গোপালগঞ্জ থেকে বিজিবি প্রত্যাহার, পুড়িয়ে দেওয়া থানা চালু ও স্বাভাবিক রেল যোগাযোগ পুনরায় শুরুর দাবিসহ আট দফা দাবি জানিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গোপালগঞ্জ জেলা শাখা।বৃহস্পতিবার (২৭ নভেম্বর) জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইলিয়াস হকের স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব দাবি জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, গোপালগঞ্জের মানুষের নাগরিক অধিকার, নিরাপত্তা, স্বাভাবিক জীবনযাত্রা ও রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে দাবিগুলো অবিলম্বে বাস্তবায়ন করতে হবে।
জেলা আওয়ামী লীগের আট দফা দাবির মধ্যে রয়েছে—জেলা থেকে সব বিজিবি সদস্য প্রত্যাহার, পুড়িয়ে দেওয়া দুটি থানাসহ বন্ধ থাকা সব থানা চালু, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা, স্বাভাবিক রেল যোগাযোগ চালু, উন্নয়ন বরাদ্দ ও নাগরিক সেবা অব্যাহত রাখা, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহার এবং সাব-রেজিস্ট্রার অফিস খুলে দেওয়া।
এ ছাড়া গোপালগঞ্জের ব্যাংক লেনদেন নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদকে অসত্য ও বিভ্রান্তিকর দাবি করে সেসব প্রতিবেদন প্রত্যাহার এবং সংশোধনী প্রকাশের দাবি জানিয়েছে দলটি।
বিবৃতিতে গোপালগঞ্জের সাম্প্রতিক সহিংসতার প্রসঙ্গও উঠে এসেছে। জেলা প্রশাসনের সংকলিত একটি নথি অনুযায়ী, ১০ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত জেলায় ধারাবাহিক সহিংসতার ঘটনা ঘটে। এসব ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের দায়ী করা হয়েছে।
নথির তথ্য অনুযায়ী, এ সময়ে তিন সংসদ সদস্যের বাড়িসহ প্রায় ১০০টি বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করা হয়। দুটি থানা সম্পূর্ণ পুড়িয়ে দেওয়া হয়। এ ছাড়া যানবাহন, সরকারি প্রতিষ্ঠান, হাসপাতাল ও একটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব ঘটনায় কয়েকশ কোটি টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
এ ছাড়া ১৫ থেকে ২০টি স্থানে বিএনপির কার্যালয় এবং আট থেকে ১০টি স্থানে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে অগ্নিসংযোগের তথ্যও ওই নথিতে উল্লেখ রয়েছে।
বিবৃতিতে জেলা আওয়ামী লীগ বলেছে, গোপালগঞ্জ বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ। এ জেলার মানুষও দেশের নাগরিক। রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা, নিরাপত্তা, যোগাযোগ, বিচারিক সেবা ও উন্নয়ন থেকে তাদের বঞ্চিত করার সুযোগ নেই। রাজনৈতিক পরিচয়ের কারণে কোনো জেলার মানুষকে বৈষম্য বা হয়রানির শিকার করা গ্রহণযোগ্য নয়।
দলটির দাবি, সরকারের নেওয়া যেসব সিদ্ধান্তকে তারা অবৈধ, বৈষম্যমূলক ও জনস্বার্থবিরোধী মনে করে, সেসব সিদ্ধান্ত প্রত্যাখ্যান করছে তারা। একই সঙ্গে আট দফা দাবি বাস্তবায়ন করে জেলার মানুষের স্বাভাবিক জীবনযাত্রা, নিরাপত্তা, যোগাযোগ ও ব্যবসা-বাণিজ্য নিশ্চিত করার আহ্বান জানিয়েছে জেলা আওয়ামী লীগ।

২৬ নভেম্বর, ২০২৬ ১৬:০৪
শতাধিক ব্যক্তিকে গুম, খুন, নির্যাতন ও বিচারবহির্ভূত হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়েছে রাষ্ট্রপক্ষ। অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল বলেছেন, জিয়াউলের অপরাধ সমুদ্রসম। তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হলেও তা হবে কেবল একটি শিশিরবিন্দু।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ রাষ্ট্রপক্ষের সমাপনী যুক্তিতর্ক উপস্থাপনকালে তিনি এসব কথা বলেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, এ মামলায় উঠে আসা অপরাধের ভয়াবহতা ভাষায় প্রকাশ করা কঠিন। মানুষকে তুলে নেওয়া, গোপনে আটকে রাখা, নির্যাতন, হত্যা এবং মরদেহ গুম করার মতো ঘটনা ঘটেছে। রাষ্ট্রীয় ক্ষমতা ও দায়িত্বের অপব্যবহারের মাধ্যমে মানুষের জীবন কেড়ে নেওয়ার অভিযোগ রয়েছে। এসব ঘটনায় অসংখ্য পরিবার তাদের স্বজন হারিয়েছে।
স্বজন হারানোর শূন্যতা কোনো রায় পূরণ করতে পারবে না উল্লেখ করে তিনি বলেন, আদালতের রায়ে মায়ের কাছে সন্তান, স্ত্রীর কাছে স্বামী কিংবা সন্তানের কাছে বাবাকে ফিরিয়ে দেওয়া সম্ভব নয়। তবে অপরাধের বিচার হতে হবে। ন্যায়বিচারের প্রত্যাশা নিয়েই ভুক্তভোগী পরিবারগুলো ট্রাইব্যুনালের দ্বারস্থ হয়েছে।
শাস্তির প্রয়োজনীয়তা তুলে ধরতে দার্শনিক হেগেল ও হার্বার্ট মরিসের বক্তব্য উল্লেখ করেন অ্যাটর্নি জেনারেল। তাঁর ভাষ্য, অপরাধের যথাযথ বিচার না হলে ভুক্তভোগী ও তাঁদের পরিবার ন্যায়বিচার থেকে বঞ্চিত হবেন। একই সঙ্গে বিচারব্যবস্থা ও রাষ্ট্রের ওপর মানুষের আস্থা ক্ষুণ্ন হবে। এ ধরনের অপরাধের দৃষ্টান্তমূলক বিচার না হলে আইনের শাসন প্রতিষ্ঠা কঠিন।
জিয়াউল আহসানের বিরুদ্ধে আনা অভিযোগগুলোর সংখ্যা, নিষ্ঠুরতা ও মানুষের জীবনে এর প্রভাব বিবেচনায় সর্বোচ্চ শাস্তির আবেদন জানান তিনি। অ্যাটর্নি জেনারেল বলেন, এত মানুষের প্রাণহানি ও পরিবারগুলোর দীর্ঘদিনের দুর্ভোগের তুলনায় একবারের মৃত্যুদণ্ডও অতি সামান্য। জিয়াউলের অপরাধ সমুদ্রসম, তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হলেও তা হবে কেবল একটি শিশিরবিন্দু।
তিনি আরও বলেন, আইনের কিছু সীমাবদ্ধতা রয়েছে। একজন ব্যক্তি শত শত মানুষকে হত্যা করলেও আইন অনুযায়ী একাধিকবার মৃত্যুদণ্ড কার্যকরের সুযোগ নেই। এ বাস্তবতা বিবেচনায় আইনে সর্বোচ্চ যে শাস্তির বিধান রয়েছে, তা প্রয়োগের আবেদন জানাচ্ছে রাষ্ট্রপক্ষ।
রাষ্ট্রপক্ষের দাবি, সাক্ষ্যপ্রমাণ, নথি ও অন্যান্য আলামতের ভিত্তিতে মামলার সব অভিযোগ প্রমাণ করা সম্ভব হয়েছে। মানবতাবিরোধী অপরাধের প্রয়োজনীয় উপাদানও প্রতিষ্ঠিত হয়েছে। তাই যুক্তিসংগত সন্দেহের ঊর্ধ্বে জিয়াউল আহসানকে দোষী সাব্যস্ত করার যথেষ্ট ভিত্তি রয়েছে।
যুক্তিতর্কের শেষ পর্যায়ে অ্যাটর্নি জেনারেল জিয়াউল আহসানকে নৃশংস খুনি, মানবতাবিরোধী অপরাধী, আন্তর্জাতিক আইনে স্বীকৃত বিশ্বাসঘাতক, সিরিয়াল কিলার ও বিশ্বমানবতার কলঙ্ক হিসেবে উল্লেখ করেন। দেশের জনগণের পক্ষে তাঁর সর্বোচ্চ শাস্তি দাবি করেন তিনি।
এ ছাড়া জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড কার্যকরের পাশাপাশি তাঁর সব সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করে সেই অর্থ ভুক্তভোগী পরিবারগুলোকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার আবেদনও জানান অ্যাটর্নি জেনারেল।
বৃহস্পতিবার তাঁর সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে মামলায় রাষ্ট্রপক্ষের তিন দিনের যুক্তিতর্ক শেষ হয়েছে। এর আগে ২৪ ও ২৫ নভেম্বর প্রথম দুই দিন যুক্তিতর্ক উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামসহ অন্য প্রসিকিউটররা।
মামলায় রাষ্ট্রপক্ষের ১৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও জেরা সম্পন্ন হয়েছে। অন্যদিকে, আসামিপক্ষের একমাত্র সাফাই সাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়েছেন আইনজীবী তাসলিমা জাহান পপি। নিরাপত্তাজনিত কারণে মামলার একমাত্র আসামি জিয়াউল আহসান কারাগার থেকে ভার্চ্যুয়ালি বিচারিক কার্যক্রমে অংশ নিচ্ছেন।
রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক শেষ হওয়ায় এবার আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের পালা। উভয় পক্ষের বক্তব্য শেষ হলে সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা করে রায়ের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেবেন ট্রাইব্যুনাল।

২৬ নভেম্বর, ২০২৬ ১৫:৩৯
মুন্সীগঞ্জের সদর উপজেলার মোল্লাকান্দিতে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে চরডুমুরিয়া ও সামারচর এলাকায় এ সংঘর্ষে মো. সেলিম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আলমগীর দেওয়ান নামে আরও একজন মেঘনা নদীতে নিখোঁজ রয়েছেন।
নিখোঁজ আলমগীরের সন্ধানে উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস। সংঘর্ষের সময় নদী সাঁতরে পার হওয়ার চেষ্টা করলে তিনি মেঘনার মাঝনদীতে নিখোঁজ হন বলে জানা গেছে।
নিহত সেলিম চরডুমুরিয়া মোল্লাবাড়ি এলাকার আমিনুল ইসলামের ছেলে। সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি নেতা রহিম মোল্লা ও আওলাদ মোল্লার সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। গত সপ্তাহেও দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ভোরে আবারও সংঘর্ষে জড়িয়ে পড়েন তাঁদের সমর্থকেরা। পরে তা চরডুমুরিয়া ও সামারচরসহ আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্র আরও জানায়, আওলাদ হোসেন মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি। রহিম মোল্লাও বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুজনই চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তছলিম উদ্দিন জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোল্লাকান্দি ইউনিয়নে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

২৬ নভেম্বর, ২০২৬ ১৫:১৫
নেত্রকোনা পৌর শহরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা মো. ফাহিম রহমান খান পাঠানের বাসায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের হোসেনপুর এলাকায় এ ঘটনা ঘটে।
এতে বাসার বারান্দার একটি কক্ষে থাকা কিছু আসবাবপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে বাসার বারান্দার একটি কক্ষে আগুন দেখতে পান ভেতরে থাকা লোকজন। পরে তাঁরা আগুন নেভানোর চেষ্টা করেন। তাঁদের সঙ্গে স্থানীয় বাসিন্দারাও এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে সহযোগিতা করেন।
ফাহিম রহমান খান পাঠান এনসিপির কেন্দ্রীয় কমিটির বেসরকারি পেশাজীবী সহসম্পাদক। তিনি দলটির নেত্রকোনা জেলা কমিটির সাবেক সদস্যসচিব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনে শাপলা কলি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে বিএনপির প্রার্থীর কাছে পরাজিত হন।
ঘটনার সময় ফাহিম রহমান খান পাঠান ঢাকায় অবস্থান করছিলেন। মোবাইল ফোনে তিনি জানান, বেশ কিছুদিন ধরে অজ্ঞাত নম্বর থেকে তাঁকে হুমকি দেওয়া হচ্ছিল। বিষয়টি কেন্দ্রীয় নেতাদেরও জানানো হয়েছে।
বাসায় অগ্নিসংযোগের ঘটনায় নিষিদ্ধ আওয়ামী লীগের দোসররা জড়িত বলে অভিযোগ করেছেন ফাহিম রহমান খান পাঠান। তবে তাঁর এ অভিযোগের পক্ষে তাৎক্ষণিক কোনো তথ্য পাওয়া যায়নি।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের অগ্নিসংযোগের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

২৭ নভেম্বর, ২০২৬ ০২:২৬
গোপালগঞ্জ থেকে বিজিবি প্রত্যাহার, পুড়িয়ে দেওয়া থানা চালু ও স্বাভাবিক রেল যোগাযোগ পুনরায় শুরুর দাবিসহ আট দফা দাবি জানিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গোপালগঞ্জ জেলা শাখা।বৃহস্পতিবার (২৭ নভেম্বর) জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইলিয়াস হকের স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব দাবি জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, গোপালগঞ্জের মানুষের নাগরিক অধিকার, নিরাপত্তা, স্বাভাবিক জীবনযাত্রা ও রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে দাবিগুলো অবিলম্বে বাস্তবায়ন করতে হবে।
জেলা আওয়ামী লীগের আট দফা দাবির মধ্যে রয়েছে—জেলা থেকে সব বিজিবি সদস্য প্রত্যাহার, পুড়িয়ে দেওয়া দুটি থানাসহ বন্ধ থাকা সব থানা চালু, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা, স্বাভাবিক রেল যোগাযোগ চালু, উন্নয়ন বরাদ্দ ও নাগরিক সেবা অব্যাহত রাখা, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহার এবং সাব-রেজিস্ট্রার অফিস খুলে দেওয়া।
এ ছাড়া গোপালগঞ্জের ব্যাংক লেনদেন নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদকে অসত্য ও বিভ্রান্তিকর দাবি করে সেসব প্রতিবেদন প্রত্যাহার এবং সংশোধনী প্রকাশের দাবি জানিয়েছে দলটি।
বিবৃতিতে গোপালগঞ্জের সাম্প্রতিক সহিংসতার প্রসঙ্গও উঠে এসেছে। জেলা প্রশাসনের সংকলিত একটি নথি অনুযায়ী, ১০ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত জেলায় ধারাবাহিক সহিংসতার ঘটনা ঘটে। এসব ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের দায়ী করা হয়েছে।
নথির তথ্য অনুযায়ী, এ সময়ে তিন সংসদ সদস্যের বাড়িসহ প্রায় ১০০টি বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করা হয়। দুটি থানা সম্পূর্ণ পুড়িয়ে দেওয়া হয়। এ ছাড়া যানবাহন, সরকারি প্রতিষ্ঠান, হাসপাতাল ও একটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব ঘটনায় কয়েকশ কোটি টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
এ ছাড়া ১৫ থেকে ২০টি স্থানে বিএনপির কার্যালয় এবং আট থেকে ১০টি স্থানে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে অগ্নিসংযোগের তথ্যও ওই নথিতে উল্লেখ রয়েছে।
বিবৃতিতে জেলা আওয়ামী লীগ বলেছে, গোপালগঞ্জ বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ। এ জেলার মানুষও দেশের নাগরিক। রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা, নিরাপত্তা, যোগাযোগ, বিচারিক সেবা ও উন্নয়ন থেকে তাদের বঞ্চিত করার সুযোগ নেই। রাজনৈতিক পরিচয়ের কারণে কোনো জেলার মানুষকে বৈষম্য বা হয়রানির শিকার করা গ্রহণযোগ্য নয়।
দলটির দাবি, সরকারের নেওয়া যেসব সিদ্ধান্তকে তারা অবৈধ, বৈষম্যমূলক ও জনস্বার্থবিরোধী মনে করে, সেসব সিদ্ধান্ত প্রত্যাখ্যান করছে তারা। একই সঙ্গে আট দফা দাবি বাস্তবায়ন করে জেলার মানুষের স্বাভাবিক জীবনযাত্রা, নিরাপত্তা, যোগাযোগ ও ব্যবসা-বাণিজ্য নিশ্চিত করার আহ্বান জানিয়েছে জেলা আওয়ামী লীগ।
২৭ নভেম্বর, ২০২৬ ০৩:৩৯
২৭ নভেম্বর, ২০২৬ ০২:২৬
২৭ নভেম্বর, ২০২৬ ০১:১৪
২৬ নভেম্বর, ২০২৬ ২২:০৬