ভারতের সঙ্গে সাম্প্রতিক সংঘাত দেশের ভেতরে পাকিস্তানে সেনাবাহিনীর ভাবমূর্তি আরো উজ্জ্বল করেছে। এর ফলে আপাতদৃষ্টিতে ইমরান খানের প্রতিদ্বন্দ্বীরাই শক্তিশালী হয়েছে এবং তার মুক্তির লড়াই আরো কঠিন হয়ে উঠেছে। একসময়ের তারকা ক্রীড়াবিদ ও জনপ্রিয় রক্ষণশীল রাজনীতিবিদ ইমরান খান এখনো কারাগারে রয়েছেন। ইমরানের সমর্থকরা তার বিরুদ্ধে সব অভিযোগই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করেন।
জানুয়ারিতে ইমরান খানকে ১৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়। এর প্রতিক্রিয়ায় তিনি ও তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) তৎকালীন সরকারের সঙ্গে চলা আলোচনা বাতিল করে দেয়। ২০২২ সালের এপ্রিলে পার্লামেন্টে আস্থা ভোটের মাধ্যমে ইমরানকে পদ থেকে অপসারণ করা হয় এবং পরবর্তীতে ২০২৩ সালের আগস্টে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও রাষ্ট্রের বিরুদ্ধে সহিংসতা উসকে দেওয়ার অভিযোগসহ অসংখ্য মামলা চলছে।

১০ নভেম্বর, ২০২৬ ১৪:০৪
লগি-বৈঠা হাতে মিছিল, সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া—শেষ পর্যন্ত পুলিশের গাড়িতে আগুন। দেশব্যাপী ছাত্রধর্মঘটকে কেন্দ্র করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এমন উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এসব ঘটনায় এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে টুঙ্গিপাড়া মোড়ে এ ঘটনার সূত্রপাত। উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বিপুলসংখ্যক নেতাকর্মী লগি-বৈঠা নিয়ে সেখানে জড়ো হন। পরে সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন তাঁরা। একপর্যায়ে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও এতে যোগ দেন।
বিক্ষোভকারীরা লগি-বৈঠা হাতে এলাকায় মিছিল বের করলে পুলিশ তাঁদের বাধা দেয়। এ সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে তা ধাওয়া-পাল্টাধাওয়ায় রূপ নেয়। সংঘর্ষের একপর্যায়ে বিক্ষুব্ধ ব্যক্তিরা পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন।
এ ঘটনায় টুঙ্গিপাড়া মোড় ও আশপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রায় দুই ঘণ্টা যান চলাচল ব্যাহত হওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানো হয়। গোপালগঞ্জ থেকে অতিরিক্ত সদস্য পাঠানো হয়েছে।
এর আগে সোমবার রাতেও ছাত্রধর্মঘটকে কেন্দ্র করে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে সহিংসতার খবর পাওয়া যায়। শহরের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও সড়কে আগুন জ্বালিয়ে অবরোধের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, জেলা স্কুলের প্রধান ফটক, সরকারি মহিলা কলেজের দেয়াল, পাসপোর্ট অফিসের দেয়াল এবং সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ফটকসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এসব ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
একই রাতে শহরের বেদগ্রাম এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। কোটালীপাড়া উপজেলাতেও মশাল মিছিল ও ককটেল বিস্ফোরণের খবর পাওয়া যায়।
এদিকে রাতের সহিংসতার ঘটনায় অভিযান চালিয়ে আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় সাতটি মোটরসাইকেল জব্দ এবং ১৫টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ।
পুলিশ সুপারের ভাষ্য, মঙ্গলবার দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে টুঙ্গিপাড়ায় বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

০৯ নভেম্বর, ২০২৬ ২৩:৪৭
বরিশাল বিভাগের ৪২টি উপজেলায় ১ হাজার ৮ জন ক্রীড়া শিক্ষক নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার। দেশের প্রতিটি উপজেলায় আটটি ক্রীড়া ইভেন্টের প্রতিটিতে তিনজন করে মোট ২৪ জন ক্রীড়া শিক্ষক নিয়োগ দেওয়া হবে। সেই হিসাবে দেশের ৪৯৫টি উপজেলায় মোট ১১ হাজার ৮৮০ জন ক্রীড়া শিক্ষক নিয়োগের পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি প্রতিটি উপজেলায় একজন করে ক্রীড়া অফিসার নিয়োগ দেওয়া হবে।
এ লক্ষ্যে দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
সোমবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নেওয়াজ হালিমা আরলীর প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের বৈঠকে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।
প্রতিমন্ত্রী জানান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতায় দেশের ৪৯৫টি উপজেলায় একজন করে উপজেলা ক্রীড়া অফিসার নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। অন্যদিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতায় প্রতিটি উপজেলায় আটটি ইভেন্টে ২৪ জন করে ক্রীড়া শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।
দেশে বেকার প্রায় ২৬ লাখ
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মোসা. নাজমুন নাহারের প্রশ্নের জবাবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, বেকার যুবকদের সংখ্যা নিরূপণে যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় এখন পর্যন্ত কোনো জরিপ পরিচালনা করা হয়নি। তবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, দেশে মোট বেকারের সংখ্যা প্রায় ২৬ লাখ।
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ উন্নয়নের পরিকল্পনা
সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবালের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ উন্নয়নের লক্ষ্যে প্রকল্প গ্রহণের জন্য সম্ভাব্যতা সমীক্ষার কাজ চলছে। প্রকল্পটি অনুমোদিত হলে মাঠ উন্নয়নের কাজ শুরু হবে।
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মারদিয়া মমতাজের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গঠিত পাঁচ সদস্যের তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। প্রতিবেদনটি গোয়েন্দা সংস্থার কাছে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত সন্দেহে একটি সংঘবদ্ধ চক্রের কয়েকজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।

০৮ নভেম্বর, ২০২৬ ০২:০২
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) পকেট গেট এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (৮ নভেম্বর) দিনরাত ১২টা ৩৪ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
পকেট গেটে দায়িত্বরত একজন আনসার সদস্য জানান, ক্যাম্পাসের বাইরে থেকে ককটেলগুলো ভেতরে ছুড়ে মারা হয়। পরে সেগুলো পকেট গেটের ভেতরে মসজিদ-সংলগ্ন এলাকায় বিস্ফোরিত হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আরফান আলী বলেন, বিষয়টি সম্পর্কে আমি অবগত আছি। দ্রুত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দল সেখানে পৌঁছেছে।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কোনো ধরনের ভয়ভীতি পাওয়ার কারণ নেই। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

২৯ মে, ২০২৫ ১৬:২০
ভারতের সঙ্গে সাম্প্রতিক সংঘাত দেশের ভেতরে পাকিস্তানে সেনাবাহিনীর ভাবমূর্তি আরো উজ্জ্বল করেছে। এর ফলে আপাতদৃষ্টিতে ইমরান খানের প্রতিদ্বন্দ্বীরাই শক্তিশালী হয়েছে এবং তার মুক্তির লড়াই আরো কঠিন হয়ে উঠেছে। একসময়ের তারকা ক্রীড়াবিদ ও জনপ্রিয় রক্ষণশীল রাজনীতিবিদ ইমরান খান এখনো কারাগারে রয়েছেন। ইমরানের সমর্থকরা তার বিরুদ্ধে সব অভিযোগই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করেন।
জানুয়ারিতে ইমরান খানকে ১৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়। এর প্রতিক্রিয়ায় তিনি ও তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) তৎকালীন সরকারের সঙ্গে চলা আলোচনা বাতিল করে দেয়। ২০২২ সালের এপ্রিলে পার্লামেন্টে আস্থা ভোটের মাধ্যমে ইমরানকে পদ থেকে অপসারণ করা হয় এবং পরবর্তীতে ২০২৩ সালের আগস্টে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও রাষ্ট্রের বিরুদ্ধে সহিংসতা উসকে দেওয়ার অভিযোগসহ অসংখ্য মামলা চলছে।
১০ নভেম্বর, ২০২৬ ২৩:২৪
১০ নভেম্বর, ২০২৬ ১৮:৫৭
১০ নভেম্বর, ২০২৬ ১৭:৩৯
১০ নভেম্বর, ২০২৬ ১৫:৫২