৩১ জানুয়ারি, ২০২৬ ১৯:২০
ঝালকাঠির নলছিটি উপজেলার রাজপাশা মোসলেম শরীফ স্বতন্ত্র ইবতেদায়ি নূরানী ও হাফেজী মাদরাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানের সভাপতি ব্যাংক কর্মকর্তা রুহুল আমিন শরীফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মুহা. আনোয়ার আজিম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অ্যাডভোকেট গোলাম মাওলা শান্ত (ইঞ্জি.), দৈনিক দখিনের কন্ঠ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক খান মাইনুদ্দিন, জুলফিকার আলি ভূট্টো ডিগ্রি কলেজের শিক্ষক ও দৈনিক সমকাল পত্রিকার নলছিটি উপজেলা প্রতিনিধি মিজানুর রহমান, সাংবাদিক ও সমাজসেবক আল ফয়সাল শরীফ, বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক সমিতির ঝালকাঠি শাখার সভাপতি মাওলানা আব্দুস ছালাম প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে কোমলমতি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি শিশুদের মেধা, মনন ও সৃজনশীলতা বিকাশে এ ধরনের আয়োজন নিয়মিতভাবে আয়োজনের ওপর গুরুত্ব আরোপ করেন।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

০৮ ফেব্রুয়ারি, ২০২৬ ১৯:৪৯
০৮ ফেব্রুয়ারি, ২০২৬ ১৯:২২
০৮ ফেব্রুয়ারি, ২০২৬ ১৯:০০
০৮ ফেব্রুয়ারি, ২০২৬ ১৮:৩২

০৬ ফেব্রুয়ারি, ২০২৬ ১৯:২৪
ঝালকাঠির রাজাপুরে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ভ্রাম্যমাণ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বড়ইয়া ইউনিয়নের উত্তমপুরে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক এ. এম. আলী হায়দার নাফিজের উদ্যোগে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়।
জানা যায়, জনকল্যাণমূলক এই কার্যক্রমটি নির্বাচনের পরেও চলবে। এতে সার্বিক সহযোগিতা করেছেন দুবাই যুবদলের সাবেক সভাপতি মো. মাহমুদুল হাসান ফেরদৌস, ঝালকাঠি জেলা ছাত্রদলের সহসভাপতি আতিকুর রহমান আতিক এবং বড়ইয়া ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দ।
বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক এ. এম. আলী হায়দার নাফিজ বলেন, দীর্ঘ ১৭ বছর পর দেশে নির্বাচনী আমেজ শুরু হয়েছে। তবে গ্রামাঞ্চলের মানুষ এখনো চিকিৎসাসেবা বঞ্চিত হওয়ায় তাদের মাঝে সেই আমেজ তৈরি হয়নি।
বিএনপির নির্বাচনী ইশতেহারে প্রান্তিক অঞ্চলের মানুষের চিকিৎসাসেবা দেওয়ার কথা রয়েছে। তবে আমরা সেটা নির্বাচনের আগেই শুরু করে দিয়েছি, যাতে গ্রামের সাধারণ মানুষের মাঝে স্বাস্থসেবা পৌঁছে দিতে পারি।
এতে তাদের মাঝেও নির্বাচনী আমেজ ফিরে আসবে। আমাদের এই কর্যক্রম রাজাপুর, কাঠালিয়া ও ঝালকাঠির বিভিন্ন এলাকায় নির্বাচনের পরেও চলবে।
ভ্রাম্যমাণ ফ্রি মেডিকেল ক্যাম্প এলাকাবাসীর জন্য অত্যন্ত সহায়ক হয়েছে বলে জানান চিকিৎসা নিতে আসা স্থানীয় বাসিন্দারা। এই ক্যাম্পে সাধারণ মানুষ, শিশু ও বৃদ্ধসহ সব বয়সের লোকরা স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ এবং বিনামূল্যের ওষুধ সুবিধা নেন।

০৬ ফেব্রুয়ারি, ২০২৬ ১৮:৫৩
ভোটকেন্দ্র দখলের চেষ্টা করলে শক্ত হাতে প্রতিহত করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, কেউ যদি পেশি শক্তির মাধ্যমে ভোটকেন্দ্র দখল করতে আসে, তাদের হাত ধরে মুচড়ে দিতে হবে। মামলা করতে এলে বলতে হবে, শফিকুর রহমানের নামে মামলা করুন।
শুক্রবার দুপুরে ঝালকাঠি জেলা শহরের বালক উচ্চ বিদ্যালয় মাঠে জেলা জামায়াত আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, আমরা এমন বাংলাদেশ চাই না, যেখানে মা-বোনদের ইজ্জতের কোনো গ্যারান্টি নেই। আমরা সেই বাংলাদেশ গড়তে চাই, যেখানে ঘরে-বাইরে, কর্মক্ষেত্রে ও শিক্ষা প্রতিষ্ঠানে মা-বোনেরা নিরাপদে থাকবে।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে জনগণকে সচেতন থাকতে হবে। কোনো ধরনের অনিয়ম বা সহিংসতা বরদাশত করা হবে না। বেকার যুবকদের এমভাবে তৈরি করতে হবে যাতে (তারা) চালকের আসনে বসতে পারে।
জনসভায় জেলা ও উপজেলা পর্যায়ের জামায়াত নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। সভা ঘিরে মাঠ ও আশপাশের এলাকায় ব্যাপক জনসমাগম দেখা যায়।

০৬ ফেব্রুয়ারি, ২০২৬ ১৭:৪৪
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ঝালকাঠিতে নির্বাচনি জনসভা মঞ্চে এক স্থানীয়র কাছ থেকে শীতল পাটি উপহার পেয়ে মঞ্চেই শুয়ে পড়েছেন। তবে কিছুক্ষণের মধ্যেই তিনি উঠে উপস্থিত নেতাকর্মীদের সাথে কোলাকুলি করতে দখো যায়।
আজ শুক্রবার দুপুরে তিনি ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে নির্বাচনী জনসভায় উপস্থিত হলে এ ঘটনা ঘটে। দীর্ঘ বছরের ফ্যাসিবাদী সরকারের পতনের পরে দলটির শীর্ষ এই নেতা তৃতীয়বারের মতো ঝালকাঠি সফর করছেন। জামায়াতের আমিরের এই সফরকে কেন্দ্র করে জেলার দুটি সংসদীয় আসনে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.