ছবি:সংগৃহীত
সুনামগঞ্জের মধ্যনগরে খাসজমির দখল নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে সাতজন টেঁটাবিদ্ধ হয়েছেন। শনিবার (২৮ নভেম্বর) দুপুরে উপজেলার আমজোড়া গ্রামের কাছের জনতা বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চামরদানী ইউনিয়নের আমজোড়া গ্রামের জাকিরুল আজাদ মান্না এবং জলুসা গ্রামের নূরে আলম জিকুর পক্ষের লোকজনের মধ্যে একটি খাসজমির দখল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ নিয়ে আদালতে মামলাও রয়েছে। বিরোধের জেরে এর আগেও দুই পক্ষের মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্র জানায়, শনিবার দুপুরে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে আমজোড়া ও জলুসা গ্রামের মধ্যবর্তী হাওরে যান। সেখানে প্রথমে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে দুই পক্ষের লোকজন জনতা বাজার এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে সাতজন টেঁটাবিদ্ধসহ অন্তত ২৫ জন আহত হন।
আহত ব্যক্তিদের ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নেত্রকোনার কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর গুরুতর আহত ব্যক্তিদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মধ্যনগর থানার উপপরিদর্শক (এসআই) উৎপল কুমার সাহা বলেন, জায়গা নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এর আগেও এ নিয়ে কয়েকবার সংঘর্ষ হয়েছে। শনিবারের ঘটনাটিও পূর্ববিরোধের জেরেই ঘটেছে। দুর্গম এলাকায় সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সংঘর্ষ শেষ হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

২৯ নভেম্বর, ২০২৬ ০২:১১
নেত্রকোনার পূর্বধলায় এক যুবদল নেতাকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনার পর উপজেলার বিভিন্ন এলাকায় সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতাদের বাড়িসহ অন্তত চারটি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার (২৮ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার বিশকাকুনী ইউনিয়নের পুটিকা বাজার এলাকায় এ ঘটনার সূত্রপাত হয়। আহত যুবদল নেতার নাম আবু বকর রানা।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, রাত ৮টার দিকে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের পূর্বধলা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী পুটিকা বাজার এলাকায় গিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দেন। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাঁদের বাধা দেন। একপর্যায়ে আবু বকর রানার ওপর হামলার ঘটনা ঘটে। তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয় বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনার পর উপজেলার বিভিন্ন এলাকায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ছড়িয়ে পড়ে। দুর্বৃত্তরা বড়রুহী এলাকায় যুবলীগ নেতা রফিকুল ইসলামের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। পরে নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেনের ধলা যাত্রাবাড়ী গ্রামের বাড়িতেও অগ্নিসংযোগ করা হয়।
এ ছাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এবং বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থানরত আমানুর রশীদ খান জুয়েলের বাড়িসহ অন্তত চারটি বাড়িতে হামলা, ভাঙচুর-অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুঠোফোনে বলেন, যুবদল নেতার ওপর অতর্কিত হামলার কারণে এ ঘটনাগুলো ঘটছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।
আহত আবু বকর রানাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।’

২৮ নভেম্বর, ২০২৬ ২০:১১
পিরোজপুরের মঠবাড়িয়ায় বাসস্ট্যান্ডে পার্কিং করে রাখা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসটির পেছনের অংশ ও কয়েকটি আসন পুড়ে গেছে। এ ঘটনায় নাশকতার আশঙ্কা করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। শুক্রবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ সংলগ্ন মঠবাড়িয়া-পিরোজপুর বাসস্ট্যান্ডে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাসস্ট্যান্ডে পার্কিং করে রাখা ‘আরাফাত পরিবহন’ নামে একটি বাসের (খুলনা-ব-১১৫) পেছনের অংশের আসনে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ সময় স্ট্যান্ডে থাকা অন্য বাসের হেলপাররা আগুন দেখতে পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
মঠবাড়িয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহেল আহমেদ জানান, রাত ১২টার দিকে বাসস্ট্যান্ডে একটি বাসে আগুন লাগার খবর পেয়ে তাঁরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউর রাব্বি, থানা-পুলিশের সদস্য এবং উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা।
ইউএনও আতাউর রাব্বি জানান, বাসে আগুন লাগার খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে কে বা কারা আগুন দিয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তাঁর ধারণা, নাশকতার উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে।’

২৮ নভেম্বর, ২০২৬ ১৯:৪৮
পিরোজপুরের মঠবাড়িয়ায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। তবে নৈশপ্রহরীর তৎপরতায় আগুন দ্রুত নেভানো সম্ভব হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
শনিবার (২৮ নভেম্বর) ভোর পাঁচটার দিকে উপজেলার ধানিসাফা ইউনিয়ন বাজারে গ্রামীণ ব্যাংকের শাখাটিতে এ ঘটনা ঘটে।
ব্যাংক শাখা সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা ব্যাংকের প্রধান ফটকের সামনে দেয়ালের পাশে এবং দেয়ালের ওপর দিয়ে ভেতরে কেরোসিন ঢেলে কাপড় জড়িয়ে আগুন ধরিয়ে দেয়। দেয়ালের পাশে আগুন জ্বলতে দেখে পাশের একটি অফিসের নৈশপ্রহরী ব্যাংকের নৈশপ্রহরী আব্দুল খালেককে খবর দেন। পরে তিনি দ্রুত আগুন নিভিয়ে ফেলেন।
গ্রামীণ ব্যাংকের ধানিসাফা ইউনিয়ন শাখার ব্যবস্থাপক জসিম জমাদ্দার বলেন, ভোরে দুর্বৃত্তরা ব্যাংকের বাইরে আগুন দেওয়ার চেষ্টা করে। নৈশপ্রহরীর তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউর রাব্বি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে ব্যাংকের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। শাখা ব্যবস্থাপকও নিরাপত্তা জোরদার করার বিষয়ে জানিয়েছেন। ঘটনাটি তদন্ত করে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।

২৮ নভেম্বর, ২০২৬ ১৮:০৬
সুনামগঞ্জের মধ্যনগরে খাসজমির দখল নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে সাতজন টেঁটাবিদ্ধ হয়েছেন। শনিবার (২৮ নভেম্বর) দুপুরে উপজেলার আমজোড়া গ্রামের কাছের জনতা বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চামরদানী ইউনিয়নের আমজোড়া গ্রামের জাকিরুল আজাদ মান্না এবং জলুসা গ্রামের নূরে আলম জিকুর পক্ষের লোকজনের মধ্যে একটি খাসজমির দখল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ নিয়ে আদালতে মামলাও রয়েছে। বিরোধের জেরে এর আগেও দুই পক্ষের মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্র জানায়, শনিবার দুপুরে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে আমজোড়া ও জলুসা গ্রামের মধ্যবর্তী হাওরে যান। সেখানে প্রথমে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে দুই পক্ষের লোকজন জনতা বাজার এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে সাতজন টেঁটাবিদ্ধসহ অন্তত ২৫ জন আহত হন।
আহত ব্যক্তিদের ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নেত্রকোনার কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর গুরুতর আহত ব্যক্তিদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মধ্যনগর থানার উপপরিদর্শক (এসআই) উৎপল কুমার সাহা বলেন, জায়গা নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এর আগেও এ নিয়ে কয়েকবার সংঘর্ষ হয়েছে। শনিবারের ঘটনাটিও পূর্ববিরোধের জেরেই ঘটেছে। দুর্গম এলাকায় সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সংঘর্ষ শেষ হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
২৯ নভেম্বর, ২০২৬ ০২:১১
২৮ নভেম্বর, ২০২৬ ২০:১১
২৮ নভেম্বর, ২০২৬ ১৯:৪৮
২৮ নভেম্বর, ২০২৬ ১৯:৩২