জমিজমা নিয়ে বিরোধের জেরে লাচ্ছির বোতলে বিষ মিশিয়ে দুই শিশুকে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় পাঁচ বছর পর এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বুধবার (২৫ নভেম্বর) সকাল ৮টার দিকে বরিশাল লঞ্চঘাটের চরকাউয়া খেয়াঘাট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম মো. বাবু মিয়া ওরফে লাল বাবু (২৮)। তিনি বরিশাল নগরের কোতোয়ালি থানার গিলাতলী এলাকার বাসিন্দা। তাঁর বাবা মৃত আবুল কাশেম মিয়া এবং মা মৃত রওশনারা বেগম।
বুধবার রাতে সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) মো. ছুফি উল্লাহর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়।
সিআইডি ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, জমিজমা নিয়ে বিরোধের জেরে মামলার বাদী ও আসামিদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় ২০২১ সালের ২৪ আগস্ট সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাদী বাড়িতে না থাকার সুযোগে তাঁর দুই সন্তান মিলি আক্তার (১৬) ও মাহিমকে (৯) বাড়ির বাইরে ডেকে নিয়ে যায় আসামিরা।
অভিযোগ অনুযায়ী, পূর্বপরিকল্পিতভাবে দুটি লাচ্ছির বোতলে সিরিঞ্জের মাধ্যমে বিষ মিশিয়ে শিশু দুটিকে পান করতে দেওয়া হয়। বিষয়টি বুঝতে না পেরে লাচ্ছি পান করার পর তারা গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় শিশু দুটির মা বাদী হয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানায় মামলা করেন। ২০২১ সালের ১৩ অক্টোবর দায়ের করা মামলাটির নম্বর ৩৬ এবং জিআর নম্বর ৭৫০/২০২১। মামলায় দণ্ডবিধির ৩৪, ৩০৭ ও ৩২৮ ধারায় অভিযোগ আনা হয়।
পরবর্তী সময়ে মামলাটির তদন্তভার নেয় সিআইডি। তদন্তে পাওয়া তথ্য-উপাত্ত ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় আসামি বাবু মিয়া ওরফে লাল বাবুকে গ্রেপ্তার করা হয়।
সিআইডি জানিয়েছে, গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।’

২৬ নভেম্বর, ২০২৬ ২১:১২
২ বছরের পথচলায় সংবাদ পরিবেশন, জনস্বার্থসংশ্লিষ্ট প্রতিবেদন প্রকাশ এবং দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে পাঠকের আস্থা অর্জনের প্রত্যাশা নিয়ে এগিয়ে চলেছে দৈনিক রূপালী বাংলাদেশ। পত্রিকাটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে আয়োজিত অনুষ্ঠানে এমন প্রত্যাশা ও মূল্যায়নের কথা উঠে এসেছে। বক্তারা পত্রিকাটির ইতিবাচক ভূমিকার প্রশংসা করে আগামী দিনেও বস্তুনিষ্ঠ ও জনকল্যাণমুখী সাংবাদিকতা অব্যাহত রাখার আহ্বান জানান। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় নগরের পুলিশ লাইনস এলাকার একটি রেস্তোরাঁয় জমকালো আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। আলোচনা, শুভেচ্ছা বিনিময় ও কেক কাটার মধ্য দিয়ে শেষ হয় আয়োজন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন দৈনিক রূপালী বাংলাদেশের বরিশাল ব্যুরো চিফ ও বরিশালটাইমস পত্রিকার প্রকাশক হাসিবুল ইসলাম। তিনি পত্রিকাটির দুই বছরের পথচলায় পাঠক, শুভানুধ্যায়ী ও সহকর্মীদের সহযোগিতার কথা তুলে ধরেন।
পরে আলোচনায় অংশ নিয়ে বরিশালের জ্যেষ্ঠ সাংবাদিকেরা বলেন, সংবাদপত্রের প্রকৃত সাফল্য কেবল প্রকাশনার ধারাবাহিকতায় নয়, বরং মানুষের কথা বলা, জনদুর্ভোগ তুলে ধরা এবং সমাজের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখার মধ্যেই নিহিত। দৈনিক রূপালী বাংলাদেশ এ ধরনের সংবাদ ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়কে গুরুত্ব দিয়ে সামনে এগিয়ে যাবে বলে তাঁরা প্রত্যাশা করেন। একই সঙ্গে সংবাদ পরিবেশনে বস্তুনিষ্ঠতা, পেশাদারত্ব ও নৈতিকতার চর্চা ধরে রাখার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
আলোচনায় অংশ নেন বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আজকের পরিবর্তন পত্রিকার সম্পাদক-প্রকাশক কাজী মিরাজ মাহমুদ, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি নজরুল বিশ্বাস, সাবেক সাধারণ সম্পাদক ও বৈশাখী টেলিভিশনের বরিশাল ব্যুরো চিফ মিথুন সাহা, দৈনিক মানবজমিনের বরিশাল ব্যুরোপ্রধান জিয়া শাহীন, দৈনিক সমকালের ব্যুরো চিফ সুমন চৌধুরী, সময় টিভির বরিশাল ব্যুরো চিফ অপূর্ব অপু এবং দৈনিক সকালের বার্তা পত্রিকার সম্পাদক-প্রকাশক শেখ শামীম।
অতিথি হিসেবে বক্তব্য দেন সমাজসেবার আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র বরিশালের অধ্যক্ষ সাজ্জাদ পারভেজ এবং বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার বেলাল হোসেন।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক যায়যায়দিনের বরিশাল প্রতিনিধি আরিফুর রহমান, দীপ্ত টেলিভিশনের বরিশাল প্রতিনিধি মর্তুজা জুয়েল, চ্যানেল আইয়ের বরিশাল ব্যুরো চিফ সাঈদ পান্থ, কালের কণ্ঠের ব্যুরো চিফ আজিম হোসেন সুহাদ, স্টার নিউজের ব্যুরো চিফ সৈয়দ মেহেদী হাসান, বাবুগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আরিফ আহমেদ মুন্না এবং বানারীপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি রাহাদ সুমনসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক ও সংগঠক মঈন উদ্দিন খান।
গত বছরও একই স্থানে দৈনিক রূপালী বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল ব্যুরোর উদ্যোগে অনুরূপ আয়োজন করা হয়েছিল। দুই বছরের ধারাবাহিকতায় এবারও বরিশালের সাংবাদিক, সুধীজন ও শুভানুধ্যায়ীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি পরিণত হয় গণমাধ্যমকর্মীদের এক মিলনমেলায়।

২৬ নভেম্বর, ২০২৬ ১৪:৫৭
বরিশালের মেহেন্দীগঞ্জে মায়ের কাছে টাকা চেয়ে না পেয়ে লোহার শাবল দিয়ে মাথায় আঘাত করে নিরু বেগম (৫৫) নামের এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে তাঁর ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে রবিউল ফকিরকে (২৩) আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার ভাসনচর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাজিকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নিরু বেগম ওই গ্রামের রহিম ফকিরের স্ত্রী। অভিযুক্ত রবিউল পেশায় কৃষিশ্রমিক।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে মায়ের কাছে টাকা চান রবিউল। টাকা দিতে অস্বীকৃতি জানালে মায়ের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে লোহার শাবল দিয়ে মায়ের মাথায় আঘাত করেন তিনি। এতে ঘটনাস্থলেই নিরু বেগমের মৃত্যু হয়। এ সময় বাবাকেও মারধর করেন রবিউল।
ভাসনচর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি মো. খোকন মাতুব্বর জানান, রবিউল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। নেশার টাকার জন্য মায়ের সঙ্গে বিরোধের জেরে তিনি এ ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ রয়েছে।
তিনি আরও জানান, ঘটনার পর স্থানীয়রা নিরু বেগমকে উদ্ধার করে দফাদারহাটের মেডিফাস্ট ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এ সময় রবিউল তাঁর বাবাকেও মারধর করেন। পরে স্থানীয় লোকজন তাঁকে আটক করে পুলিশে খবর দেন।
কাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিদ্দিকুর রহমান বরিশালটাইমসকে বলেন, টাকার জন্য রবিউল ফকির তাঁর মা নিরু বেগমের মাথায় লোহার শাবল দিয়ে আঘাত করেন। এতে তাঁর মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত রবিউলকে আটক করেছে।
ওসি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

২৬ নভেম্বর, ২০২৬ ১৪:৪৬
‘মুক্তচিন্তার দুরন্ত প্রকাশ’ স্লোগানকে ধারণ করে দুই বছরের পথচলা পূর্ণ করেছে জাতীয় দৈনিক রূপালী বাংলাদেশ। নানা চড়াই-উতরাই ও প্রতিকূলতা পেরিয়ে বস্তুনিষ্ঠ, নির্ভীক ও জনকল্যাণমুখী সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) তৃতীয় বর্ষে পদার্পণ করেছে পত্রিকাটি।
দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে প্রকাশিত এক শুভেচ্ছাবার্তায় পত্রিকাটির পক্ষ থেকে পাঠক, লেখক, বিজ্ঞাপনদাতা, শুভানুধ্যায়ী, সংবাদকর্মী ও সংবাদপত্র সরবরাহকারী হকারদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে।
শুভেচ্ছাবার্তায় বলা হয়, দুই বছর আগে একদল তরুণ ও অভিজ্ঞ সংবাদকর্মীর সম্মিলিত প্রচেষ্টায় দৈনিক রূপালী বাংলাদেশের যাত্রা শুরু হয়। শুরু থেকেই বস্তুনিষ্ঠ, নির্ভীক ও জনকল্যাণমুখী সাংবাদিকতাকে মূল লক্ষ্য হিসেবে গ্রহণ করে পত্রিকাটি। নানা প্রতিকূলতার মধ্যেও সেই আদর্শ ও অঙ্গীকার ধরে রাখার চেষ্টা অব্যাহত রয়েছে।
এতে আরও বলা হয়, একটি সংবাদমাধ্যমের প্রকৃত শক্তি তার পাঠক, লেখক, শুভানুধ্যায়ী ও সংবাদপত্র সরবরাহকারী হকাররা। গত দুই বছরে তাদের সমর্থন ও আস্থা পত্রিকাটির পথচলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
শুভেচ্ছাবার্তায় উল্লেখ করা হয়, সাংবাদিকতা শুধু প্রতিদিনের তথ্য পরিবেশন নয়, বরং সমাজ ও রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতার জায়গা। সে বিবেচনায় ক্ষমতার অপব্যবহার, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সংবাদ প্রকাশের পাশাপাশি দেশের উন্নয়ন, সম্ভাবনা, সংস্কৃতি এবং সাধারণ মানুষের জীবনসংগ্রাম তুলে ধরার চেষ্টা করেছে দৈনিক রূপালী বাংলাদেশ।’
মুদ্রিত সংস্করণের পাশাপাশি অনলাইন ও মাল্টিমিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমেও দেশ-বিদেশের পাঠকদের কাছে সংবাদ পৌঁছে দিচ্ছে পত্রিকাটি।’

২৬ নভেম্বর, ২০২৬ ০১:০০
জমিজমা নিয়ে বিরোধের জেরে লাচ্ছির বোতলে বিষ মিশিয়ে দুই শিশুকে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় পাঁচ বছর পর এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বুধবার (২৫ নভেম্বর) সকাল ৮টার দিকে বরিশাল লঞ্চঘাটের চরকাউয়া খেয়াঘাট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম মো. বাবু মিয়া ওরফে লাল বাবু (২৮)। তিনি বরিশাল নগরের কোতোয়ালি থানার গিলাতলী এলাকার বাসিন্দা। তাঁর বাবা মৃত আবুল কাশেম মিয়া এবং মা মৃত রওশনারা বেগম।
বুধবার রাতে সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) মো. ছুফি উল্লাহর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়।
সিআইডি ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, জমিজমা নিয়ে বিরোধের জেরে মামলার বাদী ও আসামিদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় ২০২১ সালের ২৪ আগস্ট সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাদী বাড়িতে না থাকার সুযোগে তাঁর দুই সন্তান মিলি আক্তার (১৬) ও মাহিমকে (৯) বাড়ির বাইরে ডেকে নিয়ে যায় আসামিরা।
অভিযোগ অনুযায়ী, পূর্বপরিকল্পিতভাবে দুটি লাচ্ছির বোতলে সিরিঞ্জের মাধ্যমে বিষ মিশিয়ে শিশু দুটিকে পান করতে দেওয়া হয়। বিষয়টি বুঝতে না পেরে লাচ্ছি পান করার পর তারা গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় শিশু দুটির মা বাদী হয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানায় মামলা করেন। ২০২১ সালের ১৩ অক্টোবর দায়ের করা মামলাটির নম্বর ৩৬ এবং জিআর নম্বর ৭৫০/২০২১। মামলায় দণ্ডবিধির ৩৪, ৩০৭ ও ৩২৮ ধারায় অভিযোগ আনা হয়।
পরবর্তী সময়ে মামলাটির তদন্তভার নেয় সিআইডি। তদন্তে পাওয়া তথ্য-উপাত্ত ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় আসামি বাবু মিয়া ওরফে লাল বাবুকে গ্রেপ্তার করা হয়।
সিআইডি জানিয়েছে, গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।’
২৬ নভেম্বর, ২০২৬ ২১:১২
২৬ নভেম্বর, ২০২৬ ১৬:০৪
২৬ নভেম্বর, ২০২৬ ১৫:৩৯
২৬ নভেম্বর, ২০২৬ ১৫:১৫