২৩ জুলাই, ২০২৫ ১৩:৩৮
শর্টস ভিডিও শেয়ারিং প্লাটফর্ম টিকটক ব্যবহারকারী একাংশদের নিয়ে বিতর্কের শেষ নেই। বিভিন্ন সময় নানা ধরনের বিতর্কিত কর্মকাণ্ডের জন্যই মূলত সমালোচনার মুখে পড়েন প্লাটফর্মটির একাংশ ব্যবহারকারী। এরমধ্যে প্লাটফর্মের বহুল পরিচিত ব্যক্তিরা কখনো কখনো ব্যক্তিগত আক্রমণের শিকারও হয়ে থাকেন। যা স্পষ্ট ফুটে উঠে পাকিস্তানের দিকে তাকালে।
বিভিন্ন সময় দেশটির টিকটক তারকাদের ব্যক্তিগত ভিডিও ফাঁসের ঘটনা উঠে এসেছে সংবাদমাধ্যমে। টিকটক তারকাদের আপত্তিকর মুহূর্ত কিংবা মানহানিকর ঘটনা যেন অহরহ হয়ে গেছে দেশটিতে। এর আগে টিকটক তারকা মিনাহিল মালিক, ইমশা রেহমান, মরিয়ম ফয়সাল ও সামিয়া হিজাবসহ আরও কয়েকজনের ভিডিও ফাঁসের ঘটনা ঘটেছে।
এ নিয়ে অনেক সমালোচনা ও চর্চাও হয়েছে। এমনকি আইনি পদক্ষেপ নেয়াও হয়েছে। কিন্তু এরপরও থেমে নেই এ ধরনের ঘটনার। সম্প্রতি এ ধরনের ঘটনার শিকার হয়েছেন পাকিস্তানের সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, কন্টেন্ট ক্রিয়েটর ও টিকটক তারকা সুম্বল মালিক। তার আপত্তিকর একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে অনলাইন মাধ্যমে।
সংবাদমাধ্যম ডেইলি পাকিস্তানের খবর অনুযায়ী, ব্যক্তিগত ভিডিও ফাঁসের পর সমালোচনার মুখে পড়েছেন সুম্বল মালিক। টিকটক লাইভ ও অন্যান্য মাধ্যমে বিভিন্ন সময় তার কর্মকাণ্ড নিয়ে আগে থেকে বিতর্কিত এই টিকটকারকে নিয়ে কটাক্ষ করতে ছাড় দিচ্ছেন না নেটিজেনরা। ছড়িয়ে পড়া ভিডিওটি এরইমধ্যে এক্স হ্যান্ডেল (সাবেক টুইটার)-সহ অন্যান্য প্লাটফর্মে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।
আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়া নিয়ে এখনো কোনো মন্তব্য করতে দেখা যায়নি টিকটকার সুম্বল মালিককে। ভিডিও নিয়ে বিতর্কের সৃষ্টি হলেও নেটিজেনদের একাংশ সাইবার অপরাধ নিয়ন্ত্রণে কঠোর এবং সোশ্যাল মিডিয়া প্লাটফর্মের ব্যাপারে জবাবদিহিতার দাবি জানিয়েছেন।
এদিকে দেশটির অভিনেত্রী আরিকা হক সোশ্যাল মিডিয়ার বিরক্তিকর ট্রেন্ড সম্পর্কে নিজের মতামত জানিয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেন যে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার জন্য ইচ্ছাকৃতভাবে এবং অল্প সময়ে খ্যাতি অর্জনের জন্য ব্যক্তিগত ভিডিও ফাঁস করছেন কেউ কেউ। একইসঙ্গে অনলাইন প্লাটফর্ম ব্যবহারে কৌশল অবলম্বনের দাবি জানান।

২৫ এপ্রিল, ২০২৬ ১৯:৪১
চলচ্চিত্র নির্মাণের নামে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগ উঠেছে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়ের বিরুদ্ধে। এ সংক্রান্ত বিষয়ে ভুক্তভোগী মিজানুর রহমানের করা মামলায় ডিএমপির ক্যান্টনমেন্ট থানা পুলিশের কাছে গ্রেপ্তারের পর তাকে কারাগারে পাঠিয়েছে আদালত।
গত শনিবার তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান। তিনি বলেন, ‘১৩ কোটি টাকার প্রতারণার অভিযোগে দেবু প্রসাদ রায়ের বিরুদ্ধে মামলা করেছিলেন ভুক্তভোগী মিজানুর রহমান। এ মামলায় আমরা তাকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করি।’
মামলাটি বর্তমানে তদন্তাধীন বলেও জানান ক্যান্টনমেন্ট থানার ওসি। তিনি বলেন, ‘আমরা লেনদেনের স্টেটমেন্টগুলো যাচাই করছি।’ ভুক্তভোগীর অভিযোগ, সরল বিশ্বাসের সুযোগ নিয়ে তার মোট ১৩ কোটি ২০ লাখ ১০ হাজার ২০০ টাকা আত্মসাৎ করা হয়েছে।

১২ এপ্রিল, ২০২৬ ১৪:২৯
ভারতীয় সংগীতজগতের অমর কণ্ঠস্বর, কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে আর নেই। ৯২ বছর বয়সে তিনি পৃথিবীর মায়া ত্যাগ করেছেন। মুম্বাইয়ে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। এমন তথ্যই নিশ্চিত করেছে এনডিটিভিসহ ভারতের বেশ কিছু গণমাধ্যম।
এর আগে হৃদরোগে আক্রান্ত হলে আশা ভোঁসলেকে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিলো। সূত্রের বরাতে আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, হৃদরোগে আক্রান্ত হওয়ায় আশা ভোঁসলেকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি ফুসফুসের সমস্যাতেও ভুগছিলেন।
অবশেষে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার (১২ এপ্রিল) দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
প্রায় আট দশকের কর্মজীবনে বিভিন্ন ভারতীয় চলচ্চিত্র ও অ্যালবামের জন্য অসংখ্য গান রেকর্ড করেছেন কিংবদন্তি এ গায়িকা । তার ঝুড়িতে রয়েছে অসংখ্য পুরস্কার। তিনি দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত হয়েছেন। ২০০৮ সালে পেয়েছেন পদ্মভূষণ। ১৯৯৭ সালে গ্র্যামির জন্য মনোনীত হন তিনি।
বাঙালি কন্যা আশা ভোঁসলে নানা ভাষার গান কণ্ঠে ধারন করে ভারত উপমহাদেশে সুরের আলো জ্বেলে গেছেন আমৃত্যু। বিশেষ করে তিনি হিন্দি গানের ভুবনে অমর এক নাম। লতা মুঙ্গেশকরের বোন ও আর ডি বর্মণের স্ত্রী পরিচয়কে ছাপিয়ে হয়ে উঠেছিলেন নিজেই এক মহাতারকা। তার কণ্ঠ চিরকাল কোটি মানুষের হৃদয়ে ছুঁয়ে যাবে।
তার মৃত্যুতে ভারত উপমহাদেশের শোবিজে শোক নেমেছে।

০১ মার্চ, ২০২৬ ১৯:০৩
ছোট পর্দার অভিনেতা যাহের আলভীর স্ত্রী আফরা ইবনাত খান ইকরার আত্মহত্যার ঘটনায় এবার মামলা দায়ের করা হয়েছে। আত্মহত্যার প্ররোচনার এই মামলায় প্রধান আসামি করা হয়েছে স্বামী যাহের আলভী এবং তার কথিত প্রেমিকা ও সহ-অভিনেত্রী তিথিকে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১টায় পল্লবী থানায় মামলাটি রুজু হয়। ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে পল্লবী থানায় মামলাটি দায়ের করেন।
ইকরার আত্মহত্যার পর থেকেই বিষয়টি নিয়ে নতুন নতুন রহস্যের জন্ম হচ্ছিল। ঘটনার পর থেকে আলভীর পরিবারের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। খবর পেয়ে দ্রুত ঢাকায় ছুটে আসেন ইকরার পরিবারের সদস্যরা।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলায় শুধু আলভী এবং তিথিই নন, তার পরিবারের আরও কয়েকজনের নামও উল্লেখ করা হয়েছে। এর মধ্যে অভিনেতার মাকেও আসামি করা হয়েছে।
পারিবারিক কলহ, বিবাহবহির্ভূত সম্পর্ক এবং দীর্ঘদিনের মানসিক নির্যাতনের অভিযোগ তুলে ইকরার স্বজনরা আগে থেকেই আলভীর পরিবারের বিচার দাবি করে আসছিলেন। এবার বিষয়টি আইনি প্রক্রিয়ায় প্রবেশ করল।
১৫ বছরের দাম্পত্য জীবনের এমন মর্মান্তিক পরিণতি এবং এরপর মামলা দায়েরের খবরে বিনোদন অঙ্গনসহ সারা দেশে এখন ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ এরই মধ্যে মামলার তদন্ত এবং আসামিদের আইনি কাঠামোর আওতায় আনার প্রক্রিয়া শুরু করেছে।
২০১০ সালের ৯ নভেম্বর ভালোবেসে গোপনে বিয়ে করেন আলভী-ইকরা। দীর্ঘ ১৪ বছর পর ২০২৪ সালে তাদের বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসে। তাদের সংসারে একটি সন্তান রয়েছে।

Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.

২৬ এপ্রিল, ২০২৬ ২০:৪৪
২৬ এপ্রিল, ২০২৬ ২০:৩১
২৬ এপ্রিল, ২০২৬ ২০:১৫
২৬ এপ্রিল, ২০২৬ ২০:০৯