বর্তমান সময়ের আলোচিত-সমালোচিত নাম ডাক্তার সাবরিনা। পেশায় চিকিৎসক হলেও আকর্ষণীয় সাজগোজে ছবি-ভিডিও প্রকাশের জন্য বেশ আলোচিত তিনি। বিভিন্ন সময় তার নানা ইন্টারভিউ বেশ ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। শুধু তা-ই নয়, শোবিজের নানা অনুষ্ঠানেও ইদানীং তাকে দেখা যায়।
সাবরিনা ট্রেন্ডিং বিষয়গুলোকে মাথায় রেখেই ভাইরাল হওয়ার চেষ্টা করেন। এক্ষেত্রে সহায়তা নেন কন্টেন্ট ক্রিয়েটরদের। তিনি কোথাও যাবেন, ফোন করে জানিয়ে দেন কন্টেন্ট ক্রিয়েটরদের। ফলে সাবরিনা যেখানেই যান, এই কন্টেন্ট ক্রিয়েটররা সেখানে হাজির হন।
তবে গরুর হাটে গিয়ে সাবরিনার অভিজ্ঞতা ভালো হলো না। রীতিমতো হেনস্থার কবলে পড়েছিলেন এই চিকিৎসক। ডা. সাবরিনাকে দেখা গেল একটি গরুর হাটে। সেখানে তিনি গরু দেখছিলেন।
এসময় কন্টেন্ট ক্রিয়েটররা তাকে নানা প্রশ্ন করছিলেন, তিনি সেসবের উত্তর দিচ্ছিলেন। একটি কালো রঙের বড় গরু দেখতে পান, সে গরুর ব্যাপারির সঙ্গে আলোচনা শুরু করেন। এ সময় তিনি বলে ওঠেন আমার নানি বাড়ির এলাকার গরু এটি।
তিনি উট কিনতে গিয়েছেন কি না, মামুন, লায়লা নামের গরু কিনতে গিয়েছেন কি না, এসব প্রশ্নের উত্তর দিচ্ছিলেন। কন্টেন্ট ক্রিয়েটররাও অনবরত প্রশ্নোত্তর পর্ব চালাতে গিয়ে গরুর ব্যাপারীরা বেকায়দায় পড়েন।
গরুগুলো অস্থির হয়ে যাচ্ছিল। এসময় ব্যাপারীরা তাকে সরিয়ে দিতে ধরলে ডা. সাবরিনা বেকায়দায় পড়ে যান, রীতিমতো হেনস্থার কবলে পড়েন। পড়ে স্বেচ্ছাসেবীরা তাকে সেখান থেকে বের করে আনেন।
সম্প্রতি নাটকেও অভিনয় করেছেন ডা. সাবরিনা। ফজলুর রহমান বাবুর সঙ্গে জুটি বেঁধে ‘অভিমানে তুমি’ শিরোনামের একটি নাটকে অভিনয় করেছেন তিনি। এরপর রাজনীতিতে নাম লেখান সাবরিনা।
করোনা মহামারির সময় রিজেন্ট হাসপাতাল ও জেকেজি হেলথ কেয়ারের প্রতারণার অভিযোগে বেশ আলোচিত ছিলেন ডা. সাবরিনা। মানুষের জীবন নিয়ে নির্মম প্রতারণার তালিকায় ছিল সাবরিনা শারমিন চৌধুরী ও তার স্বামী জেকেজির প্রধান নির্বাহী আরিফ চৌধুরীর নাম।
ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গা থেকে নমুনা সংগ্রহ করে কোনো পরীক্ষা না করেই প্রতিষ্ঠানটি ১৫ হাজার ৪৬০ জনকে করোনার টেস্টের ভুয়া রিপোর্ট সরবরাহ করেছিল। সেই মামলায় জেলও খেটেছেন ডা. সাবরিনা

১০ নভেম্বর, ২০২৬ ১৪:০৪

০৯ নভেম্বর, ২০২৬ ২৩:৪৭
বরিশাল বিভাগের ৪২টি উপজেলায় ১ হাজার ৮ জন ক্রীড়া শিক্ষক নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার। দেশের প্রতিটি উপজেলায় আটটি ক্রীড়া ইভেন্টের প্রতিটিতে তিনজন করে মোট ২৪ জন ক্রীড়া শিক্ষক নিয়োগ দেওয়া হবে। সেই হিসাবে দেশের ৪৯৫টি উপজেলায় মোট ১১ হাজার ৮৮০ জন ক্রীড়া শিক্ষক নিয়োগের পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি প্রতিটি উপজেলায় একজন করে ক্রীড়া অফিসার নিয়োগ দেওয়া হবে।
এ লক্ষ্যে দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
সোমবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নেওয়াজ হালিমা আরলীর প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের বৈঠকে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।
প্রতিমন্ত্রী জানান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতায় দেশের ৪৯৫টি উপজেলায় একজন করে উপজেলা ক্রীড়া অফিসার নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। অন্যদিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতায় প্রতিটি উপজেলায় আটটি ইভেন্টে ২৪ জন করে ক্রীড়া শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।
দেশে বেকার প্রায় ২৬ লাখ
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মোসা. নাজমুন নাহারের প্রশ্নের জবাবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, বেকার যুবকদের সংখ্যা নিরূপণে যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় এখন পর্যন্ত কোনো জরিপ পরিচালনা করা হয়নি। তবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, দেশে মোট বেকারের সংখ্যা প্রায় ২৬ লাখ।
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ উন্নয়নের পরিকল্পনা
সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবালের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ উন্নয়নের লক্ষ্যে প্রকল্প গ্রহণের জন্য সম্ভাব্যতা সমীক্ষার কাজ চলছে। প্রকল্পটি অনুমোদিত হলে মাঠ উন্নয়নের কাজ শুরু হবে।
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মারদিয়া মমতাজের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গঠিত পাঁচ সদস্যের তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। প্রতিবেদনটি গোয়েন্দা সংস্থার কাছে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত সন্দেহে একটি সংঘবদ্ধ চক্রের কয়েকজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।

০৮ নভেম্বর, ২০২৬ ০২:০২
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) পকেট গেট এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (৮ নভেম্বর) দিনরাত ১২টা ৩৪ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
পকেট গেটে দায়িত্বরত একজন আনসার সদস্য জানান, ক্যাম্পাসের বাইরে থেকে ককটেলগুলো ভেতরে ছুড়ে মারা হয়। পরে সেগুলো পকেট গেটের ভেতরে মসজিদ-সংলগ্ন এলাকায় বিস্ফোরিত হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আরফান আলী বলেন, বিষয়টি সম্পর্কে আমি অবগত আছি। দ্রুত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দল সেখানে পৌঁছেছে।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কোনো ধরনের ভয়ভীতি পাওয়ার কারণ নেই। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

০৫ জুন, ২০২৫ ১৩:৩০

লগি-বৈঠা হাতে মিছিল, সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া—শেষ পর্যন্ত পুলিশের গাড়িতে আগুন। দেশব্যাপী ছাত্রধর্মঘটকে কেন্দ্র করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এমন উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এসব ঘটনায় এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে টুঙ্গিপাড়া মোড়ে এ ঘটনার সূত্রপাত। উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বিপুলসংখ্যক নেতাকর্মী লগি-বৈঠা নিয়ে সেখানে জড়ো হন। পরে সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন তাঁরা। একপর্যায়ে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও এতে যোগ দেন।
বিক্ষোভকারীরা লগি-বৈঠা হাতে এলাকায় মিছিল বের করলে পুলিশ তাঁদের বাধা দেয়। এ সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে তা ধাওয়া-পাল্টাধাওয়ায় রূপ নেয়। সংঘর্ষের একপর্যায়ে বিক্ষুব্ধ ব্যক্তিরা পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন।
এ ঘটনায় টুঙ্গিপাড়া মোড় ও আশপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রায় দুই ঘণ্টা যান চলাচল ব্যাহত হওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানো হয়। গোপালগঞ্জ থেকে অতিরিক্ত সদস্য পাঠানো হয়েছে।
এর আগে সোমবার রাতেও ছাত্রধর্মঘটকে কেন্দ্র করে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে সহিংসতার খবর পাওয়া যায়। শহরের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও সড়কে আগুন জ্বালিয়ে অবরোধের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, জেলা স্কুলের প্রধান ফটক, সরকারি মহিলা কলেজের দেয়াল, পাসপোর্ট অফিসের দেয়াল এবং সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ফটকসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এসব ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
একই রাতে শহরের বেদগ্রাম এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। কোটালীপাড়া উপজেলাতেও মশাল মিছিল ও ককটেল বিস্ফোরণের খবর পাওয়া যায়।
এদিকে রাতের সহিংসতার ঘটনায় অভিযান চালিয়ে আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় সাতটি মোটরসাইকেল জব্দ এবং ১৫টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ।
পুলিশ সুপারের ভাষ্য, মঙ্গলবার দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে টুঙ্গিপাড়ায় বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

১০ নভেম্বর, ২০২৬ ২৩:২৪
১০ নভেম্বর, ২০২৬ ১৮:৫৭
১০ নভেম্বর, ২০২৬ ১৭:৩৯
১০ নভেম্বর, ২০২৬ ১৫:৫২