তবে নৌযানটি ‘পর্যটক সার্ভিস’ হিসেবে বাণিজ্যিক পরিচালনে যুক্ত হচ্ছে ২১ নভেম্বর থেকে। সিদ্ধান্তনুযায়ী প্রতি শুক্রবার ঢাকা থেকে সকাল সাড়ে ৮টায় ছেড়ে পিএস মাসুদ বিকেল সাড়ে ৫টার মধ্যে বরিশালে পৌছবে। আবার প্রতি শনিবার সকাল সাড়ে ৮টায় বরিশাল থেকে ছেড়ে সন্ধ্যা ৬টায় ঢাকায় পৌছার কথা রয়েছে।
১৮৭৪ সালে বাষ্পীয় প্যাডেল হুইল জাহাজের মাধ্যমে নারায়ণগঞ্জ-চাঁদপুর-বরিশাল-ঝালকাঠি খুলনা রুটে যে রকেট স্টিমার সার্ভিস চালু হয়েছিল, পর্যাপ্ত নৌযান থাকার পরেও ২০২০ সালের আগেই তা অনুষ্ঠানিকভাবে বন্ধ করে দেয়া হয়েছিল। অভিযোগ রয়েছে, সরকারী সংস্থাটির বহরে নৌযান আর বড় বড় কর্মকর্তার অভাব না থাকলেও শুধু তা জনসেবায় নেই।
তবে ২১ নভেম্বর থেকে পিএস মাহসুদ বাণিজ্যিক পরিচালনে আসলেও ঢাকা-বরিশাল নৌপথে যাত্রীভাড়া এখনো নির্ধারণ হয়নি। নৌযানটিতে প্রথম শ্রেণীতে বাতানুকূল ১২টি কক্ষে ২৪টি শয্যা ও দ্বিতীয় শ্রেণীতে সাধারণ ২৪টি শয্যা থাকলেও সোমবার বিকেল পর্যন্ত কোন শ্রেণিরই ভাড়া নির্ধারণ হয়নি। তবে সংস্থাটির একটি সূত্রের মতে, নৌযানটির পরিচালন ব্যয়ের হিসেবে প্রথম শ্রেণীর একজন যাত্রী প্রতি ব্যয় ৪ হাজার টাকার ওপরে পড়তে পারে।
কিন্তু ২০২০ সালে রকেট স্টিমার সার্ভিস বন্ধের সময় ঢাকা-বরিশাল নৌপথে প্রথম শ্রেণীতে জনপ্রতি ভাড়া ছিল ১২শ টাকার মত। বর্তমানে ঢাকা-বরিশাল বেসরকারি নৌযানে বাতানুকূল প্রথম শ্রেণীতে জনপ্রতি ভাড়া ১ হাজার টাকা। আর দ্বৈত শয্যার সংযুক্ত শৌচাগার সহ ভিআইপি শ্রেণীতে ভাড়া ৫ হাজার থেকে ৮ হাজার টাকা পর্যন্ত। তবে ঐসব ভিআইপি শ্রেণিতে ৩-৪ জন যাত্রী ভ্রমণেরও সুযোগ রয়েছে। সে নিরিখে বিআইডব্লিউটিসি’র এ পর্যটক সার্ভিসে প্রথম শ্রেণিতে যাত্রীভাড়া আগের ১২শ টাকা থেকে ৫০ ভাগের বেশী বৃদ্ধি না করার অনুরোধ করেছেন বরিশালের একাধিক মহল।
এসব কিছুর পরেও বিশ্ব ঐতিহ্যের প্যাডেল স্টিমার আবার ফিরছে ঢাকার বুড়িগঙ্গা থেকে চাঁদপুরের মেঘনা-পদ্মা হয়ে বরিশালের কীর্তনখোলায়। কিন্তু তা সার্বজনীন যাত্রী পরিবহনে না আসায় কিছুটা হতাশা থাকছে বরিশাল বাসীর মনে। অতি সম্প্রতি নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) সাখাওয়াত হোসেন বরিশাল সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় বিআইডব্লিউটিসি’র হাতে থাকা ৪টি প্যাডেল স্টিমারের অন্তত দুটি খুব শীঘ্রই সচল করার কথা জানিয়ে তা ঢাকা-চাঁদপুর-বরিশাল রুটে যাত্রী পরিবহন করবে বলেও জানিয়েছিলেন। ঐ সভায় সংস্থাটির চেয়ারম্যানও উপস্থিত ছিলেন।
করোনা মহামারী শুরু এবং পদ্মা সেতু যানবাহন চলাচলের অনেক আগেই নানা অজুহাতে রাষ্ট্রীয় সংস্থাটি অনানুষ্ঠানিক ভাবে ঐতিহ্যবাহী রকেট স্টিমার সার্ভিসটি বন্ধ করে দিয়েছিল।
বিশ্বের কয়েকটি দেশের মত বাংলাদেশেও এখন হাতেগোনা ৪টি প্যাডেল জাহাজ অবশিষ্ট থাকলেও তা যথাযথ সংরক্ষণে রাষ্ট্রীয় জাহাজ চলাচল প্রতিষ্ঠান, বিআইডব্লিউটিসি’র এতদিনের উদাসীনতা ও রহস্যঘেরা কর্মকান্ডে হতাশ ও ক্ষুব্ধ দক্ষিণাঞ্চলের আমজনতা।
এমনকি ঐতিহ্যবাহী প্যাডেল স্টিমার ‘পিএস অষ্ট্রিচ’ একটি বেসরকারি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেয়ার পরে ইজারাদার নৌযানটির উপরিকাঠামোর প্রায় পুরোটাই ভেঙে তছনছ করে দিয়েছে। নির্ধারিত ভাড়াও পরিশোধ করেনি। শেষ পর্যন্ত ম্যাজিস্ট্রেট ও পুলিশ নিয়ে নৌযানটি উদ্ধার করতে হয়েছে। বকেয়া আদায়ে আদালতে মামলা চললেও নৌযানটি পুনরায় ইজারা প্রদানের প্রক্রিয়া শুরু হয়েছে। এমনকি যে ইজারাদার নৌযানটির ব্যাপক ক্ষতি সাধন সহ ভাড়া পরিশোধ করেনি, তারাও পুনরায় অষ্ট্রিচ’কে ভাড়া নেয়ার তদবির শুরু করেছ বলেও জানা গেছে। এসব নৌযান যথাযথভাবে সংরক্ষণ করে ইউনেস্কোর মাধ্যমে ‘বিশ^ ঐতিহ্য’ হিসেবে ঘোষণার সুযোগ রয়েছে বলেও মনে করছেন একাধিক ইতিহাসবিদ।

১৬ সেপ্টেম্বর, ২০২৬ ২০:০৩
পুলিশিং কার্যক্রম পরিচালনার অবকাঠামোগত সক্ষমতা আরো বাড়াতে, বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) বন্দর থানা ভবন (মেট্রো টাইপ-১) নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বন্দর থানা ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমদ সোহেল মঞ্জুর, এমপি।
এ সময় বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্সহ বরিশাল পুলিশের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী এবং বিএমপি কমিশনার বন্দর থানা পরিদর্শন করেন। এ সময় তারা থানার সার্বিক কার্যক্রম ও বিদ্যমান অবকাঠামোগত পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
নতুন থানা ভবন নির্মাণের মাধ্যমে বন্দর থানার প্রশাসনিক কার্যক্রম বাড়বে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

১৬ সেপ্টেম্বর, ২০২৬ ১৯:০৯
বিভিন্ন কাজের অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিষয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মঞ্জুর। তিনি বলেন, ‘অতীতে সংঘটিত দুর্নীতির বিষয়েও সরকার সজাগ রয়েছে।’
আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল নগরের বন্দর থানা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
আহম্মদ সোহেল মঞ্জুর বলেন, ‘দুর্নীতির বিরুদ্ধে আমরা জিরো টলারেন্সে আছি। বিভিন্ন কাজের অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিষয়ে তদন্ত শুরু হয়েছে। অতীতে সংঘটিত দুর্নীতির বিষয়েও সরকার সজাগ রয়েছে। ভবিষ্যতে কোনো কাজে যাতে অনিয়ম ও দুর্নীতি না ঘটে, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান কঠোর। এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।’
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে। মাদকের বিরুদ্ধেও সরকারের অবস্থান কঠোর।’
মাদক নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ইতোমধ্যে পিরোজপুর ও ঝালকাঠি জেলায় সভা হয়েছে জানিয়ে আহম্মদ সোহেল মঞ্জুর বলেন, পর্যায়ক্রমে দেশের সব জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সভা করা হবে। মাদক নিয়ন্ত্রণে প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাই সমন্বিতভাবে কাজ করছে। এ ক্ষেত্রে গণমাধ্যমসহ সবার সহযোগিতা কামনা করেন তিনি।
পরে প্রতিমন্ত্রী বরিশাল বন্দর থানা পরিদর্শন করেন। এ সময় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।’

১৬ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:২৫
বরিশালের উজিরপুর উপজেলা নির্বাহী প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ তুলে দুর্নীতি দমন কমিশনে (দুদক) লিখিত অভিযোগ করা হয়েছে। তার সরকারি উন্নয়ন কাজের তদারকিতে গাফেলতিসহ নানা অনিয়ম-দুর্নীতির তদন্ত ও বিচারের দাবিতে উজিরপুর উপজেলার ধামুরা গ্রামের বাসিন্দা আব্দুর রব হাওলাদারের ছেলে মো. মাছুম হাওলাদার দুদকের প্রধান কার্যালয়ে এ লিখিত আভিযোগ দিয়েছেন।
এতে তিনি আভিযোগ করেন উপজেলা প্রকৌশলী সুব্রত রায় উজিরপুরে দীর্ঘদিন ধরে কর্মরত থেকে বিভিন্ন অনিয়ম-দুর্নীতি সংক্রান্ত অপকর্মের সাথে জড়িত হয়ে পড়েছেন। তিনি উপজেলার বিভিন্ন এলাকায় ব্রিজ-কালভার্ট নির্মাণ, সড়ক নির্মাণ ও সংস্কারসহ বিভিন্ন কাজে ঠিকাদারের সঙ্গে যোগসাজসে সরকারের অর্থের অপচয়সহ নানা দুর্নীতি মূলক কর্মকান্ডের সাথে লিপ্ত রয়েছেন। যা তদন্ত করলেই প্রমান মিলবে। ১৩ সেপ্টেম্বর ঢাকার সেগুন বাগিচাস্থ দুদকের প্রধান কর্য্যলয়ে দুদক চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগটি করা হয়।
অভিযোগকারী মাছুম হাওলাদার বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দাপটের সাথে চাকুরি করা সুব্রত রায় তার তদারকিতে থাকা বিভিন্ন সড়ক, ব্রিজ ও কালর্ভাট নির্মাণে ঠিকাদারদের ব্যাপক অনিয়মকে অর্থের বিনিময়ে সহয়াতা করেন ।
বর্তমান সরকারের আমলেও তিনি উজিরপুরে একই ভাবে চাকুরি করছেন। তার কারনে রাষ্ট্রের অর্থের অপচয় হচ্ছে। যা দুর্নীতির শামিল। উপজেলার ধামুরা এলাকার বেশ কয়েকটি ব্রিজের পুরাতন মালপত্র নিয়েও তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তার তদারকিতে থাকা উপজেলার বিভিন্ন সরকারি উন্নয়নমূলক কাজের স্বচ্ছতা নিয়ে সাধারণ মানুষের মনে প্রশ্ন রয়েছে বলেও উল্লেখ করা হয়।
এসব অভিযোগ সত্য নয়, ভিত্তিহীন দাবি করে উজিরপুর উপজেলা প্রকৌশলী সুব্রত রায় বলেন, উপজেলার ধামুরা এলাকায়।নির্মিত একটি ব্রিজের সম্প্রতি সংযোগ সড়ক নির্মাণ করতে গেলে কিছু সম্পত্তির মালিকানা দাবি করে মাছুম হাওলাদার কাজে বাধা দেন। কাগজপত্রে দেখা যায় ওটা খাস সম্পত্তি।
তারপরেও বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই অংশের কাজ আপাতত বন্ধ রাখা হয়। ব্রিজের সংযোগ সড়কের এ সম্পত্তি নিয়ে ক্ষিপ্ত মাছুম হাওলাদার তাকে হয়রাণি ও তার পেশাগত ভাবমূর্তি ক্ষুন্ন করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে দুদকে এ অভিযোগ দিয়েছেন।’

১১ নভেম্বর, ২০২৫ ১৩:২০
তবে নৌযানটি ‘পর্যটক সার্ভিস’ হিসেবে বাণিজ্যিক পরিচালনে যুক্ত হচ্ছে ২১ নভেম্বর থেকে। সিদ্ধান্তনুযায়ী প্রতি শুক্রবার ঢাকা থেকে সকাল সাড়ে ৮টায় ছেড়ে পিএস মাসুদ বিকেল সাড়ে ৫টার মধ্যে বরিশালে পৌছবে। আবার প্রতি শনিবার সকাল সাড়ে ৮টায় বরিশাল থেকে ছেড়ে সন্ধ্যা ৬টায় ঢাকায় পৌছার কথা রয়েছে।
১৮৭৪ সালে বাষ্পীয় প্যাডেল হুইল জাহাজের মাধ্যমে নারায়ণগঞ্জ-চাঁদপুর-বরিশাল-ঝালকাঠি খুলনা রুটে যে রকেট স্টিমার সার্ভিস চালু হয়েছিল, পর্যাপ্ত নৌযান থাকার পরেও ২০২০ সালের আগেই তা অনুষ্ঠানিকভাবে বন্ধ করে দেয়া হয়েছিল। অভিযোগ রয়েছে, সরকারী সংস্থাটির বহরে নৌযান আর বড় বড় কর্মকর্তার অভাব না থাকলেও শুধু তা জনসেবায় নেই।
তবে ২১ নভেম্বর থেকে পিএস মাহসুদ বাণিজ্যিক পরিচালনে আসলেও ঢাকা-বরিশাল নৌপথে যাত্রীভাড়া এখনো নির্ধারণ হয়নি। নৌযানটিতে প্রথম শ্রেণীতে বাতানুকূল ১২টি কক্ষে ২৪টি শয্যা ও দ্বিতীয় শ্রেণীতে সাধারণ ২৪টি শয্যা থাকলেও সোমবার বিকেল পর্যন্ত কোন শ্রেণিরই ভাড়া নির্ধারণ হয়নি। তবে সংস্থাটির একটি সূত্রের মতে, নৌযানটির পরিচালন ব্যয়ের হিসেবে প্রথম শ্রেণীর একজন যাত্রী প্রতি ব্যয় ৪ হাজার টাকার ওপরে পড়তে পারে।
কিন্তু ২০২০ সালে রকেট স্টিমার সার্ভিস বন্ধের সময় ঢাকা-বরিশাল নৌপথে প্রথম শ্রেণীতে জনপ্রতি ভাড়া ছিল ১২শ টাকার মত। বর্তমানে ঢাকা-বরিশাল বেসরকারি নৌযানে বাতানুকূল প্রথম শ্রেণীতে জনপ্রতি ভাড়া ১ হাজার টাকা। আর দ্বৈত শয্যার সংযুক্ত শৌচাগার সহ ভিআইপি শ্রেণীতে ভাড়া ৫ হাজার থেকে ৮ হাজার টাকা পর্যন্ত। তবে ঐসব ভিআইপি শ্রেণিতে ৩-৪ জন যাত্রী ভ্রমণেরও সুযোগ রয়েছে। সে নিরিখে বিআইডব্লিউটিসি’র এ পর্যটক সার্ভিসে প্রথম শ্রেণিতে যাত্রীভাড়া আগের ১২শ টাকা থেকে ৫০ ভাগের বেশী বৃদ্ধি না করার অনুরোধ করেছেন বরিশালের একাধিক মহল।
এসব কিছুর পরেও বিশ্ব ঐতিহ্যের প্যাডেল স্টিমার আবার ফিরছে ঢাকার বুড়িগঙ্গা থেকে চাঁদপুরের মেঘনা-পদ্মা হয়ে বরিশালের কীর্তনখোলায়। কিন্তু তা সার্বজনীন যাত্রী পরিবহনে না আসায় কিছুটা হতাশা থাকছে বরিশাল বাসীর মনে। অতি সম্প্রতি নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) সাখাওয়াত হোসেন বরিশাল সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় বিআইডব্লিউটিসি’র হাতে থাকা ৪টি প্যাডেল স্টিমারের অন্তত দুটি খুব শীঘ্রই সচল করার কথা জানিয়ে তা ঢাকা-চাঁদপুর-বরিশাল রুটে যাত্রী পরিবহন করবে বলেও জানিয়েছিলেন। ঐ সভায় সংস্থাটির চেয়ারম্যানও উপস্থিত ছিলেন।
করোনা মহামারী শুরু এবং পদ্মা সেতু যানবাহন চলাচলের অনেক আগেই নানা অজুহাতে রাষ্ট্রীয় সংস্থাটি অনানুষ্ঠানিক ভাবে ঐতিহ্যবাহী রকেট স্টিমার সার্ভিসটি বন্ধ করে দিয়েছিল।
বিশ্বের কয়েকটি দেশের মত বাংলাদেশেও এখন হাতেগোনা ৪টি প্যাডেল জাহাজ অবশিষ্ট থাকলেও তা যথাযথ সংরক্ষণে রাষ্ট্রীয় জাহাজ চলাচল প্রতিষ্ঠান, বিআইডব্লিউটিসি’র এতদিনের উদাসীনতা ও রহস্যঘেরা কর্মকান্ডে হতাশ ও ক্ষুব্ধ দক্ষিণাঞ্চলের আমজনতা।
এমনকি ঐতিহ্যবাহী প্যাডেল স্টিমার ‘পিএস অষ্ট্রিচ’ একটি বেসরকারি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেয়ার পরে ইজারাদার নৌযানটির উপরিকাঠামোর প্রায় পুরোটাই ভেঙে তছনছ করে দিয়েছে। নির্ধারিত ভাড়াও পরিশোধ করেনি। শেষ পর্যন্ত ম্যাজিস্ট্রেট ও পুলিশ নিয়ে নৌযানটি উদ্ধার করতে হয়েছে। বকেয়া আদায়ে আদালতে মামলা চললেও নৌযানটি পুনরায় ইজারা প্রদানের প্রক্রিয়া শুরু হয়েছে। এমনকি যে ইজারাদার নৌযানটির ব্যাপক ক্ষতি সাধন সহ ভাড়া পরিশোধ করেনি, তারাও পুনরায় অষ্ট্রিচ’কে ভাড়া নেয়ার তদবির শুরু করেছ বলেও জানা গেছে। এসব নৌযান যথাযথভাবে সংরক্ষণ করে ইউনেস্কোর মাধ্যমে ‘বিশ^ ঐতিহ্য’ হিসেবে ঘোষণার সুযোগ রয়েছে বলেও মনে করছেন একাধিক ইতিহাসবিদ।
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:৫২
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:২১
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:১০
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১৪:৫৭