নরসিংদীর বেলাবোতে মাদক ব্যবসায়ী ও জুয়াড়িদের গ্রেফতার অভিযানে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন। এসময় পুলিশকে বহনকারী একটি মাইক্রোবাস ভাঙচুর করা হয়।
এ ঘটনায় বিন্নাবাইদ ইউপি চেয়ারম্যানের ছেলে সিনতাজ মোহাম্মদ সালমানকে প্রধান আসামি করে মামলা করেছন ডিবি পুলিশ সদস্য আব্দুস সালাম। মামলায় ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতপরিচয় ৪০-৫০ জনকে আসামি করা হয়েছে।
বিজ্ঞাপন
রোববার (২৫ মে) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার মো. আব্দুল হান্নান। এর আগে শনিবার (২৪ মে) সন্ধ্যা ৭টার দিকে বেলাবো উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের চর কাশিমনগর উচ্চ বিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
আহতরা বেলাবো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। তারা হলেন ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আবদুস সালাম, শেখ মো. জসিম উদ্দিন, সহকারী উপপরিদর্শক (এএসআই) রাজিব হাসান, পুলিশ সদস্য শামসুল ইসলাম, মাজেদুল ইসলাম ও মো. হাসমত আলী।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
মামলার আসামিরা হলেন উপজেলার চর কাশিমনগর এলাকার পারভেজ (২৬), বিন্নাবাইদ ইউনিয়নের রতন চেয়ারম্যানের ছেলে সিনতাজ মোহাম্মদ সালমান (৩২), কাশিমনগরের নিয়ত আলীর ছেলে মো. মজিবুর (৪০), মজিদ মিয়ার ছেলে ডা.আব্দুল জলিল (৪৫), মৃত আ. মালেক মিয়ার ছেলে মো. মোবারক হোসেন (৪২), গোশলাকান্দা এলাকার মৃত দেওয়ান আলীর ছেলে মো. শাহজাহান (৪০), ইকতিয়ার হোসেন (৩৮), ইদ্রিস মেম্বারের ছেলে সেন্টু মিয়া (৪২), চর ছায়েট এলাকার হাবিবুর (৩৮) ও চর কাশিমনগরের হোসেন আলীর ছেলে ইব্রাহিম খলিলসহ (৪৩) ৪০-৫০ জন।
হামলায় আহত ডিবি পুলিশের এসআই ও মামলার বাদী আব্দুস সালাম বলেন, আমরা ওই এলাকায় গিয়ে মাঠের কাছে একটি মসজিদে আমিসহ এসআই জসিম মাগরিবের নামাজ পড়ে বের হই। মসজিদ থেকে বের হওয়া মাত্র পারভেজ নামের একজন এসে জিজ্ঞেস করে আমরা কারা এবং এখানে কেন এসেছি। তখন আমরা আমাদের পরিচয় দেই। পরিচয় দেওয়ামাত্র ‘ডিবি পুলিশ এখানে কেন আসবে’ বলেই চিৎকার করে লোকজন জড়ো করে। পরে তারা হামলা চালায়। মসজিদ থেকে বের হওয়া মুসল্লি ও বেলাবো থানা পুলিশের সহায়তায় আমরা স্থান ত্যাগ করে বেলাবো হাসপাতালে চিকিৎসা নিই।’
নরসিংদী পুলিশ সুপার আব্দুল হান্নান বলেন, আহত পুলিশ সদস্যরা সুস্থ আছে। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা হয়েছে। জড়িতদের আইনের আওতায় নিয়ে আসা হবে।

২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:১৩
কাতারের লুসাইলে সড়ক দুর্ঘটনায় মো. বাবুল আহমেদ নামে এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাবুল আহমেদ ভোলার তজুমদ্দিন উপজেলার বাসিন্দা। তিনি প্রায় ২০ বছর ধরে কাতারে বসবাস করছিলেন।
জানা গেছে, লুসাইল থেকে ফেরার পথে বাবুল আহমেদের ব্যবহৃত গাড়িতে হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পরে তিনি গাড়িটি সড়কের পাশে থামিয়ে সমস্যাটি পরীক্ষা করছিলেন। এ সময় পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
প্রাথমিকভাবে জানা গেছে, বাবুল আহমেদকে ধাক্কা দেওয়া গাড়িটি একজন মিশরীয় নাগরিক চালাচ্ছিলেন। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ ও দায় নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
নিহত বাবুল আহমেদ দীর্ঘদিন ধরে কাতারে প্রবাসজীবন কাটাচ্ছিলেন। বাংলাদেশি কমিউনিটি নেতা মাহবুব আলমের বরাত দিয়ে জানা গেছে, প্রায় দুই দশক ধরে তিনি কাতারে বসবাস করছিলেন।
দীর্ঘদিন প্রবাসে থাকার সুবাদে কাতারে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির অনেকের সঙ্গে তার পরিচয় ও যোগাযোগ ছিল। হঠাৎ সড়ক দুর্ঘটনায় তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে প্রবাসীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
দুর্ঘটনার পর বাবুল আহমেদের মরদেহ কাতারের হামাদ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মরদেহ দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া চলছে।
সংশ্লিষ্ট প্রক্রিয়া সম্পন্ন হলে কাতার থেকে তার মরদেহ বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করা হবে বলে জানা গেছে। এদিকে স্বজনরা প্রিয়জনের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার অপেক্ষায় রয়েছেন।
বাবুল আহমেদ দুই ছেলে ও এক মেয়ের জনক। তার বড় ছেলে বর্তমানে কাতারেই প্রবাসী হিসেবে বসবাস করছেন। বাবার আকস্মিক মৃত্যুতে শোকাহত পরিবারের সদস্য ও স্বজনরা।
প্রায় দুই দশক ধরে প্রবাসে জীবন কাটানোর পর সড়ক দুর্ঘটনায় বাবুল আহমেদের এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। একই সঙ্গে কাতারে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের মধ্যেও শোকের সৃষ্টি হয়েছে।
স্বজন ও পরিচিতজনরা জানান, কর্মজীবনের পাশাপাশি দীর্ঘদিন ধরে কাতারের বাংলাদেশি কমিউনিটির সঙ্গে সম্পৃক্ত ছিলেন বাবুল আহমেদ। তার আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও পরিচিতদের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।

২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১০:১৬
ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাট মডেল কলেজে ডিগ্রি (পাস) পরীক্ষায় নকলের চেষ্টা ঠেকানোকে কেন্দ্র করে দায়িত্বরত পুলিশ সদস্য ও কেন্দ্র পরিদর্শকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগে ২০ জনকে আসামি করে মামলা হয়েছে। ইতোমধ্যে জাহিদ (২২) ও রাসেল (২০) নামে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুলারহাট মডেল কলেজে ডিগ্রি পরীক্ষা চলাকালে কয়েকজন পরীক্ষার্থী নকলের আশ্রয় নেওয়ার চেষ্টা করেন। দায়িত্ব পালনরত কেন্দ্র পরিদর্শকরা বিষয়টি শনাক্ত করে নকলের খাতা জব্দ করেন। এ সময় নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরাও তাদের সহযোগিতা করেন।
পরীক্ষা শেষ হওয়ার পর নকল করতে বাধা দেওয়ায় ক্ষুব্ধ কয়েকজন পরীক্ষার্থী ও তাদের সঙ্গে থাকা বহিরাগত যুবকরা কলেজের বাইরে জড়ো হন। পরে কেন্দ্র থেকে দায়িত্ব শেষে বেরিয়ে আসা পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হয় এবং লাঠিসোঁটা নিয়ে হামলা চালানো হয়। এতে এক পুলিশ সদস্য আহত হন।
ঘটনার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়।
দুলারহাট থানা পুলিশ জানিয়েছে, সরকারি দায়িত্ব পালনে বাধা দেওয়া এবং পুলিশ সদস্যদের ওপর হামলার অভিযোগে থানার পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। মামলায় এজাহারভুক্ত ও অজ্ঞাতনামা মিলিয়ে মোট ২০ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্যদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।
দুলারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন আলম চৌধুরী বলেন, পরীক্ষাকেন্দ্রে শৃঙ্খলা বজায় রাখতে গিয়ে পুলিশের ওপর পরিকল্পিত হামলার ঘটনা ঘটেছে। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং পরীক্ষার নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।

২৩ সেপ্টেম্বর, ২০২৬ ২৩:৩৪
ভোলার বোরহানউদ্দিনে নিখোঁজের দুই দিন পর সাত বছরের শিশু মো. ইসমাইল হোসেনের বস্তাবন্দী মরদেহ উদ্ধার হওয়ার ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই যুবক শিশুটিকে হত্যার দায় স্বীকার করেছেন বলে জানিয়েছে জেলা পুলিশ।
গ্রেপ্তার হওয়া রোকনের (২২) বাড়ি বোরহানউদ্দিন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে। তিনি নান্নু মিয়ার ছেলে। বুধবার দুপুরে ভোলা জেলা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, মুসলিমপাড়া এলাকার বাসিন্দা ইসমাইল নিখোঁজ হওয়ার পর তার পরিবার বোরহানউদ্দিন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে। নিখোঁজের দুই দিন পর মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয়রা একই এলাকার একটি খালে বস্তাবন্দী মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য সেটি ভোলা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ঘটনার পর শিশুটির বাবা মো. আকবর হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত শুরু করে পুলিশ অভিযান চালিয়ে রোকনকে আটক করে।
জেলা পুলিশের ভাষ্য, জিজ্ঞাসাবাদে রোকন জানান, পূর্বশত্রুতা ও পাওনা টাকা নিয়ে ক্ষোভের জেরে তিনি ইসমাইলকে হত্যা করেন। পরে মরদেহ বস্তায় ভরে খালের পানিতে ফেলে দেন।
পুলিশ আরও জানিয়েছে, এই নির্মম হত্যাকাণ্ডে অন্য কেউ জড়িত ছিল কি না এবং ঘটনার পূর্ণাঙ্গ রহস্য উদ্ঘাটনে বোরহানউদ্দিন থানা-পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একাধিক দল তদন্ত চালিয়ে যাচ্ছে।

২৫ মে, ২০২৫ ২১:০৭
নরসিংদীর বেলাবোতে মাদক ব্যবসায়ী ও জুয়াড়িদের গ্রেফতার অভিযানে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন। এসময় পুলিশকে বহনকারী একটি মাইক্রোবাস ভাঙচুর করা হয়।
এ ঘটনায় বিন্নাবাইদ ইউপি চেয়ারম্যানের ছেলে সিনতাজ মোহাম্মদ সালমানকে প্রধান আসামি করে মামলা করেছন ডিবি পুলিশ সদস্য আব্দুস সালাম। মামলায় ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতপরিচয় ৪০-৫০ জনকে আসামি করা হয়েছে।
বিজ্ঞাপন
রোববার (২৫ মে) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার মো. আব্দুল হান্নান। এর আগে শনিবার (২৪ মে) সন্ধ্যা ৭টার দিকে বেলাবো উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের চর কাশিমনগর উচ্চ বিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
আহতরা বেলাবো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। তারা হলেন ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আবদুস সালাম, শেখ মো. জসিম উদ্দিন, সহকারী উপপরিদর্শক (এএসআই) রাজিব হাসান, পুলিশ সদস্য শামসুল ইসলাম, মাজেদুল ইসলাম ও মো. হাসমত আলী।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
মামলার আসামিরা হলেন উপজেলার চর কাশিমনগর এলাকার পারভেজ (২৬), বিন্নাবাইদ ইউনিয়নের রতন চেয়ারম্যানের ছেলে সিনতাজ মোহাম্মদ সালমান (৩২), কাশিমনগরের নিয়ত আলীর ছেলে মো. মজিবুর (৪০), মজিদ মিয়ার ছেলে ডা.আব্দুল জলিল (৪৫), মৃত আ. মালেক মিয়ার ছেলে মো. মোবারক হোসেন (৪২), গোশলাকান্দা এলাকার মৃত দেওয়ান আলীর ছেলে মো. শাহজাহান (৪০), ইকতিয়ার হোসেন (৩৮), ইদ্রিস মেম্বারের ছেলে সেন্টু মিয়া (৪২), চর ছায়েট এলাকার হাবিবুর (৩৮) ও চর কাশিমনগরের হোসেন আলীর ছেলে ইব্রাহিম খলিলসহ (৪৩) ৪০-৫০ জন।
হামলায় আহত ডিবি পুলিশের এসআই ও মামলার বাদী আব্দুস সালাম বলেন, আমরা ওই এলাকায় গিয়ে মাঠের কাছে একটি মসজিদে আমিসহ এসআই জসিম মাগরিবের নামাজ পড়ে বের হই। মসজিদ থেকে বের হওয়া মাত্র পারভেজ নামের একজন এসে জিজ্ঞেস করে আমরা কারা এবং এখানে কেন এসেছি। তখন আমরা আমাদের পরিচয় দেই। পরিচয় দেওয়ামাত্র ‘ডিবি পুলিশ এখানে কেন আসবে’ বলেই চিৎকার করে লোকজন জড়ো করে। পরে তারা হামলা চালায়। মসজিদ থেকে বের হওয়া মুসল্লি ও বেলাবো থানা পুলিশের সহায়তায় আমরা স্থান ত্যাগ করে বেলাবো হাসপাতালে চিকিৎসা নিই।’
নরসিংদী পুলিশ সুপার আব্দুল হান্নান বলেন, আহত পুলিশ সদস্যরা সুস্থ আছে। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা হয়েছে। জড়িতদের আইনের আওতায় নিয়ে আসা হবে।
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১৮:১২
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:১৩
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১৩:৪৩
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১১:০৫