বরিশালের বাবুগঞ্জে বর্ণাঢ্য নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। 'ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি' -এ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, অগ্নিনির্বাপণী মহড়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে এক বর্ণিল শোভাযাত্রার মাধ্যমে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের নানা কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা উল হুসনা। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সোহেল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ন-আহবায়ক আব্দুল করিম হাওলাদার।
উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. ইসমাইল হোসেনের সঞ্চালনায় উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সোহেল হোসেন। এসময় আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবদুর রহমান সন্ন্যামত, বাবুগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের লিডার জাহিদুল ইসলাম, বিমানবন্দর প্রেসক্লাব সভাপতি ও সুজন সম্পাদক আরিফ আহমেদ মুন্না, বাবুগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ।
সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ছাড়াও বাবুগঞ্জ ও বিমানবন্দর প্রেসক্লাবের সাংবাদিক এবং বাবুগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটাররা উপস্থিত ছিলেন। আলোচনা সভার আগে উপজেলা পরিষদ চত্ত্বরে একটি অগ্নিনির্বাপণী মহড়া অনুষ্ঠিত হয়। ওই মহড়ার দুর্যোগকালীন জরুরি পরিস্থিতি মোকাবেলা এবং অগ্নিনির্বাপণের বিভিন্ন কলাকৌশল প্রদর্শন করা হয়।
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা উল হুসনা বলেন, 'বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে আগাম সতর্কতা ও প্রস্তুতি গ্রহণের মাধ্যমে ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব। এজন্য সবার আগে জনসচেতনতা বৃদ্ধি করা জরুরি। প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি মানবসৃষ্ট দুর্যোগের বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। বাবুগঞ্জ অঞ্চলে বিভিন্ন সময়ে পানিতে ডুবে শিশুমৃত্যু এবং বসতঘরে অগ্নিকান্ডের ঘটনা অহরহ ঘটছে। অগ্নিনির্বাপণে বিভিন্ন স্কুল-কলেজ, হাট-বাজার এবং জনসমাগম হয় এমন স্থানে ফায়ার সার্ভিসের প্রশিক্ষণ মহড়ার ব্যবস্থা করতে হবে। এছাড়াও বজ্রপাত প্রতিরোধে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপন কর্মসূচিতে ৩ শতাধিক তালগাছের চারা রোপণ কার্যক্রম ইতোমধ্যে শুরু করা হয়েছে। গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক ছাড়াও বজ্রপাতে কৃষকদের সুরক্ষায় এসব তালচারা ক্ষেতের পাশে ও বিভিন্ন কৃষি ব্লকের সীমানায় রোপণ করা হবে।' #

১৪ অক্টোবর, ২০২৬ ১৭:৩০
জাতীয় পার্টি বরিশালের নেতা মহশিন উল ইসলাম হাবুলকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি পুলিশের একটি টিম মঙ্গলবার বিকেলে কেন্দ্রীয় কর্মসূচি পালনের আগমুহূর্তে তাকে সদর রোড থেকে নিয়ে যাওয়া হয়। তিনি জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার বিকেলে কর্মসূচি পালনকে কেন্দ্র বিশৃঙ্খল পরিবেশ তৈরি হওয়ার আশঙ্কায় মহশিন উল ইসলাম হাবুলকে হেফাজতে নেওয়া হয়। গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে তার বিরুদ্ধে এই ধরনের ব্যবস্থা নেওয়া হল।
বরিশাল কোতয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন। পুলিশ কর্মকর্তা জানান, মহশিন উল ইসলাম হাবুল তাদের হেফাজতে আছেন। উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনার আলোকে এই ধরনের পদক্ষেপ নেওয়া হয়। পরবর্তীতে তাকে নিয়ে সিদ্ধান্ত জানানো হবে, জানান ওসি।’

১৪ অক্টোবর, ২০২৬ ১৭:১৯
বরিশালের বানারীপাড়ায় মারধর, ভয়ভীতি প্রদর্শন, অবৈধভাবে আটক এবং তিন বছর বয়সী কন্যাসন্তানকে জোর করে নিয়ে যাওয়ার অভিযোগে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহ সাত পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা করেছেন এক রাজমিস্ত্রি। আদালত মামলাটি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতের বিচারক সৈয়দ আবিদুল হক এ আদেশ দেন। মামলার বাদী বানারীপাড়া উপজেলার মহিষাপোতা গ্রামের ফকিরবাড়ির বাসিন্দা রাজমিস্ত্রি জালিছ মাহমুদ।
মামলায় বানারীপাড়া থানার ওসি মো. মজিবুর রহমান ও উপপরিদর্শক (এসআই) মো. জাহিদকে সুনির্দিষ্ট আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা চার-পাঁচজন পুলিশ সদস্যকে আসামি করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, জালিছ মাহমুদ তাঁর স্ত্রী পপি আক্তারকে তালাক দেওয়ার পর তাঁর বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় সিআর ৪২৩/২০২৫ নম্বরে মামলা করেন পপি। ওই মামলায় বকেয়া খোরপোষ ও দেনমোহরসহ সব টাকা পরিশোধের পর বিচার শেষে খালাস পান জালিছ।
জালিছ ও পপি আক্তারের দাম্পত্য জীবনে হুমায়রা জান্নাত নামে একটি কন্যাসন্তান রয়েছে। শিশুটির বয়স প্রায় তিন বছর। তালাকের পর পপি অন্যত্র বিয়ে করলে শিশুটি দীর্ঘদিন ধরে বাবার বাড়িতে বসবাস করে আসছিল।
মামলার অভিযোগে বলা হয়, গত সোমবার (১২ অক্টোবর) সকাল ১১টার দিকে ওসির নির্দেশে এসআই জাহিদ চার-পাঁচজন পোশাক পরিহিত পুলিশ সদস্যকে নিয়ে জালিছকে আটক করতে যান। এ সময় বাড়ির সামনের রাস্তায় তাঁকে পেয়ে গলা চেপে ধরে শ্বাসরোধের চেষ্টা করা হয়। অন্য পুলিশ সদস্যরা তাঁকে কিল-ঘুষি ও লাথি মেরে আহত করেন।
এজাহারে আরও অভিযোগ করা হয়, সাবেক স্ত্রীর দায়ের করা মামলার কথা বলে জালিছকে জোরপূর্বক থানায় নিয়ে যাওয়া হয়। পরে তাঁকে থানায় দীর্ঘ সময় আটকে রেখে তাঁর অনুমতি ছাড়াই ওসির নির্দেশে কন্যাসন্তানকে সাবেক স্ত্রী পপির জিম্মায় দেওয়া হয়।
থানা থেকে ছাড়া পাওয়ার পর জালিছ বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। পরে তিনি আদালতে মামলা করেন। মামলায় আইনগত অধিকার লঙ্ঘন, ক্ষমতার অপব্যবহার ও মিথ্যা মামলার ভয় দেখানোর অভিযোগ আনা হয়েছে। একই সঙ্গে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ, তদন্ত এবং অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন বাদী।
তবে মামলায় আনা অভিযোগ অস্বীকার করেছেন বানারীপাড়া থানার ওসি মো. মজিবুর রহমান। তিনি বলেন, শিশুটির বয়স দুই বছর আট মাস এবং সে খুব অসুস্থ। মাতৃস্নেহে ও চিকিৎসার মাধ্যমে শিশুটির সুস্থ হওয়া প্রয়োজন। এ কারণে তাকে চিকিৎসা করিয়ে মায়ের জিম্মায় দেওয়া হয়েছে।’

১৪ অক্টোবর, ২০২৬ ১৪:১৭
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মো. মনিরুজ্জামান মিয়া (৪৫) নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতার মৃত্যু হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে হাওরে নৌকায় থাকা অবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মৃত মনিরুজ্জামান মিয়া বরিশালের গৌরনদী পৌরসভা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য। তিনি গৌরনদী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোতালেব হোসেন মিয়ার ছেলে।
মনিরুজ্জামানের সফরসঙ্গী আগৈলঝাড়া উপজেলার বাসিন্দা জামাল সিকদার জানান, গত ১২ অক্টোবর গৌরনদী ও আগৈলঝাড়ার প্রায় ৩০ জনের একটি দল সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ঘুরতে যান। ওই দলের সদস্য ছিলেন মনিরুজ্জামান।
জামাল সিকদার বলেন, বুধবার সকালে হাওরে নৌকার মধ্যে বসে থাকা অবস্থায় হৃদরোগে আক্রান্ত হন মনিরুজ্জামান। পরে তাঁকে দ্রুত তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে মনিরুজ্জামানের পরিবারের কোনো বক্তব্য পাওয়া যায়নি। প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁর মরদেহ নিয়ে সফরসঙ্গীরা গৌরনদীর উদ্দেশে রওনা হয়েছিলেন।’

১৩ অক্টোবর, ২০২৬ ২২:৪৮
বরিশালের বাবুগঞ্জে বর্ণাঢ্য নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। 'ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি' -এ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, অগ্নিনির্বাপণী মহড়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে এক বর্ণিল শোভাযাত্রার মাধ্যমে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের নানা কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা উল হুসনা। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সোহেল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ন-আহবায়ক আব্দুল করিম হাওলাদার।
উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. ইসমাইল হোসেনের সঞ্চালনায় উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সোহেল হোসেন। এসময় আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবদুর রহমান সন্ন্যামত, বাবুগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের লিডার জাহিদুল ইসলাম, বিমানবন্দর প্রেসক্লাব সভাপতি ও সুজন সম্পাদক আরিফ আহমেদ মুন্না, বাবুগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ।
সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ছাড়াও বাবুগঞ্জ ও বিমানবন্দর প্রেসক্লাবের সাংবাদিক এবং বাবুগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটাররা উপস্থিত ছিলেন। আলোচনা সভার আগে উপজেলা পরিষদ চত্ত্বরে একটি অগ্নিনির্বাপণী মহড়া অনুষ্ঠিত হয়। ওই মহড়ার দুর্যোগকালীন জরুরি পরিস্থিতি মোকাবেলা এবং অগ্নিনির্বাপণের বিভিন্ন কলাকৌশল প্রদর্শন করা হয়।
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা উল হুসনা বলেন, 'বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে আগাম সতর্কতা ও প্রস্তুতি গ্রহণের মাধ্যমে ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব। এজন্য সবার আগে জনসচেতনতা বৃদ্ধি করা জরুরি। প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি মানবসৃষ্ট দুর্যোগের বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। বাবুগঞ্জ অঞ্চলে বিভিন্ন সময়ে পানিতে ডুবে শিশুমৃত্যু এবং বসতঘরে অগ্নিকান্ডের ঘটনা অহরহ ঘটছে। অগ্নিনির্বাপণে বিভিন্ন স্কুল-কলেজ, হাট-বাজার এবং জনসমাগম হয় এমন স্থানে ফায়ার সার্ভিসের প্রশিক্ষণ মহড়ার ব্যবস্থা করতে হবে। এছাড়াও বজ্রপাত প্রতিরোধে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপন কর্মসূচিতে ৩ শতাধিক তালগাছের চারা রোপণ কার্যক্রম ইতোমধ্যে শুরু করা হয়েছে। গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক ছাড়াও বজ্রপাতে কৃষকদের সুরক্ষায় এসব তালচারা ক্ষেতের পাশে ও বিভিন্ন কৃষি ব্লকের সীমানায় রোপণ করা হবে।' #
১৫ অক্টোবর, ২০২৬ ০১:৩৪
১৫ অক্টোবর, ২০২৬ ০১:২৫
১৪ অক্টোবর, ২০২৬ ২৩:০৯
১৪ অক্টোবর, ২০২৬ ২০:৪৩