বরিশালের বানারীপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও ইলুহার ইউনিয়ন শাখার সাবেক সভাপতি মাষ্টার আব্দুস সালাম (৬৩) এবং ওই ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মাহাতাব উদ্দিনকে(৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত গভীর রাতে বানারীপাড়া থানা পুলিশ উপজেলার ইলুহার ইউনিয়নের মলুহার গ্রামের বাড়িতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। শনিবার (২৮ নভেম্বর) সকালে থানায় সন্ত্রাস বিরোধী আইনে পূর্বে দায়েরকৃত একটি মামলায় সন্দেহভাজন আসামী হিসেবে গ্রেপ্তার দেখিয়ে তাদের বরিশাল আদালতে পাঠানো হয়েছে।
বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মজিবুর রহমান জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে সংঘবদ্ধ অপরাধ কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। শনিবার সকালে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের বরিশাল আদালতে পাঠানো হয়েছে।'

২৮ নভেম্বর, ২০২৬ ১৮:৪৫
বরিশালের আগৈলঝাড়ায় একটি মসজিদের পাশের পরিত্যক্ত স্থান থেকে দুটি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার গৈলা ইউনিয়নের ফুল্লশ্রী গ্রামের নূরে মদিনা মসজিদসংলগ্ন এলাকা থেকে বোমা দুটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আগৈলঝাড়া থানা-পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যায়। পরে মসজিদের পাশের একটি পরিত্যক্ত জায়গা থেকে বোমা দুটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।
মসজিদসংলগ্ন এলাকা থেকে হাতবোমা উদ্ধারের ঘটনায় স্থানীয় লোকজনের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, নাশকতা বা এলাকায় আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে বোমা দুটি সেখানে রাখা হয়ে থাকতে পারে। তবে কে বা কারা এবং কী উদ্দেশ্যে সেগুলো সেখানে রেখেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান বলেন, মসজিদের পাশের একটি পরিত্যক্ত স্থান থেকে দুটি হাতবোমা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে। এর পেছনে কোনো নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

২৮ নভেম্বর, ২০২৬ ১৬:৩৬
শিক্ষকসংকট ও অভ্যন্তরীণ দ্বন্দ্বের মধ্যে ভর্তি বন্ধ, অভিভাবকদের স্মারকলিপির পর মাউশির সিদ্ধান্ত
শিক্ষকসংকট, আর্থিক সীমাবদ্ধতা ও শিক্ষকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের মধ্যে এক বছর ধরে বন্ধ ছিল বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণিতে ভর্তি কার্যক্রম। সরকারের সুস্পষ্ট লিখিত নির্দেশনা ছাড়াই ভর্তি বন্ধের অভিযোগ তুলে প্রতিবাদে নামেন অভিভাবকদের একটি অংশ। দফায় দফায় যোগাযোগ, স্মারকলিপি ও প্রশাসনিক তৎপরতার পর অবশেষে তৃতীয় শ্রেণিতে পুনরায় ভর্তি কার্যক্রম চালুর নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মাউশির জারি করা এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। শনিবার (২৮ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন শিক্ষাপ্রতিষ্ঠানটির অধ্যক্ষ অধ্যাপক তপন কুমার সাহা।
তিনি বলেন, এক বছর পর পুনরায় এ কার্যক্রম শুরুর নির্দেশনায় নগরীর সবাই খুশি হয়েছেন। অভিভাবক-শিক্ষার্থীদের পাশাপাশি সিটি প্রশাসক, সংসদ সদস্যসহ বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিরা ভর্তি চালুর দাবি জানিয়েছেন। শিক্ষার আলো ছড়িয়ে যাক, এটাই তাঁর প্রত্যাশা।
এরআগে ২০১৩ সালে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজে তৃতীয় থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষা কার্যক্রম চালু হয়। তবে ২০২৫ সালের শেষ দিকে তৃতীয় শ্রেণিতে নতুন শিক্ষার্থী ভর্তি বন্ধ হয়ে যায়।
অভিভাবকদের অভিযোগ, সরকারের কোনো সুস্পষ্ট লিখিত নির্দেশনা ছাড়াই তৎকালীন ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু মামুন একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তে ভর্তি কার্যক্রম স্থগিত করেন। যদিও সংশ্লিষ্টদের পক্ষ থেকে শিক্ষকসংকট, আর্থিক সীমাবদ্ধতা ও অবকাঠামোগত সমস্যাকে এ সিদ্ধান্তের কারণ হিসেবে তুলে ধরা হয়েছিল।
প্রতিষ্ঠানটিতে অনুমোদিত ৩২টি শিক্ষক-কর্মচারীর পদের মধ্যে ২৭টি শূন্য ছিল বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। নিয়মিত শিক্ষক ছিলেন মাত্র পাঁচজন। পাঠদান পরিচালনায় ১৪ জন আমন্ত্রিত শিক্ষকের সহযোগিতা নেওয়া হচ্ছিল। সরকারি প্রতিষ্ঠানে রূপান্তরের পর শিক্ষার্থীদের কাছ থেকে আগের মতো সেশন চার্জ নেওয়ার সুযোগ না থাকায় আমন্ত্রিত শিক্ষকদের বেতন-ভাতা নিয়েও সংকট তৈরি হয়। এসব কারণে তৃতীয় শ্রেণিতে নতুন শিক্ষার্থী ভর্তি না নেওয়ার সিদ্ধান্ত আসে।
জানা গেছে, ২০২৩ সালের ২৭ আগস্ট প্রতিষ্ঠানের একাডেমিক কাউন্সিলের ৫৭তম সভায় ২০২৬ শিক্ষাবর্ষ থেকে তৃতীয় শ্রেণিতে ভর্তি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে এ সিদ্ধান্তের প্রশাসনিক ও আইনগত ভিত্তি নিয়ে প্রশ্ন তোলেন অভিভাবকদের একটি অংশ।
ভর্তি কার্যক্রম বন্ধের পর থেকেই তা পুনরায় চালুর দাবিতে সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ শুরু করেন অভিভাবকেরা। গত ৩ নভেম্বর বরিশাল জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন তাঁরা। এতে ভর্তি বন্ধের সিদ্ধান্তের প্রশাসনিক ও আইনগত ভিত্তি অনুসন্ধান, সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা তদন্ত এবং প্রতিষ্ঠানে স্বাভাবিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়।
স্মারকলিপিতে শিক্ষক ও জ্যেষ্ঠ শিক্ষকদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব, অধ্যক্ষের সঙ্গে অসহযোগিতা এবং শিক্ষার্থীদের প্রভাবিত করার অভিযোগও তোলা হয়। সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু মামুন এবং অর্থনীতি বিভাগের প্রভাষক মুহাম্মদ মাসুম বিল্লাহর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন অভিভাবকদের একটি অংশ। এ ছাড়া প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ, অবকাঠামোগত সংকট নিরসন এবং প্রয়োজনে পৃথক ভবন নির্মাণের দাবিও জাননো হয়।
সূত্রের খবর হচ্ছে, অভিভাবকদের আবেদনের পর বিষয়টি প্রশাসনিকভাবে পর্যালোচনা করা হয়। জেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে প্রতিবেদন পাঠানো হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয় থেকেও সংশ্লিষ্ট তথ্য-উপাত্ত ও কাগজপত্র ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়। এ প্রক্রিয়ায় সাত সদস্যের একটি পর্যালোচনা কমিটির সুপারিশও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
মাউশির চিঠিতে উল্লেখ করা হয়েছে, তৃতীয় শ্রেণিতে ভর্তি পুনরায় চালুর বিষয়ে গঠিত কমিটির সুপারিশসহ প্রতিবেদন গত ২৪ নভেম্বর প্রতিষ্ঠানের অধ্যক্ষ অধিদপ্তরে জমা দেন। শিক্ষার্থীদের দাবি, জনপ্রতিনিধিদের মতামত ও অভিভাবকদের চাহিদা বিবেচনায় নিয়ে পূর্বের মতো তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রাথমিক শাখা চালুর বিষয়ে কমিটির সুপারিশের আলোকে ভর্তি পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে ভর্তি কার্যক্রম পুনরায় চালুর নির্দেশনা আসার পর নতুন করে অভিযোগ তুলেছেন আন্দোলনে যুক্ত কয়েকজন অভিভাবক। তাঁদের দাবি, ২৬ নভেম্বর সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু মামুন এবং প্রভাষক মুহাম্মদ মাসুম বিল্লাহ ঢাকায় গিয়ে ভর্তি চালুর আদেশ বাস্তবায়নে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করেছেন। তবে এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট দুই শিক্ষকের বক্তব্য পাওয়া যায়নি।
প্রতিষ্ঠানটিতে তৃতীয় শ্রেণিতে মোট আসন রয়েছে ১১০টি। এর মধ্যে বালকদের জন্য ৫৫টি এবং বালিকাদের জন্য ৫৫টি আসন। দুটি শাখায় এ শ্রেণির পাঠদান হবে।
অভিভাবকদের দাবি, শুধু তৃতীয় শ্রেণিতে ভর্তি চালু করলেই হবে না, প্রতিষ্ঠানে তৃতীয় থেকে দশম শ্রেণি পর্যন্ত পূর্ণাঙ্গ শিক্ষা কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনার পরিবেশ নিশ্চিত করতে হবে। তাঁদের স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গত বছর প্রতিষ্ঠানটির ৪৬ জন শিক্ষার্থী প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে ২৭ জন বৃত্তি পেয়েছে। এমন ফলাফলের পরও প্রাথমিক শাখায় ভর্তি বন্ধ রাখার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন তাঁরা।
অভিভাবকদের মতে, শিক্ষক ও অবকাঠামোগত সংকট থাকলে তা সমাধানের দায়িত্ব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। এসব সংকটের কারণে দীর্ঘদিনের শিক্ষা কার্যক্রম বন্ধ রাখা কোনো স্থায়ী সমাধান হতে পারে না। মাউশির নির্দেশনায় ভর্তি কার্যক্রম পুনরায় চালুর পথ খুললেও এখনো ভর্তি শুরুর তারিখ ও বিস্তারিত প্রক্রিয়া জানা যায়নি। দ্রুত ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ এবং শিক্ষকসংকট ও অবকাঠামোগত সমস্যার সমাধান চান অভিভাবকেরা।’

২৮ নভেম্বর, ২০২৬ ১৩:২৮
চরমোনাই মাহফিলে পথভোলা মানুষকে আল্লাহর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়। যারা দুনিয়াবি উদ্দেশ সাধনের জন্য মাহফিলে আসেন, তাদের এখানে আসার প্রয়োজন নেই। কেউ এসে থাকলে নিয়ত পরিবর্তন করে আত্মশুদ্ধির পথে চলতে হবে—এমন আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। শুক্রবার (২৭ নভেম্বর) জুমার নামাজের পর বরিশালের চরমোনাই দরবারে তিন দিনব্যাপী মাহফিলের উদ্বোধনী বয়ানে তিনি এসব কথা বলেন।
মাহফিলে আগত মুসল্লিদের উদ্দেশে চরমোনাই পির বলেন, আল্লাহর সন্তুষ্টি অর্জন ও আত্মশুদ্ধির প্রত্যয় নিয়ে মাহফিল থেকে বিদায় নিতে হবে। তিন দিন মাহফিলে অবস্থান করে মনের আমিত্বের ভাব দূর করে আল্লাহর দরবারে নিজেকে সোপর্দ করতে হবে। আল্লাহর জিকিরের মাধ্যমে মনকে সজীব রাখতে হবে।
এর আগে পীর রেজাউল করীমের উদ্বোধনী বয়ানের আগে লক্ষাধিক মুসল্লির অংশগ্রহণে জুমার নামাজ অনুষ্ঠিত হয়।
জুমার নামাজের বয়ানে পিরের ভাই ও ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার আগে প্রত্যেককে নিজ নিজ ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। ইসলামের ফরজ বিধানগুলো ব্যক্তিগত জীবনে প্রতিষ্ঠিত হলে সমাজ ও রাষ্ট্রে দ্বীন প্রতিষ্ঠার পথ আরও ত্বরান্বিত হবে।
এদিকে মাহফিলে আগত মুসল্লিদের ইসলামের মৌলিক বিধিবিধান সম্পর্কে বাস্তব প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পাশাপাশি নামাজের নিয়মকানুন হাতে-কলমে শেখানো হচ্ছে। আত্মশুদ্ধি ও আমলি জীবনে পরিবর্তন আনার লক্ষ্যে মুসল্লিদের বিভিন্ন হালকায় ভাগ করে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় মিডিয়া সেলের সদস্য কে এম শরীয়ত উল্লাহ।

২৮ নভেম্বর, ২০২৬ ১৪:৩২
বরিশালের বানারীপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও ইলুহার ইউনিয়ন শাখার সাবেক সভাপতি মাষ্টার আব্দুস সালাম (৬৩) এবং ওই ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মাহাতাব উদ্দিনকে(৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত গভীর রাতে বানারীপাড়া থানা পুলিশ উপজেলার ইলুহার ইউনিয়নের মলুহার গ্রামের বাড়িতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। শনিবার (২৮ নভেম্বর) সকালে থানায় সন্ত্রাস বিরোধী আইনে পূর্বে দায়েরকৃত একটি মামলায় সন্দেহভাজন আসামী হিসেবে গ্রেপ্তার দেখিয়ে তাদের বরিশাল আদালতে পাঠানো হয়েছে।
বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মজিবুর রহমান জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে সংঘবদ্ধ অপরাধ কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। শনিবার সকালে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের বরিশাল আদালতে পাঠানো হয়েছে।'
২৯ নভেম্বর, ২০২৬ ০২:১১
২৮ নভেম্বর, ২০২৬ ২০:১১
২৮ নভেম্বর, ২০২৬ ১৯:৪৮
২৮ নভেম্বর, ২০২৬ ১৯:৩২