শীতের মৌসুমে পটুয়াখালীর বাউফলের নদী ও চরাঞ্চলে আসছে ঝাঁকে ঝাঁকে পরিযায়ী পাখি। এসব পাখিকে ঘিরে সক্রিয় হয়ে উঠেছে শিকারিদের একটি চক্র। রাতের আঁধারে নৌকা নিয়ে দুর্গম চরাঞ্চলে গিয়ে ফাঁদ পেতে পাখি শিকার করছেন তারা। ভোরে শিকার করা পাখি নদীর তীরে এনে তুলে দেওয়া হচ্ছে মধ্যস্বত্বভোগীদের হাতে। এরপর মোবাইল ফোনে অর্ডার নিয়ে স্থানীয় পরিবহনে ক্রেতাদের বাড়িতে পৌঁছে দেওয়া হচ্ছে পাখি। দাম পরিশোধ হচ্ছে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে।
স্থানীয় সূত্র ও শিকারিদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার তেঁতুলিয়া, কারখানা ও লোহালিয়া নদীর চরাঞ্চলসহ আশপাশের বিভিন্ন উপজেলার বিল ও জলাভূমিতে শীত মৌসুমে পরিযায়ী পাখির আনাগোনা বাড়ে। এ সুযোগ কাজে লাগিয়ে পেশাদার শিকারিরা রাতেই নৌকা নিয়ে এসব এলাকায় যান। সেখানে বিভিন্ন ধরনের ফাঁদ ও জাল পেতে রাখা হয়। কোথাও পাখির ডাক নকল করে, আবার কোথাও বিশেষ কৌশলে পাখিদের ফাঁদে আকৃষ্ট করা হয়। ভোর হওয়ার আগেই এসব ফাঁদে আটকা পড়ে অনেক পাখি।
অনুসন্ধানে জানা গেছে, পাখি শিকার থেকে শুরু করে ক্রেতার হাতে পৌঁছে দেওয়া পর্যন্ত পুরো প্রক্রিয়ায় রয়েছে কয়েকটি পক্ষ। শিকারিরা সরাসরি ক্রেতাদের কাছে পাখি বিক্রি করেন না। নদীর পাড়ের স্থানীয় প্রভাবশালী কিছু ব্যক্তি মধ্যস্বত্বভোগী হিসেবে কাজ করেন। শিকারিদের সঙ্গে তাদের আগে থেকেই যোগাযোগ ও চুক্তি থাকে। তারাই মোবাইল ফোনে ক্রেতাদের কাছ থেকে পাখির অর্ডার নেন। চাহিদা অনুযায়ী পাখি সংগ্রহ করে স্থানীয় পরিবহনের মাধ্যমে ক্রেতাদের বাড়িতে পাঠানো হয়। পাখি পৌঁছানোর পর মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দাম পরিশোধ করেন ক্রেতারা। এভাবে শিকারি ও ক্রেতার মধ্যে সরাসরি যোগাযোগ ছাড়াই চলছে পাখির বাণিজ্য।
শিকার করা পাখির দামও বেড়েছে। গত বছর এক জোড়া বালিহাঁস বিক্রি হতো ৬০০ টাকায়। এ বছর তা বেড়ে দাঁড়িয়েছে ৮০০ টাকায়। ছোট আকারের একটি চক্কা পাখির দাম গত বছর ছিল ৬০ টাকা। এবার বিক্রি হচ্ছে কমপক্ষে ১০০ টাকায়।
নাম প্রকাশ না করার শর্তে এক শিকারি জানান, শুধু বাউফলের চরাঞ্চলেই প্রতিদিন শিকারিদের ফাঁদে কমপক্ষে ১৫০ থেকে ২০০টি পাখি আটকা পড়ে। বালিহাঁস ছাড়াও চক্কা, লাল ঠোঁটি, ঠেঙ্গা, জলডুবা ও সুন্দরীসহ বিভিন্ন প্রজাতির পাখি শিকার হচ্ছে। তবে আগের তুলনায় এলাকায় পাখির আনাগোনা কমেছে বলে দাবি করেন তিনি।
প্রাণ-প্রকৃতি ও পরিবেশ রক্ষা আন্দোলনের সঙ্গে যুক্ত এবং ‘সেইভ দ্য বার্ড অ্যান্ড বি’ প্রতিষ্ঠানের পরিচালক এম এ বাসার বলেন, শীতের তীব্রতা থেকে বাঁচতে বিভিন্ন প্রজাতির পরিযায়ী পাখি শীতপ্রধান অঞ্চল থেকে বাংলাদেশের নদী, চর ও জলাভূমিতে আসে। এসব পাখি পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি কৃষিজমির ক্ষতিকর পোকামাকড় খেয়ে কৃষকের উপকার করে। কিন্তু নির্বিচারে শিকার ও বাণিজ্যিকভাবে বিক্রির কারণে তাদের নিরাপদ বিচরণ বাধাগ্রস্ত হচ্ছে। জলাভূমিতে পাখির নিরাপদ আশ্রয়ও হুমকির মুখে পড়ছে।
তিনি বলেন, প্রতি বছরই অতিথি পাখি নির্বিচারে নিধন হচ্ছে। জনসচেতনতা বাড়াতে নিয়মিত প্রচার-প্রচারণা চালানো হচ্ছে, যাতে শিকারিরা নিরুৎসাহিত হন। পাখি শিকার বন্ধ করতে হলে শুধু শিকারি নয়, ক্রেতা ও বিক্রির সঙ্গে জড়িত ব্যক্তিদেরও আইনের আওতায় আনতে হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. মিলন বলেন, প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষায় পাখির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এসব পাখি ফসলের ক্ষতিকর পোকামাকড় খেয়ে কৃষকের উপকার করে। তাই তাদের নিরাপদে বিচরণ করতে দেওয়া উচিত।
উপজেলা বন কর্মকর্তা মো. বদিউজ্জামান খান বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন অনুযায়ী, অনুমতি ছাড়া বন্য পাখি শিকার, ধরা, কেনাবেচা ও পরিবহন শাস্তিযোগ্য অপরাধ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ বলেন, এ বিষয়ে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

২৮ নভেম্বর, ২০২৬ ১৪:০৭
পটুয়াখালীর বাউফল উপজেলার বগা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও পটুয়াখালী জেলা জজ আদালতের সাবেক সরকারি কৌঁসুলি (জিপি) অ্যাডভোকেট শাহাবুদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৭ নভেম্বর) রাত ১০টার দিকে পটুয়াখালী পৌর শহরের সবুজবাগ এলাকা থেকে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, বাউফল সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সব্যসাচী, বাউফল থানার পরিদর্শক (তদন্ত) রাসেল নিয়াজী ও উপপরিদর্শক (এসআই) সম্বিত রায়ের নেতৃত্বে বাউফল থানা-পুলিশের একটি দল পটুয়াখালী জেলা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন।
গ্রেপ্তার শাহাবুদ্দিন বাউফল উপজেলার বগা ইউনিয়নের দাউরাভাঙ্গা গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রের দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের আমলে এলাকায় তাঁর ব্যাপক প্রভাব ছিল।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দেশে অস্থিরতা সৃষ্টি ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তিনি পটুয়াখালী সদর থানা-পুলিশের হেফাজতে রয়েছেন। শনিবার (২৮ নভেম্বর) তাঁকে আদালতে সোপর্দ করা হবে।

২৪ নভেম্বর, ২০২৬ ১৬:১৩
নির্ঘুম রাত শেষে পূর্ণিমার আলোয় সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে কুয়াকাটা সমুদ্রসৈকতে পুণ্যস্নান সম্পন্ন করেছেন হাজারো সনাতন ধর্মাবলম্বী। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে রাস পূজা উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পুণ্যার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে সৈকত।
পুণ্যস্নানের আগে কেউ মোমবাতি ও আগরবাতি জ্বালিয়ে গীতা ও চণ্ডীপাঠ করেন। আবার কেউ বেলপাতা, ফুল, ধান, দূর্বা, হরিতকী, ডাব, কলা, তেল ও সিঁদুর সাগরের জলে অর্পণ করেন। এ সময় নারীদের উলুধ্বনি ও ভক্তিমূলক প্রার্থনায় মুখর হয়ে ওঠে পুরো সৈকত। কেউ কেউ মানত পূরণে মাথার চুল ন্যাড়া করেন। পাশাপাশি চলে প্রায়শ্চিত্ত ও পিণ্ডদানসহ নানা ধর্মীয় আচার।
এর আগে সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় অধিবাসের মধ্য দিয়ে শুরু হয় রাস উৎসব। রাতভর কুয়াকাটার শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরে পূজার্চনা, ধর্মীয় সংগীতানুষ্ঠান ও মহানাম কীর্তনে অংশ নেন সনাতন ধর্মাবলম্বীরা। মঙ্গলবার সকালে সমুদ্রস্নানের মধ্য দিয়ে শেষ হয় দুই দিনের এ আয়োজন।
উৎসবে পুণ্যার্থীদের পাশাপাশি পর্যটকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। আয়োজন নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয় বিশেষ নিরাপত্তাব্যবস্থা।
পুণ্যস্নানে অংশ নিতে আসা পরিমল চন্দ্র দাস বলেন, ‘নানা রকম সমস্যার মধ্য দিয়ে এ বছরটি পার করেছি। সামনের দিনগুলো যেন ভালো কাটে, সেই মনোবাসনা নিয়েই কুয়াকাটায় পুণ্যস্নান করতে এসেছি। ভালোভাবে ধর্মীয় আচার পালন করতে পেরে নিজের কাছে ভালো লাগছে।’
সৈকতে দেখা যায়, গোবিন্দ চন্দ্র বড়াল সাগরের পানিতে নেমে প্রার্থনা করছেন। কিছুক্ষণ পর দুই হাতে পানি তুলে স্ত্রী ও সন্তানের মাথায় ঢেলে দেন তিনি। এভাবে ভক্তরা নিজেদের ও পরিবারের মঙ্গল কামনায় নানা ধর্মীয় রীতি পালন করেন। কেউ নিজের জন্য, আবার কেউ প্রয়াত মা-বাবার আত্মার শান্তি কামনায় মানত পূরণ করতে সৈকতের বালুচরে মাথা ন্যাড়া করেন।
ভক্ত দাস নামে এক পুণ্যার্থী বলেন, ‘কয়েক মাস আগে বাবা মারা গেছেন। তাঁর নামে মানত করেছিলাম। পূর্ণিমা তিথিতে রাস পূজার সময় মাথা ন্যাড়া করে সেই মানত পূরণ করেছি।’
পটুয়াখালী জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি কাজল বরণ দাস বলেন, প্রতিবছরের মতো এবারও রাস পূজা উপলক্ষে রাতভর ধর্মীয় সংগীতানুষ্ঠান ও কৃষ্ণনাম যজ্ঞ অনুষ্ঠিত হয়েছে। সকালে পুণ্যের আশায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ পুণ্যস্নানে অংশ নেন। পুণ্যার্থীরা নির্বিঘ্নে পূর্ণিমার তিথিতে স্নান সম্পন্ন করেছেন।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার বলেন, উৎসব ঘিরে পুণ্যার্থী ও দর্শনার্থীদের নিরাপত্তা এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে প্রশাসন কাজ করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারি ছিল। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই এবারের রাস উৎসব শেষ হয়েছে।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কুয়াকাটা বিচ ম্যানেজমেন্ট কমিটির সদস্যসচিব আরিফুজ্জামান বলেন, এবারের আয়োজন পুণ্যার্থী ও দর্শনার্থীরা উৎসবমুখর পরিবেশে উদযাপন করেছেন।

২২ নভেম্বর, ২০২৬ ২৩:৩০
পটুয়াখালীর বাউফলে অপহরণ মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রায় ১৫ দিন পরও গ্রেপ্তার হননি আসামি সোহান মোল্লা। অভিযোগ উঠেছে, তিনি প্রকাশ্যে এলাকায় ঘুরে বেড়ালেও পুলিশ তাঁকে গ্রেপ্তার করছে না। এদিকে মামলা দায়েরের পর আসামি ও তাঁর স্বজনদের হুমকির ভয়ে এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে ভুক্তভোগী কিশোরী ও তাঁর পরিবার।
গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত সোহান মোল্লা উপজেলার কালিশুরী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কালিশুরী গ্রামের সোহাগ মোল্লার ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, গত ৮ ফেব্রুয়ারি কালিশুরী ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ১৬ বছর বয়সী এক শিক্ষার্থীকে কালিশুরী বন্দর এলাকা থেকে ভুল বুঝিয়ে, ফুসলিয়ে ও বিয়ের প্রলোভন দেখিয়ে অপহরণের অভিযোগ ওঠে সোহান মোল্লার (২৩) বিরুদ্ধে। পরে দুই দিন বিভিন্ন স্থানে ওই কিশোরীকে নিয়ে অবস্থান করেন তিনি। পুলিশি তৎপরতার মুখে ১০ ফেব্রুয়ারি সোহানের স্বজনেরা কিশোরীকে বাউফল থানায় নিয়ে আসেন। ওই দিনই তাঁর মা বাদী হয়ে সোহান মোল্লার বিরুদ্ধে অপহরণ মামলা করেন।
ভুক্তভোগীর স্বজন সঞ্জয় দাসের অভিযোগ, মামলা দায়েরের পর সোহান ও তাঁর পরিবারের সদস্যরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। ঘটনার দিন রাতেই মোটরসাইকেলযোগে ১৫ থেকে ২০ জন যুবক বিভিন্ন স্থানে গিয়ে ভুক্তভোগীর বাবাকে খোঁজাখুঁজি করেন। এতে আতঙ্কিত হয়ে কিশোরী ও তাঁর পরিবারের সদস্যরা এলাকা ছেড়ে পটুয়াখালীর গলাচিপা ও ঢাকায় আশ্রয় নিয়েছেন।
সঞ্জয় দাস আরও অভিযোগ করেন, প্রায় ১৫ দিন আগে আদালত সোহান মোল্লার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেও পুলিশ তাঁকে গ্রেপ্তার করছে না। একাধিকবার পুলিশকে তাঁর অবস্থান জানানো হয়েছে। এরপরও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন তিনি। সোহানের দাদা বিএনপির প্রভাবশালী নেতা হওয়ায় তাঁকে গ্রেপ্তারে পুলিশ গড়িমসি করছে বলেও অভিযোগ করেন তিনি।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন সোহানের এক স্বজন। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, ভুক্তভোগীর সঙ্গে সোহানের প্রেমের সম্পর্ক ছিল। ঘটনার দিন তাঁরা স্বেচ্ছায় পালিয়ে গিয়েছিলেন। বিষয়টি জানতে পেরে সোহানের পরিবার কিশোরীকে উদ্ধার করে পুলিশের মাধ্যমে তাঁর পরিবারের কাছে পৌঁছে দেয়। পরে সোহানের রাজনৈতিক প্রতিপক্ষের পরামর্শে তাঁর মা মিথ্যা মামলা করেছেন। ভুক্তভোগীর পরিবারকে কোনো ধরনের হুমকি দেওয়া হয়নি বলেও দাবি করেন তিনি। তবে এ বিষয়ে সোহান মোল্লার বক্তব্য পাওয়া যায়নি।
পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল্লাহ আল নোমান বলেন, এ ধরনের অপরাধের ক্ষেত্রে আসামি গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধীরগতি দুঃখজনক। আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও আসামি প্রকাশ্যে ঘুরে বেড়ানোর বিষয়টি বিজ্ঞ আদালতকে অবহিত করা হবে।
এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, আসামির অবস্থান সম্পর্কে তথ্য পাওয়ার সময় থানার গাড়ি অন্য একটি কাজে দূরে থাকায় তাৎক্ষণিক অভিযান চালানো সম্ভব হয়নি। তাঁকে দ্রুত গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হবে। ভুক্তভোগী পরিবার এলাকায় থাকতে পারছে না, এমন কোনো সুনির্দিষ্ট অভিযোগ পুলিশ পায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

২৮ নভেম্বর, ২০২৬ ১৬:০৪
শীতের মৌসুমে পটুয়াখালীর বাউফলের নদী ও চরাঞ্চলে আসছে ঝাঁকে ঝাঁকে পরিযায়ী পাখি। এসব পাখিকে ঘিরে সক্রিয় হয়ে উঠেছে শিকারিদের একটি চক্র। রাতের আঁধারে নৌকা নিয়ে দুর্গম চরাঞ্চলে গিয়ে ফাঁদ পেতে পাখি শিকার করছেন তারা। ভোরে শিকার করা পাখি নদীর তীরে এনে তুলে দেওয়া হচ্ছে মধ্যস্বত্বভোগীদের হাতে। এরপর মোবাইল ফোনে অর্ডার নিয়ে স্থানীয় পরিবহনে ক্রেতাদের বাড়িতে পৌঁছে দেওয়া হচ্ছে পাখি। দাম পরিশোধ হচ্ছে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে।
স্থানীয় সূত্র ও শিকারিদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার তেঁতুলিয়া, কারখানা ও লোহালিয়া নদীর চরাঞ্চলসহ আশপাশের বিভিন্ন উপজেলার বিল ও জলাভূমিতে শীত মৌসুমে পরিযায়ী পাখির আনাগোনা বাড়ে। এ সুযোগ কাজে লাগিয়ে পেশাদার শিকারিরা রাতেই নৌকা নিয়ে এসব এলাকায় যান। সেখানে বিভিন্ন ধরনের ফাঁদ ও জাল পেতে রাখা হয়। কোথাও পাখির ডাক নকল করে, আবার কোথাও বিশেষ কৌশলে পাখিদের ফাঁদে আকৃষ্ট করা হয়। ভোর হওয়ার আগেই এসব ফাঁদে আটকা পড়ে অনেক পাখি।
অনুসন্ধানে জানা গেছে, পাখি শিকার থেকে শুরু করে ক্রেতার হাতে পৌঁছে দেওয়া পর্যন্ত পুরো প্রক্রিয়ায় রয়েছে কয়েকটি পক্ষ। শিকারিরা সরাসরি ক্রেতাদের কাছে পাখি বিক্রি করেন না। নদীর পাড়ের স্থানীয় প্রভাবশালী কিছু ব্যক্তি মধ্যস্বত্বভোগী হিসেবে কাজ করেন। শিকারিদের সঙ্গে তাদের আগে থেকেই যোগাযোগ ও চুক্তি থাকে। তারাই মোবাইল ফোনে ক্রেতাদের কাছ থেকে পাখির অর্ডার নেন। চাহিদা অনুযায়ী পাখি সংগ্রহ করে স্থানীয় পরিবহনের মাধ্যমে ক্রেতাদের বাড়িতে পাঠানো হয়। পাখি পৌঁছানোর পর মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দাম পরিশোধ করেন ক্রেতারা। এভাবে শিকারি ও ক্রেতার মধ্যে সরাসরি যোগাযোগ ছাড়াই চলছে পাখির বাণিজ্য।
শিকার করা পাখির দামও বেড়েছে। গত বছর এক জোড়া বালিহাঁস বিক্রি হতো ৬০০ টাকায়। এ বছর তা বেড়ে দাঁড়িয়েছে ৮০০ টাকায়। ছোট আকারের একটি চক্কা পাখির দাম গত বছর ছিল ৬০ টাকা। এবার বিক্রি হচ্ছে কমপক্ষে ১০০ টাকায়।
নাম প্রকাশ না করার শর্তে এক শিকারি জানান, শুধু বাউফলের চরাঞ্চলেই প্রতিদিন শিকারিদের ফাঁদে কমপক্ষে ১৫০ থেকে ২০০টি পাখি আটকা পড়ে। বালিহাঁস ছাড়াও চক্কা, লাল ঠোঁটি, ঠেঙ্গা, জলডুবা ও সুন্দরীসহ বিভিন্ন প্রজাতির পাখি শিকার হচ্ছে। তবে আগের তুলনায় এলাকায় পাখির আনাগোনা কমেছে বলে দাবি করেন তিনি।
প্রাণ-প্রকৃতি ও পরিবেশ রক্ষা আন্দোলনের সঙ্গে যুক্ত এবং ‘সেইভ দ্য বার্ড অ্যান্ড বি’ প্রতিষ্ঠানের পরিচালক এম এ বাসার বলেন, শীতের তীব্রতা থেকে বাঁচতে বিভিন্ন প্রজাতির পরিযায়ী পাখি শীতপ্রধান অঞ্চল থেকে বাংলাদেশের নদী, চর ও জলাভূমিতে আসে। এসব পাখি পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি কৃষিজমির ক্ষতিকর পোকামাকড় খেয়ে কৃষকের উপকার করে। কিন্তু নির্বিচারে শিকার ও বাণিজ্যিকভাবে বিক্রির কারণে তাদের নিরাপদ বিচরণ বাধাগ্রস্ত হচ্ছে। জলাভূমিতে পাখির নিরাপদ আশ্রয়ও হুমকির মুখে পড়ছে।
তিনি বলেন, প্রতি বছরই অতিথি পাখি নির্বিচারে নিধন হচ্ছে। জনসচেতনতা বাড়াতে নিয়মিত প্রচার-প্রচারণা চালানো হচ্ছে, যাতে শিকারিরা নিরুৎসাহিত হন। পাখি শিকার বন্ধ করতে হলে শুধু শিকারি নয়, ক্রেতা ও বিক্রির সঙ্গে জড়িত ব্যক্তিদেরও আইনের আওতায় আনতে হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. মিলন বলেন, প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষায় পাখির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এসব পাখি ফসলের ক্ষতিকর পোকামাকড় খেয়ে কৃষকের উপকার করে। তাই তাদের নিরাপদে বিচরণ করতে দেওয়া উচিত।
উপজেলা বন কর্মকর্তা মো. বদিউজ্জামান খান বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন অনুযায়ী, অনুমতি ছাড়া বন্য পাখি শিকার, ধরা, কেনাবেচা ও পরিবহন শাস্তিযোগ্য অপরাধ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ বলেন, এ বিষয়ে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
২৯ নভেম্বর, ২০২৬ ০২:১১
২৮ নভেম্বর, ২০২৬ ২০:১১
২৮ নভেম্বর, ২০২৬ ১৯:৪৮
২৮ নভেম্বর, ২০২৬ ১৯:৩২