পটুয়াখালীর বাউফল উপজেলায় রাস্তার পাশ থেকে মানুষের শরীর থেকে বিচ্ছিন্ন একটি হাত উদ্ধার করেছে পুলিশ। প্রায় এক সপ্তাহ আগে হাতটি শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে হাতটি নারী নাকি পুরুষের, তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বুধবার (১২ নভেম্বর) সকাল আনুমানিক ১০টার দিকে উপজেলার কালিশুরী ইউনিয়নের পোনাহুড়া গ্রামের পোনাহুড়া ফাজিল মাদ্রাসার উত্তর পাশে কালাম শিকদার বাড়ির কাছের রাস্তার পাশ থেকে হাতটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাস্তার পাশে মানুষের শরীরের বিচ্ছিন্ন অংশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা বিষয়টি থানায় অবহিত করেন। খবর পেয়ে বাউফল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে হাতটি উদ্ধার করে। এ সময় ঘটনাটি জানাজানি হলে আশপাশের লোকজন সেখানে ভিড় করেন।
তবে উদ্ধার হওয়া হাতটি কার, কোন ব্যক্তির শরীরের অংশ কিংবা কীভাবে সেটি ওই স্থানে এসেছে, সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। হাতটি নারী নাকি পুরুষের, সেটিও নিশ্চিত হতে পারেনি পুলিশ। প্রায় এক সপ্তাহ আগে হাতটি শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে থাকতে পারে বলে ধারণা করা হলেও এর পেছনের প্রকৃত ঘটনা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বরিশালটাইমসকে বলেন, বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে। হাতটি কার এবং সংশ্লিষ্ট ব্যক্তিকে হত্যা করা হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। আবার এমনও হতে পারে, শরীর থেকে বিচ্ছিন্ন হাতটি অন্য কোনো স্থান থেকে এনে এখানে ফেলে রাখা হয়েছে। সব বিষয় মাথায় রেখে তদন্ত করা হচ্ছে।
এদিকে, জনবসতিপূর্ণ এলাকার সড়কের পাশ থেকে মানুষের বিচ্ছিন্ন হাত উদ্ধারের ঘটনায় পোনাহুড়া গ্রামজুড়ে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষ করে হাতটির পরিচয় এবং কীভাবে সেটি সেখানে এল, তা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
স্থানীয় বাসিন্দারা বলছেন, গ্রামের সড়কের পাশে এমন একটি বিচ্ছিন্ন অঙ্গ পড়ে থাকার ঘটনা তাঁদের কাছে অস্বাভাবিক। হাতটির সঙ্গে কোনো অপরাধমূলক ঘটনার যোগসূত্র রয়েছে কি না, তা নিয়ে তাঁরা উদ্বিগ্ন। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং হাতটির পরিচয় শনাক্তে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া হাতটির পরিচয় ও ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ চলছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এটি কোনো হত্যাকাণ্ডের অংশ কি না, সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।’

১২ নভেম্বর, ২০২৬ ১৭:২৩
বিশ্ববিদ্যালয়ের তিন ডেপুটি রেজিস্ট্রার এবার হতে চান সহকারী অধ্যাপক। তাদের সেই সুযোগ করে দিতে নিয়োগের শর্ত শিথিল করার অভিযোগ উঠেছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বিরুদ্ধে। বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে এবং হাইকোর্ট নিয়োগ বিজ্ঞপ্তির কার্যক্রম তিন মাসের জন্য স্থগিতও করেছেন। কিন্তু সেই নির্দেশনা উপেক্ষা করেই বৃহস্পতিবার (১২ নভেম্বর) ঢাকায় বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সভা ডাকা হয়েছে। সভায় উপাচার্য, উপ-উপাচার্য, ট্রেজারার, সংসদ সদস্যসহ বোর্ডের সদস্যদের উপস্থিত থাকার কথা রয়েছে। ইতিমধ্যে উপাচার্যসহ সংশ্লিষ্টরা ঢাকায় অবস্থান করছেন বলে জানা গেছে।
বিভিন্ন মাধ্যম জানা গেছে, বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষকতার অভিজ্ঞতা না থাকা তিন ডেপুটি রেজিস্ট্রারের সহকারী অধ্যাপক পদে আবেদন এবং তাদের নিয়োগের সম্ভাবনা নিয়ে পবিপ্রবিতে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছে। এর মধ্যে গত ২৬ অক্টোবর হাইকোর্টের একটি বেঞ্চ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক নিয়োগসংক্রান্ত দুটি বিজ্ঞপ্তির কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেন। একই সঙ্গে চার সপ্তাহের রুল জারি করে জানতে চান, বিজ্ঞপ্তিগুলো ইউজিসির অভিন্ন নিয়োগ নীতিমালার পরিপন্থী কি না। বিচারপতি সিকদার মাহমুদুর রাজী এবং বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। ২০২৬ সালের ২২ জুন ও ১৬ আগস্ট প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি দুটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকাবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক পদপ্রার্থী ড. মো. শামসুজ্জোহা। সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী করা রিটে বিজ্ঞপ্তিগুলোকে আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণার আবেদন জানানো হয়।
রিট আবেদনে বলা হয়েছে, ইউজিসির ২০২১ সালের অভিন্ন নিয়োগ নীতিমালা অনুযায়ী সহকারী অধ্যাপক পদে আবেদনের জন্য স্নাতকোত্তর ডিগ্রির পাশাপাশি প্রভাষক হিসেবে অন্তত তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এমফিল ডিগ্রিধারীদের ক্ষেত্রে দুই বছর এবং পিএইচডি ডিগ্রিধারীদের ক্ষেত্রে এক বছরের শিক্ষকতার অভিজ্ঞতার শর্ত রয়েছে। এছাড়া নির্ধারিত সিজিপিএ এবং স্বীকৃত জার্নালে অন্তত তিনটি গবেষণা প্রকাশনা থাকতে হবে। কিন্তু পবিপ্রবির নিয়োগ বিজ্ঞপ্তিতে পিএইচডি ডিগ্রিধারীদের জন্য শিক্ষকতার অভিজ্ঞতার শর্ত শিথিল করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। একই সঙ্গে ন্যূনতম ৩.৫০ সিজিপিএর শর্ত বাদ দেওয়া এবং গবেষণা প্রকাশনার সংখ্যা তিনটি থেকে কমিয়ে দুটি করার বিষয়টিও রিটে তুলে ধরা হয়েছে।
রিটকারীর দাবি, এভাবে নিয়োগের যোগ্যতা শিথিল করায় অধিকতর যোগ্য ও অভিজ্ঞ প্রার্থীরা প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন। এতে সংবিধানের ২৭, ২৯ ও ৩১ অনুচ্ছেদে স্বীকৃত অধিকার ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা রয়েছে।
শিক্ষাপ্রতিষ্ঠানসংশ্লিষ্ট সূত্রের দাবি, পবিপ্রবির তিন ডেপুটি রেজিস্ট্রার জিনাত নাসরিন সুলতানা, রাহাত মাহমুদ এবং হাছিব মোহাম্মদ তুষার সহকারী অধ্যাপক পদে আবেদন করেছেন। তাদের মধ্যে জিনাত নাসরিন সুলতানা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো. জামাল হোসেনের স্ত্রী। অন্যদিকে রাহাত মাহমুদ উপ-উপাচার্য অধ্যাপক এ বি এম সাইফুল ইসলামের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত বলে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টদের মধ্যে আলোচনা রয়েছে। এই তিন কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতা, ফলাফল এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষকতার অভিজ্ঞতা নিয়েও প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা। একজন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের পর সরাসরি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার সুযোগ কতটা যুক্তিসংগত, তা নিয়েও প্রশ্ন রয়েছে।
আইনসিক্ত নয় এই বিষয়টি নিয়ে সোচ্চার রয়েছে ইউজিসি। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ সাংবাদিকদের বলেছেন, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা পদ থেকে সরাসরি সহকারী অধ্যাপক হিসেবে নিয়োগের সুযোগ নেই। পবিপ্রবিতে এ ধরনের কার্যক্রম কমিশনের নজরে এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও মন্তব্য করেন তিনি।
রিটকারীর আইনজীবী ব্যারিস্টার সঞ্জিদ সিদ্দিক বলেন, পবিপ্রবি প্রশাসন ইচ্ছাকৃতভাবে ইউজিসির অভিন্ন নিয়োগ নীতিমালা উপেক্ষা করে শিক্ষক নিয়োগের যোগ্যতা ও অভিজ্ঞতার শর্ত শিথিল করেছে। হাইকোর্টের স্থগিতাদেশের কারণে আপাতত ওই নিয়োগ কার্যক্রম এগিয়ে নেওয়ার সুযোগ নেই। নির্ধারিত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে স্থগিতাদেশের মেয়াদ বাড়তে পারে।
অভিযোগের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো. জামাল হোসেন সাংবাদিকদের বলেন, পবিপ্রবির নিজস্ব নিয়োগবিধি অনুযায়ী পিএইচডি ডিগ্রি ও গবেষণা প্রকাশনা থাকলে সহকারী অধ্যাপক পদে নিয়োগের সুযোগ রয়েছে। তারা ইউজিসির অভিন্ন নীতিমালা অনুসরণ করেন না বলেও জানান তিনি। গবেষণা প্রকাশনা না থাকলে পিএইচডি ডিগ্রিকে প্রকাশনা হিসেবে গণ্য করা হয়, দাবি করেন তিনি।
নিজের স্ত্রী জিনাত নাসরিন সুলতানার আবেদন প্রসঙ্গে রেজিস্ট্রার বলেন, যোগ্যতা থাকলে যে কেউ আবেদন করতে পারেন। তার ফলাফল ভালো, কোনো অনিয়ম হয়েছে কি না, তা যাচাই করে দেখতে হবে। তাছাড়া তিনি নিয়োগ বোর্ডের সদস্য নন বলেও দাবি করেন।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক এ বি এম সাইফুল ইসলাম বলেন, ওই কর্মকর্তারা নিজেদের বর্তমান পদ থেকে সরাসরি শিক্ষক হিসেবে নিয়োগের জন্য আবেদন করেননি। পিএইচডি ডিগ্রিধারী হিসেবে সহকারী অধ্যাপক পদে প্রকাশিত বিজ্ঞপ্তির বিপরীতে আবেদন করেছেন। বিজ্ঞপ্তির শর্ত পূরণ করায় তারা আবেদন করার সুযোগ পেয়েছেন। তার মতে, কর্মকর্তা থেকে শিক্ষক হওয়ার বিষয়টি এখানে প্রাসঙ্গিক নয়, বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তির শর্ত বিবেচনা করা উচিৎ।
এই ইস্যুতে ইউজিসিকে এক হাত নিলেন উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান। তার ভাষ্য হচ্ছে, পবিপ্রবির নিজস্ব নিয়োগবিধি রয়েছে। কিছু বিশ্ববিদ্যালয় ইউজিসির অভিন্ন নীতিমালা গ্রহণ করলেও সব বিশ্ববিদ্যালয় তা করেনি। ভবিষ্যতে পবিপ্রবিও এ নীতিমালা গ্রহণ করবে মন্তব্য করেন তিনি।
১২ নভেম্বর ঢাকার লিয়াজোঁ অফিসে পবিপ্রবির রিজেন্ট বোর্ডের সভা হওয়ার কথা রয়েছে। সভায় চেয়ারম্যান হিসেবে উপাচার্য প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান এবং সদস্য হিসেবে উপ-উপাচার্য প্রফেসর ড. এ. বি. এম. সাইফুল ইসলাম এবং ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমানের উপস্থিত থাকার কথা রয়েছে। এছাড়া পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এ বি এম মোশাররফ হোসেন, ভোলা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নূরুল ইসলাম, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (মাধ্যমিক-২) ও যুগ্মসচিব (কলেজ-২ অধিশাখা), বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) মহাপরিচালক, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) মহাপরিচালক এবং বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালকেরও সভায় থাকার কথা আছে।
বোর্ডের অন্য সদস্যদের মধ্যে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক প্রফেসর ড. মো. মোর্শেদ হাসান খান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট বিভাগের অধ্যাপক ও ইনস্টিটিউট অব রিমোট সেনসিং অ্যান্ড জিআইএসের পরিচালক প্রফেসর ড. মো. নূরুল ইসলাম, ইসলামী বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান, বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, পবিপ্রবির কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক প্রফেসর ড. মো. হাবিবুর রহমান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি বিভাগের অধ্যাপক প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন এবং বেসিক সায়েন্স বিভাগের অধ্যাপক প্রফেসর ড. মো. মামুন অর রশিদ। এ ছাড়া ইনোভা আইটির ব্যবস্থাপনা পরিচালক মো. শরফুদ্দিন, পটুয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ ও বরগুনা সরকারি কলেজের অধ্যক্ষেরও সভায় উপস্থিত থাকার কথা রয়েছে। রিজেন্ট বোর্ডের সচিব হিসেবে দায়িত্ব পালনের কথা রয়েছে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর মোহাম্মদ জামাল হোসেনের।
হাইকোর্টের স্থগিতাদেশের পরও কেনো ১৩ নভেম্বর নিয়োগসংক্রান্ত সভা করা হচ্ছে— এই বিষয়ে জানতে সভায় চেয়ারম্যান হিসেবে উপাচার্য প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহানের মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও অপরপ্রান্ত থেকে কোনো সাড়া মেলেনি। এখন পবিপ্রবি প্রশাসন কি সিদ্ধান্ত গ্রহণ করেন এবং এর পাল্টা পদক্ষেপ হিসেবে ইউজিসির নীতিমালার আলোকে পরবর্তীতে উচ্চআদালত কি ভূমিকা রাখেন সেটিই দেখার অপেক্ষা।’

১০ নভেম্বর, ২০২৬ ১৭:৩৯
পটুয়াখালীর বাউফল পৌরবাজারের বর্জ্যে দূষিত হচ্ছে বাউফল-নওমালা খাল। প্রতিদিন বাজারের গরু, ছাগল, মুরগি ও মাছের উচ্ছিষ্টসহ নানা ধরনের ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে খালের পাড়ে ও পানিতে। এতে দূষিত হচ্ছে খালের পানি, ছড়াচ্ছে দুর্গন্ধ। দুর্ভোগে পড়েছেন আশপাশের বাসিন্দা, ব্যবসায়ী, শিক্ষার্থী ও পথচারীরা।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এভাবে বর্জ্য ফেলা হলেও খালটি দূষণমুক্ত রাখতে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বাজারের বর্জ্য ফেলার নির্দিষ্ট স্থান না থাকায় ব্যবসায়ীরা খালকেই ময়লা ফেলার জায়গা হিসেবে ব্যবহার করছেন।
সরেজমিনে দেখা গেছে, পৌরবাজারের বিভিন্ন দোকানের বর্জ্য, পশুপাখির উচ্ছিষ্ট ও পচা আবর্জনা খালের পাড়ে জমে আছে। এর কিছু অংশ সরাসরি পানিতে ফেলা হচ্ছে। দীর্ঘদিন ধরে এসব বর্জ্য জমে থাকায় খালের পানি ও আশপাশের পরিবেশ দূষিত হচ্ছে। দুর্গন্ধের কারণে খালের পাশ দিয়ে চলাচল করাও কঠিন হয়ে পড়েছে।
স্থানীয়দের আশঙ্কা, এভাবে বর্জ্য ফেলা অব্যাহত থাকলে পানিদূষণের পাশাপাশি মশা-মাছির উপদ্রব বাড়বে। এতে জনস্বাস্থ্যের ঝুঁকি তৈরির পাশাপাশি খালের স্বাভাবিক পানিপ্রবাহ ও পানি নিষ্কাশন ব্যবস্থাও বাধাগ্রস্ত হতে পারে।
বাউফল পৌরশহরের বাজার কমিটির সভাপতি সাকায়েত হোসেন (সখা মিয়া) বলেন, ‘পৌরসভার পক্ষ থেকে ময়লা-আবর্জনা ফেলার জন্য নির্দিষ্ট কোনো স্থান বা ডাস্টবিনের ব্যবস্থা করা হয়নি। এ কারণে ব্যবসায়ীরা বাধ্য হয়ে খালে ময়লা-আবর্জনা ফেলছেন। এ বিষয়ে পৌর কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করছি।’
এ বিষয়ে বাউফল পৌরসভার সচিব মো. মাঈনুল ইসলাম বলেন, বাজার পরিদর্শককে ঘটনাস্থল পরিদর্শনে পাঠানো হবে। প্রয়োজনে খালে ময়লা-আবর্জনা ফেলা ব্যবসায়ীদের চিঠি দেওয়া হবে।
বাউফল পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদ বলেন, পৌরসভার মধ্যে খালসহ যেকোনো খোলা স্থানে যাতে কেউ ময়লা-আবর্জনা ফেলতে না পারে, সে জন্য মাইকিং করে সতর্ক করা হবে। পাশাপাশি পৌরবাজারে ময়লা-আবর্জনা ফেলার জন্য ডাস্টবিনের ব্যবস্থা করা হবে।
স্থানীয়দের দাবি, শুধু ডাস্টবিন স্থাপন করলেই হবে না, খালের পাড় ও পানি থেকে জমে থাকা বর্জ্য অপসারণ এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে খালে বর্জ্য ফেলা বন্ধে তদারকি ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
তাঁদের মতে, বাউফল-নওমালা খাল এলাকার পানি নিষ্কাশন ও পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ। তাই খালটি দূষণমুক্ত রাখতে প্রশাসনের দেওয়া প্রতিশ্রুতির দ্রুত বাস্তবায়ন জরুরি।

১০ নভেম্বর, ২০২৬ ১৫:১৩
তরমুজ চাষের প্রস্তুতি ঘিরে পটুয়াখালীর বাউফলে তেঁতুলিয়া নদীর পাড় কেটে মাটি নেওয়ার অভিযোগ উঠেছে। ভেকু মেশিন দিয়ে নদীর পাড়ের মাটি কেটে খেত রক্ষায় বাঁধ নির্মাণ করছেন প্রভাবশালী চাষিরা। এতে একদিকে নদীর পাড়ে ভাঙন বাড়ছে, অন্যদিকে নদীগর্ভে বিলীন হওয়ার ঝুঁকিতে পড়ছে আবাদি জমি।
স্থানীয়দের অভিযোগ, বাউফলের অন্তত ২০টি চরে ভেকু মেশিন দিয়ে নদীর পাড় কেটে মাটি নেওয়া হচ্ছে। এতে উপকূলীয় এলাকার কৃষিজমি ও পরিবেশের ওপর দীর্ঘমেয়াদি প্রভাব পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, চর ফেডারেশন, চর শৌলা, ডুবা চর, আগলা চর, চর মোয়াজ্জেম, চর ব্যারেট, রায়সাহেব, দিয়ারাকচুয়া, চর নিমদী, চর মমিনপুর, মঠবাড়িয়ার চর ও চর বাসুদেব পাশাসহ বিভিন্ন চরে তরমুজ চাষের প্রস্তুতি চলছে। এসব এলাকায় প্রায় ৩৪ হাজার হেক্টর জমিতে তরমুজ আবাদের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ১২ হেক্টর জমিতে আগাম জাতের তরমুজ চাষের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে উপজেলা কৃষি অফিস।
জোয়ারের পানি থেকে তরমুজ খেত রক্ষার জন্য নদীর পাড় ঘেঁষে তৈরি করা হচ্ছে মাটির বাঁধ। অভিযোগ রয়েছে, এসব বাঁধ নির্মাণে অন্য স্থান থেকে মাটি সংগ্রহ না করে সরাসরি নদীর পাড় কেটে নেওয়া হচ্ছে।
তেঁতুলিয়া নদীতে নিয়মিত নৌকা ও ট্রলার চালানো অন্তত পাঁচজন মাঝি জানান, গত কয়েক বছরে তরমুজ খেতের বাঁধ নির্মাণের জন্য যেসব স্থানে নদীর পাড় কাটা হয়েছে, সেসব এলাকায় পরবর্তী সময়ে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। নদীভাঙনে বিলীন হয়েছে আবাদি জমি। তাঁদের অভিযোগ, তরমুজ চাষের সঙ্গে প্রভাবশালী ব্যক্তিরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত থাকায় এ বিষয়ে কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না।
সরেজমিনে তেঁতুলিয়া নদীর চন্দ্রদ্বীপ ও চর কালাইয়া এলাকার চর ফেডারেশন, চর কালাইয়া এবং চর বাইলা এলাকায় ভেকু মেশিন দিয়ে নদীর পাড়ের মাটি কেটে বাঁধ নির্মাণ করতে দেখা গেছে।
চর ফেডারেশনের পূর্ব পাশে প্রিন্স নামের এক চাষি প্রায় ৪০ একর জমিতে তরমুজ চাষের প্রস্তুতি নিচ্ছেন। এ জন্য চট্টগ্রাম থেকে ভেকু মেশিন ভাড়া এনে নদীর পাড় কেটে বাঁধ নির্মাণ করছেন তিনি।
এ বিষয়ে প্রিন্স জানান, স্থানীয় ওমর মুন্সীর কাছ থেকে জমি লিজ নিয়েছেন তিনি। খোঁজ নিয়ে জানা গেছে, জমির মালিকদের কাছ থেকে ওমর মুন্সী এক বছরের জন্য তুলনামূলক কম দামে জমি লিজ নিয়ে তরমুজ চাষিদের কাছে বেশি দামে পুনরায় লিজ দিয়েছেন।
পরিবেশবিষয়ক সংগঠন ‘সেইভ দ্য বে অব বার্ডস’-এর পরিচালক এম এ বাশার বলেন, প্রতি বছর নদীর চরাঞ্চলে বিপুল পরিমাণ জমিতে তরমুজ চাষ করেন কৃষকেরা। বাংলাদেশ পানি আইন-২০১৩ এবং বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী নদীর তলদেশ ও তীর থেকে মাটি কাটা বেআইনি এবং পরিবেশের জন্য মারাত্মক হুমকি। এতে নদীর তলদেশ গভীর হয়ে পানির প্রবাহের গতি বাড়ে এবং নদীর পাড়ে ভাঙন তীব্র হতে পারে।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. মিলন বলেন, তরমুজ একটি অর্থকরী ফসল। তবে নদীর পাড় থেকে অপরিকল্পিতভাবে মাটি কাটার কারণে পাড়ের স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এভাবে মাটি কাটা অব্যাহত থাকলে আবাদি জমি নদীগর্ভে বিলীন হওয়ার পাশাপাশি কৃষিনির্ভর মানুষের জীবিকাও ঝুঁকিতে পড়তে পারে। স্বল্পমেয়াদে ফসল রক্ষার এই উদ্যোগ দীর্ঘমেয়াদে কৃষির জন্য ক্ষতির কারণ হতে পারে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইয়েদ মাহমুদ বুলবুল বলেন, মাটি কেটে খেতের বেড়িবাঁধ নির্মাণের জন্য অনেক কৃষক আবেদন করেছেন। সরেজমিনে যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহম্মেদ বলেন, নদীর পাড় কেটে খেতের বেড়িবাঁধ নির্মাণে কৃষকদের নিরুৎসাহিত করা হয়েছে। এরপরও কেউ এমন কাজ করলে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

১২ নভেম্বর, ২০২৬ ১৪:১৭
পটুয়াখালীর বাউফল উপজেলায় রাস্তার পাশ থেকে মানুষের শরীর থেকে বিচ্ছিন্ন একটি হাত উদ্ধার করেছে পুলিশ। প্রায় এক সপ্তাহ আগে হাতটি শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে হাতটি নারী নাকি পুরুষের, তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বুধবার (১২ নভেম্বর) সকাল আনুমানিক ১০টার দিকে উপজেলার কালিশুরী ইউনিয়নের পোনাহুড়া গ্রামের পোনাহুড়া ফাজিল মাদ্রাসার উত্তর পাশে কালাম শিকদার বাড়ির কাছের রাস্তার পাশ থেকে হাতটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাস্তার পাশে মানুষের শরীরের বিচ্ছিন্ন অংশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা বিষয়টি থানায় অবহিত করেন। খবর পেয়ে বাউফল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে হাতটি উদ্ধার করে। এ সময় ঘটনাটি জানাজানি হলে আশপাশের লোকজন সেখানে ভিড় করেন।
তবে উদ্ধার হওয়া হাতটি কার, কোন ব্যক্তির শরীরের অংশ কিংবা কীভাবে সেটি ওই স্থানে এসেছে, সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। হাতটি নারী নাকি পুরুষের, সেটিও নিশ্চিত হতে পারেনি পুলিশ। প্রায় এক সপ্তাহ আগে হাতটি শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে থাকতে পারে বলে ধারণা করা হলেও এর পেছনের প্রকৃত ঘটনা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বরিশালটাইমসকে বলেন, বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে। হাতটি কার এবং সংশ্লিষ্ট ব্যক্তিকে হত্যা করা হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। আবার এমনও হতে পারে, শরীর থেকে বিচ্ছিন্ন হাতটি অন্য কোনো স্থান থেকে এনে এখানে ফেলে রাখা হয়েছে। সব বিষয় মাথায় রেখে তদন্ত করা হচ্ছে।
এদিকে, জনবসতিপূর্ণ এলাকার সড়কের পাশ থেকে মানুষের বিচ্ছিন্ন হাত উদ্ধারের ঘটনায় পোনাহুড়া গ্রামজুড়ে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষ করে হাতটির পরিচয় এবং কীভাবে সেটি সেখানে এল, তা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
স্থানীয় বাসিন্দারা বলছেন, গ্রামের সড়কের পাশে এমন একটি বিচ্ছিন্ন অঙ্গ পড়ে থাকার ঘটনা তাঁদের কাছে অস্বাভাবিক। হাতটির সঙ্গে কোনো অপরাধমূলক ঘটনার যোগসূত্র রয়েছে কি না, তা নিয়ে তাঁরা উদ্বিগ্ন। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং হাতটির পরিচয় শনাক্তে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া হাতটির পরিচয় ও ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ চলছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এটি কোনো হত্যাকাণ্ডের অংশ কি না, সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।’
১২ নভেম্বর, ২০২৬ ২০:৩৮
১২ নভেম্বর, ২০২৬ ২০:২৩
১২ নভেম্বর, ২০২৬ ১৯:২৮
১২ নভেম্বর, ২০২৬ ১৯:১০