২৬ ফেব্রুয়ারি, ২০২৬ ২০:২৮
পবিত্র রমজান উপলক্ষে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে বাজার তদারকি শুরু করেছে পিরোজপুর জেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে পিরোজপুর পৌর বাজার পরিদর্শন করেন অতিরিক্ত জেলা প্রশাসক তানজিলা কবির ত্রপা।
পরিদর্শনকালে নিত্যপণ্যের মূল্য তালিকা টানানো, অতিরিক্ত দাম না নেওয়া, বাজারের রাস্তা দখল করে মালামাল না রাখা এবং পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখার ওপর গুরুত্ব আরোপ করেন অতিরিক্ত জেলা প্রশাসক।
এ সময় বারবার সতর্ক করার পরেও অসাধু পাঁচ ব্যবসায়ীকে ভেজাল গুড়া এবং লেবেলবিহীন পণ্যসহ বাজারের রাস্তা আটকে পণ্য রাখার কারণে জনদূর্ভোগ বৃদ্ধির ফলে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই সঙ্গে বাজার দখলমুক্ত করতে ফুটপাত ও বাজারের জায়গায় যেসব অবৈধ স্থাপনা গড়ে তোলা হয়েছে তার মধ্যে কয়েকটি উচ্ছেদ করা হয়। বাকিগুলোর মালিকদের নিজ দায়িত্বে তাদের অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
বাজার তদারকি শেষে অতিরিক্ত জেলা প্রশাসক তানজিলা কবির ত্রপা বলেন, ‘আমরা জেলা প্রশাসকের নির্দেশে বাজার মনিটরিং করছি। এখানে বেশ কিছু অসঙ্গতি লক্ষ্য করেছি। তাই তাদের বিভিন্ন ক্ষেত্রে জরিমানা করা হয়েছে।
ব্যবসায়ীরা তাদের প্রতিষ্ঠানে মূল্য তালিকা টানিয়ে রাখেনি। এছাড়াও অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসা চালাচ্ছে। ভোক্তারা যেন ন্যায্য মূল্যে পণ্য ক্রয় করতে পারে এজন্য রমজান মাস জুড়ে বাজার মনিটরিং অব্যাহত থাকবে।’
এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবায়েদ ফেরদৌস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান, ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

২৭ ফেব্রুয়ারি, ২০২৬ ০১:৫৭
২৭ ফেব্রুয়ারি, ২০২৬ ০১:৪০
২৭ ফেব্রুয়ারি, ২০২৬ ০১:৩১
২৬ ফেব্রুয়ারি, ২০২৬ ২২:৪২

২৫ ফেব্রুয়ারি, ২০২৬ ২০:৪৬
পিরোজপুরে ডিবি পুলিশের অভিযানে একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলিসহ মো. আলিম খাঁন (৪৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউর রহমান।
পুলিশ জানায়, জেলা গোয়েন্দা শাখায় একটি সাধারণ ডায়েরির সূত্র ধরে চোরাচালান, অবৈধ অস্ত্র ও মাদকবিরোধী বিশেষ অভিযানে নামে ডিবি পুলিশ সদস্যরা।
তারা গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ১১টায় জেলার ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের উত্তর শিয়ালকাঠী এলাকায় ফারজানে রাসুল জামে মসজিদ সংলগ্ন স্থানে অভিযান পরিচালনা করেন। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।
তার দেওয়া তথ্যের ভিত্তিতে পরে তার বসতঘরের শয়নকক্ষের খাটের তোশকের নিচ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং পাঁচ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে চারটি কার্তুজ রয়েছে, যার মধ্যে তিনটির নাম ‘KF 7.65’ এবং একটি কার্তুজের নাম ‘32 AUTO CBC’ লেখা রয়েছে।
গ্রেপ্তার আলিম খাঁন উত্তর শিয়ালকাঠী এলাকার মৃত আব্দুল আজিজ খানের ছেলে। তার বিরুদ্ধে ২০১৯ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলাও রয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউর রহমান বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি স্বীকার করেছেন যে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির উদ্দেশ্যে তিনি অবৈধ অস্ত্রটি নিজের হেফাজতে রেখেছিলেন।
তার বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(এ) ধারায় ভান্ডারিয়া থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আসামীকে আইনগত সকল প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে পাঠানো হবে। জেলা গোয়েন্দা শাখার পক্ষ থেকে অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাস দমনে অভিযান অব্যাহত থাকবে।’

২৩ ফেব্রুয়ারি, ২০২৬ ১৮:৫২
পিরোজপুর সদর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুধীজনের সাথে পিরোজপুর -০১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদীর সাথে মতবিনিময় সবা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় সদর উপজেলা পরিষদের শহীদ ওমর ফারুক মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রশীদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত, জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক, পিরোজপুর সদর থানার ওসি (তদন্ত) তরিকুল ইসলাম, পিরোজপুর প্রেসক্লাবের সহ সভাপতি খেলাফত হোসেন খসরুসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধি সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, রাস্তাঘাটের উন্নয়ন, অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ, যানবাহন শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতকরণ বিষয়ে আলোচনা করা।

২৩ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:২৩
এভিয়েশন ও ট্যুরিজম খাতে কর্মরত সাংবাদিকদের পেশাগত স্বার্থ সংরক্ষণ ও দক্ষতা উন্নয়নের লক্ষ্যে আত্মপ্রকাশ করেছে নতুন একটি সংগঠন। ‘বাংলাদেশ এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস অ্যাসোসিয়েশন’—সংক্ষেপে ‘BATJA’ নামে সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে রাজধানী ঢাকায়।
রবিবার বিকেলে রাজধানীর একটি অডিটোরিয়ামে আয়োজিত সভায় সংগঠনটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। এভিয়েশন ও ট্যুরিজম খাতে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের সমন্বয়ে সংগঠনটি গঠিত হয়েছে।
প্রতিষ্ঠাকালীন সভায় সর্বসম্মতিক্রমে নয় সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন দেশ টিভির রিপোর্টার আলীমুজ্জামান সাফওয়ান এবং সদস্য সচিব নির্বাচিত হয়েছেন একুশে টেলিভিশনের রিপোর্টার ইমন চৌধুরী।
পিরোজপুর জেলার কাউখালী উপজেলার ১ নং সয়না রঘুনাথপুর ইউনিয়নের কৃতি সন্তান ইমন চৌধুরী। এর আগে পিরোজপুরে সংবাদ কর্মী থাকাকালীন সময়ে পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন ও News24 এবং এখন টিভির ইমন চৌধুরী জেলা প্রতিনিধি ছিলেন।
আহ্বায়ক কমিটির অন্য সদস্যরা হলেন মো. শাহাদাত হোসেন (দেশ সমাচার), তানজিলা খান মীম (এখন টিভি), কাজী ফয়সাল (চ্যানেল২৪), মুহাম্মদ জাহাঙ্গীর কবির (দৈনিক ইত্তেফাক), মেহেদী হাসান মুরাদ (দৈনিক ইনকিলাব), আরিফুল ইসলাম (নিউজ টোয়েন্টিফোর) এবং মাহতাব মিনহাজ (এটিএন নিউজ)।
নবগঠিত সংগঠনের নেতারা জানান, দেশের বেসামরিক বিমান চলাচল, বিমানবন্দর, এয়ারলাইন্স ও এভিয়েশন খাতসংক্রান্ত সংবাদে কর্মরত সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, তথ্যভিত্তিক ও মানসম্মত সাংবাদিকতা নিশ্চিত করা এবং পেশাগত অধিকার রক্ষায় কাজ করবে সংগঠনটি।
বক্তারা আরও বলেন, এভিয়েশন খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর হওয়ায় এই বিটে দায়িত্বপ্রাপ্ত সাংবাদিকদের জন্য নিয়মিত প্রশিক্ষণ, কর্মশালা ও মতবিনিময় সভার আয়োজন করা হবে। এর মাধ্যমে সংশ্লিষ্ট সাংবাদিকদের পেশাগত দক্ষতা আরও উন্নত হবে বলে আশা প্রকাশ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা দৈনিক আমারদেশ পত্রিকার মফস্বল সম্পাদক আবু দারদা জোবায়ের এবং চ্যানেল ২৪-এর হেড অফ ডিজিটাল রাজিব খান।

Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.