১৪ ফেব্রুয়ারি, ২০২৬ ২০:৪৪
সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরপরই রাজনৈতিক শিষ্টাচারের অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন পিরোজপুর-১ আসনের নবনির্বাচিত এমপি মাসুদ সাঈদী। নির্বাচিত হয়েই ফুল নিয়ে বিএনপি প্রার্থীর বাসায় মাসুদ সাঈদী।
আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে তিনি প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেনের শিকারপুরের বাসভবনে গিয়ে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় মাসুদ সাঈদী বলেন, ‘নির্বাচনে জয়-পরাজয় থাকবেই। তবে আমরা সবাই পিরোজপুরের সন্তান। পিরোজপুর-১ আসনের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও পানির সমস্যা সমাধানসহ এলাকার সার্বিক উন্নয়নে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব।’
তিনি বিএনপি প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেনকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়নে ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় পিরোজপুর জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুর রাজ্জাক শেখসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ১৬:০৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুরে তিনটি সংসদীয় আসনের দুটিতে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এবং অন্যটিতে জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থীর বিজয় হয়েছে।
জানা গেছে, পিরোজপুর-১ (নাজিরপুর, পিরোজপুর সদর ও ইন্দুরকানী) আসনে জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাসুদ সাঈদী, পিরোজপুর-২ (নেছারাবাদ, কাউখালী, ভাণ্ডারিয়া) আসনে বিএনপির আহম্মদ সোহেল মন্জুর এবং পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে বিএনপির ধানের শীষের প্রার্থীর রুহুল আমিন দুলাল বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। পিরোজপুর-১ আসনে মাত্র দুইজন প্রার্থী একে অপরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
বেসরকারিভাবে পাওয়া ফলাফল সূত্রে জানা গেছে, এখানে মোট কেন্দ্র ১৬৭টি। এ আসনের দাঁড়িপাল্লা মার্কায় মাসুদ সাঈদী পেয়েছেন ১ লাখ ২৭ হাজার ৮২৮টি ভোট তার একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন পেয়েছেন ১ লাখ ১ হাজার ৩৫৫টি ভোট।
পিরোজপুর-২ আসনে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও মূল প্রতিদ্বন্দ্বীয় ছিলেন বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী আহমেদ সোহেল মঞ্জুর এবং জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী শামীম সাঈদী।
বেসরকারিভাবে পাওয়া ফলাফল সূত্রে জানা গেছে, এখানে মোট কেন্দ্র ১৬৬টি। এতে বিজয়ী ধানের শীষের আহম্মেদ সোহেল মঞ্জুর পেয়েছেন ১ লাখ ৫ হাজার ১৮৫টি ভোট এবং তার প্রতিদ্বন্দ্বিতা জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী শামীম সাঈদী পেয়েছেন ৯৬ হাজার ৮৯৭ ভোট।
পিরোজপুর-৩ আসনে ১৬৭টি কেন্দ্রে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও মূল প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপি মনোনীত প্রার্থী মো. রুহুল আমীন দুলাল এবং ইসলামী আন্দোলনের হাতপাখা মার্কার প্রার্থী ডা. রুস্তুম আলী ফরাজী এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রার্থী শামীম হামিদী।
বেসরকারিভাবে পাওয়া ফলাফল সূত্রে জানা, ধানের শীষ প্রতীক নিয়ে মো. রুহুল আমীন দুলাল পেয়েছেন ৬৩ হাজার ১৩২ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলনের হাতপাখা মার্কার প্রার্থী পেয়েছেন ৩৫ হাজার ৬২৩ ভোট। এতে ২৭ হাজারের বেশি ভোটের ব্যবধানে জিতেছে ধানের শীষ।
এর আগে, আজ সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সারা দেশে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:৩৭
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর জেলার তিনটি আসনের মধ্যে দুইটিতে জয় পেয়েছে বিএনপি প্রার্থীরা। একটি আসনে জয় পেয়েছে জামায়াত ইসলামীর প্রার্থী। গতকাল রাতে ঘোষিত বেসরকারি ফলাফলে এ তথ্য জানা গেছে।
পিরোজপুর-১ (পিরোজপুর সদর, নাজিরপুর ও ইন্দুরকানী উপজেলা) আসনে এমপি মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে ও জামায়াতের মনোনীত প্রার্থী মাসুদ সাঈদী ২৬ হাজার ৪৭৩ ভোটের ব্যবধানে জয় পেয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী বিএনপির আলমগীর হোসেন পেয়েছেন ১ লাখ ১ হাজার ৩৫৫ ভোট। এ আসনে মোট ভোটার ৩ লাখ ৮৭ হাজার ৯৮৭ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ২ লাখ ৪১ হাজার ৩৩৫ জন।
পিরোজপুর -২ (ভাণ্ডারিয়া, কাউখালী ও নেছারাবাদ উপজেলা) আসনের ১৬৬টি কেন্দ্রের ফলাফলে বিএনপি প্রার্থী মুক্তিযুদ্ধে ৯নং সেক্টরের বেসামরিক প্রধান সাবেক এমপি ও মন্ত্রী নুরুল ইসলাম মঞ্জুর এর ছেলে ভাণ্ডারিয়া উপজেলা বিএনপি সভাপতি আহাম্মেদ সোহেল মঞ্জুর সুমন ১ লাখ ৬ হাজার ৩৮৭ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী শামীম সাঈদী পেয়েছেন ৯৭ হাজার ১৪৩ ভোট। এ আসনে মোট ৪ লাখ ৩ হাজার ৫৮৫।
পিরোজপুর-৩ (মঠবাড়িয়া উপজেলা) আসনে মঠবাড়িয়া উপজেলা বিএনপি সভাপতি রুহুল আমীন দুলাল বেসরকারি ফলাফলে ৬৩ হাজার ১৩২ ভোট পেয়ে জয় পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন প্রার্থী (হাত পাখা) ডা. রুস্তুম আলী ফরাজী পেয়েছেন ৩৫ হাজার ৬২৩ ভোট ও এনসিপির (শাপলা কলি) ড. শামীম হামিদী পেয়েছেন ৩৫ হাজার ৩১২ ভোট। এ আসনে মোট ভোটার ২ লাখ ৪১ হাজার ৩৬১ জন।

৩১ জানুয়ারি, ২০২৬ ১৬:১৬
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পিরোজপুরে জনতার মুখোমুখি অনুষ্ঠানে একই মঞ্চে জামায়াত ও বিএনপি’র প্রার্থীকে দেখা গেছে। এ সময় সাধারণ মানুষের বিভিন্ন প্রশ্নের উত্তর এবং এলাকার উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিলেন প্রার্থীরা।
শনিবার (৩১ জানুয়ারি) সকাল ১১ টায় গোপালকৃষ্ণ টাউন হল প্রাঙ্গণে সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর আয়োজনে এ অনুষ্ঠানে প্রার্থীরা স্থানীয় জনগণ ও সুশীল সমাজের প্রতিনিধিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
অনুষ্ঠানে অংশ নেওয়া দুই জন প্রার্থীরা হলেন পিরোজপুর-১ আসনের ধানের শীষের প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন ও জামায়াত জোটের প্রার্থী মাসুদ সাইদী।
জনতার মুখোমুখি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) পিরোজপুর জেলা শাখার সভাপতি মুনিরুজ্জামান নাসিম আলী। এ সময় স্থানীয় জনগণ, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সহ বিএনপি ও জামায়াতে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা প্রার্থীদের কাছে উন্নয়ন, সুশাসন, শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিয়ে প্রশ্ন তুলে ধরেন। প্রার্থীরা নির্বাচিত হলে এসব বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.