খেলা শেষ হতে আর মাত্র কয়েক সেকেন্ড বাকি। সমর্থক তো বটেই, প্রেসবক্সে কর্মরত ক্রীড়া সাংবাদিকরাও মহা টেনশনে ঘামছেন। কারণটা পরিস্কার, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের পুরনো একটি ব্যধি আছে। তা হলো শেষ মুহূর্তে গোল হজম করে হয় ড্র করবে, নয় হারবে। কিন্তু মঙ্গলবার (১৮ অক্টোবর) লাল-সবুজ বাহিনীর জন্য আক্ষরিক অর্থেই ‘মঙ্গলময়’ ছিল। কেননা এদিন আর বাংলাদেশ অন্তিম মুহূর্তে গোল খায়নি, হারেওনি। বরং জিতেছে তাদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ভারতের বিরুদ্ধে, ১-০ গোলে! এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বের সি-গ্রুপের এই হোম ম্যাচে ঢাকা জাতীয় স্টেডিয়ামের ২২,৪০০ সমর্থক এক অবিস্মরণীয় ক্ষণের সাক্ষী হয়ে রইলেন। প্রবল প্রতিপক্ষ ভারতের বিরুদ্ধে এই জয় বহুল প্রতীক্ষিত ছিল। ২০০৩ সালের সাফ চ্যাম্পিয়নশিপের সেমিতে হারানোই ছিল ভারতের বিরুদ্ধে বাংলাদেশের সর্বশেষ জয়। কাকতালীয়ভাবে সেই ম্যাচটিও অনুষ্ঠিত হয়েছিল এই মাঠেই! দীর্ঘ ২২ বছর পর আবারও ভারতের বিরুদ্ধে জিতে নতুন প্রজেন্মের ফুটবল অনুরাগীদের প্রত্যাশা পূরণ করলেন লাল-সবুজের যোদ্ধারা।
রেফারি খেলা শেষের বাঁশি বাজাতেই মাটিতে শুয়ে পড়লেন বাংলাদেশের ‘পোস্টারবয়’ হামজা চৌধুরী। চোখে হাত রেখে অঝোরে কাঁদছেন তিনি। এ কান্না চিত্তসুখের কান্না। সতীর্থদের একাংশ দৌড়ে গিয়ে তার ওপর ঝাঁপিয়ে পড়লেন। অন্যরা গিয়ে জড়িয়ে ধরলেন গোলরক্ষক মিতুল মারমাকে, যিনি বিগত কয়েক ম্যাচে ভাল পারফর্ম না করতে পেরে প্রবল সমালোচিত হচ্ছিলেন। স্টেডিয়ামের গ্যালারির দর্শকদের গগণবিদারী উল্লাস যেন সবকিছুতে ছাপিয়ে গেছে। তবে দৃষ্টিকটু বিষয় হলো-ভারত দলের বেশ কজন হতাশ-রাগান্বিত ফুটবলার বাংলাদেশের ফুটবলারদের সঙ্গে সৌজন্যমূলক করমর্দন না করেই ড্রেসিং রুমে চলে যান!
এ নিয়ে দু’দল ৩৩ বার মুখোমুখি হয়েছে। ভারত ১৬ বার জিতেছে তারা। ৪টিতে জিতেছে বাংলাদেশ। ১৩টি ম্যাচ ড্র হয়েছে।
দক্ষিণ এশিয়ার ফুটবলে সবচেয়ে আলোচিত দ্বৈরথ হচ্ছে বাংলাদেশ-ভারত ম্যাচ। যখনই এই দুই দল মুখোমুখি হয়, তখন খেলাটি হয় দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং উপভোগ্য। যদিও হেড টু হেডে ভারত অনেক ব্যবধানে এগিয়ে, কিন্তু মাঠের খেলায় এসবের বিন্দুমাত্র প্রভাব প্রতিফলিত হয় না।
বরাবরের মতো প্রীতি ম্যাচে খেলালেও প্রতিযোগিতামূলক ম্যাচে আবারও জামাল ভূঁইয়াকে সাইডবেঞ্চে বসিয়ে রাখেন কোচ জাভিয়ের ক্যাবরেরা। কিউবা মিচেলের ক্ষেত্রেও তাই। চোট কাটিয়ে ফেরেন শেখ মোরসালিন।
শুরুর কয়েক মিনিট ভারত তুলনামূলক বেশি চাপ সৃষ্টি করে খেলে। বাংলাদেশ সুযোগ পেলেই কাউন্টার অ্যাটাকে যাওয়ার চেষ্টা করছিল। কিন্তু তেমন সুবিধা করতে পারছিল না। তেমনই একটি প্রতি আক্রমণ থেকে ম্যাচের ১১ মিনিটে গোল করে এগিয়ে যায় লাল-সবুজ বাহিনী। বাংলাদেশের সীমানায় থ্রো-ইন পায় ভারত। বক্সের মধ্যে জটলা থেকে মোরসালিন বল পান। তার লম্বা পাস খুঁজে নেয় রাকিবকে। বা উইং ধরে ভারতের দীর্ঘদেহী ডিফেন্ডার আকাশ মিশ্রাকে গতির লড়াইয়ে পেছনে ফেলে দ্রুত সামনে এগিয়ে যান। যে গড়ানো ক্রসটি করেন (শুয়ে পড়ে) তা থেকে চমৎকারভাবে ভারত গোলরক্ষক গুরপ্রীতি সিংহের দুই পায়ের ফাঁক দিয়ে বল জালে পাঠিয়ে উল্লাসে ফেটে পড়েন মোরসালিন (১-০)। দর্শকদের উল্লাসধ্বনি যেন পরিণত হয় গর্জনে!
প্রথমার্ধে হামজাকে দেখা গেছে রক্ষণ সামলাতে। আগের ম্যাচগুলোর মতো তেড়েফুঁড়ে আক্রমণে ওঠেননি। ২৬ মিনিটে কিছুটা অস্বস্তি অনুভব করা তারিক কাজীকে উঠিয়ে শাকিল আহাদ তপুকে নামান কোচ।
৩১ মিনিটে দলকে নিশ্চিত গোল হজমের হাত থেকে দলকে বাঁচান মিতুল মারমা। সতীর্থের ব্যাকপাস ঠিকমতো বিপদমুক্ত করতে পারেননি তিনি। প্রতিপক্ষের খেলোয়াড়ের কাছ থেকে বল নিতে পোস্ট ছেড়ে বেরিযে যান বাংলাদেশ গোলরক্ষক। অরক্ষিত পোস্ট লক্ষ্য করে লালিয়ানজুয়ালার শট হেডের মাধ্যমে কর্নারের বিনিময়ে ফেরান হামজা।
৩৪ মিনিটে ভারতের বিক্রম পার্থকে তপু বর্মণ ফেলে দিলে উত্তেজনা সৃষ্টি হয়। হাতাহাতিতে লিপ্ত হন দু’লের খেলোয়াড়রা। মোরসালিনকে ধাক্কা মারেন নারাভি নিখিল। এ নিয়ে উত্তেজনা আরও বাড়ে। পরে ফিলিপিন্সের রেফারি ক্লিফোর্ড ডেপুয়াটের মধ্যস্থতায় পরিস্থিতি শান্ত হয়। রেফারি তপু এবং নারাভিকে হলুদ কার্ড দেখান।
৪৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করতে পারতো বাংলাদেশ। সাদ উদ্দিনের ক্রস আটকে যায় ভারতের রক্ষণে। তবে বল চলে যা ডি-বক্সের ঠিক বাইরে দাঁড়ানো হামজার পায়ে। লিস্টার সিটির এ তারকার বা পায়ের ভলি সাইড পোস্টের সামান্য বাইরে দিয়ে চলে গেলে আক্ষেপে পোড়েন লাল-সবুজের সমর্থকরা।
বিরতির পর বাংলাদেশ-ভারত উভয় দিই সমানতালে খেলে। তবে শেষের কয়েক মিনিট ভারত বাংলাদেশের ওপর প্রবল চাপ সৃষ্টি করে খেলে। কিন্ত বাংলাদেশের গোলরক্ষক ও ডিফেন্ডারদের দৃঢ়তায় ভারত আর গোল করে সমতায় ফিরতে পারেনি। শেষ পর্যন্ত খেলা শেষ হলে ভগ্ন হৃদয়ে মাঠ ছাড়ে তারা। আর বাংলাদেশ দল দর্শকদের সঙ্গে ২২ বছরের আক্ষেপ ঘুঁচিয়ে আনন্দ ভাগাভাগি করতে দীর্ঘ সময় সবুজ জমিনে পদচারণা করে।
এদিকে স্মরণীয় এই জয়ের পর জাতীয় ফুটবল দলকে ২ কোটি টাকা পুস্কারের ঘোষণা দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
সি-গ্রুপে ৫ ম্যাচে ৫ পয়েন্ট বাংলাদেশের। অবস্থান চার দলের মধ্যে তৃতীয়। বাংলাদেশের পরের ও শেষ গ্রুপ ম্যাচ সিঙ্গাপুরের বিরুদ্ধে, আগামী বছরের ৩১ মার্চ (অ্যাওয়ে ম্যাচ)।

৩১ আগস্ট, ২০২৬ ২১:৪১
আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল থেকে অবসর নিলেন মহাতারকা লিওনেল মেসি। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে আন্তর্জাতিক মঞ্চকে বিদায়ের ঘোষণা দিলেন তিনি।

২৩ আগস্ট, ২০২৬ ১২:২২
আরও একবার জালের দেখা পেলেন লিওনেল মেসি। তবুও হারের বৃত্ত থেকে বের হতে পারেনি ইন্টার মিয়ামি। মেজর লিগ সকারে ঘরের মাঠ নিউ স্টেডিয়ামে টরন্টো এফসির কাছে ২-১ ব্যবধানে হেরে গেছে বেকহ্যামদের দল। এই নিয়ে লিগে টানা তিন ম্যাচে জয়ের মুখ দেখলো না মিয়ামি।
বিশ্বকাপ বিরতি কাটিয়ে ফেরার পর মিয়ামির ফর্ম গ্রাফ নিম্নমুখী। ২২ জুলাই থেকে ৯ টি ম্যাচ খেলে ৩ জয়ের বিপরীতে ড্র দুটি, পরাজয় ৪টি। টানা দুই পরাজয়ে লিগস কাপ থেকে বিদায় হয়েছে তাদের।
এমএলএসের ৬ ম্যাচে শনিবারের পরাজয় তাদের দ্বিতীয়। সব মিলিয়ে ৮ আগস্ট থেকে চতুর্থ পরাজয় এটি। এতে এমএলএসের দ্বিতীয় স্হানে থাকলেও ২১ ম্যাচে পয়েন্ট দাড়িয়েছে ৩৯, যা ন্যাশভিলের চেয়ে পয়েন্ট কম।
শনিবার ম্যাচের প্রথমার্ধে অবশ্য রক্ষণভাগ সামলে রেখেছিল স্বাগতিকরা। ফলে কোনো দলই জালের দেখা না পাওয়ায় ০-০ সমতায় শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয় রাউন্ডে ম্যাচের চিত্র বদলে যায়। দুর্বল ডিফেন্সের সুযোগ নিয়ে ম্যাচের ৫৯ মিনিটে প্রথম গোল করে টরন্টোকে এগিয়ে দেন জোশ সার্জেন্ট। সেই ধাক্কা সামলে ওঠার আগেই ৬২ মিনিটে ডেরেক ইতিয়েন জুনিয়রের গোল মিয়ামিকে ম্যাচ থেকে ছিটকে দেয়।
ম্যাচের শেষভাগে এসে ৮২ মিনিটে গোল পান মেসি। এটি বিশ্বকাপ পরবর্তী ক্লাব ফুটবলে মেসির পঞ্চম গোল। তবে মেসির এই গোলটি কেবল ব্যবধানই কমিয়েছে, দলের হার এড়াতে পারেনি।
এই হারে শিরোপার দৌড়ে আরও পিছিয়ে গেল মিয়ামি। এমএলএসের ইস্টার্ন কনফারেন্সে ২১ ম্যাচে ১১ জয় ও ৬ ড্রয়ে তাদের সংগ্রহ ৩৯ পয়েন্ট। সমান ম্যাচ খেলে ১০ পয়েন্টে এগিয়ে শীর্ষে থাকা ন্যাশভিল।

০৮ আগস্ট, ২০২৬ ১৯:৪৯
মালয়েশিয়াকে মাত্র ৬৯ রানে গুঁড়িয়ে দিয়ে বড় জয় পেয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়েছে স্বাগতিকরা। এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল এইচপি দল।
টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৫৮ রানে অলআউট হয় বাংলাদেশ। ওপেনার জাওয়াদ আবরারের ঝড়ো ব্যাটিংয়ে শুরুটা ভালো হলেও মাঝের দিকে দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়ে এইচপি। শেষ দিকে অধিনায়ক এস এম মেহেরব হোসেনের আগ্রাসী ব্যাটিংয়ে লড়াইয়ের পুঁজি পায় বাংলাদেশ।
জাওয়াদ ১৮ বলে ২৮ রানের ঝলমলে ইনিংস খেলেন। এরপর আরিফুল ইসলাম ১২ বলে ১৫ রান করেন। ১২ বলে ১৪ রান করেন সাব্বির। ২৬ বলে ৩২ রান করেন সাকলাইন। শেষ দিকে মেহেরব ২২ বলে ৪০ রানের আগ্রাসী ইনিংস খেলে শেষ ওভারের আগেই ফেরেন এইচপি অধিনায়ক। মালয়েশিয়ার হয়ে বিজয় উনি নেন ৩ উইকেট।
জয়ের জন্য ১৫৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় মালয়েশিয়া। ইনিংসের প্রথম বলেই নাজমুল সাকিবকে বোল্ড করে ফেরান আবু হায়দার রনি। এরপর আসলাম খান বিন মালিকও ৫ বলে কোনো রান না করে ফিরে গেলে চাপে পড়ে সফরকারীরা।
তিন নম্বরে নেমে কিছুটা প্রতিরোধ গড়েন আহমেদ আকীল ওয়াহিদ। ২৫ বলে ২৯ রান করেন তিনি। তবে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকায় মালয়েশিয়ার রান তোলার গতি থেমে যায়। ১০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ছিল মাত্র ৪২ রান।
এরপর মোহাম্মদ আমির আজিম ও বিজয় উনি কিছুটা লড়াইয়ের চেষ্টা করেন। বিজয় ১৫ বলে ১৪ রান করে আবদুল গাফফার সাকলাইনের শিকার হন। আর আমির আজিম ২২ বলে ১৫ রান করে ফেরেন মোহাম্মদ রুবেল হাসানের বলে। ৬৩ রানের মধ্যে ৮ উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় মালয়েশিয়া। শেষ পর্যন্ত ১৬ ওভারে মাত্র ৬৯ রানে অলআউট হয় তারা। ফলে ৮৯ রানের বড় জয় পায় বাংলাদেশ এইচপি।
সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি আগামী ১০ আগস্ট, সোমবার, মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ২টায় অনুষ্ঠিত হবে।

১৯ নভেম্বর, ২০২৫ ০১:০০
খেলা শেষ হতে আর মাত্র কয়েক সেকেন্ড বাকি। সমর্থক তো বটেই, প্রেসবক্সে কর্মরত ক্রীড়া সাংবাদিকরাও মহা টেনশনে ঘামছেন। কারণটা পরিস্কার, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের পুরনো একটি ব্যধি আছে। তা হলো শেষ মুহূর্তে গোল হজম করে হয় ড্র করবে, নয় হারবে। কিন্তু মঙ্গলবার (১৮ অক্টোবর) লাল-সবুজ বাহিনীর জন্য আক্ষরিক অর্থেই ‘মঙ্গলময়’ ছিল। কেননা এদিন আর বাংলাদেশ অন্তিম মুহূর্তে গোল খায়নি, হারেওনি। বরং জিতেছে তাদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ভারতের বিরুদ্ধে, ১-০ গোলে! এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বের সি-গ্রুপের এই হোম ম্যাচে ঢাকা জাতীয় স্টেডিয়ামের ২২,৪০০ সমর্থক এক অবিস্মরণীয় ক্ষণের সাক্ষী হয়ে রইলেন। প্রবল প্রতিপক্ষ ভারতের বিরুদ্ধে এই জয় বহুল প্রতীক্ষিত ছিল। ২০০৩ সালের সাফ চ্যাম্পিয়নশিপের সেমিতে হারানোই ছিল ভারতের বিরুদ্ধে বাংলাদেশের সর্বশেষ জয়। কাকতালীয়ভাবে সেই ম্যাচটিও অনুষ্ঠিত হয়েছিল এই মাঠেই! দীর্ঘ ২২ বছর পর আবারও ভারতের বিরুদ্ধে জিতে নতুন প্রজেন্মের ফুটবল অনুরাগীদের প্রত্যাশা পূরণ করলেন লাল-সবুজের যোদ্ধারা।
রেফারি খেলা শেষের বাঁশি বাজাতেই মাটিতে শুয়ে পড়লেন বাংলাদেশের ‘পোস্টারবয়’ হামজা চৌধুরী। চোখে হাত রেখে অঝোরে কাঁদছেন তিনি। এ কান্না চিত্তসুখের কান্না। সতীর্থদের একাংশ দৌড়ে গিয়ে তার ওপর ঝাঁপিয়ে পড়লেন। অন্যরা গিয়ে জড়িয়ে ধরলেন গোলরক্ষক মিতুল মারমাকে, যিনি বিগত কয়েক ম্যাচে ভাল পারফর্ম না করতে পেরে প্রবল সমালোচিত হচ্ছিলেন। স্টেডিয়ামের গ্যালারির দর্শকদের গগণবিদারী উল্লাস যেন সবকিছুতে ছাপিয়ে গেছে। তবে দৃষ্টিকটু বিষয় হলো-ভারত দলের বেশ কজন হতাশ-রাগান্বিত ফুটবলার বাংলাদেশের ফুটবলারদের সঙ্গে সৌজন্যমূলক করমর্দন না করেই ড্রেসিং রুমে চলে যান!
এ নিয়ে দু’দল ৩৩ বার মুখোমুখি হয়েছে। ভারত ১৬ বার জিতেছে তারা। ৪টিতে জিতেছে বাংলাদেশ। ১৩টি ম্যাচ ড্র হয়েছে।
দক্ষিণ এশিয়ার ফুটবলে সবচেয়ে আলোচিত দ্বৈরথ হচ্ছে বাংলাদেশ-ভারত ম্যাচ। যখনই এই দুই দল মুখোমুখি হয়, তখন খেলাটি হয় দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং উপভোগ্য। যদিও হেড টু হেডে ভারত অনেক ব্যবধানে এগিয়ে, কিন্তু মাঠের খেলায় এসবের বিন্দুমাত্র প্রভাব প্রতিফলিত হয় না।
বরাবরের মতো প্রীতি ম্যাচে খেলালেও প্রতিযোগিতামূলক ম্যাচে আবারও জামাল ভূঁইয়াকে সাইডবেঞ্চে বসিয়ে রাখেন কোচ জাভিয়ের ক্যাবরেরা। কিউবা মিচেলের ক্ষেত্রেও তাই। চোট কাটিয়ে ফেরেন শেখ মোরসালিন।
শুরুর কয়েক মিনিট ভারত তুলনামূলক বেশি চাপ সৃষ্টি করে খেলে। বাংলাদেশ সুযোগ পেলেই কাউন্টার অ্যাটাকে যাওয়ার চেষ্টা করছিল। কিন্তু তেমন সুবিধা করতে পারছিল না। তেমনই একটি প্রতি আক্রমণ থেকে ম্যাচের ১১ মিনিটে গোল করে এগিয়ে যায় লাল-সবুজ বাহিনী। বাংলাদেশের সীমানায় থ্রো-ইন পায় ভারত। বক্সের মধ্যে জটলা থেকে মোরসালিন বল পান। তার লম্বা পাস খুঁজে নেয় রাকিবকে। বা উইং ধরে ভারতের দীর্ঘদেহী ডিফেন্ডার আকাশ মিশ্রাকে গতির লড়াইয়ে পেছনে ফেলে দ্রুত সামনে এগিয়ে যান। যে গড়ানো ক্রসটি করেন (শুয়ে পড়ে) তা থেকে চমৎকারভাবে ভারত গোলরক্ষক গুরপ্রীতি সিংহের দুই পায়ের ফাঁক দিয়ে বল জালে পাঠিয়ে উল্লাসে ফেটে পড়েন মোরসালিন (১-০)। দর্শকদের উল্লাসধ্বনি যেন পরিণত হয় গর্জনে!
প্রথমার্ধে হামজাকে দেখা গেছে রক্ষণ সামলাতে। আগের ম্যাচগুলোর মতো তেড়েফুঁড়ে আক্রমণে ওঠেননি। ২৬ মিনিটে কিছুটা অস্বস্তি অনুভব করা তারিক কাজীকে উঠিয়ে শাকিল আহাদ তপুকে নামান কোচ।
৩১ মিনিটে দলকে নিশ্চিত গোল হজমের হাত থেকে দলকে বাঁচান মিতুল মারমা। সতীর্থের ব্যাকপাস ঠিকমতো বিপদমুক্ত করতে পারেননি তিনি। প্রতিপক্ষের খেলোয়াড়ের কাছ থেকে বল নিতে পোস্ট ছেড়ে বেরিযে যান বাংলাদেশ গোলরক্ষক। অরক্ষিত পোস্ট লক্ষ্য করে লালিয়ানজুয়ালার শট হেডের মাধ্যমে কর্নারের বিনিময়ে ফেরান হামজা।
৩৪ মিনিটে ভারতের বিক্রম পার্থকে তপু বর্মণ ফেলে দিলে উত্তেজনা সৃষ্টি হয়। হাতাহাতিতে লিপ্ত হন দু’লের খেলোয়াড়রা। মোরসালিনকে ধাক্কা মারেন নারাভি নিখিল। এ নিয়ে উত্তেজনা আরও বাড়ে। পরে ফিলিপিন্সের রেফারি ক্লিফোর্ড ডেপুয়াটের মধ্যস্থতায় পরিস্থিতি শান্ত হয়। রেফারি তপু এবং নারাভিকে হলুদ কার্ড দেখান।
৪৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করতে পারতো বাংলাদেশ। সাদ উদ্দিনের ক্রস আটকে যায় ভারতের রক্ষণে। তবে বল চলে যা ডি-বক্সের ঠিক বাইরে দাঁড়ানো হামজার পায়ে। লিস্টার সিটির এ তারকার বা পায়ের ভলি সাইড পোস্টের সামান্য বাইরে দিয়ে চলে গেলে আক্ষেপে পোড়েন লাল-সবুজের সমর্থকরা।
বিরতির পর বাংলাদেশ-ভারত উভয় দিই সমানতালে খেলে। তবে শেষের কয়েক মিনিট ভারত বাংলাদেশের ওপর প্রবল চাপ সৃষ্টি করে খেলে। কিন্ত বাংলাদেশের গোলরক্ষক ও ডিফেন্ডারদের দৃঢ়তায় ভারত আর গোল করে সমতায় ফিরতে পারেনি। শেষ পর্যন্ত খেলা শেষ হলে ভগ্ন হৃদয়ে মাঠ ছাড়ে তারা। আর বাংলাদেশ দল দর্শকদের সঙ্গে ২২ বছরের আক্ষেপ ঘুঁচিয়ে আনন্দ ভাগাভাগি করতে দীর্ঘ সময় সবুজ জমিনে পদচারণা করে।
এদিকে স্মরণীয় এই জয়ের পর জাতীয় ফুটবল দলকে ২ কোটি টাকা পুস্কারের ঘোষণা দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
সি-গ্রুপে ৫ ম্যাচে ৫ পয়েন্ট বাংলাদেশের। অবস্থান চার দলের মধ্যে তৃতীয়। বাংলাদেশের পরের ও শেষ গ্রুপ ম্যাচ সিঙ্গাপুরের বিরুদ্ধে, আগামী বছরের ৩১ মার্চ (অ্যাওয়ে ম্যাচ)।
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ০১:২৪
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ০০:০৬
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ২২:২৪
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১৮:৪৬