বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) কবি সুফিয়া কামাল হল ডিবেটিং ক্লাবের ২০২৬-২৭ কার্যবর্ষের দ্বিতীয় কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী গুলশানয়ারা আক্তার আশা এবং সাধারণ সম্পাদক হয়েছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ঋতু আক্তার সামিয়া।
হল প্রভোস্ট (ভারপ্রাপ্ত) ড. মনোয়ারা বেগম নতুন এ কমিটির অনুমোদন দিয়েছেন।
কমিটিতে সহ-সভাপতি হয়েছেন মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের সুরাইয়া ইসলাম ছোঁয়া। এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে অদিতি সরকার মন্দিরা (রাষ্ট্রবিজ্ঞান), অর্থ সম্পাদক সুমাইয়া আক্তার ভাবলী (গণিত), ব্যবস্থাপনা সম্পাদক বিপ্পা শিকদার (অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস), দপ্তর সম্পাদক সানজানা সিমি (রাষ্ট্রবিজ্ঞান) এবং প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রিপা খন্দকার (আইন)।
এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন ইয়াসমিন আক্তার (উদ্ভিদবিজ্ঞান), সানজিদা আক্তার ঝুমি (পদার্থবিজ্ঞান), ফাহিমা আক্তার (সিডিএম), ময়না খাতুন (সমাজকর্ম), প্রীতি রানী দাস (উদ্ভিদবিজ্ঞান), মোসা. জান্নাতি আক্তার (রাষ্ট্রবিজ্ঞান), সাদিয়া বুলবুল সীমান্তী (লোকপ্রশাসন), মোসা. নুসরাত জাহান মিম (পদার্থবিজ্ঞান) এবং সাইয়্যেদা তাসরীফা (রাষ্ট্রবিজ্ঞান)।

১২ নভেম্বর, ২০২৬ ১৯:২৮
বোনের বিশ্ববিদ্যালয়ে বেড়াতে এসেছিলেন এক নারী। সঙ্গে ছিল সাত বছরের শিশু সন্তান। ক্যাম্পাসে ঘুরতে আসার পর থেকেই হঠাৎ নিখোঁজ মা ও ছেলে। স্বজনদের সঙ্গে যোগাযোগ নেই, মিলছে না কোনো সন্ধানও। তাঁদের খোঁজে উদ্বিগ্ন হয়ে পড়েছে পরিবার।
নিখোঁজ ওই নারীর নাম সাবিকুন্নাহার লিজা (২৭)। তাঁর ছেলে লাবিবের বয়স সাত বছর। লিজার বোন শাকিলা জাহান শিমু বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী।
পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, বুধবার (১১ নভেম্বর) বিকেল আনুমানিক ৫টার দিকে ছেলেকে নিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় এলাকায় বেড়াতে আসেন লিজা। এরপর থেকে মা ও ছেলের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
প্রথমে স্বজন ও পরিচিতদের কাছে খোঁজ নেওয়া হয়। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁদের সন্ধান মেলেনি। শেষ পর্যন্ত বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে বরিশাল বন্দর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে পরিবার।
নিখোঁজ নারীর চাচাতো ভাই ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাজহারুল ইসলাম সুমন বলেন, তাঁরা এখনো লিজা ও তাঁর ছেলেকে খুঁজে পাননি। আত্মীয়স্বজনের সঙ্গে যোগাযোগসহ বিভিন্নভাবে খোঁজ নেওয়া হয়েছে। কিন্তু কোনো সন্ধান না পাওয়ায় থানায় জিডি করা হয়েছে।
বরিশাল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, নিখোঁজ নারী ও শিশুর বিষয়ে পরিবারের সঙ্গে কথা হয়েছে। তাঁদের জিডি করার পরামর্শ দেওয়া হলে বৃহস্পতিবার দুপুরে পরিবার থানায় এসে সাধারণ ডায়েরি করে।
এদিকে মা ও শিশুর নিখোঁজ হওয়ার ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে স্বজনদের মধ্যে। তাঁদের সন্ধান পেতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা কামনা করেছে পরিবার।

১২ নভেম্বর, ২০২৬ ১৯:১০
প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের আয়োজন নিয়ে বিরোধ। সেই বিরোধের জেরে এবার সংঘর্ষে জড়ালেন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের (শেবাচিম) প্রাক্তন শিক্ষার্থীদের দুই পক্ষ। বৃহস্পতিবার দুপুরে কলেজের কনফারেন্স রুমে অনুষ্ঠিত বৈঠক উত্তপ্ত হয়ে একপর্যায়ে রূপ নেয় হাতাহাতি ও ভাঙচুরে। এতে দুই চিকিৎসক আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে কনফারেন্স রুমের আসবাবপত্রও।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর ১২টার দিকে কলেজের কনফারেন্স রুমে এ ঘটনা ঘটে। কলেজের অধ্যক্ষ ডা. আনোয়ার হোসেন বাবলুর উপস্থিতিতেই দুই পক্ষের মধ্যে এ উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শেবাচিমের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে গঠিত প্রাক্তন ছাত্রসমিতি ২০২৪ সালের নভেম্বরে জাঁকজমকপূর্ণ আয়োজনে কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে। তবে পরবর্তী সময়ে অধ্যাপক ডা. রফিকুল ইসলাম লাবু ও অধ্যাপক ডা. সিরাজুল ইসলামের নেতৃত্বকে কেন্দ্র করে সমিতিটি দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে।
আগামী ২০ নভেম্বর শেবাচিম দিবস উদযাপন সামনে রেখে দুই পক্ষের মধ্যে বিরোধ নতুন করে দানা বাঁধে। অনুষ্ঠান আয়োজন ও ব্যবস্থাপনা নিয়ে মতবিরোধের জেরে বৃহস্পতিবার সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের উপস্থিতিতে বৈঠকে বসে দুই পক্ষ। কিন্তু আলোচনায় কোনো সমাধান না আসায় একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। এ সময় কনফারেন্স রুমে ভাঙচুরের ঘটনাও ঘটে।
প্রাক্তন ছাত্রনেতা ডা. ইশতিয়াক আহমেদ রিফাত বলেন, সামনে একটি অনুষ্ঠান আয়োজন নিয়ে দুই পক্ষের মধ্যে মতবিরোধ ও উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। তবে হাতাহাতি কিংবা মারামারির ঘটনা ঘটেনি বলে তিনি দাবি করেন।
অন্যদিকে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) বরিশাল জেলার সভাপতি ডা. কবিরুজ্জামান বলেন, প্রাক্তন ছাত্রদের একটি কমিটি রয়েছে, যা একই দলের অন্য একটি অংশ মানতে চায় না। এ নিয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটেছে। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।
এ বিষয়ে বক্তব্য জানতে শের-ই-বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আনোয়ার হোসেন বাবলুর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

১২ নভেম্বর, ২০২৬ ১৮:০৮
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীনবরণ অনুষ্ঠান আগামী ১৬ নভেম্বর অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ ছাড়া বিশেষ অতিথি ও আলোচক হিসেবে থাকছেন আরও পাঁচ বিশিষ্ট ব্যক্তি।
বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণপত্র সূত্রে জানা গেছে, রোববার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে নবীনবরণ ও আলোচনা সভা শুরু হবে। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান। ওরিয়েন্টেশন বক্তা হিসেবে বক্তব্য দেবেন ইউজিসির সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বরিশাল-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. মজিবুর রহমান সরওয়ার, বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ।
নবীন শিক্ষার্থীদের বরণ ও আলোচনা সভার পাশাপাশি দিনব্যাপী আয়োজনের অংশ হিসেবে বিকেল ৫টায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রাখা হয়েছে। এতে নতুন শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ তৈরি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

১২ নভেম্বর, ২০২৬ ১৫:১১
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) কবি সুফিয়া কামাল হল ডিবেটিং ক্লাবের ২০২৬-২৭ কার্যবর্ষের দ্বিতীয় কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী গুলশানয়ারা আক্তার আশা এবং সাধারণ সম্পাদক হয়েছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ঋতু আক্তার সামিয়া।
হল প্রভোস্ট (ভারপ্রাপ্ত) ড. মনোয়ারা বেগম নতুন এ কমিটির অনুমোদন দিয়েছেন।
কমিটিতে সহ-সভাপতি হয়েছেন মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের সুরাইয়া ইসলাম ছোঁয়া। এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে অদিতি সরকার মন্দিরা (রাষ্ট্রবিজ্ঞান), অর্থ সম্পাদক সুমাইয়া আক্তার ভাবলী (গণিত), ব্যবস্থাপনা সম্পাদক বিপ্পা শিকদার (অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস), দপ্তর সম্পাদক সানজানা সিমি (রাষ্ট্রবিজ্ঞান) এবং প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রিপা খন্দকার (আইন)।
এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন ইয়াসমিন আক্তার (উদ্ভিদবিজ্ঞান), সানজিদা আক্তার ঝুমি (পদার্থবিজ্ঞান), ফাহিমা আক্তার (সিডিএম), ময়না খাতুন (সমাজকর্ম), প্রীতি রানী দাস (উদ্ভিদবিজ্ঞান), মোসা. জান্নাতি আক্তার (রাষ্ট্রবিজ্ঞান), সাদিয়া বুলবুল সীমান্তী (লোকপ্রশাসন), মোসা. নুসরাত জাহান মিম (পদার্থবিজ্ঞান) এবং সাইয়্যেদা তাসরীফা (রাষ্ট্রবিজ্ঞান)।
১২ নভেম্বর, ২০২৬ ২০:৩৮
১২ নভেম্বর, ২০২৬ ২০:২৩
১২ নভেম্বর, ২০২৬ ১৯:২৮
১২ নভেম্বর, ২০২৬ ১৯:১০