আওয়ামী লীগ নেতাদের আটক করলে থানা জ্বালিয়ে দেওয়া হবে বলে লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরীকে হুমকি দিয়েছেন যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই নেতা। এসময় তিনদিনের আলটিমেটাম দেওয়া হয়।
শুক্রবার (২৭ নভেম্বর) ফেসবুক লাইভে এবং থানার সরকারি মোবাইল ফোন নম্বরে কল করে এই হুমকি দেওয়া হয়। লাইভ এবং কল রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
হুমকিদাতারা হলেন- রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু জাফর রানা এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আফরান খাঁন মাহিম।
জানা গেছে, শুক্রবার ফেসবুক লাইভে এসে রামগঞ্জ থানার ওসিকে উদ্দেশ্য করে করপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু জাফর রানা বলেন, ‘আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের আর একজন নেতাকর্মীকেও যদি পুলিশ হয়রানি করে, তাহলে কোনো ছাড় দেওয়া হবে না।
ওসি আপনাকে বলছি, এখনো সময় আছে। আপনি থাকবেন, আপনার পরিবারও থাকবে, কোথাও যেতে পারবেন না।
আগামী তিনদিনের মধ্যে করপাড়া ইউনিয়নে জয় বাংলার প্রতিধ্বনি হবে। পারলে আপনি ঠেকান। হয় আপনারা থাকবেন, না হয় আমরা থাকব।
একই দিন অজ্ঞাত স্থান থেকে ওসির ব্যবহৃত সরকারি মোবাইল ফোন নম্বরে কল করেন উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আফরান খাঁন মাহিম। ফোনালাপে তিনি ওসিকে উদ্দেশ্য করে বলেন, ‘বিএনপির কথা শুনে আমাদের আওয়ামী লীগের আর একজন নেতাকর্মীকেও যদি আটক বা হয়রানি করা হয়, তবে আপনাদের (পুলিশ) পরিণতি খারাপ হয়ে যাবে। এবার থানা জ্বালিয়ে দেওয়া হবে। আমাদের নেতাকর্মীদের নামে কি কোনো মামলা আছে?’
এ বিষয়ে জানতে চাইলে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, যুবলীগ নেতার ফেসবুক লাইভ ও ছাত্রলীগ নেতার মোবাইল ফোন কল রেকর্ডের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

২৯ নভেম্বর, ২০২৬ ০২:১১
নেত্রকোনার পূর্বধলায় এক যুবদল নেতাকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনার পর উপজেলার বিভিন্ন এলাকায় সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতাদের বাড়িসহ অন্তত চারটি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার (২৮ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার বিশকাকুনী ইউনিয়নের পুটিকা বাজার এলাকায় এ ঘটনার সূত্রপাত হয়। আহত যুবদল নেতার নাম আবু বকর রানা।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, রাত ৮টার দিকে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের পূর্বধলা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী পুটিকা বাজার এলাকায় গিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দেন। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাঁদের বাধা দেন। একপর্যায়ে আবু বকর রানার ওপর হামলার ঘটনা ঘটে। তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয় বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনার পর উপজেলার বিভিন্ন এলাকায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ছড়িয়ে পড়ে। দুর্বৃত্তরা বড়রুহী এলাকায় যুবলীগ নেতা রফিকুল ইসলামের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। পরে নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেনের ধলা যাত্রাবাড়ী গ্রামের বাড়িতেও অগ্নিসংযোগ করা হয়।
এ ছাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এবং বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থানরত আমানুর রশীদ খান জুয়েলের বাড়িসহ অন্তত চারটি বাড়িতে হামলা, ভাঙচুর-অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুঠোফোনে বলেন, যুবদল নেতার ওপর অতর্কিত হামলার কারণে এ ঘটনাগুলো ঘটছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।
আহত আবু বকর রানাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।’

২৮ নভেম্বর, ২০২৬ ১৯:৩২
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক নারী শিক্ষার্থীর সঙ্গে হাফ ভাড়া নিয়ে বিরোধের জেরে ঠিকানা পরিবহনের চালক ও সহকারীর বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে পরিবহনটির ২৪টি বাস আটকে ক্যাম্পাসে নিয়ে আসেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে পরিবহন মালিকপক্ষ ক্ষমা চেয়ে মুচলেকা দেওয়া এবং অভিযুক্ত দুই কর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে বাসগুলো ছেড়ে দেওয়া হয়।
শনিবার সকাল সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে নীলক্ষেত মোড় থেকে বাসগুলো আটকে মুহসীন হলের মাঠে নিয়ে আসেন শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের উদ্যোগে শিক্ষার্থী ও পরিবহন মালিকপক্ষের প্রতিনিধিদের মধ্যে আলোচনা হয়। বেলা আড়াইটার পর বাসগুলো ছেড়ে দেওয়া হয়।
ভুক্তভোগী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের। তাঁর অভিযোগ, শুক্রবার সকালে মা ও বোনকে নিয়ে সিটি কলেজ থেকে সাভারের বাইপাইল যাওয়ার জন্য ঠিকানা পরিবহনের একটি বাসে ওঠেন তিনি। এ সময় বাসের সহকারী তাঁদের কাছে ৯০ টাকা ভাড়া চান। ওই পথে ভাড়া ৭০ টাকা জানিয়ে আপত্তি করেন তিনি। পরে নিজের শিক্ষার্থী পরিচয় দিয়ে পরিচয়পত্র দেখিয়ে অর্ধেক ভাড়া দিতে চাইলে বাসের কর্মীরা তা নিতে রাজি হননি। একপর্যায়ে তাঁকে পুরো ভাড়াই পরিশোধ করতে হয়।
শিক্ষার্থীর অভিযোগ, ভাড়া দেওয়ার পরও বাসের সহকারী তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন। এ সময় চালক ক্ষুব্ধ হয়ে বলেন, এখন থেকে আর হাফ ভাড়া নেওয়া হবে না, সবাইকে পুরো ভাড়া দিতে হবে। বাস থেকে নামার সময় শিক্ষার্থীর মা এর প্রতিবাদ করলে সহকারী তাঁকেও ‘বেয়াদব’ বলে মন্তব্য করেন। এমনকি বিনা ভাড়ায় তাঁদের বাসে নিলেও পোষাবে না বলেও মন্তব্য করেন তিনি।
ঘটনাটি জানার পর শনিবার সকালে শিক্ষার্থীরা ঠিকানা পরিবহনের বাসগুলো আটকে ক্যাম্পাসে নিয়ে আসেন বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মামুনুর রশিদ তুহিন। তিনি বলেন, ভুক্তভোগী ওই নারী শিক্ষার্থী তাঁদের বন্ধু। তাঁর সঙ্গে বাসের কর্মীদের আচরণের প্রতিবাদেই শিক্ষার্থীরা বাসগুলো আটক করেন।
মামুনুর রশিদ বলেন, পরে প্রক্টরিয়াল টিমের উদ্যোগে পরিবহন মালিকপক্ষের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়। সেখানে মালিকপক্ষ ক্ষমা চেয়েছে এবং শিক্ষার্থীদের দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাস দিয়েছে। অভিযুক্ত চালক ও সহকারীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবিও মেনে নেওয়া হয়েছে। এসব দাবি বাস্তবায়নে মালিকপক্ষকে ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. ইসরাফিল প্রাং বলেন, শিক্ষার্থীরা বাসগুলো ক্যাম্পাসে নিয়ে এলেও কোনো ভাঙচুর বা অসদাচরণের ঘটনা ঘটেনি। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন দুই পক্ষকে নিয়ে আলোচনায় বসে। পরিবহন মালিকপক্ষ ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে মুচলেকা দিয়েছে।
প্রক্টর আরও বলেন, শিক্ষার্থীদের দাবিগুলো লিখিতভাবে নেওয়া হবে। এ বিষয়ে পরিবহন মালিকপক্ষের সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে আবারও আলোচনা করা হবে। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, কোনো শিক্ষার্থীর সঙ্গেই যেন পরিবহনকর্মীরা দুর্ব্যবহার না করেন, সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি জানান, শুক্রবারসহ সপ্তাহের সব দিন শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া কার্যকর রাখার বিষয়টি নীতিমালায় স্পষ্ট করা হবে। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে পরিবহন মালিকপক্ষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টিও বিবেচনা করা হবে।

২৭ নভেম্বর, ২০২৬ ০২:২৬
গোপালগঞ্জ থেকে বিজিবি প্রত্যাহার, পুড়িয়ে দেওয়া থানা চালু ও স্বাভাবিক রেল যোগাযোগ পুনরায় শুরুর দাবিসহ আট দফা দাবি জানিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গোপালগঞ্জ জেলা শাখা।বৃহস্পতিবার (২৭ নভেম্বর) জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইলিয়াস হকের স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব দাবি জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, গোপালগঞ্জের মানুষের নাগরিক অধিকার, নিরাপত্তা, স্বাভাবিক জীবনযাত্রা ও রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে দাবিগুলো অবিলম্বে বাস্তবায়ন করতে হবে।
জেলা আওয়ামী লীগের আট দফা দাবির মধ্যে রয়েছে—জেলা থেকে সব বিজিবি সদস্য প্রত্যাহার, পুড়িয়ে দেওয়া দুটি থানাসহ বন্ধ থাকা সব থানা চালু, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা, স্বাভাবিক রেল যোগাযোগ চালু, উন্নয়ন বরাদ্দ ও নাগরিক সেবা অব্যাহত রাখা, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহার এবং সাব-রেজিস্ট্রার অফিস খুলে দেওয়া।
এ ছাড়া গোপালগঞ্জের ব্যাংক লেনদেন নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদকে অসত্য ও বিভ্রান্তিকর দাবি করে সেসব প্রতিবেদন প্রত্যাহার এবং সংশোধনী প্রকাশের দাবি জানিয়েছে দলটি।
বিবৃতিতে গোপালগঞ্জের সাম্প্রতিক সহিংসতার প্রসঙ্গও উঠে এসেছে। জেলা প্রশাসনের সংকলিত একটি নথি অনুযায়ী, ১০ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত জেলায় ধারাবাহিক সহিংসতার ঘটনা ঘটে। এসব ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের দায়ী করা হয়েছে।
নথির তথ্য অনুযায়ী, এ সময়ে তিন সংসদ সদস্যের বাড়িসহ প্রায় ১০০টি বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করা হয়। দুটি থানা সম্পূর্ণ পুড়িয়ে দেওয়া হয়। এ ছাড়া যানবাহন, সরকারি প্রতিষ্ঠান, হাসপাতাল ও একটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব ঘটনায় কয়েকশ কোটি টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
এ ছাড়া ১৫ থেকে ২০টি স্থানে বিএনপির কার্যালয় এবং আট থেকে ১০টি স্থানে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে অগ্নিসংযোগের তথ্যও ওই নথিতে উল্লেখ রয়েছে।
বিবৃতিতে জেলা আওয়ামী লীগ বলেছে, গোপালগঞ্জ বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ। এ জেলার মানুষও দেশের নাগরিক। রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা, নিরাপত্তা, যোগাযোগ, বিচারিক সেবা ও উন্নয়ন থেকে তাদের বঞ্চিত করার সুযোগ নেই। রাজনৈতিক পরিচয়ের কারণে কোনো জেলার মানুষকে বৈষম্য বা হয়রানির শিকার করা গ্রহণযোগ্য নয়।
দলটির দাবি, সরকারের নেওয়া যেসব সিদ্ধান্তকে তারা অবৈধ, বৈষম্যমূলক ও জনস্বার্থবিরোধী মনে করে, সেসব সিদ্ধান্ত প্রত্যাখ্যান করছে তারা। একই সঙ্গে আট দফা দাবি বাস্তবায়ন করে জেলার মানুষের স্বাভাবিক জীবনযাত্রা, নিরাপত্তা, যোগাযোগ ও ব্যবসা-বাণিজ্য নিশ্চিত করার আহ্বান জানিয়েছে জেলা আওয়ামী লীগ।

২৮ নভেম্বর, ২০২৬ ১৫:০৮
আওয়ামী লীগ নেতাদের আটক করলে থানা জ্বালিয়ে দেওয়া হবে বলে লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরীকে হুমকি দিয়েছেন যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই নেতা। এসময় তিনদিনের আলটিমেটাম দেওয়া হয়।
শুক্রবার (২৭ নভেম্বর) ফেসবুক লাইভে এবং থানার সরকারি মোবাইল ফোন নম্বরে কল করে এই হুমকি দেওয়া হয়। লাইভ এবং কল রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
হুমকিদাতারা হলেন- রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু জাফর রানা এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আফরান খাঁন মাহিম।
জানা গেছে, শুক্রবার ফেসবুক লাইভে এসে রামগঞ্জ থানার ওসিকে উদ্দেশ্য করে করপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু জাফর রানা বলেন, ‘আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের আর একজন নেতাকর্মীকেও যদি পুলিশ হয়রানি করে, তাহলে কোনো ছাড় দেওয়া হবে না।
ওসি আপনাকে বলছি, এখনো সময় আছে। আপনি থাকবেন, আপনার পরিবারও থাকবে, কোথাও যেতে পারবেন না।
আগামী তিনদিনের মধ্যে করপাড়া ইউনিয়নে জয় বাংলার প্রতিধ্বনি হবে। পারলে আপনি ঠেকান। হয় আপনারা থাকবেন, না হয় আমরা থাকব।
একই দিন অজ্ঞাত স্থান থেকে ওসির ব্যবহৃত সরকারি মোবাইল ফোন নম্বরে কল করেন উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আফরান খাঁন মাহিম। ফোনালাপে তিনি ওসিকে উদ্দেশ্য করে বলেন, ‘বিএনপির কথা শুনে আমাদের আওয়ামী লীগের আর একজন নেতাকর্মীকেও যদি আটক বা হয়রানি করা হয়, তবে আপনাদের (পুলিশ) পরিণতি খারাপ হয়ে যাবে। এবার থানা জ্বালিয়ে দেওয়া হবে। আমাদের নেতাকর্মীদের নামে কি কোনো মামলা আছে?’
এ বিষয়ে জানতে চাইলে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, যুবলীগ নেতার ফেসবুক লাইভ ও ছাত্রলীগ নেতার মোবাইল ফোন কল রেকর্ডের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
২৯ নভেম্বর, ২০২৬ ০২:১১
২৮ নভেম্বর, ২০২৬ ২০:১১
২৮ নভেম্বর, ২০২৬ ১৯:৪৮
২৮ নভেম্বর, ২০২৬ ১৯:৩২