বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ফটোকপি মেশিন, স্ট্যান্ড ও পেপার শ্রেডার সরবরাহের কাজ পেয়েও নির্ধারিত সময়ের মধ্যে মালামাল সরবরাহ করেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে চুক্তির কাজ অসম্পূর্ণ থাকা অবস্থায় প্রতিষ্ঠানটির নামে ভ্যাট-ট্যাক্স বাদে ১৪ লাখ ৯৩ হাজার ১০ টাকার চেক প্রস্তুত করেছে বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তর।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় পরিকল্পনা ও উন্নয়ন দপ্তর থেকে প্রায় ২০ লাখ টাকার এ দরপত্র আহ্বান করা হয়। গত ২৬ ফেব্রুয়ারি ই-জিপি পোর্টালে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে (ওটিএম) আহ্বান করা দরপত্রে ১৯ লাখ ৯৯ হাজার টাকায় কাজটি পায় ঢাকার পুরানা পল্টনের প্রতিষ্ঠান 'উইন ইন্টারন্যাশনাল'। চুক্তি অনুযায়ী, কার্যাদেশ পাওয়ার ৪৫ দিনের মধ্যে সব মালামাল সরবরাহ করার কথা ছিল। নির্ধারিত শর্তে চুক্তি ভঙ্গের ক্ষেত্রে কার্যাদেশ বাতিলের বিধানও রয়েছে।
দরপত্রের নথি অনুযায়ী, গত ১১ মার্চ প্রতিষ্ঠানটিকে কার্যাদেশ দেওয়া হয়। সে হিসাবে নির্ধারিত ৪৫ দিনের মধ্যে মালামাল সরবরাহের কথা থাকলেও নির্ধারিত সময় পার হওয়ার পরও প্রতিষ্ঠানটি সব সরঞ্জাম সরবরাহ করতে পারেনি।
অভিযোগ রয়েছে, মালামাল সম্পূর্ণ সরবরাহ না হলেও নথিতে সেগুলো গ্রহণের তথ্য দেখানো হয়েছে। পাশাপাশি কাজ অসম্পূর্ণ থাকা অবস্থায় ঠিকাদারি প্রতিষ্ঠানটির নামে প্রায় ১৫ লাখ টাকার চেক প্রস্তুত করা হয়েছে।
সোমবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় স্টোরে সরেজমিনে গিয়ে দেখা যায়, সেখানে শুধু ফটোকপি মেশিনের স্ট্যান্ডগুলো সারিবদ্ধভাবে রাখা রয়েছে। কোনো ফটোকপি মেশিন কিংবা পেপার শ্রেডার পাওয়া যায়নি।
কাজের অগ্রগতি ও মালামাল সরবরাহের বিষয়ে জানতে উইন ইন্টারন্যাশনালের মালিক মো. সুমনের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় স্টোরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহমুদুল হাসান বলেন, আমরা শুধু ফটোকপির স্ট্যান্ডগুলো পেয়েছি। বাকি কোনো কিছুই পাইনি। এ বিষয়ে বিস্তারিত জানতে আপনি পরিকল্পনা দপ্তরের পরিচালক স্যারের সাথে কথা বলতে বলেন।
পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক হুমায়ুন কবির বলেন, জুন মাসে আমাদের ক্লোজিং মাস তার আগে আমাদের গোছায় রাখতে হয়। টাকাটা ধরে রাখতে হয়। মাল যখন আসবে, তখন টাকা দিতে হবে। যে মালগুলোর কথা বলছেন, সেগুলো বাংলাদেশে ছিল না। এ কারণে তারা দিতে পারেনি। আর আমিও ওই প্রতিষ্ঠানের মালিককে একাধিক বার ফোন করে পাচ্ছি না।
এদিকে অর্থ ও হিসাব দপ্তরের উপপরিচালক সুব্রত কুমার বাহাদুর ঠিকাদারি প্রতিষ্ঠানের নামে চেক প্রস্তুতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পরিকল্পনা দপ্তর ও কেন্দ্রীয় স্টোরের একটি লিখিত রয়েছে। যেহেতু তারা ই-জিপিতে কাজ পেয়েছে এবং কোম্পানি মাল দেওয়ার জন্য সময় চেয়েছে, এজন্য ভ্যাট-ট্যাক্স কেটে ১৪ লাখ ৯৩ হাজার ১০ টাকার একটি চেক প্রস্তুত করে রেখেছি। আবার জুন ক্লোজিং করতে হয়েছে। এখন মাল পুরোপুরি না দিলে চেক বাতিল হবে।
এ দিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. আব্দুল আলিম বছির বলেন, ঘটনা সত্য হলে অবশ্যই তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

১৫ অক্টোবর, ২০২৬ ০১:৩৪
বরিশাল নগরীতে এক তরুণীর আত্মহত্যার চেষ্টার খবর পেয়ে তাঁকে উদ্ধার করতে গিয়ে একটি ভাড়া বাসা থেকে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ওই তরুণীসহ তিনজনকে আটক করা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) বিকেলে নগরীর কালুখান সড়কের একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক ব্যক্তিরা হলেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার শামিমা খাতুন (২২), গাইবান্ধা সদরের জান্নাত আক্তার (২২) এবং নোয়াখালীর কবিরহাট উপজেলার আব্দুল্লাহ আল ফারুক (৩১)।
পুলিশ জানায়, বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে নগরীর কালুখান সড়কের একটি ভাড়া বাসায় যায় পুলিশ। সেখানে একটি কক্ষে এক যুবক ও দুই তরুণীকে দেখতে পান পুলিশ সদস্যরা। এ সময় তাঁদের মধ্যে একজন তরুণী ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করছিলেন।
পরে পুলিশ ওই তরুণীকে নিবৃত্ত করে। তাঁদের কথাবার্তায় সন্দেহ হলে দুই তরুণীর ব্যাগ তল্লাশি করা হয়। এ সময় ব্যাগ থেকে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তিনজনকে আটক করে থানায় নেওয়া হয়।
কোতোয়ালি মডেল থানার ওসি মনিরুল ইসলাম জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী, দুই তরুণী গত সোমবার নারায়ণগঞ্জ থেকে ইয়াবা নিয়ে বরিশালে আসেন। তাঁরা নগরীর কালুখান সড়কের একটি ভাড়া বাসায় অবস্থান করছিলেন।
ওসির ভাষ্য অনুযায়ী, ওই বাসায় থাকা মিজান মাদক বিক্রির সঙ্গে জড়িত এবং নগরীর মাদকসেবীদের কাছে খুচরা পর্যায়ে ইয়াবা বিক্রি করেন।
এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

১৫ অক্টোবর, ২০২৬ ০১:২৫
আটকের প্রায় তিন ঘণ্টা পর মুক্তি পেয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বরিশাল মহানগর আহ্বায়ক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুলসহ দলটির ছয় নেতাকর্মী। বুধবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে মুচলেকা নিয়ে তাঁদের ছেড়ে দেওয়া হয়।
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিলের কর্মসূচি পালন করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েন দলটির নেতাকর্মীরা। এ সময় হাবুলসহ কয়েকজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার বিকেল ৩টার দিকে নগরীর জেলা পরিষদ চত্বরে জড়ো হন জাতীয় পার্টির নেতাকর্মীরা। এ সময় পুলিশ তাঁদের সেখান থেকে সরিয়ে দেয়। পরে নগরীর লঞ্চঘাট এলাকার একটি রেস্তোরাঁয় পুনরায় সংগঠিত হওয়ার চেষ্টা করলে সেখান থেকে হাবুলকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
এ ঘটনার পর হাবুলের সঙ্গে দেখা করতে থানায় গেলে জাতীয় পার্টির আরও কয়েকজন নেতাকর্মীকে হেফাজতে নেওয়া হয় বলে দলীয় সূত্রে জানা গেছে।
আটকের সময় হাবুল অভিযোগ করেন, জাতীয় পার্টির চেয়ারম্যানের বাসভবনে হামলার প্রতিবাদে তাঁরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে চেয়েছিলেন। কিন্তু তাঁদের বিক্ষোভ মিছিল করতে দেওয়া হয়নি।
বরিশাল কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম ছয় নেতাকর্মীর মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে পুলিশ জানিয়েছিল, হাবুলকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। তাঁকে কোনো মামলায় আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়নি।

১৪ অক্টোবর, ২০২৬ ১৭:৩০
জাতীয় পার্টি বরিশালের নেতা মহশিন উল ইসলাম হাবুলকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি পুলিশের একটি টিম মঙ্গলবার বিকেলে কেন্দ্রীয় কর্মসূচি পালনের আগমুহূর্তে তাকে সদর রোড থেকে নিয়ে যাওয়া হয়। তিনি জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার বিকেলে কর্মসূচি পালনকে কেন্দ্র বিশৃঙ্খল পরিবেশ তৈরি হওয়ার আশঙ্কায় মহশিন উল ইসলাম হাবুলকে হেফাজতে নেওয়া হয়। গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে তার বিরুদ্ধে এই ধরনের ব্যবস্থা নেওয়া হল।
বরিশাল কোতয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন। পুলিশ কর্মকর্তা জানান, মহশিন উল ইসলাম হাবুল তাদের হেফাজতে আছেন। উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনার আলোকে এই ধরনের পদক্ষেপ নেওয়া হয়। পরবর্তীতে তাকে নিয়ে সিদ্ধান্ত জানানো হবে, জানান ওসি।’

১৩ অক্টোবর, ২০২৬ ১৫:৩৩
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ফটোকপি মেশিন, স্ট্যান্ড ও পেপার শ্রেডার সরবরাহের কাজ পেয়েও নির্ধারিত সময়ের মধ্যে মালামাল সরবরাহ করেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে চুক্তির কাজ অসম্পূর্ণ থাকা অবস্থায় প্রতিষ্ঠানটির নামে ভ্যাট-ট্যাক্স বাদে ১৪ লাখ ৯৩ হাজার ১০ টাকার চেক প্রস্তুত করেছে বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তর।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় পরিকল্পনা ও উন্নয়ন দপ্তর থেকে প্রায় ২০ লাখ টাকার এ দরপত্র আহ্বান করা হয়। গত ২৬ ফেব্রুয়ারি ই-জিপি পোর্টালে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে (ওটিএম) আহ্বান করা দরপত্রে ১৯ লাখ ৯৯ হাজার টাকায় কাজটি পায় ঢাকার পুরানা পল্টনের প্রতিষ্ঠান 'উইন ইন্টারন্যাশনাল'। চুক্তি অনুযায়ী, কার্যাদেশ পাওয়ার ৪৫ দিনের মধ্যে সব মালামাল সরবরাহ করার কথা ছিল। নির্ধারিত শর্তে চুক্তি ভঙ্গের ক্ষেত্রে কার্যাদেশ বাতিলের বিধানও রয়েছে।
দরপত্রের নথি অনুযায়ী, গত ১১ মার্চ প্রতিষ্ঠানটিকে কার্যাদেশ দেওয়া হয়। সে হিসাবে নির্ধারিত ৪৫ দিনের মধ্যে মালামাল সরবরাহের কথা থাকলেও নির্ধারিত সময় পার হওয়ার পরও প্রতিষ্ঠানটি সব সরঞ্জাম সরবরাহ করতে পারেনি।
অভিযোগ রয়েছে, মালামাল সম্পূর্ণ সরবরাহ না হলেও নথিতে সেগুলো গ্রহণের তথ্য দেখানো হয়েছে। পাশাপাশি কাজ অসম্পূর্ণ থাকা অবস্থায় ঠিকাদারি প্রতিষ্ঠানটির নামে প্রায় ১৫ লাখ টাকার চেক প্রস্তুত করা হয়েছে।
সোমবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় স্টোরে সরেজমিনে গিয়ে দেখা যায়, সেখানে শুধু ফটোকপি মেশিনের স্ট্যান্ডগুলো সারিবদ্ধভাবে রাখা রয়েছে। কোনো ফটোকপি মেশিন কিংবা পেপার শ্রেডার পাওয়া যায়নি।
কাজের অগ্রগতি ও মালামাল সরবরাহের বিষয়ে জানতে উইন ইন্টারন্যাশনালের মালিক মো. সুমনের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় স্টোরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহমুদুল হাসান বলেন, আমরা শুধু ফটোকপির স্ট্যান্ডগুলো পেয়েছি। বাকি কোনো কিছুই পাইনি। এ বিষয়ে বিস্তারিত জানতে আপনি পরিকল্পনা দপ্তরের পরিচালক স্যারের সাথে কথা বলতে বলেন।
পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক হুমায়ুন কবির বলেন, জুন মাসে আমাদের ক্লোজিং মাস তার আগে আমাদের গোছায় রাখতে হয়। টাকাটা ধরে রাখতে হয়। মাল যখন আসবে, তখন টাকা দিতে হবে। যে মালগুলোর কথা বলছেন, সেগুলো বাংলাদেশে ছিল না। এ কারণে তারা দিতে পারেনি। আর আমিও ওই প্রতিষ্ঠানের মালিককে একাধিক বার ফোন করে পাচ্ছি না।
এদিকে অর্থ ও হিসাব দপ্তরের উপপরিচালক সুব্রত কুমার বাহাদুর ঠিকাদারি প্রতিষ্ঠানের নামে চেক প্রস্তুতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পরিকল্পনা দপ্তর ও কেন্দ্রীয় স্টোরের একটি লিখিত রয়েছে। যেহেতু তারা ই-জিপিতে কাজ পেয়েছে এবং কোম্পানি মাল দেওয়ার জন্য সময় চেয়েছে, এজন্য ভ্যাট-ট্যাক্স কেটে ১৪ লাখ ৯৩ হাজার ১০ টাকার একটি চেক প্রস্তুত করে রেখেছি। আবার জুন ক্লোজিং করতে হয়েছে। এখন মাল পুরোপুরি না দিলে চেক বাতিল হবে।
এ দিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. আব্দুল আলিম বছির বলেন, ঘটনা সত্য হলে অবশ্যই তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
১৫ অক্টোবর, ২০২৬ ০১:৩৪
১৫ অক্টোবর, ২০২৬ ০১:২৫
১৪ অক্টোবর, ২০২৬ ২৩:০৯
১৪ অক্টোবর, ২০২৬ ২০:৪৩