানা যায়। এই পুকুরের চারপাশে ৪টি ঘাটলা ছিল। তখন সেই ঘাট থেকে বরিশালের সকল ধর্মের সব মানুষ খাবার পানি সসরবরাহ করতেন। কেউ স্নান করত না এবং ধোয়াকাচার কাজও হত না। সে সময় এই নিয়গুলো কঠোরভাবে পালিত হতো। যেহেতু তৎকালীন সময় রাখালবাবুর পুকুর থেকে কেবল হিন্দু সম্প্রদায়ের লোকেরা খাবার জল সসরবরাহ কতে পারতেন। কিন্তু বিবিরতালাব থেকে সকল সম্প্রদায়ের সব মানুষ এই পুকুরের পানি খাবার পানি হিসেবে ব্যবহার করতে পারত। তাই, এই পুকুরটিকে অসামপ্রদায়িক চেতনার উল্লেগযোগ্য নিদর্শনও বলা যায়।
এই জলাশয় খনন করে জেন্নাত বিবি ব্রিটিশ সরকারের সঙ্গে এমোন একটি ট্রাস্টি দলিলও করে প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন যে, “পুকুরটি কেনোদিন ভরাট করা যাবে না, এর চাপাশের ঘাটলায় গোসল, সাবান সোডার ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। জলাশয়ের পানি পরিস্কার রাখতে হবে এবং পাড়ঘেঁষে কোনও ইমারত, দেয়াল, তোরণ নির্মাণ করে পুকুরের সৌন্দর্য ক্ষুন্ন হয়, এমনও কিছুই করা যাবে না।”
যেহেতু, ১৯০০-১৯০৮ খ্রিস্টাব্দের ভূমি জরিপে জিন্নাত ও কেরি’র নামোল্লেখ আছে। সরকারের জাজেস সেরেস্তায় খুঁজলে এই চুক্তির দলিলও পাওয়া যাবে, হয়তো। অথচ, বরিশাল সিটি কর্পোরেশন এবং স্থানীয় মহল্লাবাসী ও অগণিত ফাস্টফুড ব্যবসায়ী কেউ চুক্তির কিছুই মানছে না। বরং এরাই দিনের পর দিন ঐতিহ্যবাহী এই পুকুরের সৌন্দর্যকে গলাটিপে হত্যা করছে। কেননা, সিটি কর্পোরেশনের কর্তারা অর্থের বিনিময়ে মোবাইল কোম্পানির স্থায়ী বিলবোর্ড স্থাপনরে মাধ্যমে পুকুরটির যতোটা শোভা বিনষ্ট করেছনে। ততধিক উচ্ছিষ্ট খাবারের বর্জ্য ফেলে এটিকে দুর্গন্ধময় জলাশয়ে পরিণত করছে, তেমনি এর চারপাশে যত্রতত্র বিলবোর্ড, দলীয় পোস্টার ফেস্টুনে কতিপয় রানৈতিক নেতাদের ছবিতে ছবিতে সয়লাব করে, পুকুরটির স্বাভাবিক অঙ্গছেদন এবং শোভা বিনষ্ট করছেন।
সম্প্রতি বর্তমানে বরিশাল সিটি করপোরেশন নগর ভবনের আধিপতি মো. রায়হান কাওছার সাহেব এককালে যে বিবিরতালাবের সুপেয় জলে আমাদের জীবনের তৃষ্ণা মিটেছে, সেই পুকুরের জলে ঝলমলে সূর্যের আলোর রোশনাই ফেরাতে এর চারপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ নিয়েছেন। রাজনৈতিক দখলদারদের আমলা নির্ভরতা ও দলীয় হামটি-ডামটির তোয়াক্কা না করে, বরিশালবাসীর প্রাণভোমরা পুকুরটির সেই তিলত্তোমা রূপÑ স্বঅবয়বে স্বমহিমায় ফিরিয়ে আনতে তিনি যে, ঈর্ষণীয় এবং অনন্য ন্যায়পালের উদ্যোগের মতোই মহান কাজ করে চলেছেন এজন্য সিটিবাসী আপনাকে মনেও রাখবে বহুকাল।
লেখক : কবি ও প্রাবন্ধিক, বরিশাল।

২৬ জুলাই, ২০২৫ ১৩:০৪
ঢাকা-বরিশাল-ঢাকা রুটে বাংলাদেশ বিমানের সর্বশেষ ফ্লাইটটিও আজ বন্ধ হয়ে গেলো। এর আগে বন্ধ হয়েছিল ইউএস-বাংলা এয়ারলাইন্স এবং নভো এয়ারের বিমান। আমার কাছে এই ঘটনা অত্যন্ত বেদনাদায়ক হলেও অপ্রত্যাশিত ছিল না। ২০২২ সালের জুন মাসে পদ্মাসেতু চালু হওয়ার পরেই ভবিষ্যৎবাণী করেছিলাম- 'বরিশাল রুটে বিমানে যাত্রী কমতে কমতে একদিন সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে।' বাবুগঞ্জের একজন গুণীজন অবশ্য আমার সাথে চ্যালেঞ্জ করে বলেছিলেন- 'বিমানের যাত্রীরা বাসে চড়বে না। তাই লঞ্চের যাত্রী কমলেও বিমানের যাত্রী কমবে না। বিমান কখনোই বন্ধ হবে না।' ২০২২ সালে পদ্মাসেতু চালুর সময় ঢাকা-বরিশাল-ঢাকা রুটে সরকারি বাংলাদেশ বিমান এবং বেসরকারি ইউএস-বাংলা ও নভো এয়ারের তিনটি ফ্লাইট নিয়মিত চলাচল করতো। এরমধ্যে ইউএস-বাংলা প্রতিদিন সকালে এবং বিকালে ডবল ট্রিপ দিতো। তবুও আগাম বুকিং করে না রাখলে টিকেট পাওয়া যেতো না। তখন সেই অবস্থা দেখেই হয়তো তিনি চ্যালেঞ্জ করেছিলেন। কিন্তু আজ ৩ বছরের মাথায় যাত্রী সংকটে একে একে ৩টি এয়ারলাইন্সের বিমানই বন্ধ হয়ে গেছে।
বিমানের পাশাপাশি পদ্মাসেতুর বিরাট প্রভাব পড়েছে বরিশালের নৌপথেও। ঢাকা-বরিশাল-ঢাকা নৌপথে প্রতিদিন চলাচলকারী বিলাসবহুল ৯-১০টা লঞ্চ থেকে যাত্রী কমতে কমতে এখন মাত্র ২টা লঞ্চে নেমেছে। রোটেশন পদ্ধতিতে প্রতিদিন ২টি লঞ্চ চললেও তাতে বিশেষ উপলক্ষ্য ছাড়া আশানুরূপ যাত্রী নেই। এই বাস্তবতা অনুধাবন করেই আমি সেদিন চ্যালেঞ্জ করে বলেছিলাম- 'পদ্মাসেতু চালুর পরে বরিশালে যদি ভারী শিল্প প্রতিষ্ঠান এবং বাণিজ্যিক কলকারখানা গড়ে না ওঠে তাহলে লঞ্চশিল্প হুমকির মুখে পড়বে এবং বরিশালে বিমান টিকবেই না।' শুধু পর্যটন কুয়াকাটাকে বেইজ করে ঢাকা-কুয়াকাটার মধ্যবর্তী জায়গা বরিশালে একটি বিমানবন্দর টিকে থাকার যৌক্তিক কোনো কারণ নেই। এই বিমানবন্দরের অবস্থান যদি পটুয়াখালী জেলার যেকোনো সুবিধাজনক স্থানে হতো তাহলে এটা কুয়াকাটা সমুদ্র সৈকত এবং পায়রা বন্দরের কল্যাণে মাথা উঁচু করেই টিকে থাকতো। বরিশালে ইকোনমি জোন অর্থাৎ শিল্পপ্রতিষ্ঠান ভিত্তিক অর্থনৈতিক অঞ্চল তৈরি না হলে বরিশালে বিমান টিকবে না এটা বুঝতে অর্থনীতি বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই।
বরিশাল বিভাগীয় শহর হলেও এখানে কোনো বেসরকারি শিল্প প্রতিষ্ঠান, কলকারখানা কিংবা সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা না থাকায় এই অঞ্চলে ভিআইপি-সিআইপিদের যাতায়াত নেই বললেই চলে। তাহলে ৪ থেকে ৫ হাজার টাকা ভাড়া দিয়ে বিমানে চড়বে কারা? বিমানে সাধারণ যাত্রী উঠবে কেন? শখ পূরণ করতে ৪-৫ হাজার টাকা ভাড়া দিয়ে কয়দিন সাধারণ মানুষ বিমানে চড়তে পারে? তাছাড়া কুয়াকাটার পর্যটকরা বিমানে উঠলে তাদের মিরপুর কিংবা মতিঝিল থেকে ঢাকার উত্তরা বিমানবন্দরে যেতে সময় লাগে ৩ ঘন্টা। আবার বরিশাল বিমানবন্দরে নেমে কুয়াকাটা যেতেও লাগে প্রায় আড়াই থেকে ৩ ঘন্টার বেশি। তাহলে পর্যটকরা তাদের কুয়াকাটা ভ্রমনের জন্য বিমানের অর্ধেক পথকে কেন বেছে নেবেন? পদ্মাসেতু চালুর পরে বরিশাল থেকে সড়কপথে রাজধানীর প্রাণকেন্দ্র গুলিস্তান বা মতিঝিল যেতে সময় লাগে সাড়ে ৩ ঘন্টা। এদিকে ঢাকার উত্তরায় বিমানবন্দরে নেমে যানজটের কারণে গুলিস্তান কিংবা মতিঝিল আসতে পিক আওয়ারে কখনো কখনো সময় লাগে ৩ ঘন্টার বেশি। বিমানে আকাশপথে বরিশাল থেকে ঢাকা যেতে মাত্র ২০ মিনিট সময় লাগলেও ঢাকার উত্তরা বিমানবন্দরে নেমে মতিঝিল, গুলিস্তান বা মিরপুরের গন্তব্যে যেতে সময় লাগে কমপক্ষে ২ থেকে কখনো ৩ ঘন্টার বেশি। একই সময়ে বরং সড়কপথে পদ্মাসেতুর উপর দিয়ে বরিশাল চলে আসা সহজ। তাহলে কোন সুবিধার জন্য যাত্রীরা বিমানকে বেছে নেবেন?
বিমানের নিয়মিত যাত্রীরা এখন পদ্মাসেতু পাড়ি দিয়েই নিজের প্রাইভেট কার নিয়ে ৩ থেকে সাড়ে ৩ ঘন্টায় বরিশাল চলে আসেন। যারা নিজের গাড়ি বরিশাল আনেন না তারা আসেন বিলাসবহুল সোহাগ পরিবহনের অত্যাধুনিক স্ক্যানিয়া বাস কিংবা গ্রীণলাইনের ভলভো গাড়িতে। অভ্যন্তরীণ ঢাকা-বরিশাল-ঢাকা রুটে চলাচলকারী ৬৭-৭০ আসনের বিমানগুলোর সিটের চেয়ে এসব গাড়ির সিট অনেক বেশি উন্নত, বিলাসবহুল এবং আরামদায়ক। ৪৫০০ টাকার একই সেবা ও সুবিধা যদি ১২০০ বা ১৫০০ টাকায় পাওয়া যায় তাহলে সময় এবং টাকার শ্রাদ্ধ করে মানুষ কেন বিমানে উঠবে? সঙ্গত কারণেই এখন ভ্রমনে আসা পর্যটকরা ঢাকা-কুয়াকাটা রুটের বিলাসবহুল ডাইরেক্ট বাসে কুয়াকাটা ভ্রমন করেন। বিমানবন্দর পটুয়াখালী কিংবা বরগুনা জেলার সুবিধাজনক স্থানে না নিলে বরিশাল বিভাগে আপাতত যাত্রীবাহী বিমানের স্থায়ী মৃত্যু সুনিশ্চিত। এটাই ভৌগোলিক এবং অর্থনৈতিক বাস্তবতা। ভবিষ্যতে বরিশাল কেন্দ্রিক বিভিন্ন সরকারি ও বেসরকারি বিনিয়োগ এবং শিল্প প্রতিষ্ঠান, কলকারখানা গড়ে না উঠলে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে না। পিছিয়ে পড়বে প্রাচ্যের ভেনিস খ্যাত প্রাচীন সভ্যতার ঐতিহাসিক নগরী এই বরিশাল। বরিশালের আকাশে আর কখনোই উড়বে না যাত্রীবাহী বিমান। ভোলার গ্যাস বরিশালে এনে একটি শিল্পাঞ্চল গড়ে তুলতে এবং বরিশালের ছোট পর্যটন স্পটগুলো নিয়ে একটি পর্যটন জোন তৈরি করতে না পারলে বরিশালের আকাশপথে স্বপ্নের বিমান চিরতরে দাফন হয়ে যাবে। পরবর্তীতে কুয়াকাটা পর্যন্ত ৬ লেনের মহাসড়ক নির্মাণ সম্পন্ন হলে বরিশালের ঐতিহ্যবাহী লঞ্চের কুলখানিও সম্পন্ন হবে বলে আমার ধারণা। #
❑ লেখাঃ আরিফ আহমেদ মুন্না
সাংবাদিক, কলামিস্ট, কবি ও মানবাধিকারকর্মী।
বাবুগঞ্জঃ ২৬ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ।

Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.
Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.
০৪ ফেব্রুয়ারি, ২০২৬ ০২:৪৮
০৩ ফেব্রুয়ারি, ২০২৬ ২০:২৯
০৩ ফেব্রুয়ারি, ২০২৬ ২০:২৬
০৩ ফেব্রুয়ারি, ২০২৬ ২০:০৩