বাংলাদেশ জামায়াতে ইসলামী দল থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের অঙ্গসংগঠন ইসলামী যুব আন্দোলনে যোগ দিয়েছেন শাহাবুর রহমান। তিনি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া ইউনিয়নের ব্যাপারীরচর এলাকার ৫নং ওয়ার্ডের বাসিন্দা এবং ওই ওয়ার্ডের বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি ছিলেন।
বুধবার (২১ জানুয়ারি) বিকেলে কুড়িগ্রাম-১ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হারিসুল বারী রনি’র মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে ইসলামী যুব আন্দোলনে যোগদান করেন। তিনি জামায়াতের ওই পদ থেকে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে নিশ্চিত করেছেন শাহাবুর রহমান।
স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শাহাবুর রহমান একজন পরিচিত মুখ। তিনি দীর্ঘদিন ধরে সক্রিয় সাংগঠনিক রাজনীতিতে যুক্ত থাকার পর তার এই সিদ্ধান্ত এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
যোগদানের বিষয়ে শাহাবুর রহমান বলেন, জামায়াতে ইসলামী আগে যে অবস্থানে ছিল, বর্তমানে তারা সে অবস্থানে নেই। ইসলাম কায়েমের উদ্দেশ্যে তারা আর নির্বাচন করছে না এ কথা তারা নিজেরাই স্পষ্টভাবে বলেছে। এসব বক্তব্য শোনার পর আমি নিজেই সিদ্ধান্ত নিয়েছি।
কুড়িগ্রাম-১ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হারিসুল বারী রনি বলেন, সাম্প্রতিক সময়ে ইসলামী রাজনীতিতে যে পুনর্গঠন ও পুনর্বিন্যাস লক্ষ্য করা যাচ্ছে, শাহাবুর রহমানের যোগদান তারই একটি প্রতিফলন। শাহাবুর রহমানের যোগদান সংগঠনকে আরও সুসংগঠিত করবে এবং তৃণমূল পর্যায়ে ইসলামী আন্দোলনের কার্যক্রমে নতুন গতি সঞ্চার করবে।
নাগেশ্বরী উপজেলা জামায়াতে ইসলামীর আমির আব্দুল মান্নান মিঞা বলেন, এই ব্যক্তি আমাদের সংগঠনের সঙ্গে বর্তমানে জড়িত নন। তিনি আমাদের কোনো নেতা বা কর্মী নন।

০১ অক্টোবর, ২০২৬ ১৩:১৬
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করতে ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে যমুনা টেলিভিশনকে এ তথ্য নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন।
বিস্তারিত আসছে....

০১ অক্টোবর, ২০২৬ ১২:১৭
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নতুন কোনো যৌথ বাহিনী গঠনের পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে অতীতে পরিচালিত ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো অভিযান চালানোরও পরিকল্পনা সরকারের নেই বলে স্পষ্ট করেছেন তিনি।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন সদর দপ্তরের ‘শুভারম্ভ ফলক’ উন্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আলাদা কোনো যৌথ বাহিনী গঠনের পরিকল্পনা সরকারের নেই। একইভাবে ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো অভিযান পরিচালনার বিষয়েও কোনো চিন্তাভাবনা করা হচ্ছে না।
সালাহউদ্দিন আহমদ বলেন, নতুন করে কোনো বাহিনী গঠনের বিষয়ে সরকারের পক্ষ থেকে প্রকাশ্যে কোনো ঘোষণা দেওয়া হয়নি।
তবে দেশব্যাপী অপরাধ দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বিদ্যমান আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে চলমান যৌথ অভিযান আরও জোরদার করা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ, আনসারসহ সংশ্লিষ্ট সব বাহিনীকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
এ জন্য আইনশৃঙ্খলা বাহিনীগুলোকে আরও সক্রিয় ও তৎপর থাকার নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
সরকারের লক্ষ্য নতুন কোনো বাহিনী গঠন নয়; বরং বিদ্যমান বাহিনীগুলোর সমন্বিত কার্যক্রমের মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করা—সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন অবস্থানই তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী।

০১ অক্টোবর, ২০২৬ ১২:০৭
৫১তম বিশেষ বিসিএসের স্বাস্থ্য ক্যাডারে নিয়োগের আবেদন শুরু হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়। আগামী ২৫ অক্টোবর সন্ধ্যা ৬টা পর্যন্ত আবেদন করা যাবে।
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) গত ২৪ সেপ্টেম্বর এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে। নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থীদের bpsc.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।
আবেদন শুরু: ১ অক্টোবর ২০২৬, সকাল ১০টা
আবেদনের শেষ সময়: ২৫ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৬টা
ফি জমার শেষ সময়: ২৮ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৬টা
২৫ অক্টোবর সন্ধ্যা ৬টার মধ্যে যারা ইউজার আইডি পাবেন, তারা পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে আবেদন ফি জমা দিতে পারবেন।
সাধারণ প্রার্থীদের জন্য আবেদন ফি ২০৫ টাকা। এর মধ্যে পরীক্ষার ফি ২০০ টাকা এবং ডেটা ভেরিফিকেশন চার্জ, ভ্যাট ও আইটিসহ ৫ টাকা রয়েছে।
ক্ষুদ্র জাতিগোষ্ঠী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য মোট ফি ৫৫ টাকা। এর মধ্যে পরীক্ষার ফি ৫০ টাকা এবং ডেটা ভেরিফিকেশন চার্জ, ভ্যাট ও আইটিসহ ৫ টাকা।
আবেদন সম্পন্ন করার পর প্রার্থীকে ছবি আপলোড করতে হবে। ছবির দৈর্ঘ্য ও প্রস্থ সর্বোচ্চ ৩০০×৩০০ পিক্সেল হতে হবে। তিন মাসের মধ্যে তোলা সানগ্লাসবিহীন রঙিন ছবি ব্যবহার করতে হবে। ছবির ফাইলের আকার সর্বোচ্চ ১০০ কিলোবাইট হতে পারবে।
স্বাক্ষরের ক্ষেত্রে দৈর্ঘ্য সর্বোচ্চ ৩০০ এবং প্রস্থ সর্বোচ্চ ৮০ পিক্সেল হতে হবে। স্বাক্ষরের ফাইলের আকার সর্বোচ্চ ৬০ কিলোবাইট নির্ধারণ করা হয়েছে।
পিএসসি জানিয়েছে, আবেদন ফি জমা দেওয়ার আগে আবেদনপত্রে প্রয়োজনীয় সংশোধনের সুযোগ থাকবে। তবে একবার ফি জমা দেওয়ার পর আর কোনো তথ্য সংশোধন করা যাবে না।
অনলাইন আবেদন: bpsc.teletalk.com.bd

২২ জানুয়ারি, ২০২৬ ১৩:০১
বাংলাদেশ জামায়াতে ইসলামী দল থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের অঙ্গসংগঠন ইসলামী যুব আন্দোলনে যোগ দিয়েছেন শাহাবুর রহমান। তিনি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া ইউনিয়নের ব্যাপারীরচর এলাকার ৫নং ওয়ার্ডের বাসিন্দা এবং ওই ওয়ার্ডের বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি ছিলেন।
বুধবার (২১ জানুয়ারি) বিকেলে কুড়িগ্রাম-১ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হারিসুল বারী রনি’র মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে ইসলামী যুব আন্দোলনে যোগদান করেন। তিনি জামায়াতের ওই পদ থেকে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে নিশ্চিত করেছেন শাহাবুর রহমান।
স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শাহাবুর রহমান একজন পরিচিত মুখ। তিনি দীর্ঘদিন ধরে সক্রিয় সাংগঠনিক রাজনীতিতে যুক্ত থাকার পর তার এই সিদ্ধান্ত এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
যোগদানের বিষয়ে শাহাবুর রহমান বলেন, জামায়াতে ইসলামী আগে যে অবস্থানে ছিল, বর্তমানে তারা সে অবস্থানে নেই। ইসলাম কায়েমের উদ্দেশ্যে তারা আর নির্বাচন করছে না এ কথা তারা নিজেরাই স্পষ্টভাবে বলেছে। এসব বক্তব্য শোনার পর আমি নিজেই সিদ্ধান্ত নিয়েছি।
কুড়িগ্রাম-১ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হারিসুল বারী রনি বলেন, সাম্প্রতিক সময়ে ইসলামী রাজনীতিতে যে পুনর্গঠন ও পুনর্বিন্যাস লক্ষ্য করা যাচ্ছে, শাহাবুর রহমানের যোগদান তারই একটি প্রতিফলন। শাহাবুর রহমানের যোগদান সংগঠনকে আরও সুসংগঠিত করবে এবং তৃণমূল পর্যায়ে ইসলামী আন্দোলনের কার্যক্রমে নতুন গতি সঞ্চার করবে।
নাগেশ্বরী উপজেলা জামায়াতে ইসলামীর আমির আব্দুল মান্নান মিঞা বলেন, এই ব্যক্তি আমাদের সংগঠনের সঙ্গে বর্তমানে জড়িত নন। তিনি আমাদের কোনো নেতা বা কর্মী নন।
০২ অক্টোবর, ২০২৬ ১১:১৬
০২ অক্টোবর, ২০২৬ ১০:০১
০২ অক্টোবর, ২০২৬ ০২:৩১
০২ অক্টোবর, ২০২৬ ০১:৫২