নোয়াখালীর চাটখিলে নিখোঁজের পাঁচ দিন পর শ্বশুরবাড়ির একটি পরিত্যক্ত ঘর থেকে মো. রাসেল (২৬) নামে এক শ্রমিকদল নেতার মাটিচাপা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ২টার দিকে উপজেলার নোয়াখলা ইউনিয়নের সানোখালী গ্রামের চৌকিদার বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রাসেল নোয়াখলা ইউনিয়নের সিংবাহুড়া গ্রামের জমাদ্দার বাড়ির সিরাজুল ইসলামের ছেলে। তিনি নোয়াখলা ইউনিয়ন পূর্বাঞ্চল শ্রমিকদলের নেতা ছিলেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাসেলের সঙ্গে স্ত্রী মুক্তা বেগমের দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। গত ৬ নভেম্বর রাতে স্ত্রী ফোন করে তাঁকে শ্বশুরবাড়িতে ডেকে নেন। এরপর থেকেই নিখোঁজ ছিলেন রাসেল। এ দম্পতির দুই সন্তান রয়েছে।
ছেলের সন্ধান না পেয়ে পরদিন ৭ নভেম্বর চাটখিল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন বাবা সিরাজুল ইসলাম। এদিকে রাসেল নিখোঁজ হওয়ার পর থেকেই তাঁর স্ত্রী মুক্তা বেগম ও শ্বশুরবাড়ির পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে চলে যান বলে জানিয়েছেন স্থানীয়রা।
পাঁচ দিন পর বৃহস্পতিবার গভীর রাতে চাটখিল থানার ওসি, ওসি (তদন্ত) এবং উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহজাহান রানাসহ কয়েকজন শ্বশুরবাড়িতে যান। এ সময় বাড়ির একটি পরিত্যক্ত ও ভাঙা ঘর থেকে দুর্গন্ধ বের হলে সন্দেহ হয়। পরে ঘরের ভেতর তল্লাশি চালিয়ে মাটিচাপা অবস্থায় রাসেলের মরদেহ পাওয়া যায়। মরদেহটি পুরোনো লেপ-তোশক দিয়ে ঢেকে রাখা হয়েছিল।
নিহতের বাবা সিরাজুল ইসলাম কান্নাজড়িত কণ্ঠে বলেন, গত ৬ নভেম্বর রাতে মুক্তা ফোন করে তাঁর ছেলেকে ডেকে নেন। পরদিন থানায় জিডি করেও ছেলের সন্ধান পাননি। তাঁর অভিযোগ, ছেলেকে হত্যা করে মাটিচাপা দিয়ে রাখা হয়েছিল। এ ঘটনায় স্ত্রী মুক্তা বেগমসহ জড়িত সবার বিচার দাবি করেন তিনি।
চাটখিল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহজাহান রানা বলেন, রাসেল দলের একজন ত্যাগী নেতা ছিলেন। বিগত সরকারের আমলে তিনি একাধিকবার নির্যাতনের শিকার হন এবং গুলিবিদ্ধও হয়েছিলেন। এ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, ঘটনাস্থল ও পারিপার্শ্বিক তথ্য বিশ্লেষণ করে মাটিচাপা অবস্থায় মরদেহটির সন্ধান পায় পুলিশ। পরে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছেন। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।'

১২ নভেম্বর, ২০২৬ ১০:৪৩
পাঁচ কক্ষ পুড়ে ছাই, প্রাণ গেছে দুটি ছাগলের; আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উঠছে প্রশ্ন
কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাতে বাগোয়ান গ্রামের বাড়িতে আগুনের ঘটনায় টিনশেড ভবনের আটটি কক্ষের মধ্যে পাঁচটি পুড়ে গেছে। প্রাণ হারিয়েছে দুটি ছাগল। নুসরাতের পরিবারের সদস্যরা অক্ষত থাকলেও পুড়ে গেছে তাঁদের স্মৃতিবিজড়িত বাড়ির বড় একটি অংশ।
নুসরাতের অভিযোগ, বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না।’ একই সঙ্গে আগুনের মাধ্যমে তাঁর কণ্ঠরোধ করা যাবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
ঘটনাটি শুধু একটি বাড়িতে অগ্নিসংযোগের মধ্যে সীমাবদ্ধ থাকেনি; এর প্রতিক্রিয়া ছড়িয়ে পড়েছে রাজনৈতিক অঙ্গনেও।
ঘটনার প্রতিবাদ জানিয়েছেন বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মানসুরা আলম। বৃহস্পতিবার মধ্যরাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, ‘স্বৈরাচার চক্রের মাথাচাড়া দিয়ে ওঠার এই নমুনা মেনে নেওয়া যাবে না।’ একই সঙ্গে দ্রুত এ ঘটনার প্রতিকার করার আহ্বান জানান তিনি।
মানসুরা আলম ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদকও। তাঁর এই বক্তব্যকে বিএনপির পক্ষ থেকে ঘটনাটির বিরুদ্ধে প্রকাশ্য প্রতিবাদ হিসেবে দেখা হচ্ছে। তবে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের অন্য নেতাদের পৃথক আনুষ্ঠানিক বক্তব্য এখন পর্যন্ত প্রকাশিত সংবাদমাধ্যমে নিশ্চিত হওয়া যায়নি।
এনসিপির মিডিয়া সেল সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে এ হামলার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজনকে দায়ী করেছে। দলের সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও ফেসবুকে দেওয়া পোস্টে একই অভিযোগ করেন। তাঁর প্রকাশিত ভিডিওতে বাড়িতে আগুন জ্বলতে এবং গবাদিপশু ও কবুতর সরিয়ে নেওয়ার দৃশ্য দেখা যায়।
তবে কারা হামলা চালিয়েছে, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত তদন্ত প্রতিবেদন পাওয়া যায়নি। নুসরাত নিজেও তাঁর পোস্টে হামলাকারীদের পরিচয় নিশ্চিত করতে পারেননি।
নুসরাত তাবাসসুম জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ফলে তাঁর পৈতৃক বাড়িতে এমন অগ্নিকাণ্ডের ঘটনায় জোটের অন্যতম প্রধান শরিক জামায়াতের অবস্থানও গুরুত্বপূর্ণ।
তবে প্রতিবেদন তৈরির সময় পর্যন্ত জামায়াতের কেন্দ্রীয় নেতৃত্ব কিংবা কুষ্টিয়া জেলা জামায়াতের পক্ষ থেকে এ ঘটনা নিয়ে কোনো নির্ভরযোগ্য, প্রকাশিত আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। একইভাবে জোটের অন্য শরিকদের প্রতিক্রিয়াও স্পষ্ট নয়। রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এই ঘটনায় জোটের শরিকদের প্রকাশ্য অবস্থান না পাওয়া স্বাভাবিকভাবেই আলোচনার বিষয় হয়ে উঠতে পারে।
ঘটনাটি সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের সক্ষমতা নিয়েও প্রশ্ন তুলেছে। একজন সংসদ সদস্যের পৈতৃক বাড়িতে গভীর রাতে এমন অগ্নিকাণ্ডের অভিযোগ উঠল, অথচ হামলাকারীদের শনাক্ত করা যায়নি। কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের বাড়ি বা পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের আগাম নজরদারি কতটা কার্যকর, সেই প্রশ্নও সামনে এসেছে।
বিশেষ করে রাজনৈতিক পরিচয়ের কারণে কেউ যেন হামলার শিকার না হন, তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। কোনো হামলার অভিযোগ ওঠার পর শুধু ঘটনাস্থলে পুলিশ পাঠানোই যথেষ্ট নয়; দ্রুত আলামত সংগ্রহ, সন্দেহভাজনদের শনাক্ত, জড়িতদের গ্রেপ্তার এবং নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করাও জরুরি। এ ঘটনায় এখন পর্যন্ত হামলাকারীদের পরিচয় প্রকাশ না পাওয়া এবং পেট্রোল বোমা ব্যবহারের অভিযোগের সত্যতা নিশ্চিত না হওয়া প্রশাসনিক তৎপরতার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তৈরি করেছে।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন জানিয়েছেন, ফায়ার সার্ভিস রাত ১টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। নুসরাতের মা-বাবা পাশের একটি তিনতলা ভবনে থাকায় তাঁরা অক্ষত রয়েছেন। পরিবারের কেউ দগ্ধ হননি।
সব মিলিয়ে পাঁচটি কক্ষ পুড়ে যাওয়া, দুটি ছাগলের মৃত্যু এবং একটি পরিবারের স্মৃতিবিজড়িত বাড়ির ক্ষতি রাজনৈতিক বিতর্কের বাইরেও বড় মানবিক ঘটনা। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো—অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন, হামলার অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের আইনের আওতায় আনা। রাজনৈতিক বক্তব্য বা পাল্টাপাল্টি অভিযোগ নয়, জনগণ দেখতে চায় প্রশাসনের কার্যকর পদক্ষেপ।'

১১ নভেম্বর, ২০২৬ ১৯:৩৫
ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে বিরোধের জেরে ছোট ভাই মো. আব্দুল জলিলকে (৬৫) হত্যার অভিযোগ উঠেছে বড় ভাই মো. শহিদের (৬৬) বিরুদ্ধে। এ ঘটনায় শহিদকে আটক করেছে পুলিশ।
আজ বুধবার (১১ নভেম্বর) সকালে উপজেলার লালমোহন ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মুন্সির হাওলা এলাকার মনু মিয়া বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিজের বাগান থেকে সুপারি পাড়তে যান আব্দুল জলিল। এ সময় তাঁর বড় ভাই শহিদ তাঁকে বাধা দেন। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি ও গালাগালি হয়। একপর্যায়ে শহিদ ছোট ভাই জলিলের গলা চেপে ধরেন বলে অভিযোগ রয়েছে। এতে শ্বাসরোধে জলিলের মৃত্যু হয়।
নিহত আব্দুল জলিল ও অভিযুক্ত শহিদ সম্পর্কে আপন ভাই। তাঁরা দুজনই মৃত মনু মিয়ার ছেলে। উভয়ের বাড়ি লালমোহন ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মুন্সির হাওলা এলাকায়।
লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য ভোলা পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

১১ নভেম্বর, ২০২৬ ১৯:০৯
নেত্রকোনার মদনে ১১ বছরের শিশুকে ধর্ষণের দায়ে মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ঘটনায় জন্ম নেওয়া শিশুটির ভরণপোষণ, শিক্ষা ও লালন-পালনের সম্পূর্ণ দায়িত্ব রাষ্ট্রকে নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার দুপুরে নেত্রকোনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মোহাম্মদ আব্দুছ সালাম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডিত আসামি আদালতে উপস্থিত ছিলেন।
মামলার অপর আসামি আমান উল্লাহর বড় ভাই মাইমন ওরফে মামুন মিয়ার বিরুদ্ধে আনা ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দিয়েছেন আদালত।
রায়ে সন্তোষ প্রকাশ করেছেন ভুক্তভোগী শিশুটির মা। তিনি বলেন, আসামির সর্বোচ্চ শাস্তি হওয়ায় তিনি সন্তুষ্ট। একই সঙ্গে তার মেয়ে ও নাতনির ভরণপোষণ এবং ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আদালতের নির্দেশনায় স্বস্তি পেয়েছেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী নুরুল কবীর জানান, মামলায় মোট ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। ৬০ কার্যদিবসে বিচারকাজ সম্পন্ন হয়। মামলার অন্যতম গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক প্রমাণ ছিল পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ডিএনএ পরীক্ষার প্রতিবেদন। এতে ভুক্তভোগী শিশুর জন্ম দেওয়া নবজাতকের সঙ্গে অভিযুক্ত শিক্ষক আমান উল্লাহ মাহমুদীর ডিএনএর ৯৯ দশমিক ৯৯ শতাংশ মিল পাওয়া যায়।
আদালত ও মামলার নথি সূত্রে জানা যায়, মা-বাবার বিচ্ছেদের পর শিশুটি নেত্রকোনার মদনে তার নানার বাড়িতে থেকে একটি মাদ্রাসায় পড়াশোনা করত। তার মা সিলেটে গৃহকর্মীর কাজ করতেন। একপর্যায়ে শিশুটি অসুস্থ হয়ে পড়লে এবং শারীরিক পরিবর্তন দেখা দিলে তার মা বাড়িতে ফিরে আসেন।
গত ১৮ এপ্রিল মদন পৌর শহরের একটি ক্লিনিকে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা শিশুটিকে অন্তঃসত্ত্বা বলে জানান। পরে শিশুটি পরিবারের সদস্যদের কাছে ধর্ষণের বিষয়টি প্রকাশ করে।
এ ঘটনায় ২৩ এপ্রিল শিশুটির মা বাদী হয়ে মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদী ও তার বড় ভাই মাইমন ওরফে মামুন মিয়ার বিরুদ্ধে মামলা করেন। পরে ৬ মে ময়মনসিংহের গৌরীপুর থেকে আমান উল্লাহকে গ্রেপ্তার করে পুলিশ। আদালতের নির্দেশে তার ডিএনএ নমুনাও সংগ্রহ করা হয়।
শিশুটির নিরাপত্তা ও ভবিষ্যতের কথা বিবেচনা করে গত ১২ মে আদালতের নির্দেশে তাকে সমাজসেবা অধিদপ্তরের অধীনে সিলেটের একটি সেফ হোমে পাঠানো হয়। সেখানে ২ জুলাই একটি কন্যাসন্তানের জন্ম দেয় শিশুটি।
পরে আদালতের নির্দেশে নবজাতক ও তার মায়ের নমুনা সংগ্রহ করে ফরেনসিক পরীক্ষা করা হয়। পরীক্ষায় নবজাতকের ডিএনএর সঙ্গে অভিযুক্ত শিক্ষক আমান উল্লাহ মাহমুদীর ডিএনএর ৯৯ দশমিক ৯৯ শতাংশ মিল পাওয়া যায়।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও মদন থানার উপপরিদর্শক (এসআই) মো. আখতারুজ্জামান গত ২৭ আগস্ট আমান উল্লাহ মাহমুদী ও তার বড় ভাইকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এরপর ২৮ সেপ্টেম্বর মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলে আদালত বুধবার রায় ঘোষণার দিন ধার্য করেন।

১২ নভেম্বর, ২০২৬ ১৪:৩১
নোয়াখালীর চাটখিলে নিখোঁজের পাঁচ দিন পর শ্বশুরবাড়ির একটি পরিত্যক্ত ঘর থেকে মো. রাসেল (২৬) নামে এক শ্রমিকদল নেতার মাটিচাপা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ২টার দিকে উপজেলার নোয়াখলা ইউনিয়নের সানোখালী গ্রামের চৌকিদার বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রাসেল নোয়াখলা ইউনিয়নের সিংবাহুড়া গ্রামের জমাদ্দার বাড়ির সিরাজুল ইসলামের ছেলে। তিনি নোয়াখলা ইউনিয়ন পূর্বাঞ্চল শ্রমিকদলের নেতা ছিলেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাসেলের সঙ্গে স্ত্রী মুক্তা বেগমের দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। গত ৬ নভেম্বর রাতে স্ত্রী ফোন করে তাঁকে শ্বশুরবাড়িতে ডেকে নেন। এরপর থেকেই নিখোঁজ ছিলেন রাসেল। এ দম্পতির দুই সন্তান রয়েছে।
ছেলের সন্ধান না পেয়ে পরদিন ৭ নভেম্বর চাটখিল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন বাবা সিরাজুল ইসলাম। এদিকে রাসেল নিখোঁজ হওয়ার পর থেকেই তাঁর স্ত্রী মুক্তা বেগম ও শ্বশুরবাড়ির পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে চলে যান বলে জানিয়েছেন স্থানীয়রা।
পাঁচ দিন পর বৃহস্পতিবার গভীর রাতে চাটখিল থানার ওসি, ওসি (তদন্ত) এবং উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহজাহান রানাসহ কয়েকজন শ্বশুরবাড়িতে যান। এ সময় বাড়ির একটি পরিত্যক্ত ও ভাঙা ঘর থেকে দুর্গন্ধ বের হলে সন্দেহ হয়। পরে ঘরের ভেতর তল্লাশি চালিয়ে মাটিচাপা অবস্থায় রাসেলের মরদেহ পাওয়া যায়। মরদেহটি পুরোনো লেপ-তোশক দিয়ে ঢেকে রাখা হয়েছিল।
নিহতের বাবা সিরাজুল ইসলাম কান্নাজড়িত কণ্ঠে বলেন, গত ৬ নভেম্বর রাতে মুক্তা ফোন করে তাঁর ছেলেকে ডেকে নেন। পরদিন থানায় জিডি করেও ছেলের সন্ধান পাননি। তাঁর অভিযোগ, ছেলেকে হত্যা করে মাটিচাপা দিয়ে রাখা হয়েছিল। এ ঘটনায় স্ত্রী মুক্তা বেগমসহ জড়িত সবার বিচার দাবি করেন তিনি।
চাটখিল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহজাহান রানা বলেন, রাসেল দলের একজন ত্যাগী নেতা ছিলেন। বিগত সরকারের আমলে তিনি একাধিকবার নির্যাতনের শিকার হন এবং গুলিবিদ্ধও হয়েছিলেন। এ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, ঘটনাস্থল ও পারিপার্শ্বিক তথ্য বিশ্লেষণ করে মাটিচাপা অবস্থায় মরদেহটির সন্ধান পায় পুলিশ। পরে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছেন। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।'
১২ নভেম্বর, ২০২৬ ২০:৩৮
১২ নভেম্বর, ২০২৬ ২০:২৩
১২ নভেম্বর, ২০২৬ ১৯:২৮
১২ নভেম্বর, ২০২৬ ১৯:১০