০২ জুন, ২০২৬ ১৩:০৫
পিরোজপুরের জিয়ানগরে ৩০ পিস ইয়াবাসহ আজিজুল হক ঘরামি (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার রাত ১১টার দিকে উপজেলার বালিপাড়া ইউনিয়নের ঢেপসাবুনিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আজিজুল একই ইউনিয়নের পশ্চিম বালিপাড়া গ্রামের মো. ইউসুফ আলী ঘরামির ছেলে।
জানা গেছে, আজিজুল হক ঘরামি ওই এলাকায় দীর্ঘদিন মাদক ব্যবসা করে আসছিলেন। খবর পেয়ে সোমবার রাতে ইন্দুরকানী থানা উপপরিদর্শক (এস আই) মো. ইসমাইল হোসেনের নেতৃত্বে এসআই শাহিনুর রহমান, এসআই সঞ্জিব ঢালী, এসআই রবিউল ইসলামসহ পুলিশের একটি দল অভিযান চালিয়ে আজিজুলকে গ্রেপ্তার করে।
স্থানীয়রা জানান, মাদক ব্যবসায়ী আজিজুল পুলিশের হাতে গ্রেপ্তার হলেও এমন মাদক ব্যবসায়ী এলাকায় আরও রয়েছে। তাদেরও গ্রেপ্তারের দাবি জানান তারা। মাদক নির্মূলে পুলিশের অভিযানকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।
ইন্দুরকানী থানার ওসি মো. মোহব্বাত খান আজ মঙ্গলবার সকালে এই প্রতিবেদককে জানান, গ্রেপ্তারকৃত মাদক কারবারি আজিজুলের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমরা সবসময় সোচ্চার ছিলাম, আছি এবং থাকব। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। এই থানায় কোনো ধরনের অন্যায়কে প্রশ্রয় দেওয়া হবে না।
বরিশাল টাইমস
ছবি- সংগৃহীত

৩১ মে, ২০২৬ ১০:৩৮
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় পৃথক দুই ঘটনায় আব্দুর রশিদ এবং সাগর নামে দুই ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (৩০ মে) রাতে এই হত্যাকাণ্ডে এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয়রা জানান, উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের বাসিন্দা আব্দুর রশিদকে (৪৫) রাত সাড়ে ১১টার দিকে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয়। রোববার ভোরে নেহালিয়া মাদ্রাসার পাশের মক্তবখানা এলাকায় তার মরদেহ পাওয়া যায়।
একই এলাকায় মো. কালু মিয়ার ছেলে সাগর নামের এক যুবককেও হত্যা করা হয়েছে বলে অভিযোগ ওঠে। তিনি এক সন্তানের জনক ছিলেন।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এলাকাবাসী জানান, আব্দুর রশিদ ও সাগর উভয়ই তাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য ছিলেন। হঠাৎ দুই জনের মৃত্যুতে ওই এলাকার মানুষ আতঙ্কে রয়েছেন।
পুলিশ বলছে, হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি।

২৬ মে, ২০২৬ ১৮:১৩
পিরোজপুরের মঠবাড়িয়ায় পৃথক দুটি স্থানে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে দুই যুবককে কুপিয়ে নির্মমভাবে হত্যা করেছে দুর্বৃত্ত ও প্রতিপক্ষ।
রোববার (২৪ মে) দুপুরে উপজেলার টিকিকাটা ইউনিয়ন এবং ফুলঝুরি গ্রামে এই দুটি পৃথক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহতরা হলেন- তৈরি পোশাক ব্যবসায়ী আব্দুল কাইয়ুম (৩০) ও জমিজমা বিরোধের জেরে নিহত মোহাম্মদ ইউসুফ শরীফ (৩৫)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ রবিবার দুপুর ১২টার দিকে ধানীসাফা ইউনিয়নের ফুলজুরি গ্রামে জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে মোহাম্মদ ইউসুফ শরীফকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা করা হয়। নিহত ইউসুফ ওই গ্রামের ফজলুল হক শরীফের ছেলে।
অভিযোগ রয়েছে, পূর্ব শত্রুতার জেরে একই এলাকার আলমগীর শরীফের ছেলে মোঃ আরাফাত শরিফ (৩০), তার স্ত্রী ফাতেমা আক্তার (২৪) এবং অজ্ঞাতনামা আরও ২ থেকে ৩ জন মিলে ধারালো দা দিয়ে ইউসুফের গলা, ডান হাতসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করা হলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
এদিকে, উপজেলার ৬ নম্বর টিকিকাটা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মাজু হাওলাদারের বাড়িতে নিজ শোবার ঘর থেকে আব্দুল কাইয়ুম নামে এক যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত কাইয়ুম ওই এলাকার জালাল হাওলাদারের ছেলে। তিনি স্থানীয় সাধনা ব্রিজ ও বড় ব্রিজ এলাকায় রেডিমেড জামাকাপড়ের দোকান দিতেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, কাইয়ুমের স্ত্রী বাপের বাড়িতে থাকায় আজ দুপুরে তিনি ঘরে একাই ছিলেন। এই সুযোগে দুর্বৃত্তরা ঘরে ঢুকে শোবার ঘরে তাঁকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে ফেলে রেখে যায়। নিহত কাইয়ুমের একটি সন্তান রয়েছে। স্থানীয় একটি সূত্র জানায়, নিহত কাইয়ুম মাদকাসক্ত ছিলেন। তবে এই হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি।
একই দিনে পৃথক দুটি নৃশংস হত্যাকাণ্ডের খবর পেয়ে মঠবাড়িয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল দুটি পরিদর্শন করে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এ বিষয়ে মঠবাড়িয়া থানার ওসি রবিউল ইসলাম জানান, ফুলজুরি গ্রামের হত্যাকাণ্ডটি জমিজমা বিরোধের জেরে ঘটেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। অন্যদিকে টিকিকাটা ইউনিয়নে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ। দুটি ঘটনার প্রেক্ষিতেই পৃথক মামলার প্রস্তুতি চলছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

২৬ মে, ২০২৬ ১৩:২৫
পিরোজপুর সদর উপজেলার বরিশাল-খুলনা মহাসড়কের ধুপপাশা এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে ট্রাক দুটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ট্রাকের ভেতরে আটকে পড়া দুই চালক ও এক হেলপারকে জীবিত উদ্ধার করে ফায়ার সার্ভিস।
আজ মঙ্গলবার(২৬ মে)সকাল ০৬ টায় বরিশাল থেকে ছেড়ে আসা একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ২২-৯৪১৪) এবং খুলনা থেকে আসা অপর একটি ট্রাকের (ঢাকা মেট্রো ড-১২-৩২৫৪) মধ্যে ধুপপাশা নামক এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ট্রাক দুটির সামনের অংশ সম্পূর্ণ দুমড়েমুচড়ে যায় এবং চালকরা ভেতরে আটকা পড়েন।
দুর্ঘটনার খবর পেয়ে পিরোজপুর সদর ফায়ার স্টেশনের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। দীর্ঘ প্রচেষ্টার পর যান্ত্রিক সরঞ্জামের মাধ্যমে ট্রাকের অংশ কেটে ভেতরে আটকে পড়া তিনজনকে জীবিত উদ্ধার করা হয়।
উদ্ধার করার পর ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্স যোগে আহতদের দ্রুত পিরোজপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনার পর মহাসড়কে কিছুক্ষণ যান চলাচল বিঘ্নিত হলেও ফায়ার সার্ভিস ও পুলিশের সহযোগিতায় বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.

০২ জুন, ২০২৬ ১৩:৫৬
০২ জুন, ২০২৬ ১৩:৪০
০২ জুন, ২০২৬ ১৩:০৫
০১ জুন, ২০২৬ ২১:৫৭