১৬ অক্টোবর, ২০২৫ ১৬:১০
পিরোজপুরের নেছারাবাদে এক পাষণ্ড ছেলের বিরুদ্ধে কৌশলে ২২ শতক জমি লিখে নেওয়ার পর মা-বাবাকে নির্মমভাবে মারধর ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। নির্যাতনের শিকার ওই প্রবীণ দম্পতি ১০ দিন ধরে নিজ বাড়িতে ফিরতে পারছেন না বলে জানা গেছে।
ভুক্তভোগী বাবা মো. শাহাদাৎ হোসেন (৬০) এবং মা মমতাজ বেগম (৫০) এ ঘটনায় তাঁদের বড় ছেলে মো. মিলন এবং পুত্রবধূ রুবি বেগমের বিরুদ্ধে নেছারাবাদ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার আটঘর কুড়িয়ানা ইউনিয়নের মুসলিমপাড়া গ্রামে।
বৃদ্ধ শাহাদাৎ হোসেন জানান, তার তিন ছেলের মধ্যে মিলন বড়। স্ত্রীসহ চিকিৎসার খরচের জন্য ছেলের কাছ থেকে কিছু টাকা ধার নেন তিনি। সেই সুযোগে মিলন কৌশলে তাঁর ২২ শতক জমি নিজের নামে লিখে নেয়।
তিনি বলেন, আমরা এখন বাড়ি থেকে কোনো ফল-ফসল ধরতে পারি না। ৬ অক্টোবর সকালে বাগানের কিছু সুপারি পাড়তে গেলে ছেলে মিলন ও পুত্রবধূ রুবি আমাকে এবং আমার স্ত্রীকে নির্মমভাবে মারধর করে। মারধরের ঘটনায় আমার দুটি দাঁত পড়ে গেছে। এখন আবার বাকি জমিটুকুও লিখে দিতে বলছে।
মা মমতাজ বেগম বলেন, ছেলে কৌশলে জমি লিখে নিয়ে এখন আমাদের কাছ থেকে টাকা চাইছে, বাকি জমিও লিখে দিতে বলছে। সেদিন ওর বাপকে বেদম মারধর করেছে, আমি বাঁচাতে গেলে আমাকেও পিটিয়েছে।
আটঘর কুড়িয়ানা ইউনিয়নের ইউপি সদস্য মো. শাহাদাৎ হোসেন বলেন, ওই বৃদ্ধ দম্পতি খুবই অসহায়। তাঁদের ছেলে মিলন কারও কথা শোনে না, তাই আমি তাঁদের থানায় যেতে বলেছি।
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. রুহুল আমীন বলেন, তাদের ছেলে অত্যন্ত খারাপ। জমির জন্য মা-বাবাকে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছে। ওই পাষণ্ড ছেলের কঠিন শাস্তি হওয়া দরকার।
এ বিষয়ে নেছারাবাদ থানার ওসি বনি আমিন সাংবাদিকদের বলেন, অভিযোগটি গুরুত্বের সঙ্গে দেখা হবে। ভুক্তভোগীরা যেন থানায় এসে সরাসরি আমার সঙ্গে কথা বলেন। তদন্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

১১ এপ্রিল, ২০২৬ ২০:২৭
পিরোজপুরে ‘শয়তানের নিশ্বাস’ ব্যবহার করে এক নারীর থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় প্রতারক চক্র। শনিবার (১১ এপ্রিল) সকাল বেলা সাড়ে ১১টার দিকে পৌরসভার সাধনা ব্রিজ সংলগ্ন সাগর স্টোরের সামনে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী হোসনে আরা (৫৫) জানান, দুইজন অজ্ঞাত প্রতারক চক্রের সদস্য কথোপকথনের একপর্যায়ে তাকে বিভ্রান্ত করে। পরে তারা তথাকথিত ‘শয়তানের নিশ্বাস’ ব্যবহার করে নগদ টাকা, সোনার কানের দুল ও গলার চেইন নিয়ে দ্রুত সটকে পড়ে।
এ বিষয়ে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদ হাসান জানান, এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে সিসিটিভি ফুটেজ যাচাইসহ প্রয়োজনীয় তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

১১ এপ্রিল, ২০২৬ ১৬:২১
বিভিন্ন পত্রিকায় ‘মঠবাড়িয়ায় সরকারি বালিকা বিদ্যালয়ে লুটপাটের রাজত্ব’ শিরোনামে সংবাদ প্রকাশ হওয়ার পর মঠবাড়িয়ায় ঐতিহ্যবাহী সরকারি হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আখতার হেসেনকে শোকজ করা হয়েছে। মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আকলিমা আক্তার স্বাক্ষরিত শোকজের একটি নোটিশ ইতোমধ্যে গণমাধ্যম কর্মীদের হাতে পৌঁছেছে।
উল্লেখ্য, পিরোজপুরের মঠবাড়িয়ায় ঐতিহ্যবাহী সরকারি হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আখতার হেসেনের বিরুদ্ধে অনিয়ম, স্বেচ্ছাচারিতা, অর্থ আত্মসাৎ ও নীতিবহির্ভূত কর্মকাণ্ডের পাহাড়সম অভিযোগ উঠেছে। সরকারি নীতিমালাকে তোয়াক্কা না করে বিভিন্ন অজুহাতে ছাত্রীদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে।
ভুক্তভোগী শিক্ষার্থীদের অভিযোগে জানা যায়, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় টেস্টে অকৃতকার্য ছাত্রীদের ফরম পূরণে মেধা তালিকায় নাম দেওয়ার প্রলোভন দেখিয়ে এবং অফিস খরচ বাবৎ রসিদ ছাড়াই প্রতি শিক্ষার্থীর কাছ থেকে প্রতিটি বিষয়ে ১০০০ টাকা করে আদায় করা হয়েছে। এ ছাড়া সরকারি নিয়ম বর্হিভূত খণ্ডকালীন শিক্ষক ও কর্মচারী নিয়োগের বেতন ৩০০ টাকা করে প্রতি শিক্ষার্থী কাছ থেকে আদায় করে।
এদিকে ২৬ সালের এসএসসি পরীক্ষার্থী ব্যাচের নিকট থেকে কোচিং করানোর কথা বলে তিন হাজার করে টাকা নিয়েছে। কিন্তু কোচিং না করিয়ে ওই টাকা আত্মসাৎ করেছেন বলে অভিভাবক মোস্তাফিজুর রহামন ফিরোজ অভিযোগ করেন। এ ছাড়াও গত ৩ বছর ধরে সাধারণ শিক্ষার্থীদের প্রাপ্য উপবৃত্তির টাকাও বিতরণ না করে আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
অভিভাবকদের অভিযোগ, প্রধান শিক্ষক বিদ্যালয়ের শৃঙ্খলা বজায় রাখার পরিবর্তে ‘রবিন স্টোর’ নামক একটি নির্দিষ্ট দোকান থেকে ড্রেস ও জুতা কিনতে শিক্ষার্থীদের বাধ্য করেন।
ল্যাবরেটরি সুবিধা থাকলেও সেখানে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের প্রবেশাধিকার নেই। এমনকি বিদ্যালয়ের শৌচাগার ও আঙিনা এতটাই নোংরা যে ছাত্রীরা প্রতিনিয়ত স্বাস্থ্যঝুঁকিতে পড়ছে।
প্রধান শিক্ষক নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত না থাকায় প্রশাসনিক কার্যক্রমেও স্থবিরতা নেমে এসেছে। অবিলম্বে এই দুর্নীতির তদন্ত ও ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
এদিকে সরকারি প্রতিষ্ঠান প্রধান হয়েও সরকারি ও জাতীয় দিবস ২১ ফেব্রুয়ারি ও ২৬ মার্চ তিনি শিক্ষা প্রতিষ্ঠানে আসেননি। এমন কি বিদ্যালয়ের পক্ষ থেকে শহীদ ব্যাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়নি।
পরে উপজেলা বিএনপির সদস্য নিজামুল কবির মিরাজ তাকে (প্রধান শিক্ষক) মুঠোফেনে কল করে প্রতিষ্ঠানে আনেন। এতে রাষ্ট্রের প্রতি এ শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের শ্রদ্ধাবোধ নিয়ে প্রশ্ন ওঠে।
এ ব্যাপরে অভিযুক্ত প্রধান শিক্ষক মো. আখতার হেসেনের মুখোমুখি হয়ে জানতে চাইলে তিনি স্পষ্ট কোনো সদুত্তর দিতে পারেনি। পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের সংসদ সদস্য আলহাজ মো. রুহুল আমিন দুলাল বলেছিলেন, সরকারি দিবসে প্রধান শিক্ষকের অনুপস্থিতির বিষয়টি শুনেছি। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের পরামর্শ দেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আকলিমা আকতার বলেন, বিভিন্ন গণমাধ্যমের বরাতে বিষয়টি আমার দৃষ্টিগোচর হয়েছে। সকল অভিযোগের বিষয়ে জবাব দেওয়ার জন্য প্রধান শিক্ষক আখতার হোসেনকে শোকজ করা হয়েছে। অভিযোগের বিষয়ে তিনি সঠিক জবাব দিতে না পারলে তার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

১০ এপ্রিল, ২০২৬ ১১:৫৯
পিরোজপুরের নেছারাবাদে এক প্রসূতি একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন। সিজারিয়ান অপারেশনের মাধ্যমে জন্ম নেওয়া তিন নবজাতকই কন্যা এবং মা-শিশু সবাই সুস্থ রয়েছে বলে জানিয়েছে চিকিৎসকরা।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার ইন্দুরহাটে একটি বেসরকারি ক্লিনিকে এ ঘটনা ঘটে। প্রসূতি নুসরাত জাহান (২২) নিরাপদভাবে অস্ত্রোপচারের মাধ্যমে তিন সন্তানের জন্ম দেন।
ক্লিনিকের স্বত্বাধিকারী মো. মাইনুল ইসলাম অসীম জানান, মাগরিবের সময় সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হয়। বর্তমানে মা ও নবজাতকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং তারা সুস্থ রয়েছে।
প্রসূতির স্বামী শরিফুল ইসলাম উজ্জ্বল বলেন, প্রসব বেদনা উঠলে তার স্ত্রীকে ‘সেবা’ প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসক ডা. প্রীতিশ কুমার বিশ্বাস সিজারিয়ান অপারেশনের মাধ্যমে একসঙ্গে তিন কন্যা সন্তানের জন্ম দেন। একসঙ্গে তিন সন্তানের বাবা হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।
অস্ত্রোপচারকারী শিশু ও গাইনি বিশেষজ্ঞ ডা. প্রীতিশ বিশ্বাস জানান, এ ধরনের অপারেশন কিছুটা জটিল হলেও সতর্কতার সঙ্গে সফলভাবে সম্পন্ন করা হয়েছে। মা ও নবজাতকরা সবাই সুস্থ আছে। একসঙ্গে তিন সন্তানের জন্মের খবর এলাকায় ছড়িয়ে পড়লে আনন্দের সৃষ্টি হয়। স্থানীয়রা নবজাতকদের সুস্থতা কামনা করেছেন।

Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.