২৮ ফেব্রুয়ারি, ২০২৬ ১৬:২৯
পিরোজপুরের ইন্দুরকানীতে মাটি কাটার সময় রোজারত অবস্থায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হানিফ শেখ (৫০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার দক্ষিণ ইন্দুরকানী গ্রামের গার্লস স্কুলসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হানিফ শেখ উপজেলার দক্ষিণ ভবানীপুর গ্রামের মৃত আনোয়ার আলী শেখের ছেলে। তিনি স্ত্রী ও দুই ছেলেসন্তান রেখে গেছেন।
জানা গেছে, হানিফ শেখসহ ৮-১০ জন শ্রমিক মাটি কাটার জন্য দক্ষিণ ইন্দুরকানীর মিলবাড়ী এলাকায় একটি গার্লস স্কুলের পাশে পুকুরে কাজ করছিলেন। কিছু সময় পর যারা রোজা রাখেননি, তারা সকালের খাবার খেতে যান। তবে হানিফ শেখ রোজা রাখার কারণে খাবার খেতে না গিয়ে পুকুরে জমে থাকা পানি সেচ দেওয়ার জন্য বিদ্যুৎচালিত মোটর চালু করতে যান। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।
স্থানীয় গ্রাম পুলিশ মো. আসাদুজ্জামান বলেন, ‘হানিফ শেখ মাটি কাটার সময় পানি সেচ দেওয়ার জন্য মোটর চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি রোজারত অবস্থায় ছিলেন।’
ইন্দুরকানী থানার ওসি মো. শামীম হাওলাদার জানান, ‘নিহত শ্রমিকের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
বরিশাল টাইমস
ছবি: বরিশাল টাইমস

২৮ ফেব্রুয়ারি, ২০২৬ ২২:৫৯
২৮ ফেব্রুয়ারি, ২০২৬ ২১:৪৩
২৮ ফেব্রুয়ারি, ২০২৬ ২১:০৭
২৮ ফেব্রুয়ারি, ২০২৬ ২০:০৪

২৭ ফেব্রুয়ারি, ২০২৬ ২০:০৬
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় জাটকা সংরক্ষণে বিশেষ অভিযান চালিয়ে দুটি মাছ ধরার ট্রলার জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় ট্রলার দুটিতে তল্লাশি চালিয়ে প্রায় ১০ মণ জাটকা মাছসহ তিন জেলেকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে উপজেলার কঁচা নদী এলাকায় অভিযান চালিয়ে ‘এফ বি মায়ের দয়া’ ও ‘এফ বি সোলায়মান’ নামের দুটি ট্রলার জব্দ করা হয়। আটক জেলেরা হলেন— সবুজ হাসন (৩৫), নুরুল ইমন সিকদার (৪২) এবং হাসন খান (২৫)।
কোস্ট গার্ড সূত্র জানায়, সরকার ঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা আহরণ ও পরিবহনের গোপন সংবাদের ভিত্তিতে কঁচা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করা হয়। এ সময় নদীতে সন্দেহজনক দুটি মাছ ধরার ট্রলার থামিয়ে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ জাটকা উদ্ধার করা হয়।
পরে আটক তিন জেলেকে ভাণ্ডারিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল হালদারের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। উদ্ধার জাটকা স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়েছে।
ভাণ্ডারিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল হালদার বলেন, জাটকা নিধন বন্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে এবং মৎস্যসম্পদ সুরক্ষায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
কোস্ট গার্ডের কন্টিনজেন্ট কর্মকর্তা মা. রাজু আহম্মদ বলেন, নদী ও উপকূলীয় এলাকায় নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ অভিযান চলমান থাকবে।

২৬ ফেব্রুয়ারি, ২০২৬ ২০:২৮
পবিত্র রমজান উপলক্ষে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে বাজার তদারকি শুরু করেছে পিরোজপুর জেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে পিরোজপুর পৌর বাজার পরিদর্শন করেন অতিরিক্ত জেলা প্রশাসক তানজিলা কবির ত্রপা।
পরিদর্শনকালে নিত্যপণ্যের মূল্য তালিকা টানানো, অতিরিক্ত দাম না নেওয়া, বাজারের রাস্তা দখল করে মালামাল না রাখা এবং পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখার ওপর গুরুত্ব আরোপ করেন অতিরিক্ত জেলা প্রশাসক।
এ সময় বারবার সতর্ক করার পরেও অসাধু পাঁচ ব্যবসায়ীকে ভেজাল গুড়া এবং লেবেলবিহীন পণ্যসহ বাজারের রাস্তা আটকে পণ্য রাখার কারণে জনদূর্ভোগ বৃদ্ধির ফলে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই সঙ্গে বাজার দখলমুক্ত করতে ফুটপাত ও বাজারের জায়গায় যেসব অবৈধ স্থাপনা গড়ে তোলা হয়েছে তার মধ্যে কয়েকটি উচ্ছেদ করা হয়। বাকিগুলোর মালিকদের নিজ দায়িত্বে তাদের অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
বাজার তদারকি শেষে অতিরিক্ত জেলা প্রশাসক তানজিলা কবির ত্রপা বলেন, ‘আমরা জেলা প্রশাসকের নির্দেশে বাজার মনিটরিং করছি। এখানে বেশ কিছু অসঙ্গতি লক্ষ্য করেছি। তাই তাদের বিভিন্ন ক্ষেত্রে জরিমানা করা হয়েছে।
ব্যবসায়ীরা তাদের প্রতিষ্ঠানে মূল্য তালিকা টানিয়ে রাখেনি। এছাড়াও অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসা চালাচ্ছে। ভোক্তারা যেন ন্যায্য মূল্যে পণ্য ক্রয় করতে পারে এজন্য রমজান মাস জুড়ে বাজার মনিটরিং অব্যাহত থাকবে।’
এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবায়েদ ফেরদৌস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান, ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

২৫ ফেব্রুয়ারি, ২০২৬ ২০:৪৬
পিরোজপুরে ডিবি পুলিশের অভিযানে একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলিসহ মো. আলিম খাঁন (৪৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউর রহমান।
পুলিশ জানায়, জেলা গোয়েন্দা শাখায় একটি সাধারণ ডায়েরির সূত্র ধরে চোরাচালান, অবৈধ অস্ত্র ও মাদকবিরোধী বিশেষ অভিযানে নামে ডিবি পুলিশ সদস্যরা।
তারা গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ১১টায় জেলার ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের উত্তর শিয়ালকাঠী এলাকায় ফারজানে রাসুল জামে মসজিদ সংলগ্ন স্থানে অভিযান পরিচালনা করেন। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।
তার দেওয়া তথ্যের ভিত্তিতে পরে তার বসতঘরের শয়নকক্ষের খাটের তোশকের নিচ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং পাঁচ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে চারটি কার্তুজ রয়েছে, যার মধ্যে তিনটির নাম ‘KF 7.65’ এবং একটি কার্তুজের নাম ‘32 AUTO CBC’ লেখা রয়েছে।
গ্রেপ্তার আলিম খাঁন উত্তর শিয়ালকাঠী এলাকার মৃত আব্দুল আজিজ খানের ছেলে। তার বিরুদ্ধে ২০১৯ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলাও রয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউর রহমান বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি স্বীকার করেছেন যে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির উদ্দেশ্যে তিনি অবৈধ অস্ত্রটি নিজের হেফাজতে রেখেছিলেন।
তার বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(এ) ধারায় ভান্ডারিয়া থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আসামীকে আইনগত সকল প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে পাঠানো হবে। জেলা গোয়েন্দা শাখার পক্ষ থেকে অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাস দমনে অভিযান অব্যাহত থাকবে।’

Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.