১৮ ফেব্রুয়ারি, ২০২৬ ১৮:৩৫
পিরোজপুরের মঠবাড়িয়ায় দীর্ঘদিন পর ঢাক-ঢোল (ব্যান্ডপার্টি) বাজিয়ে জমি দখল বুঝে নিলেন এমাদুল হক দফাদার ও তার ছেলেরা।বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার মিরুখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দেবীপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় গ্রামে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
ভুক্তভোগী এমাদুল হক দফাদারের ছেলে এনামুল ও স্থানীয়রা জানান, পূর্বপুরুষদের সময় থেকে গ্রামের ছয় কাটা জমি এমাদুল দফাদার ভোগদখল করে আসছিলেন।
এনামুল ও তার ভাইয়েরা বাড়িতে না থাকার সুযোগে একই গ্রামের বাসিন্দা বাদশা মাতুব্বর দলবল নিয়ে ওই জমি দখল করে নেন। বিভিন্ন সময়ে সালিশ বৈঠক হলেও বাদশা মাতুব্বর জমিটি নিজের দখলেই রাখেন।
শেষমেশ পূর্বের কাগজপত্র বিবেচনা করে গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বুধবার সকালে নিজেদের জমির দখল বুঝে নেন এমাদুল হক দফাদার গং।
এ ব্যাপারে সরেজমিনে গিয়ে দীর্ঘ সময় যোগাযোগের চেষ্টা করা হলেও অভিযুক্ত বাদশা মাতুব্বরকে না পাওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

১৭ ফেব্রুয়ারি, ২০২৬ ১৬:৫৭
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর এক নেতাসহ দুজনকে কুপিয়ে জখমের ঘটনায় প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ ঘটনায় এক যুবককে জনতা আটক করে ডিবি পুলিশের কাছে সোপর্দ করেছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় উপজেলার পাড়েরহাট রাজলক্ষ্মী মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের সামনে শিক্ষক-শিক্ষার্থীদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন রাজলক্ষ্মী মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: মোস্তফা তালুকদার, সিনিয়র শিক্ষক উত্তম সাহা ও রাশিদা খানম প্রমুখ। এ সময় বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বক্তারা হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, ঘটনার কয়েকদিন পেরিয়ে গেলেও এখনও জড়িতদের পুরোপুরি শনাক্ত করা হয়নি। দ্রুত তদন্ত শেষ করে দোষীদের আইনের আওতায় আনার আহ্বান জানান তারা।
এদিকে মঙ্গলবার দুপুর ১২টার দিকে হামলার ঘটনায় জড়িত সন্দেহে পাড়েরহাটের সাইফুল ইসলামের ছেলে তাকরিম (২৪)কে স্থানীয় জনতা হামলার সাথে সজড়িত থাকার সন্দেহে ‘মল্লিক বাড়ি’ এলাকায় মোটরসাইকেলসহ আটক করেন।
পরে তাঁকে ডিবি পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ সময় উত্তেজিত জনতা তাঁর ব্যবহৃত মোটরসাইকেলে আগুন দেয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
উল্লেখ্য, গত ১৫ ফেব্রুয়ারি রাত ১১টার দিকে পাড়েরহাট বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় পিরোজপুর সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও পাড়েরহাট রাজলক্ষ্মী মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের গভর্নিং বডির সভাপতি মহিউদ্দিন মল্লিক নাসির (নাসির মল্লিক) এবং তাঁর ভাইপো রিয়াজ উদ্দিন মল্লিক নিপুর ওপর দুর্বৃত্তরা হামলা চালায়। এতে দুজনই শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আহত হন।
স্থানীয়রা তাঁদের উদ্ধার করে প্রথমে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নাসির মল্লিকের অবস্থার অবনতি হলে এয়ার অ্যাম্বুলেন্সযোগে তাঁকে ঢাকায় নেওয়া হয়।

১৬ ফেব্রুয়ারি, ২০২৬ ১৬:১৮
পিরোজপুরে দুর্বৃত্তদের হামলায় বিএনপির দুই নেতা গুরুতর আহত হয়েছেন। রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত ১১টার সময় ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন পিরোজপুর সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মহিউদ্দিন মল্লিক নাছির ও শংকরপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন মল্লিক নিপু।
আহত রিয়াজ উদ্দিন মল্লিক নিপু জানান, মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে ৮ থেকে ১০টি মোটরসাইকেলে করে আসা একদল লোক তাদের গতিরোধ করে। পরে ধারালো অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালিয়ে শরীরের বিভিন্নস্থানে গুরুতর জখম করেন।
পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে প্রথমে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়।
পিরোজপুর জেলা হাসপাতালের চিকিৎসক ডা. রাজিব পাইক জানান, আহত দুজনের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়েছে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান বলেন, ঘটনার সংবাদ পেয়ে আমরা হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে কথা বলেছি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। হামলার কারণ ও জড়িতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।

১৬ ফেব্রুয়ারি, ২০২৬ ১৩:০১
পিরোজপুরে দুর্বৃত্তদের হামলায় বিএনপির দুই নেতা গুরুতর আহত হয়েছেন।
রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন পিরোজপুর সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মহিউদ্দিন মল্লিক নাছির ও শংকরপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন মল্লিক নিপু।
আহত রিয়াজ উদ্দিন মল্লিক নিপু জানান, মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে ৮ থেকে ১০টি মোটরসাইকেলে করে আসা একদল তাদের গতিরোধ করে। পরে ধারালো অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালিয়ে শরীরের বিভিন্নস্থানে গুরুতর জখম করেন।
পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে প্রথমে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়।
পিরোজপুর জেলা হাসপাতালের চিকিৎসক ডা. রাজিব পাইক জানান, আহত দুজনের শরীরের বিভিন্ন স্থানে গভীর জখম রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়েছে।

Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.