২২ ফেব্রুয়ারি, ২০২৬ ১৮:৩৩
প্রায় দেড় মাস ধরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে বলে অভিযোগ করেছেন নালিতাবাড়ী উপজেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের স্থানীয় মুসল্লিরা।
ধর্মবিষয়ক মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের অধীনস্থ মডেল মসজিদটি গণপূর্ত বিভাগের মাধ্যমে উপজেলার বাঘবেড় ইউনিয়নের উত্তর রানীগাঁও এলাকায় ২০২৩ সালে নির্মাণকাজ শেষ হয়। একই বছরের ১৭ এপ্রিল এটি উদ্বোধন করা হয়।
উদ্বোধনের পর থেকেই মডেল মসজিদ কাম সাংস্কৃতিক কেন্দ্রে বিদ্যুৎ সংযোগ দেয় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। কিন্তু প্রায় সাড়ে ৮ লাখ টাকার বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ না করায় দেড় মাস আগে বিপিডিবি সংযোগ বিচ্ছিন্ন করে দেয়।
এরপর থেকে দেড় মাস ধরে মোমবাতি জ্বালিয়ে নামাজ আদায় করছিলেন স্থানীয় মুসল্লিরা। মসজিদটির খতিব ও ইমাম মুফতি তৈয়ব আলী আকন্দ জানান, দুদিন আগে এলাকার লোকজনের উদ্যোগে একটি প্রিপেইড মিটার সংযোগ দেওয়া হয়েছে।
তিনি বলেন, সরকারি বরাদ্দ না থাকায় বিদ্যুৎ বিভাগ সংযোগ বিচ্ছিন্ন করেছে। দেড় মাস ধরে আমরা বিদ্যুৎহীন অবস্থায় আছি। পরে দুদিন আগে স্থানীয় যুবসমাজের উদ্যোগে দু-একটি বাতি জ্বালানো ও অজুর পানির সামান্য ব্যবস্থা করার জন্য প্রিপেইড মিটার সংযোগ দেওয়া হয়েছে। বিষয়টি ইউএনও ও উপপরিচালক অবগত আছেন বলেও তিনি জানান। তিনি নতুন সরকারের কাছে দাবি জানান, যেন দ্রুত বিষয়টির স্থায়ী সমাধান করা হয়।
ওই এলাকার এক মুসল্লি বলেন, আমাদের মডেল মসজিদে প্রায় দুই মাস ধরে কোনো বিদ্যুৎ নেই। আমরা মোম জ্বালিয়ে নামাজ পড়ি। পানি না থাকায় অজু করতে কষ্ট হয়। সরকার যেন পুনরায় লাইন সংযোগ দেয়, যাতে আমরা ঠিকভাবে নামাজ পড়তে পারি।
আরেক মুসল্লি নাজমুল আহসান কবির বলেন, সরকার যেন দ্রুত পুনরায় বিদ্যুৎ সংযোগ দেয়। রমজান মাসে আমাদের নামাজ পড়তে খুবই সমস্যা হচ্ছে।
এ বিষয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নালিতাবাড়ীর আবাসিক প্রকৌশলী আব্দুল মোমেন বলেন, ৮ লাখ ২৮ হাজার টাকা বিল বকেয়া থাকায় সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। তবে ইউএনও মহোদয়ের নির্দেশে একটি প্রিপেইড মিটার সংযোগ দেওয়া হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক এসএম মোহাইমিনুল ইসলামের সঙ্গে কথা বললে তিনি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকার বিষয়টি স্বীকার করে বলেন, ১০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিল সরকার পরিশোধ করার কথা।
বাকি বিল স্থানীয় কমিটির মাধ্যমে সংগ্রহ করে পরিশোধ করার কথা রয়েছে। কিন্তু কিছু মসজিদ জনবহুল এলাকায় না হওয়ায় এমন সমস্যা হয়েছে। তিনি জানান, পবিত্র রমজান পর্যন্ত সংযোগ চালু রাখতে কিছু টাকা জোগাড় করে বিপিডিবিকে অনুরোধ করেছিলেন। বর্তমানে তার জানা মতে সংযোগ বিচ্ছিন্নই রয়েছে।

২৫ জুন, ২০২৬ ২২:৩২
টানা ৮ মাস ধরে কর্মস্থলে অনুপস্থিতির কারণে রাজারবাগ পুলিশ টেলিকমের ডিআইজি বিপ্লব বিজয় তালুকদারকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।
রাষ্ট্রপতির আদেশক্রমে গতকাল বুধবার (২৪ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। বৃহস্পতিবার (২৫ জুন) বিষয়টি জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এতে বলা হয়, রাজারবাগ পুলিশ টেলিকমের (সংযুক্ত) ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার গত বছরের ৬ অক্টোবর থেকে কর্তৃপক্ষের বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। তার এমন কর্মকাণ্ড সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধি অনুসারে যথাক্রমে ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’ এর পর্যায়ভুক্ত শাস্তিযোগ্য অপরাধ।
এ কারণে বিপ্লব বিজয় তালুকদারকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী যে তারিখ থেকে কর্মস্থলে অনুপস্থিত সেই তারিখ থেকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো বলে উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে।
বিপ্লব বিজয় তালুকদার ২০০১ সালে ২০তম বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। ২০২৩ সালে তিনি ডিআইজি পদে পদোন্নতি পেয়েছিলেন।
বরিশাল টাইমস

২৫ জুন, ২০২৬ ১২:৪৪
বরিশালসহ দেশের ১২ অঞ্চলে বজ্র বৃষ্টিসহ ঝড়ের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত দেখাতে বলেছে সংস্থাটি।
বৃহস্পতিবার (২৫ জুন) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসার দেওয়া সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অফিস জানায়, আজ সন্ধ্যা ৬টার মধ্যে বরিশাল, রংপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, খুলনা, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে সকালের পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, বরিশাল, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

২২ জুন, ২০২৬ ১৫:০৬
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে রাজধানী ঢাকাসহ ছয় জেলায় সেনাবাহিনীর মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকার বাইরের জেলাগুলো হলো- নারায়ণগঞ্জ, গাজীপুর, গোপালগঞ্জ, ফরিদপুর ও চট্টগ্রাম।
সোমবার (২২ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন সংগঠন কর্তৃক দেশের বিভিন্ন স্থানে বেআইনি মিছিল, শোডাউন ও অন্যান্য কর্মসূচির মাধ্যমে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা রয়েছে। এর ফলে দেশের বিভিন্ন জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার পাশাপাশি জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে।
এমতাবস্থায়, ঢাকা মেট্রোপলিটন এলাকা, চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকা, গাজীপুর মেট্রোপলিটন এলাকা, নারায়ণগঞ্জ জেলা, গোপালগঞ্জ জেলা এবং ফরিদপুর জেলার শান্তি-শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনগণের জানমালের সুরক্ষার লক্ষ্যে ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত 'ইন এইড টু সিভিল পাওয়ার'-এর আওতায় প্রয়োজনীয় সংখ্যক সেনাসদস্য মোতায়েনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.

৩০ জুন, ২০২৬ ২৩:২৭
৩০ জুন, ২০২৬ ২২:৪৩
৩০ জুন, ২০২৬ ১৯:১৮
৩০ জুন, ২০২৬ ১৯:০৯