Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.

২১ ফেব্রুয়ারি, ২০২৬ ২৩:০১
বরিশাল বিভাগের দ্বীপ জেলা ভোলার চরফ্যাশনের শশীভূষণে গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে খাদিজা ইসলাম(৯) ও সোহানা বেগম(৭) নামের দুই বান্ধবীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার হাজারিগঞ্জ ইউনিয়নের দক্ষিণ হাজারিগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে।
শিশু খাদিজা ওই গ্রামের ইউসুফ মিয়ার মেয়ে। এবং সোহানা একই গ্রামের সোহাগ হোসেনের মেয়ে। তারা দু'জন বান্ধবী ছিলেন।
শিশু দু'টির পরিবার সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে বাড়ির পাশের উপকূলীয় ড্রপ প্রাথমিক বিদ্যালয়ের পুকুরে গোসল করতে যান খাদিজা ও সোহানা। পরে তাদের ফিরতে দেরী হওয়ায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে স্বজনরা তাদের দু'জনকে পুকুরের পানিতে ভেসে থাকতে দেখে স্থানীয়দের সহযোগিতায় দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
স্থানীয় হারুন চৌকিদার জানান, তারা দু'জন সবসময় একসঙ্গে চলাফেরা করতেন। প্রতিদিন এক সঙ্গে এসে ওই পুকুরে গোসল করতেন। তারা সাঁতার জানতেন না। গোসল করতে এসে হয়তো অসাবধানতাবশত পুকুরের পানিতে ডুবে গিয়েছে। পরে পরিবারের সদস্যরা তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করলে পুকুরে পানিতে ভেসে থাকতে দেখেন।
এদিকে একসঙ্গে দুই শিশুর মৃত্যুতে এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। দু'টি পরিবারেই চলছে শোকের মাতম। বারবার মূর্ছা যাচ্ছেন তাদের বাবা–মা।
শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফখরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বরিশাল টাইমস
ছবি: সংগৃহীত

৩০ জুন, ২০২৬ ২৩:২৭
বরিশালের বাবুগঞ্জে ইদিলকাঠী বাহেরচর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির (এডহক) সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক ও জাতীয়তাবাদী যুবদলের বাবুগঞ্জ উপজেলা আহবায়ক যুবনেতা রকিবুল হাসান খান রাকিব। সোমবার (২৯ জুন) তাকে সভাপতি নির্বাচিত করে পরিপত্র জারি করেছে বরিশালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড। বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মো. সাইফুর রহমান হাওলাদার স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।
এদিকে তাকে সভাপতি নির্বাচিত করায় আনন্দোচ্ছ্বাস প্রকাশ করেছেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং সংশ্লিষ্ট এলাকাবাসী। জাতীয়তাবাদী যুবদল ছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের শুভেচ্ছা অভিনন্দনে ভাসছে সামাজিক যোগাযোগ মাধ্যম। তিনি সভাপতি নির্বাচিত হওয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে অনেকেই অভিনন্দন জানিয়ে বিভিন্ন প্রত্যাশার কথা ব্যক্ত করেছেন। যুবদলের নেতাকর্মীদের মাঝেও উচ্ছ্বাস-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
উল্লেখ্য, যুবনেতা রকিবুল হাসান খান রাকিব ২০২৫ সালের ১২ সেপ্টেম্বর নিজ শিক্ষা প্রতিষ্ঠানের জন্মলগ্ন থেকে অবসরপ্রাপ্ত সকল শিক্ষকদের রাজসিক বিদায়ী সংবর্ধনা দিয়ে সর্বমহলে ব্যাপক আলোচিত এবং প্রশংসিত হন। এছাড়াও তিনি কৃতি শিক্ষার্থীদের অনুদান, বৃত্তি, সংবর্ধনা প্রদান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক অনুদান ও উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্ত থাকাসহ দেহেরগতি ইউনিয়নের শিক্ষাবিস্তারে দীর্ঘদিন বিভিন্ন অবদান রেখে আসছেন। এলাকায় ধর্মীয় ও নৈতিক শিক্ষার বিকাশেও তিনি বিভিন্ন মসজিদ-মাদ্রাসা ও এতিমখানা উন্নয়নে কাজ করে আসছেন। এছাড়াও ক্রীড়া ও সংস্কৃতির বিকাশে মৌসুমভিত্তিক বিভিন্ন ক্রীড়া উৎসব এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের নিয়মিত আয়োজন করে আসছেন তিনি।
ইদিলকাঠী বাহেরচর মাধ্যমিক বিদ্যালয়ের একাধিক শিক্ষক এবং অভিভাবকরা বলেন, 'শিক্ষানুরাগী ও সমাজসেবক যুবনেতা রকিবুল হাসান খান রাকিবকে সভাপতি হিসেবে পেয়ে এই শিক্ষা প্রতিষ্ঠান ধন্য এবং গর্বিত। তিনি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কিছু নিতে নয়, সবসময় দিতে আসেন। এমন একজন আলোকিত মানুষকে নির্বাচিত করায় বরিশাল শিক্ষাবোর্ডকে আমরা ধন্যবাদ জানাই। আমরা বিশ্বাস করি, তাঁর সুযোগ্য নেতৃত্বে এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়নসহ সার্বিক উন্নয়ন অগ্রযাত্রা আরো গতিশীল হবে। তাঁর হাত ধরেই দেহেরগতি ইউনিয়নের এই গ্রামীণ জনপদে শিক্ষার বিস্তারের মাধ্যমে জ্ঞানের আলো ছড়িয়ে পড়বে।' #

৩০ জুন, ২০২৬ ২২:৪৩
বাউফল উপজেলায় বিএনপির বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে সংঘর্ষ ও হামলার ঘটনায় দায়ের করা মামলায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কালাইয়া ইউনিয়ন শাখার সভাপতি মো. ইমরান হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩০ জুন) দুপুর ১টার দিকে উপজেলার কালাইয়া বন্দরের কাপুরিয়াপট্টি এলাকা তাকে গ্রেপ্তার করা হয়। ইমরান উপজেলা ছাত্রশিবিরের কালাইয়া ইউনিয়ন শাখার সভাপতি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার রাতে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে প্রথমে কালাইয়া মোল্লা মাকের্ট এলাকায় পরে দাসপাড়া বাসস্টান্ড এলাকায় বিএনপি ও জামায়াত-সমর্থিত নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন আহত হন।
এ ঘটনায় আল মামুন নামে এক বিএনপি নেতা বাদী হয়ে বাউফল থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় দাসপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাবেক নেতা এএনএম জাহাঙ্গির হোসেনকে প্রধান করে ৪০জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৪০ থেকে ৫০ জন আসামি করা হয়। একই মামলায় ছাত্রশিবির নেতা মো. ইমরান হোসেনকেও আসামি করা হয়েছে। ওই মামলার ভিত্তিতেই পুলিশ তাকে গ্রেপ্তার করে।
বাউফল থানার ওসি মো. সিরাজুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলার এজাহারভুক্ত আসামি মো. ইমরান হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

৩০ জুন, ২০২৬ ১৯:১৮
বরিশালের বানারীপাড়ার কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ফজলে রাব্বীকে রাজধানী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ জুন) তাকে মিরপুর মডেল থানায় দায়েরকৃত একটি সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে ঢাকার সিএমএম আদালতে তোলা হয়। এ সময় আসামি পক্ষের আইনজীবী রাজু হাওলাদার পলাশ তার জামিনের আবেদন করেন। সংশ্লিষ্ট আদালতের (২৩ নং আদালত) বিচারক কামাল উদ্দিন জামিন নামঞ্জুর করে আসামী ফজলে রাব্বিকে জেলহাজতে প্রেরণ করেন।
এর আগে সোমবার (২৯ জুন) সকালে রাজধানীর মিরপুর-১০ নম্বরের মেট্রোরেল স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

৩০ জুন, ২০২৬ ১৯:০৯