প্রথমবারের মতো বরিশালে সমাবেশ করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামসহ ইসলামপন্থী আটটি দল। শহরের বেলসপার্ক মাঠে মঙ্গলবারের (২ ডিসেম্বর) এই সমাবেশকে ঘিরে ব্যাপক আয়োজন করা হয়েছে। গত তিনদিন ধরে মঞ্চ তৈরি করা থেকে শুরু করে কর্মী-সমর্থকদের অবস্থান নেওয়ার জন্য বিশেষ সুবিধা রাখা হয়েছে। বিভাগীয় শহরের এই সমাবেশে ১০ লক্ষধিক মানুষের সমাগম ঘটবে বলে প্রত্যাশা করছেন বাংলাদেশ ইসলামী আন্দোলন এবং জামায়াত ইসলামীসহ দলগুলোর শীর্ষস্থানীয় নেতৃত্ব। এমনকি সমাবেশের একদিন আগে অর্থাৎ সোমবার দুপুরে সংবাদ সম্মেলন করেও ৮টি দলের নেতারা বিপুলসংখ্যক লোক সমাবেত হওয়ার বিষয়টি ইঙ্গিত করেছেন।
বিভিন্ন মাধ্যম নিশ্চিত হওয়া গেছে, অতীতে ইসলামপন্থী দলগুলোর মধ্যে কাদা ছোড়াছুড়ি থাকলেও গত বছরের জুলাই আগস্টে আওয়ামী লীগ সরকারবিরোধী আন্দোলন সংগ্রামে একত্রিত হয়ে ঝাপিয়ে পড়ে। ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে একই বছরের ৫ আগস্ট সরকারপ্রধান শেখ হাসিনা দেশ ত্যাগে বাধ্য হলে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো তাদের ঐক্য ধরে রাখতে কৌশল নেয়। শোনা যাচ্ছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে এই আটটি দল মোর্চা গঠন করার ব্যাপক সম্ভবনা রয়েছে, যার প্রাকপ্রস্তুতি শুরু করেছে বরিশালে বিভাগীয় সমাবেশের মধ্যে দিয়ে।
শহরের বান্দরোডস্থ ঐতিহ্যবাহী বেলসপার্ক মাঠে মঙ্গলবারের এই সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) দক্ষিণাঞ্চলের ২১ টি সংসদীয় আসন থেকে কর্মী-সমর্থকদের নিয়ে আসতে চাইছে। পাশাপাশি মাদারীপুর, ফরিদপুরসহ দেশের বিভিন্ন স্থান থেকেও কর্মী-অনুসারীরা আসছেন।
সূত্র জানিয়েছে, নির্বাচনের আগেই জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়াসহ ৫ দফার স্বপক্ষে আটটি ইসলামিক দল একত্রিত হওয়া রাজনীতিতে নতুন মেরুকরণ তৈরি করবে। বরিশাল বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে বিএনপিসহ অপরাপর রাজনৈতিক দলগুলো তার প্রভাব কিছুটা আচ করতে পারছে।
রাজনৈতিক কুশীলবদের মতে, ইসলাম ভিত্তিক আটটি দল বরিশালে সমাবেশ করে ব্যাপক লোকসমাগম ঘটিয়ে রাজনীতিতে আলোচনায় থাকতে চাইছে। এবং বিভাগীয় শহর বরিশালে তাদের শক্তপোক্ত অবস্থান থাকার বিষয়টিও রাজনৈতিক দলগুলোর কাছে তুলে ধরতে চায়।
সমাবেশকে ঘিরে সর্বশেষ বরিশালে সংবাদ সম্মেলন করেছেন জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলনসহ উল্লেখিত আটটি দলের শীর্ষস্থানীয় নেতৃত্ব। সোমবার অপরাহ্নে বরিশাল শহরের একটি অভিজাত রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে তাদের ৫ দফা তুলে ধরাসহ ২ ডিসেম্বর বেলসপার্কের সমাবেশকে জনসমুদ্রে রূপ দেওয়ার ঘোষণা দেওয়া হয়।
৮ দলের প্রতিনিধিরা জানান, মঙ্গলবার বিভাগীয় সমাবেশে ১০ লক্ষাধিক ধর্মপ্রাণ মানুষের সমাগম ঘটবে এবং এর মাধ্যমে ইসলামিক দলগুলোর মধ্যে দুরত্ব কমে আসবে। আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম পির সাহেব চরমোনাই। এবং সমাবেশে সভাপতিত্ব করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান।
সূত্রে জানা গেছে, সমাবেশে উল্লেখিত আটটি দলের শীর্ষস্থানীয় নেতারা বক্তব্য রাখবেন এবং আগামীতে নিজেদের মধ্যেকার বিরোধ ভুলে কি ভাবে এক কাতারে আসা যায় তা নিয়ে মতামত তুলে ধরবেন। এই তথ্য অস্বীকার না করলেও দলগুলোর নেতাকর্মীরা বলছেন, জাতীয় সনদ বাস্তবায়ন, উন্নত নৈতিকতাসমৃদ্ধ সমাজ প্রতিষ্ঠা, দুর্নীতি-দুঃশাসন প্রতিরোধ এবং সর্বশ্রেণির মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষে জনগণকে সচেতন ও সম্পৃক্ত করতে এই সমাবেশের আয়োজন করা হয়।
জানা গেছে, আট দলের ৫ দফার মধ্যে আছে জুলাই সনদ বাস্তবায়নের জন্য আদেশ জারি। আদেশের ভিত্তিতে জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠান। পিআর পদ্ধতিতে নির্বাচন ও সকল পর্যায়ে লেবেল প্লেয়িং ফিল্ড তৈরি। জুলাই গণঅভ্যুত্থান, শাপলা ট্রাজিডি ও বিডিআর গণহত্যায় সংশ্লিষ্ট সকল মানবতাবিরোধী অপরাধীর বিচার। জাতীয় পার্টিসহ ১৪ দলের সকল ফ্যাসিবাদের দোসর ও সহযোগিদের বিচারের আওতায় আনা এবং বিচার শেষ না হওয়া পর্যন্ত তাদের রাজনৈতিক কর্মকান্ড বন্ধ রাখা।
জামায়াতের একটি সূত্র বলছে, ১০ লাখ লোক সমাবেত করে দাবিগুলো জোরালো কণ্ঠে সরকারের কাছে তুলে ধরার পাশাপাশি ইসলামপন্থীদের একটি সোজাপথ অনুসরণের উদাহরণ তৈরি হতে পারে বরিশাল বেলসপার্ক। তবে এই সমাবেশে ১০ লাখ বা তার বেশি লোক সমাবেত হলেও বিশৃঙ্খল পরিবেশ তৈরির কোনো সুযোগ নেই। বরং দলটির নেতাকর্মীরা বলছেন, দেশের রাজনীতিতে বরিশাল থেকে নতুন অধ্যায় তৈরি করতে যাচ্ছে ইসলাম ভিত্তিক ৮টি দল।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলালের কণ্ঠেও এমনটা আভাস পাওয়া গেছে। এই নেতা বলেন, বরিশালে ২ ডিসেম্বরের সমাবেশে নতুন ইতিহাস রচিত হবে। ১০ লাখ মানুষের সমাগমে সমাবেশস্থল জনসমুদ্রে রূপ নেবে।
সূত্রগুলো জানিয়েছে, সমাবেশে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবেন ৩০০জন স্বেচ্ছাসেবক। এছাড়াও আগত মুসল্লীদের জন্য সেনিটেশন ও অজুর ব্যবস্থা থাকবে। গাড়ি পার্কিংয়ের জন্য সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ মাঠ, পরেশ সাগর মাঠ, সিএন্ডবি রোড, আমতলা পানির ট্যাংকি এরিয়া, হেমায়েত উদ্দিন ঈদগাহ, ক্লাব রোড। নৌ-পার্কিংয়ের জন্য বরিশাল লঞ্চঘাট, ডিসিঘাট ও চাঁদমারী খেয়াঘাট নির্ধারন করা হয়েছে।
আট দলের সমাবেশকে ঘিরে নগরী নিরাপদ রাখতে বরিশাল মেট্রোপলিটন এবং জেলা পুলিশের পক্ষ থেকেও ব্যাপক ব্যবস্থাগ্রহণ করা হয়েছে। বরিশাল পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম বরিশালটাইমসকে জানিয়েছেন, সমাবেশকে ঘিরে তাদের কয়েকস্তরের নিরাপত্তা বলয় তৈরি রয়েছে। পাশাপাশি আয়োজকেরাও আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করে যাচ্ছে।
ইসলামপন্থীদের সমাবেশ আয়োজন এবং প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থা জোরদারে বরিশালে এক ভিন্ন পরিবেশ তৈরি হয়েছে। বিশেষ করে সমাবেশস্থল বেলসপার্ক মাঠে একদিন আগেই সোমবার সন্ধ্যা থেকে দলগুলোর কর্মী-অনুসারীদের আগমনে উৎসবমুখরতা তৈরি হয়। মঙ্গলবার আটটি দলের নেতারা এই সমাবেশ থেকে কর্মীদের উদ্দেশে কি বার্তা দেবেন তা নিয়ে বরিশালের রাজনৈতিক অঙ্গনে নানান আলোচনা হচ্ছে। তবে একটি প্রসঙ্গ আলোচনা খুব গুরুত্ব পেয়েছে, সেটি হচ্ছে এই সমাবেশ থেকে বরিশালের ২১ আসনে তাদের সমর্থিত একক প্রার্থীর নাম ঘোষণা হওয়ার বিষয়টি শোনা যাচ্ছে।’

০৫ সেপ্টেম্বর, ২০২৬ ০০:২২
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সম্মুখে যুবকদের দুটি গ্রুপ শুক্রবার মধ্য রাতে হঠাৎ সংঘর্ষে জড়িয়ে পড়েন। লাঠিসোঠা নিয়ে উভয়গ্রুপের ঘণ্টাব্যাপি পাল্টাপাল্টি ধাওয়া-ইটপাটকেল নিক্ষেপে ভিসি গেটসংলগ্ন বরিশাল-কুয়াকাটা আঞ্চলিক সড়কসহ আশপাশ এলাকাসমূহে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মেট্রোপলিটন বন্দর (সাহেবেরহাট) পুলিশ ঘটনাস্থলে গেলেও নৈরাজ্যে কারা জড়িত তা নিশ্চিত বলতে পারছে না।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, বিশ্ববিদ্যালয়ের ভিসি গেটের বিপরিত পাশের একটি মেসে অবস্থানরত বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের দুটি গ্রুপ আকস্মিক লাঠিসোঠা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এবং একপর্যায়ে দুটি গ্রুপ ধাওয়া পাল্টা ধাওয়ায় লিপ্ত হওয়ার পাশাপাশি একে অপরকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়েছেন। তখন পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে, ঘণ্টাখানেক ধরে এমন পরিস্থিতি লক্ষ্য করা গেছে।
শুক্রবার রাত ১০টার এই সংঘাতে কারা জড়িত তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া না গেলেও বিশ্ববিদ্যালয়ের একটি সূত্র বলছে, ১ নম্বর গেটের বিপরিত পাশের মেস থেকে সংঘাতের সূত্রপাত হয়। একপর্যায়ে তা ব্যাপক আকারে রূপ এবং তার আভা বাইরে ছড়িয়ে পড়ে অর্থাৎ দুটি গ্রুপ বিশ্ববিদ্যালয় সম্মুখ সড়কে প্রকাশ্য সংঘাতে জড়িয়ে পড়েন। মেসের অভ্যন্তরে দরজার ছিটকিনি আটকানোকে কেন্দ্র করে সমাজবিজ্ঞান এবং অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের মধ্যে এই বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয় বলে সূত্রটি দাবি করেছে।
তবে এই সংঘাতে কারা জড়িত সেই খবর তাৎক্ষণিক নিশ্চিত করতে না পারলেও সূত্রগুলো গভীর রাতে জানিয়েছে, প্রথমে সংঘাতটি সমাজবিজ্ঞান এবং অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের মধ্যে থাকলেও পর্যায়ক্রমে আরও কয়েকটি বিভাগের শিক্ষার্থীরা জড়িয়ে উত্তেজনা বাড়িয়ে তোলেন।
সবশেষ রাত ১২টার সময় খবর নিয়ে জানা গেছে, অর্থনীতি বিভাগের একদল শিক্ষার্থী লাঠিসোটা নিয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি গেটের বিপরিত পাশে ছাতিমতলা এলাকায় অবস্থান নিয়ে আছেন। অনুরূপভাবে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটসংলগ্ন ভোলার রোড এলাকায় অবস্থান করছেন। শিক্ষার্থীদের দুটি গ্রুপের এই মুখোমুখি অবস্থান রাতে ফের সংঘাতের আশঙ্কা বদ্ধমূল করে তুলেছে, পুলিশও আছে সতর্ক।
পুলিশের পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসনও শিক্ষার্থীদের এই সংঘাত রোধে তৎপরতা চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে। এই তথ্য নিশ্চিত করেন সহকারী প্রক্টর ড. গাজী সাখাওয়াত হোসেন। তবে ঘটনায় কারা জড়িত তিনিও সেই বিষয়টি নিশ্চিত করতে পারেননি।
বরিশাল মেট্রোপলিটন বন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেনও অনুরূপ তথ্য দিয়েছেন। পুলিশ কর্মকর্তা বরিশালটাইমসকে জানান, দুটি গ্রুপ মুখোমুখি হয়ে আছেন, তাদের নিয়ন্ত্রণে নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাশাপাশি তারাও কাজ করছেন। তবে কি কারণে এবং কারা গভীর রাতে সংঘাতে জড়ালেন তা সুনিশ্চিত বলা সম্ভব হচ্ছে না, মন্তব্য করেন ওসি।’

০৪ সেপ্টেম্বর, ২০২৬ ২২:৪৬
বরিশাল-ঢাকা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ইউরো স্টার লাইন পরিবহনের একটি বাস রাস্তার পাশে ছিটকে পড়ে পাঁচজন আহত হয়েছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে গৌরনদী উপজেলার আশোকাঠী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো নিহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর ১টার দিকে ঢাকাগামী ইউরো স্টার লাইন পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১২-২৭৯৫) আশোকাঠী এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশে ছিটকে পড়ে দুর্ঘটনার শিকার হয়।
দুর্ঘটনার সংবাদ পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার মিজানুর রহমানের নেতৃত্বে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। ফায়ার সার্ভিসের সদস্যরা দুর্ঘটনাকবলিত বাস থেকে আহতদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
আহতদের মধ্যে রয়েছেন গৌরনদীর মো. মাহবুব (৩৯) ও শিশু আব্দুর রহমান (২), বরিশালের মনিরুজ্জামান (৩৮) ও মমতাজ বেগম (৬০) এবং চট্টগ্রামের জামাল হোসেন (৩৩)।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তথ্যমতে, দুর্ঘটনায় মোট পাঁচজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে তিনজন পুরুষ, একজন নারী ও একজন শিশু। এ ঘটনায় কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

০৩ সেপ্টেম্বর, ২০২৬ ১৬:৩৭
বরিশালের উজিরপুর উপজেলার ধামুড়া-শোলক সড়কে প্রায় ৬ কোটি ৮৩ লাখ ৩৯ হাজার ৫৩৫ টাকা ব্যয়ে নির্মিত একটি সেতু দেড় বছর ধরে পড়ে আছে সংযোগ সড়কের অভাবে। বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত সেতুটি এখনো যান চলাচলের জন্য কার্যকর না হওয়ায় স্থানীয় মানুষের কোনো কাজে আসছে না।
এদিকে সংযোগ সড়ক নির্মাণের জন্য প্রয়োজনীয় জমি অধিগ্রহণ নিয়ে দেখা দিয়েছে নতুন জটিলতা।
স্থানীয় জমির মালিকদের অভিযোগ, যথাযথ জমি অধিগ্রহণ ও ক্ষতিপূরণ প্রদানের আইনগত প্রক্রিয়া সম্পন্ন না করেই ব্যক্তিমালিকানাধীন জমির ওপর দিয়ে সংযোগ সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে। এ ঘটনায় উপজেলা এলজিইডির প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে জমির মালিকদের চাপ ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও উঠেছে।
স্থানীয়দের ভাষ্য, সেতু নির্মাণের আগে সংযোগ সড়কের জন্য প্রয়োজনীয় জমির বিষয়টি যথাযথভাবে নিশ্চিত করা হয়নি। ফলে সেতু নির্মাণ শেষ হলেও দুই পাশে সংযোগ সড়ক না থাকায় সেটি ব্যবহার করা যাচ্ছে না।
জমির মালিক আঃ রব হাওলাদার অভিযোগ করেন, সেতু নির্মাণের সময় তার জমির ওপর দিয়ে সংযোগ সড়ক নির্মাণের বিষয়ে আপত্তি জানালে প্রকৌশলী সুব্রত রায় সরকারি নিয়মে জমি অধিগ্রহণ করে নেওয়ার কথা বলেছিলেন। কিন্তু সেতুর নির্মাণকাজ শেষ হওয়ার পর জমি অধিগ্রহণ ও ক্ষতিপূরণ প্রদানের বিষয়ে কোনো কার্যকর উদ্যোগ দেখা যায়নি বলে তার দাবি।
আঃ রব হাওলাদারের অভিযোগ, বর্তমানে জমির মালিকদের ক্ষতিপূরণ দিতে রাজি না হয়ে বরং মামলা করার হুমকি ও বিভিন্নভাবে চাপ প্রয়োগ করা হচ্ছে। এমনকি স্বেচ্ছায় জমি ছেড়ে চলে যাওয়ার জন্যও চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
স্থানীয় জমির মালিকদের প্রশ্ন, সরকারি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের নামে আইনগত প্রক্রিয়া অনুসরণ না করে ব্যক্তিমালিকানাধীন জমি ব্যবহার করা হবে কি না। তাদের দাবি, উন্নয়ন প্রকল্প হলেও জমির মালিকের সম্পত্তির অধিকার এবং প্রচলিত আইন মেনেই জমি অধিগ্রহণ ও ক্ষতিপূরণ দিতে হবে।
স্থানীয়দের আরও অভিযোগ, সেতু নির্মাণের সময়ই সংযোগ সড়কের জন্য প্রয়োজনীয় জমি, মালিকানা ও ভূমি ব্যবস্থাপনার বিষয়টি নিশ্চিত করা হলে বর্তমান পরিস্থিতির সৃষ্টি হতো না। এখন প্রকল্পের সেই ঘাটতির দায় সাধারণ জমির মালিকদের ওপর চাপানো হচ্ছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে।
এ অবস্থায় সংযোগ সড়কের কাজ শুরুর আগে প্রকল্পের নকশা, জমির দাগ-খতিয়ান, মালিকানা এবং জমি অধিগ্রহণসংক্রান্ত নথি প্রকাশ্যে যাচাইয়ের দাবি জানিয়েছেন স্থানীয়রা। একই সঙ্গে জমি অধিগ্রহণ ও ক্ষতিপূরণের আইনগত প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত ব্যক্তিমালিকানাধীন জমিতে কোনো কাজ না করার দাবি তাদের।
ভুক্তভোগীদের দাবি, বিষয়টি দ্রুত তদন্ত করা না হলে জমির মালিকদের সঙ্গে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বড় ধরনের বিরোধ সৃষ্টি হতে পারে। এ জন্য জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সরেজমিন তদন্ত দাবি করেছেন তারা।
অভিযোগের বিষয়ে উজিরপুর উপজেলা এলজিইডির প্রকৌশলী সুব্রত রায়ের বক্তব্য জানতে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। তার বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে গুরুত্বসহকারে যুক্ত করা হবে।
স্থানীয়দের দাবি উন্নয়নের নামে জমি দখল নয়, আইনানুগভাবে জমি অধিগ্রহণ ও ক্ষতিপূরণ নিশ্চিত করে দ্রুত সংযোগ সড়ক নির্মাণ করা হোক।

০২ ডিসেম্বর, ২০২৫ ০১:০৩
প্রথমবারের মতো বরিশালে সমাবেশ করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামসহ ইসলামপন্থী আটটি দল। শহরের বেলসপার্ক মাঠে মঙ্গলবারের (২ ডিসেম্বর) এই সমাবেশকে ঘিরে ব্যাপক আয়োজন করা হয়েছে। গত তিনদিন ধরে মঞ্চ তৈরি করা থেকে শুরু করে কর্মী-সমর্থকদের অবস্থান নেওয়ার জন্য বিশেষ সুবিধা রাখা হয়েছে। বিভাগীয় শহরের এই সমাবেশে ১০ লক্ষধিক মানুষের সমাগম ঘটবে বলে প্রত্যাশা করছেন বাংলাদেশ ইসলামী আন্দোলন এবং জামায়াত ইসলামীসহ দলগুলোর শীর্ষস্থানীয় নেতৃত্ব। এমনকি সমাবেশের একদিন আগে অর্থাৎ সোমবার দুপুরে সংবাদ সম্মেলন করেও ৮টি দলের নেতারা বিপুলসংখ্যক লোক সমাবেত হওয়ার বিষয়টি ইঙ্গিত করেছেন।
বিভিন্ন মাধ্যম নিশ্চিত হওয়া গেছে, অতীতে ইসলামপন্থী দলগুলোর মধ্যে কাদা ছোড়াছুড়ি থাকলেও গত বছরের জুলাই আগস্টে আওয়ামী লীগ সরকারবিরোধী আন্দোলন সংগ্রামে একত্রিত হয়ে ঝাপিয়ে পড়ে। ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে একই বছরের ৫ আগস্ট সরকারপ্রধান শেখ হাসিনা দেশ ত্যাগে বাধ্য হলে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো তাদের ঐক্য ধরে রাখতে কৌশল নেয়। শোনা যাচ্ছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে এই আটটি দল মোর্চা গঠন করার ব্যাপক সম্ভবনা রয়েছে, যার প্রাকপ্রস্তুতি শুরু করেছে বরিশালে বিভাগীয় সমাবেশের মধ্যে দিয়ে।
শহরের বান্দরোডস্থ ঐতিহ্যবাহী বেলসপার্ক মাঠে মঙ্গলবারের এই সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) দক্ষিণাঞ্চলের ২১ টি সংসদীয় আসন থেকে কর্মী-সমর্থকদের নিয়ে আসতে চাইছে। পাশাপাশি মাদারীপুর, ফরিদপুরসহ দেশের বিভিন্ন স্থান থেকেও কর্মী-অনুসারীরা আসছেন।
সূত্র জানিয়েছে, নির্বাচনের আগেই জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়াসহ ৫ দফার স্বপক্ষে আটটি ইসলামিক দল একত্রিত হওয়া রাজনীতিতে নতুন মেরুকরণ তৈরি করবে। বরিশাল বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে বিএনপিসহ অপরাপর রাজনৈতিক দলগুলো তার প্রভাব কিছুটা আচ করতে পারছে।
রাজনৈতিক কুশীলবদের মতে, ইসলাম ভিত্তিক আটটি দল বরিশালে সমাবেশ করে ব্যাপক লোকসমাগম ঘটিয়ে রাজনীতিতে আলোচনায় থাকতে চাইছে। এবং বিভাগীয় শহর বরিশালে তাদের শক্তপোক্ত অবস্থান থাকার বিষয়টিও রাজনৈতিক দলগুলোর কাছে তুলে ধরতে চায়।
সমাবেশকে ঘিরে সর্বশেষ বরিশালে সংবাদ সম্মেলন করেছেন জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলনসহ উল্লেখিত আটটি দলের শীর্ষস্থানীয় নেতৃত্ব। সোমবার অপরাহ্নে বরিশাল শহরের একটি অভিজাত রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে তাদের ৫ দফা তুলে ধরাসহ ২ ডিসেম্বর বেলসপার্কের সমাবেশকে জনসমুদ্রে রূপ দেওয়ার ঘোষণা দেওয়া হয়।
৮ দলের প্রতিনিধিরা জানান, মঙ্গলবার বিভাগীয় সমাবেশে ১০ লক্ষাধিক ধর্মপ্রাণ মানুষের সমাগম ঘটবে এবং এর মাধ্যমে ইসলামিক দলগুলোর মধ্যে দুরত্ব কমে আসবে। আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম পির সাহেব চরমোনাই। এবং সমাবেশে সভাপতিত্ব করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান।
সূত্রে জানা গেছে, সমাবেশে উল্লেখিত আটটি দলের শীর্ষস্থানীয় নেতারা বক্তব্য রাখবেন এবং আগামীতে নিজেদের মধ্যেকার বিরোধ ভুলে কি ভাবে এক কাতারে আসা যায় তা নিয়ে মতামত তুলে ধরবেন। এই তথ্য অস্বীকার না করলেও দলগুলোর নেতাকর্মীরা বলছেন, জাতীয় সনদ বাস্তবায়ন, উন্নত নৈতিকতাসমৃদ্ধ সমাজ প্রতিষ্ঠা, দুর্নীতি-দুঃশাসন প্রতিরোধ এবং সর্বশ্রেণির মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষে জনগণকে সচেতন ও সম্পৃক্ত করতে এই সমাবেশের আয়োজন করা হয়।
জানা গেছে, আট দলের ৫ দফার মধ্যে আছে জুলাই সনদ বাস্তবায়নের জন্য আদেশ জারি। আদেশের ভিত্তিতে জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠান। পিআর পদ্ধতিতে নির্বাচন ও সকল পর্যায়ে লেবেল প্লেয়িং ফিল্ড তৈরি। জুলাই গণঅভ্যুত্থান, শাপলা ট্রাজিডি ও বিডিআর গণহত্যায় সংশ্লিষ্ট সকল মানবতাবিরোধী অপরাধীর বিচার। জাতীয় পার্টিসহ ১৪ দলের সকল ফ্যাসিবাদের দোসর ও সহযোগিদের বিচারের আওতায় আনা এবং বিচার শেষ না হওয়া পর্যন্ত তাদের রাজনৈতিক কর্মকান্ড বন্ধ রাখা।
জামায়াতের একটি সূত্র বলছে, ১০ লাখ লোক সমাবেত করে দাবিগুলো জোরালো কণ্ঠে সরকারের কাছে তুলে ধরার পাশাপাশি ইসলামপন্থীদের একটি সোজাপথ অনুসরণের উদাহরণ তৈরি হতে পারে বরিশাল বেলসপার্ক। তবে এই সমাবেশে ১০ লাখ বা তার বেশি লোক সমাবেত হলেও বিশৃঙ্খল পরিবেশ তৈরির কোনো সুযোগ নেই। বরং দলটির নেতাকর্মীরা বলছেন, দেশের রাজনীতিতে বরিশাল থেকে নতুন অধ্যায় তৈরি করতে যাচ্ছে ইসলাম ভিত্তিক ৮টি দল।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলালের কণ্ঠেও এমনটা আভাস পাওয়া গেছে। এই নেতা বলেন, বরিশালে ২ ডিসেম্বরের সমাবেশে নতুন ইতিহাস রচিত হবে। ১০ লাখ মানুষের সমাগমে সমাবেশস্থল জনসমুদ্রে রূপ নেবে।
সূত্রগুলো জানিয়েছে, সমাবেশে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবেন ৩০০জন স্বেচ্ছাসেবক। এছাড়াও আগত মুসল্লীদের জন্য সেনিটেশন ও অজুর ব্যবস্থা থাকবে। গাড়ি পার্কিংয়ের জন্য সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ মাঠ, পরেশ সাগর মাঠ, সিএন্ডবি রোড, আমতলা পানির ট্যাংকি এরিয়া, হেমায়েত উদ্দিন ঈদগাহ, ক্লাব রোড। নৌ-পার্কিংয়ের জন্য বরিশাল লঞ্চঘাট, ডিসিঘাট ও চাঁদমারী খেয়াঘাট নির্ধারন করা হয়েছে।
আট দলের সমাবেশকে ঘিরে নগরী নিরাপদ রাখতে বরিশাল মেট্রোপলিটন এবং জেলা পুলিশের পক্ষ থেকেও ব্যাপক ব্যবস্থাগ্রহণ করা হয়েছে। বরিশাল পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম বরিশালটাইমসকে জানিয়েছেন, সমাবেশকে ঘিরে তাদের কয়েকস্তরের নিরাপত্তা বলয় তৈরি রয়েছে। পাশাপাশি আয়োজকেরাও আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করে যাচ্ছে।
ইসলামপন্থীদের সমাবেশ আয়োজন এবং প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থা জোরদারে বরিশালে এক ভিন্ন পরিবেশ তৈরি হয়েছে। বিশেষ করে সমাবেশস্থল বেলসপার্ক মাঠে একদিন আগেই সোমবার সন্ধ্যা থেকে দলগুলোর কর্মী-অনুসারীদের আগমনে উৎসবমুখরতা তৈরি হয়। মঙ্গলবার আটটি দলের নেতারা এই সমাবেশ থেকে কর্মীদের উদ্দেশে কি বার্তা দেবেন তা নিয়ে বরিশালের রাজনৈতিক অঙ্গনে নানান আলোচনা হচ্ছে। তবে একটি প্রসঙ্গ আলোচনা খুব গুরুত্ব পেয়েছে, সেটি হচ্ছে এই সমাবেশ থেকে বরিশালের ২১ আসনে তাদের সমর্থিত একক প্রার্থীর নাম ঘোষণা হওয়ার বিষয়টি শোনা যাচ্ছে।’
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:১৯
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৫৭
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১১:০৮
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ০১:২৪