Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.

০৯ জুলাই, ২০২৫ ১৯:১৪
গাইবান্ধার সাদুল্লাপুরে নাইম মিয়া (১৯) নামের যুবক এক তরুণীকে একাধিকবার ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই তরুণী অন্তঃসত্ত্বা হলে কৌশলে গর্ভপাত ঘটিয়েছে ধর্ষক ও তার পরিবার। এ নিয়ে ধর্ষিতার মা বাদী হয়ে মামলা করেন।
এতে ক্ষুব্ধ হয়ে এই বাদীকে রাস্তা থেকে তুলে বাড়ির ভেতর নিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা করেছে ধর্ষকের পিতা শহিদ মিয়া ও তার লোকজন। এদিকে বাড়িতে হামলাসহ ডাকাতির চেষ্টার নাটক সাজিয়ে শহিদ মিয়া মামলা করার পাঁয়তারা করছেন বলে অভিযোগ উঠেছে। বুধবার (৯ জুলাই) বিকেল পর্যন্ত মারধরের শিকার ধর্ষিতার মাকে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন দেখা গেছে।
এর আগে গতকাল মঙ্গলবার (৮ জুলাই) রাত ৯টার দিকে পূর্বপরিকল্পিতভাবে শহিদ মিয়া দলবদ্ধ হয়ে জয়েনপুর রাস্তা থেকে ধর্ষিতার মা ও দুলাভাই বেলাল মিয়াকে বাড়ির ভেতর নিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করে।
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ সদস্যরা উপস্থিত হন। এ সময় শহিদ মিয়া ও তার লোকজন পুলিশের ওপর উত্তেজিত হয়ে ওঠেন। এরই মধ্যে মারধরের শিকার নারীকে আহত অবস্থায় উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে পুলিশ। এছাড়া বেলাল মিয়াকে ভর্তি করান স্বজনরা।
এসব তথ্য নিশ্চিত করে ভুক্তভোগী নারী বলেন, আমার মেয়েকে ধর্ষণ-গর্ভপাত মামলার জেরে শহিদ মিয়ারা আমাদের রাস্তা থেকে তুলে নিয়ে মারধর করে হত্যার চেষ্টা করেছে। এরপর নিজেরাই তাদের আলমারি ভেঙে নাটক সাজিয়ে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করার কূটকৌশল করছে। এর আগেও আমার বৃদ্ধ বাবাকে মারধর করেছে তারা। এসব ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।
এ বিষয়ে সাদুল্লাপুর থানার পুলিশ পরিদর্শক মাহমুদ হাসান বলেন, শহিদ মিয়ার বাড়িতে মারধরের ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়। সেখান থেকে ভুক্তভোগী নারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উল্লেখ্য, সাদুল্লাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়নের জয়েনপুর গ্রামের শহিদ মিয়ার ছেলে বিয়ের প্রলোভন দেখিয়ে একই গ্রামের এক তরুণীকে বিভিন্ন সময়ে ধর্ষণ করে। এ ঘটনায় ওই তরুণী অন্তঃসত্ত্বা হয়। পরে কৌশলে গর্ভপাত ঘটিয়েছে ধর্ষক নাইম মিয়া ও তার সহযোগীরা।
এ বিষয়ে গত ২৭ মে সাদুল্লাপুর থানায় মামলা করেন ধর্ষিতার মা। এদিকে এই মামলা তুলে নেওয়ার জন্য ও বাদী পরিবারকে ফাঁসানোর জন্য নাটকীয় কৌশল অবলম্বন করছে শহিদ মিয়া। এই পরিকল্পনার অংশ হিসেবে ৮ জুলাই রাতে বাদী ও তার আত্মীয় বেলালকে পিটিয়ে হত্যার চেষ্টা করে উল্টো তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করার পাঁয়তারা করছে শহিদ মিয়া।

২৫ জুন, ২০২৬ ২২:৩২
টানা ৮ মাস ধরে কর্মস্থলে অনুপস্থিতির কারণে রাজারবাগ পুলিশ টেলিকমের ডিআইজি বিপ্লব বিজয় তালুকদারকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।
রাষ্ট্রপতির আদেশক্রমে গতকাল বুধবার (২৪ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। বৃহস্পতিবার (২৫ জুন) বিষয়টি জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এতে বলা হয়, রাজারবাগ পুলিশ টেলিকমের (সংযুক্ত) ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার গত বছরের ৬ অক্টোবর থেকে কর্তৃপক্ষের বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। তার এমন কর্মকাণ্ড সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধি অনুসারে যথাক্রমে ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’ এর পর্যায়ভুক্ত শাস্তিযোগ্য অপরাধ।
এ কারণে বিপ্লব বিজয় তালুকদারকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী যে তারিখ থেকে কর্মস্থলে অনুপস্থিত সেই তারিখ থেকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো বলে উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে।
বিপ্লব বিজয় তালুকদার ২০০১ সালে ২০তম বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। ২০২৩ সালে তিনি ডিআইজি পদে পদোন্নতি পেয়েছিলেন।
বরিশাল টাইমস

২৫ জুন, ২০২৬ ১২:৪৪
বরিশালসহ দেশের ১২ অঞ্চলে বজ্র বৃষ্টিসহ ঝড়ের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত দেখাতে বলেছে সংস্থাটি।
বৃহস্পতিবার (২৫ জুন) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসার দেওয়া সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অফিস জানায়, আজ সন্ধ্যা ৬টার মধ্যে বরিশাল, রংপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, খুলনা, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে সকালের পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, বরিশাল, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

২২ জুন, ২০২৬ ১৫:০৬
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে রাজধানী ঢাকাসহ ছয় জেলায় সেনাবাহিনীর মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকার বাইরের জেলাগুলো হলো- নারায়ণগঞ্জ, গাজীপুর, গোপালগঞ্জ, ফরিদপুর ও চট্টগ্রাম।
সোমবার (২২ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন সংগঠন কর্তৃক দেশের বিভিন্ন স্থানে বেআইনি মিছিল, শোডাউন ও অন্যান্য কর্মসূচির মাধ্যমে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা রয়েছে। এর ফলে দেশের বিভিন্ন জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার পাশাপাশি জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে।
এমতাবস্থায়, ঢাকা মেট্রোপলিটন এলাকা, চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকা, গাজীপুর মেট্রোপলিটন এলাকা, নারায়ণগঞ্জ জেলা, গোপালগঞ্জ জেলা এবং ফরিদপুর জেলার শান্তি-শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনগণের জানমালের সুরক্ষার লক্ষ্যে ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত 'ইন এইড টু সিভিল পাওয়ার'-এর আওতায় প্রয়োজনীয় সংখ্যক সেনাসদস্য মোতায়েনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।