১১ জুন, ২০২৫ ১৬:১৬
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ঈদের পঞ্চম দিনেও ঢাকামুখী যাত্রীদের অতিরিক্ত চাপ নেই। রাজশাহী ছাড়া সব রুটের ট্রেনই নির্ধারিত সময়ে ঢাকা আসছে। ফলে প্রতিবছরের বিড়ম্বনার ঈদযাত্রায় এবার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ স্বস্তিতেই কর্মস্থলে ফিরতে পারছে। এদিকে ঈদের ছুটি লম্বা হওয়ায় এখনো অনেকেই গ্রামেও যাচ্ছেন।
বুধবার (১১ জুন) রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন ঘুরে এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এমন চিত্র দেখা গেছে। সরেজমিন দেখা গেছে, সকাল থেকেই ঢাকায় এসে পৌঁছেছে জাহানাবাদ এক্সপ্রেস, মোহনগঞ্জ এক্সপ্রেস, যমুনা এক্সপ্রেস, এগারসিন্ধু এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস, একতা এক্সপ্রেস, পর্যটন এক্সপ্রেসসহ প্রায় ১৫টি ট্রেন। এসব ট্রেনে বিগত সময়ের মতো যাত্রীদের ভিড় দেখা যায়নি। প্রায় সব ট্রেনেই নির্ধারিত সময়ে অতিরিক্ত যাত্রীর চাপ ছাড়াই ঢাকা এসে পৌঁছেছে।
এদিকে রাজশাহী থেকে খুলনা অভিমুখে ছেড়ে আসা সাগরদাঁড়ি ট্রেন ও ঢাকাগামী মধুমতি, বনলতা, সিল্ক সিটি এক্সপ্রেস অবরোধের মুখে প্রায় আড়াই ঘণ্টা থেমে থাকে। ফলে সারাদেশের সঙ্গে রাজশাহীর ট্রেন যোগাযোগ বন্ধ ছিল কিছুক্ষণ। তবে এ ঘটনায় ট্রেনের শিডিউল বিপর্যয়ের সম্ভাবনা নেই বলে জানিয়েছে ঢাকা রেলওয়ে।
দেখা গেছে, আজ সকাল থেকে ঢাকা থেকে ছেড়ে যাচ্ছে রংপুর এক্সপ্রেস, নারায়ণগঞ্জ কমিউটার, তিস্তা ঈদ স্পেশাল, তিস্তা কমিউটারসহ বেশ কিছু ট্রেন। ঈদ শেষ করে কর্মস্থলে ফেরা মানুষের পাশাপাশি গ্রামেও যাচ্ছেন অনেকেই। পরিবার পরিজন নিয়ে যারা ঈদের ছুটি পাননি তারা এখন গ্রামের উদ্দেশ্য পাড়ি জমাচ্ছেন। অনেকে আবার জরুরি কাজেও ঢাকা ছাড়ছেন।
সকাল ৯ টা ৪৫ মিনিটে কমলাপুরে পৌঁছানো জাহানাবাদ এক্সপ্রেসের যাত্রী মীর মো. আমিনুল বলেন, আসতে কোনো সমস্যা নেই। প্রতিবছর তো দেখি মাথার কাছে দশজন স্টান্ডিং টিকেটে দাঁড়িয়ে থাকে। এবার এমন সমস্যা হয়নি। অতিরিক্ত যাত্রীর চাপ একটা ভয়ংকর অভিজ্ঞতা। এ কারণেই ছুটি শেষ হওয়ার আগেই স্ত্রী এবং সন্তানসহ ঢাকায় চলে এসেছি।
একই ট্রেনের আরেক যাত্রী মিজানুর রহমান বলেন, আসতে কোনো সমস্যা হয়নি। নির্ধারিত সময়ে ট্রেন ছেড়েছিল। প্রতিবারই তো ভোগান্তি হয়। এবার ভোগান্তি নেই বললেই চলে। তবে শুক্রবার এবং শনিবার মনে হয় সবাই ঢাকায় আসবে। সরকারি অফিস আদালত খুলেনি বলেই চাপ কিছুটা কম।
সকাল ১০ টায় জামালপুরগামী ট্রেন জামালপুর এক্সপ্রেসের যাত্রী ফজলে রাব্বী বলেন, আমি একটি বেসরকারি আইটি ফার্মে কাজ করি। ঈদে ছুটি পাইনি বলে গ্রামে যেতে পারিনি। ঈদে সহকর্মীরা ছুটি শেষ করে ঢাকায় আসায় আজ থেকে ছুটি পেলাম। স্ত্রী সন্তানরা গ্রামেই আছে। আমি এখন ওদের সঙ্গে যোগ দেব। প্রতি বছর সবাই একসঙ্গে হওয়ার আনন্দই আলাদা।
এদিকে ঈদ যাত্রা নিয়ে স্টেশন ম্যানেজার মো. সাজেদুল ইসলাম বলেন, কোনো ট্রেনের শিডিউল বিপর্যয় নেই। সবকিছু ভালোভাবেই চলছে। শুধু রাজশাহী রুটের তিনটি ট্রেনে আন্দোলনের কারণে বিলম্ব হয়েছে। বাকি সব রুটেই ট্রেন যথাসময়ে এসেছে। রাজশাহীর ট্রেনে যে সমস্যা হয়েছিল সেটাও সমাধান হয়ে যাচ্ছে।
তিনি বলেন, সকাল থেকে ঢাকায় ১৫টি ট্রেন এসেছে। ঢাকা থেকে ছেড়ে গেছে ১০টি ট্রেন। রাজশাহী থেকে যে ট্রেন কিছুটা বিলম্ব হয়েছে সেটা ঢাকা থেকে নির্ধারিত সময়েই ছেড়ে যাবে।
সাজেদুল ইসলাম বলেন, ঈদ ফেরত যাত্রায় যাত্রীর চাপ কম এখনো। শেষের দিকে চাপ দেখা দিতে পারে। তবে শুক্র ও শনিবার চাপ বাড়তে পারে। মাস্ক পরা শুরু করা হয়েছে। আমরা যাত্রীদের সচেতন করছি। সবাইকে মাস্ক পরে ট্রেনে যাত্রা করার অনুরোধ করা হয়েছে।

২৫ জুন, ২০২৬ ২২:৩২
টানা ৮ মাস ধরে কর্মস্থলে অনুপস্থিতির কারণে রাজারবাগ পুলিশ টেলিকমের ডিআইজি বিপ্লব বিজয় তালুকদারকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।
রাষ্ট্রপতির আদেশক্রমে গতকাল বুধবার (২৪ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। বৃহস্পতিবার (২৫ জুন) বিষয়টি জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এতে বলা হয়, রাজারবাগ পুলিশ টেলিকমের (সংযুক্ত) ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার গত বছরের ৬ অক্টোবর থেকে কর্তৃপক্ষের বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। তার এমন কর্মকাণ্ড সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধি অনুসারে যথাক্রমে ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’ এর পর্যায়ভুক্ত শাস্তিযোগ্য অপরাধ।
এ কারণে বিপ্লব বিজয় তালুকদারকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী যে তারিখ থেকে কর্মস্থলে অনুপস্থিত সেই তারিখ থেকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো বলে উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে।
বিপ্লব বিজয় তালুকদার ২০০১ সালে ২০তম বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। ২০২৩ সালে তিনি ডিআইজি পদে পদোন্নতি পেয়েছিলেন।
বরিশাল টাইমস

২৫ জুন, ২০২৬ ১২:৪৪
বরিশালসহ দেশের ১২ অঞ্চলে বজ্র বৃষ্টিসহ ঝড়ের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত দেখাতে বলেছে সংস্থাটি।
বৃহস্পতিবার (২৫ জুন) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসার দেওয়া সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অফিস জানায়, আজ সন্ধ্যা ৬টার মধ্যে বরিশাল, রংপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, খুলনা, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে সকালের পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, বরিশাল, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

২২ জুন, ২০২৬ ১৫:০৬
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে রাজধানী ঢাকাসহ ছয় জেলায় সেনাবাহিনীর মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকার বাইরের জেলাগুলো হলো- নারায়ণগঞ্জ, গাজীপুর, গোপালগঞ্জ, ফরিদপুর ও চট্টগ্রাম।
সোমবার (২২ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন সংগঠন কর্তৃক দেশের বিভিন্ন স্থানে বেআইনি মিছিল, শোডাউন ও অন্যান্য কর্মসূচির মাধ্যমে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা রয়েছে। এর ফলে দেশের বিভিন্ন জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার পাশাপাশি জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে।
এমতাবস্থায়, ঢাকা মেট্রোপলিটন এলাকা, চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকা, গাজীপুর মেট্রোপলিটন এলাকা, নারায়ণগঞ্জ জেলা, গোপালগঞ্জ জেলা এবং ফরিদপুর জেলার শান্তি-শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনগণের জানমালের সুরক্ষার লক্ষ্যে ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত 'ইন এইড টু সিভিল পাওয়ার'-এর আওতায় প্রয়োজনীয় সংখ্যক সেনাসদস্য মোতায়েনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.