ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট পেতে প্রচার-প্রচরণায় ব্যস্ত বরিশাল বিভাগের ২১টি আসনের ১২৬ জন সংসদ সদস্য প্রার্থী। বিপুল সংখ্যক এ প্রার্থীর ভিড়ে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় প্রচার-প্রচারণায় মাঠে অন্য প্রার্থীদের সঙ্গে সমানতালে এগিয়ে যাচ্ছেন মাত্র তিনজন নারী।
যাদের মধ্যে দুইজন দুটি দলের মনোনীত এবং একজন স্বতন্ত্র প্রার্থী। আর এরমধ্যে ঝালকাঠি-২ আসনে বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো।
বরিশাল-৫ বা সদর আসনে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদ মনোনীত প্রার্থী ডা. মনীষা চক্রবর্ত্তী। দ্বীপ জেলা ভোলা-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন সমাজকর্মী তাসলিমা বেগম। আগে তিনি ভোলার দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের সংরক্ষিত ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার ছিলেন।
জানা গেছে, ঝালকাঠি-২ আসনে বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইসরাত সুলতানা ইলেন ভুট্টো।
প্রায় ৬০ বছর বয়সী এ নারী নেত্রী ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তার স্বামী প্রয়াত জুলফিকার আলী ভুট্টোও ছিলেন সাবেক সংসদ সদস্য। ইলেন ভুট্টোর শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস।
হলফনামা বলছে, ইলেন ভুট্টোর অস্থাবর সম্পদের পরিমাণ প্রায় এক কোটি টাকা।
নগদ রয়েছে ২১ লাখ ৩১ হাজার টাকা, ব্যাংকে ১ লাখ ১৫ হাজার টাকা। উত্তরাধিকার সূত্রে পাওয়া একটি প্রাইভেটকার ও ৩০ তোলা সোনা রয়েছে। কৃষি ও অকৃষি জমির মূল্য ১ কোটি ৬৯ লাখ টাকা। রাজধানীর উত্তরায় একটি বাড়িও রয়েছে তার।
২০২৫-২৬ অর্থবছরের আয়কর রিটার্ন অনুযায়ী তার মোট সম্পদ ১ কোটি ৯ লাখ টাকা।
বার্ষিক আয় দেখানো হয়েছে ছয় লাখ ৭৩ হাজার টাকা এবং ঘোষিত ব্যয় ১৫ লাখ টাকা। নিজের টাকায় নির্বাচনী ব্যয় বহন করছেন তিনি।
বরিশাল-৫ বা সদর আসনে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদ মনোনীত প্রার্থী ডা. মনীষা চক্রবর্ত্তী। ব্যক্তিগত উদ্যোগ আর স্বজনদের সহায়তার ওপর দাঁড়িয়ে রয়েছে ৩৫ বছর বয়সী বামপন্থি এ নারী রাজনীতিকের প্রচারণা। সীমিত সম্পদ, পরিচিতজনের সহযোগিতা, আর মাটির ব্যাংকে শ্রমজীবীদের জমানো অল্পস্বল্প টাকায় এগোচ্ছে এমবিবিএস চিকিৎসক ডা. মনীষার নির্বাচনী প্রচারণা। বড় ব্যানার, শোভাযাত্রা বা গাড়ি কিছু নেই তার। তবে একপ্রান্ত থেকে অপরপ্রান্তে হেঁটে মানুষের সঙ্গে কথা বলা আর শ্রমজীবী মানুষের ওপর আস্থাই তার নির্বাচনের বড় শক্তি।
হলফনামায় ডা. মনীষা অস্থাবর সম্পদের পরিমাণ ৩১ লাখ ২৮ হাজার টাকা দেখিয়েছেন। এরমধ্যে নগদ ১২ লাখ ৬৪ হাজার টাকা, ব্যাংকে চার লাখ ৬৪ হাজার এবং আর্থিক প্রতিষ্ঠানে স্থায়ী আমানত পাঁচ লাখ টাকা। রয়েছে পাঁচ ভরি স্বর্ণালংকার। শেয়ারবাজারে বিনিয়োগ ৬৯ হাজার টাকা। বার্ষিক আয় দেখিয়েছেন ৩ লাখ ২৯ হাজার টাকা। চিকিৎসা পেশা ও ব্যাংকের মুনাফা মিলিয়ে মাসিক আয় প্রায় ৫০ হাজার টাকা। আয়কর রিটার্ন অনুযায়ী তার মোট সম্পদ ২২ লাখ ২৮ হাজার টাকা।
নির্বাচনী ব্যয়ের জন্য ডা. মনীষা চক্রবর্ত্তী নির্ভর করছেন পারিবারিক ও সামাজিক সহায়তার ওপর। বোন তন্দ্রা চক্রবর্ত্তী ধার দেবেন তিন লাখ টাকা, কাকাতো ভাই দুই লাখ টাকা। বাবা বীর মুক্তিযোদ্ধা তপন চক্রবর্ত্তী দেবেন ৫০ হাজার টাকা। এছাড়া শ্রমজীবী মানুষের মাটির ব্যাংকে জমানো টাকাও উৎসর্গ করা হয়েছে তার নির্বাচনি ব্যয়ে।
দ্বীপ জেলা ভোলা-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন সমাজকর্মী তাসলিমা বেগম। আগে তিনি ভোলার দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের সংরক্ষিত ৪.৫ ও ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার ছিলেন। সেখান থেকে পদত্যাগ করে প্রার্থী হয়েছেন সংসদ নির্বাচনে।
আওয়ামী লীগের আমলে বিএনপির রাজনীতি করতেন তাসলিমা বেগম। তখন দৌলতখান থানা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক ও উত্তর জয়নগর ইউনিয়ন মহিলা দলের সাধারণ সম্পাদক এবং ভোলা জেলা কমিটির সদস্য ছিলেন বলে জানিয়েছেন তিনি। তবে তার পেশা ছিল আইনজীবী সহকারী। ২০২৪ এর পরে তিনি দলের পদ হারিয়েছেন বলে জানিয়েছেন।
৮ম শ্রেণি পাস এই নারী সমাজকর্মীর স্বামী দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন। তিনি তিন ছেলে এবং তিন মেয়েসহ ছয় সন্তানের জননী। হলফনামায় তিনি তার বর্তমান পেশা উল্লেখ করেছেন দর্জির কাজ। আয়কর রিটার্ন অনুযায়ী তার বাৎসরিক আয় ৪ লাখ ৫ হাজার টাকা। এ টাকায় তিনি ব্যয় করবেন নির্বাচনে।

১৬ সেপ্টেম্বর, ২০২৬ ২০:০৩
পুলিশিং কার্যক্রম পরিচালনার অবকাঠামোগত সক্ষমতা আরো বাড়াতে, বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) বন্দর থানা ভবন (মেট্রো টাইপ-১) নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বন্দর থানা ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমদ সোহেল মঞ্জুর, এমপি।
এ সময় বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্সহ বরিশাল পুলিশের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী এবং বিএমপি কমিশনার বন্দর থানা পরিদর্শন করেন। এ সময় তারা থানার সার্বিক কার্যক্রম ও বিদ্যমান অবকাঠামোগত পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
নতুন থানা ভবন নির্মাণের মাধ্যমে বন্দর থানার প্রশাসনিক কার্যক্রম বাড়বে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

১৬ সেপ্টেম্বর, ২০২৬ ১৯:০৯
বিভিন্ন কাজের অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিষয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মঞ্জুর। তিনি বলেন, ‘অতীতে সংঘটিত দুর্নীতির বিষয়েও সরকার সজাগ রয়েছে।’
আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল নগরের বন্দর থানা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
আহম্মদ সোহেল মঞ্জুর বলেন, ‘দুর্নীতির বিরুদ্ধে আমরা জিরো টলারেন্সে আছি। বিভিন্ন কাজের অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিষয়ে তদন্ত শুরু হয়েছে। অতীতে সংঘটিত দুর্নীতির বিষয়েও সরকার সজাগ রয়েছে। ভবিষ্যতে কোনো কাজে যাতে অনিয়ম ও দুর্নীতি না ঘটে, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান কঠোর। এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।’
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে। মাদকের বিরুদ্ধেও সরকারের অবস্থান কঠোর।’
মাদক নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ইতোমধ্যে পিরোজপুর ও ঝালকাঠি জেলায় সভা হয়েছে জানিয়ে আহম্মদ সোহেল মঞ্জুর বলেন, পর্যায়ক্রমে দেশের সব জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সভা করা হবে। মাদক নিয়ন্ত্রণে প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাই সমন্বিতভাবে কাজ করছে। এ ক্ষেত্রে গণমাধ্যমসহ সবার সহযোগিতা কামনা করেন তিনি।
পরে প্রতিমন্ত্রী বরিশাল বন্দর থানা পরিদর্শন করেন। এ সময় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।’

১৬ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:২৫
বরিশালের উজিরপুর উপজেলা নির্বাহী প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ তুলে দুর্নীতি দমন কমিশনে (দুদক) লিখিত অভিযোগ করা হয়েছে। তার সরকারি উন্নয়ন কাজের তদারকিতে গাফেলতিসহ নানা অনিয়ম-দুর্নীতির তদন্ত ও বিচারের দাবিতে উজিরপুর উপজেলার ধামুরা গ্রামের বাসিন্দা আব্দুর রব হাওলাদারের ছেলে মো. মাছুম হাওলাদার দুদকের প্রধান কার্যালয়ে এ লিখিত আভিযোগ দিয়েছেন।
এতে তিনি আভিযোগ করেন উপজেলা প্রকৌশলী সুব্রত রায় উজিরপুরে দীর্ঘদিন ধরে কর্মরত থেকে বিভিন্ন অনিয়ম-দুর্নীতি সংক্রান্ত অপকর্মের সাথে জড়িত হয়ে পড়েছেন। তিনি উপজেলার বিভিন্ন এলাকায় ব্রিজ-কালভার্ট নির্মাণ, সড়ক নির্মাণ ও সংস্কারসহ বিভিন্ন কাজে ঠিকাদারের সঙ্গে যোগসাজসে সরকারের অর্থের অপচয়সহ নানা দুর্নীতি মূলক কর্মকান্ডের সাথে লিপ্ত রয়েছেন। যা তদন্ত করলেই প্রমান মিলবে। ১৩ সেপ্টেম্বর ঢাকার সেগুন বাগিচাস্থ দুদকের প্রধান কর্য্যলয়ে দুদক চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগটি করা হয়।
অভিযোগকারী মাছুম হাওলাদার বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দাপটের সাথে চাকুরি করা সুব্রত রায় তার তদারকিতে থাকা বিভিন্ন সড়ক, ব্রিজ ও কালর্ভাট নির্মাণে ঠিকাদারদের ব্যাপক অনিয়মকে অর্থের বিনিময়ে সহয়াতা করেন ।
বর্তমান সরকারের আমলেও তিনি উজিরপুরে একই ভাবে চাকুরি করছেন। তার কারনে রাষ্ট্রের অর্থের অপচয় হচ্ছে। যা দুর্নীতির শামিল। উপজেলার ধামুরা এলাকার বেশ কয়েকটি ব্রিজের পুরাতন মালপত্র নিয়েও তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তার তদারকিতে থাকা উপজেলার বিভিন্ন সরকারি উন্নয়নমূলক কাজের স্বচ্ছতা নিয়ে সাধারণ মানুষের মনে প্রশ্ন রয়েছে বলেও উল্লেখ করা হয়।
এসব অভিযোগ সত্য নয়, ভিত্তিহীন দাবি করে উজিরপুর উপজেলা প্রকৌশলী সুব্রত রায় বলেন, উপজেলার ধামুরা এলাকায়।নির্মিত একটি ব্রিজের সম্প্রতি সংযোগ সড়ক নির্মাণ করতে গেলে কিছু সম্পত্তির মালিকানা দাবি করে মাছুম হাওলাদার কাজে বাধা দেন। কাগজপত্রে দেখা যায় ওটা খাস সম্পত্তি।
তারপরেও বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই অংশের কাজ আপাতত বন্ধ রাখা হয়। ব্রিজের সংযোগ সড়কের এ সম্পত্তি নিয়ে ক্ষিপ্ত মাছুম হাওলাদার তাকে হয়রাণি ও তার পেশাগত ভাবমূর্তি ক্ষুন্ন করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে দুদকে এ অভিযোগ দিয়েছেন।’

২৫ জানুয়ারি, ২০২৬ ১৭:২৪
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট পেতে প্রচার-প্রচরণায় ব্যস্ত বরিশাল বিভাগের ২১টি আসনের ১২৬ জন সংসদ সদস্য প্রার্থী। বিপুল সংখ্যক এ প্রার্থীর ভিড়ে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় প্রচার-প্রচারণায় মাঠে অন্য প্রার্থীদের সঙ্গে সমানতালে এগিয়ে যাচ্ছেন মাত্র তিনজন নারী।
যাদের মধ্যে দুইজন দুটি দলের মনোনীত এবং একজন স্বতন্ত্র প্রার্থী। আর এরমধ্যে ঝালকাঠি-২ আসনে বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো।
বরিশাল-৫ বা সদর আসনে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদ মনোনীত প্রার্থী ডা. মনীষা চক্রবর্ত্তী। দ্বীপ জেলা ভোলা-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন সমাজকর্মী তাসলিমা বেগম। আগে তিনি ভোলার দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের সংরক্ষিত ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার ছিলেন।
জানা গেছে, ঝালকাঠি-২ আসনে বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইসরাত সুলতানা ইলেন ভুট্টো।
প্রায় ৬০ বছর বয়সী এ নারী নেত্রী ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তার স্বামী প্রয়াত জুলফিকার আলী ভুট্টোও ছিলেন সাবেক সংসদ সদস্য। ইলেন ভুট্টোর শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস।
হলফনামা বলছে, ইলেন ভুট্টোর অস্থাবর সম্পদের পরিমাণ প্রায় এক কোটি টাকা।
নগদ রয়েছে ২১ লাখ ৩১ হাজার টাকা, ব্যাংকে ১ লাখ ১৫ হাজার টাকা। উত্তরাধিকার সূত্রে পাওয়া একটি প্রাইভেটকার ও ৩০ তোলা সোনা রয়েছে। কৃষি ও অকৃষি জমির মূল্য ১ কোটি ৬৯ লাখ টাকা। রাজধানীর উত্তরায় একটি বাড়িও রয়েছে তার।
২০২৫-২৬ অর্থবছরের আয়কর রিটার্ন অনুযায়ী তার মোট সম্পদ ১ কোটি ৯ লাখ টাকা।
বার্ষিক আয় দেখানো হয়েছে ছয় লাখ ৭৩ হাজার টাকা এবং ঘোষিত ব্যয় ১৫ লাখ টাকা। নিজের টাকায় নির্বাচনী ব্যয় বহন করছেন তিনি।
বরিশাল-৫ বা সদর আসনে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদ মনোনীত প্রার্থী ডা. মনীষা চক্রবর্ত্তী। ব্যক্তিগত উদ্যোগ আর স্বজনদের সহায়তার ওপর দাঁড়িয়ে রয়েছে ৩৫ বছর বয়সী বামপন্থি এ নারী রাজনীতিকের প্রচারণা। সীমিত সম্পদ, পরিচিতজনের সহযোগিতা, আর মাটির ব্যাংকে শ্রমজীবীদের জমানো অল্পস্বল্প টাকায় এগোচ্ছে এমবিবিএস চিকিৎসক ডা. মনীষার নির্বাচনী প্রচারণা। বড় ব্যানার, শোভাযাত্রা বা গাড়ি কিছু নেই তার। তবে একপ্রান্ত থেকে অপরপ্রান্তে হেঁটে মানুষের সঙ্গে কথা বলা আর শ্রমজীবী মানুষের ওপর আস্থাই তার নির্বাচনের বড় শক্তি।
হলফনামায় ডা. মনীষা অস্থাবর সম্পদের পরিমাণ ৩১ লাখ ২৮ হাজার টাকা দেখিয়েছেন। এরমধ্যে নগদ ১২ লাখ ৬৪ হাজার টাকা, ব্যাংকে চার লাখ ৬৪ হাজার এবং আর্থিক প্রতিষ্ঠানে স্থায়ী আমানত পাঁচ লাখ টাকা। রয়েছে পাঁচ ভরি স্বর্ণালংকার। শেয়ারবাজারে বিনিয়োগ ৬৯ হাজার টাকা। বার্ষিক আয় দেখিয়েছেন ৩ লাখ ২৯ হাজার টাকা। চিকিৎসা পেশা ও ব্যাংকের মুনাফা মিলিয়ে মাসিক আয় প্রায় ৫০ হাজার টাকা। আয়কর রিটার্ন অনুযায়ী তার মোট সম্পদ ২২ লাখ ২৮ হাজার টাকা।
নির্বাচনী ব্যয়ের জন্য ডা. মনীষা চক্রবর্ত্তী নির্ভর করছেন পারিবারিক ও সামাজিক সহায়তার ওপর। বোন তন্দ্রা চক্রবর্ত্তী ধার দেবেন তিন লাখ টাকা, কাকাতো ভাই দুই লাখ টাকা। বাবা বীর মুক্তিযোদ্ধা তপন চক্রবর্ত্তী দেবেন ৫০ হাজার টাকা। এছাড়া শ্রমজীবী মানুষের মাটির ব্যাংকে জমানো টাকাও উৎসর্গ করা হয়েছে তার নির্বাচনি ব্যয়ে।
দ্বীপ জেলা ভোলা-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন সমাজকর্মী তাসলিমা বেগম। আগে তিনি ভোলার দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের সংরক্ষিত ৪.৫ ও ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার ছিলেন। সেখান থেকে পদত্যাগ করে প্রার্থী হয়েছেন সংসদ নির্বাচনে।
আওয়ামী লীগের আমলে বিএনপির রাজনীতি করতেন তাসলিমা বেগম। তখন দৌলতখান থানা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক ও উত্তর জয়নগর ইউনিয়ন মহিলা দলের সাধারণ সম্পাদক এবং ভোলা জেলা কমিটির সদস্য ছিলেন বলে জানিয়েছেন তিনি। তবে তার পেশা ছিল আইনজীবী সহকারী। ২০২৪ এর পরে তিনি দলের পদ হারিয়েছেন বলে জানিয়েছেন।
৮ম শ্রেণি পাস এই নারী সমাজকর্মীর স্বামী দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন। তিনি তিন ছেলে এবং তিন মেয়েসহ ছয় সন্তানের জননী। হলফনামায় তিনি তার বর্তমান পেশা উল্লেখ করেছেন দর্জির কাজ। আয়কর রিটার্ন অনুযায়ী তার বাৎসরিক আয় ৪ লাখ ৫ হাজার টাকা। এ টাকায় তিনি ব্যয় করবেন নির্বাচনে।
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ২১:৫৮
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১৮:৩৬
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:৫২
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:২১