বাবুগঞ্জে গ্রাম সমিতির সিআরপি নারীদের মাঝে বিনামূল্যে ল্যাপটপ বিতরণ করছেন এডিসি জেনারেল এবং ইউএনও।
বরিশালের বাবুগঞ্জে গ্রাম সমিতির নারীদের মাঝে বিনামূল্যে ল্যাপটপ বিতরণ করেছে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ও বিশ্বব্যাংকের সহায়তায় কমিউনিটি রিসোর্স পারসনদের (সিআরপি) মাঝে ওই ল্যাপটপ বিতরণ করা হয়। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ হলরুমে প্রধান অতিথি হিসেবে ওই ল্যাপটপ বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লুসিকান্ত হাজং।
বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) বরিশালের আঞ্চলিক পরিচালক মৃত্যুঞ্জয় সাহা, বরিশাল জেলা ব্যবস্থাপক মোঃ আজাদুর রহমান, বাবুগঞ্জের বিমানবন্দর প্রেসক্লাব সভাপতি ও সুশাসনের জন্য নাগরিক (সুজন) কমিটির সম্পাদক আরিফ আহমেদ মুন্না। এসডিএফ'র ক্লাস্টার অফিসার রাজিব হোসেনের সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন সংস্থার বরিশাল জেলা কর্মকর্তা এস.এম জহিরুল হক, বাবুগঞ্জের ক্লাস্টার অফিসার ফাতেমা তুজ-জোহরা, কামাল হোসেন, সিআরপি ফাতেমা জাহান কলি প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লুসিকান্ত হাজং বলেন, 'গ্রাম সমিতির দরিদ্র নারীদের প্রশিক্ষণ দিয়ে কমিউনিটি রিসোর্স পারসন (সিআরপি) হিসেবে তৈরি করে তাদের হাতে ল্যাপটপ তুলে দেওয়া হয়েছে। এই ল্যাপটপ সুবিধার মাধ্যমে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনার পাশাপাশি নিজেদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবে তারা। গ্রামের প্রত্যন্ত অঞ্চলের মানুষকে বিভিন্ন অনলাইন সেবা প্রদান ছাড়াও এই ল্যাপটপের সাহায্যে ঘরে বসে তারা ফ্রি ল্যান্সিং কিংবা গ্রাফিক্স ডিজাইনের কাজ করে নিজেদের স্বাবলম্বী করতে পারবে। গ্রামীণ জনপদের দরিদ্র নারীদের কর্মমুখী এবং স্বাবলম্বী করতে না পারলে টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জন করা কখনোই সম্ভব নয়।'
উল্লেখ্য, উদ্বোধনী অনুষ্ঠানে বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রাম সমিতির ১৫ জন সিআরপি নারী সদস্যদের মাঝে বিনামূল্যে এইচপি ব্র্যান্ডের ১৫ টি ল্যাপটপ, মাউস, কেরিং ব্যাগসহ আনুষঙ্গিক জিনিসপত্র বিতরণ করেন অতিথিরা। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ও বিশ্ব ব্যাংকের সহায়তায় 'রেসিলিয়েন্স এন্ট্রাপ্রেনিউরশিপ লাইভলিহুড ইমপ্রুভমেন্ট (আরইএলআই) প্রজেক্ট'এর আওতায় গ্রাম সমিতির প্রশিক্ষিত কমিউনিটি রিসোর্স পারসন (সিআরপি) ২২৫ জন নারীকে ২২৫টি ল্যাপটপ সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হচ্ছে। এছাড়াও সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (এসডিএফ) পক্ষ থেকে বাবুগঞ্জে এপর্যন্ত ২ হাজার ৯৪৯ জনকে এককালীন অনুদান, ৩৩৮ জন মাকে মাতৃত্বকালীন ভাতা, ২৫ জনকে সিজারিয়ান ভাতা, ৩১ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান, ৭৪ জনকে বিএমআই মেশিন প্রদান, ১৭ হাজার ৫২৩ জনকে সবজি বীজ প্রদান এবং ৪৮৮ জনকে বিভিন্ন কোর্সে যুব প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলে জানান এসডিএফ'র বরিশাল জেলা ম্যানেজার মোঃ আজাদুর রহমান। #

২৩ আগস্ট, ২০২৬ ২১:০৯
দেশের উপকূলীয় এলাকাসহ ১০ জেলায় রাতের মধ্যে ৪৫ থেকে ৬৫ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একইসঙ্গে, বৃষ্টি ও বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে।
রোববার (২২ আগস্ট) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য রাত ১টা পর্যন্ত আবহাওয়া অধিদফতরের দেওয়া এই তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদপ্তর সুত্রে জানা গেছে, বরিশাল, রাজশাহী, খুলনা, রংপুর, চট্রগ্রাম, নোয়াখালী কক্সবাজারের উপর দিয়ে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বৃষ্টি ও বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ।

২৩ আগস্ট, ২০২৬ ১৫:২৩
প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে শিগগিরই নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সেই নীতিমালার আলোকে প্রাথমিক শিক্ষা বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা দায়িত্ব পালন করবেন এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রম পরিচালিত হবে।
রোববার (২৩ আগস্ট) সকালে বরিশাল নগরীর শিল্পকলা একাডেমিতে ‘বাংলাদেশ প্রাথমিক শিক্ষার শ্রেণি কার্যক্রম পরিচালনা, মনিটরিং, জবাবদিহিতা ও প্রশাসনিক কাঠামোর সংস্কার’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
ববি হাজ্জাজ বলেন, ‘মাসখানেকের মধ্যে আমরা নতুন নীতিমালা প্রণয়ন করতে যাচ্ছি, যার আলোকে আমাদের সব কর্মকর্তা তাদের কার্যক্রম পরিচালনা করবেন। সেই আলোকে আমাদের প্রাথমিক শিক্ষা পরিবার ও সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো পরিচালিত হবে।’
প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকারের পরিকল্পনা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর স্বপ্ন অনুযায়ী একটি সুশিক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে প্রাথমিক শিক্ষা পরিবারের সদস্যরা নিরলসভাবে কাজ করছেন। নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন অল্প সময়ের মধ্যে দৃশ্যমান করার লক্ষে কাজ চলছে।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী বাংলাদেশকে নিয়ে যে স্বপ্ন দেখেন, সেই স্বপ্ন বাস্তবায়নের প্রধান কারিগর হবে আমাদের প্রাথমিক শিক্ষা পরিবার, ইনশা আল্লাহ।’
কর্মশালায় প্রাথমিক শিক্ষার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এতে শ্রেণি কার্যক্রম পরিচালনা, তদারকি, জবাবদিহিতা এবং প্রশাসনিক কাঠামো সংস্কারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।’

২২ আগস্ট, ২০২৬ ২৩:১৩
সংবাদমাধ্যমে পরিবর্তন আসার ক্ষেত্রে বড় ধরনের অন্তরায় হয়ে দাঁড়িয়েছে পলিটিক্যাল সিস্টেম (রাজনৈতিক ব্যবস্থা)- এমন মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। শনিবার বরিশাল নগরীর একটি হোটেলে অনুষ্ঠিত ‘দুর্নীতিবিরোধী অনুসন্ধানী প্রতিবেদন ও ডেটা সাংবাদিকতা’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
গবেষক ড. ইফতেখারুজ্জামান বলেন, আমরা আশা করেছিলাম, গণঅভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কারের পাশাপাশি গণমাধ্যম কাঙ্খিত সংস্কার হবে। কিন্তু তা হয়নি। এবং অন্তর্বর্তী সরকারের আমলে ‘গণমাধ্যম সংস্কার কমিশনের’ প্রতিবেদনে যে সুপারিশ করা হয়েছে, সেগুলো বাস্তবায়নে যদি অন্তর্বর্তী সরকার ও বর্তমান সরকার তাদের অঙ্গীকার অনুযায়ী বিন্দুমাত্র গুরুত্ব দিয়ে কিছু উদ্যোগ নিত, তাহলে গণমাধ্যমের বিদ্যমান সমস্যাগুলোর কিছু হলেও সমাধান হতো।
লেখক ড. ইফতেখারুজ্জামান প্রশিক্ষণার্থী গণমাধ্যমকর্মীদের উদ্দেশে বলেন, আমাদের কাজের প্রচার-প্রসার ও আমাদের কাজের মাধ্যমে সুফল পাওয়ার সম্ভাবনার উৎস্যক্ষেত্র গণমাধ্যম। গণমাধ্যমের ওপর আমরাও নির্ভরশীল অনেকাংশে। দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন প্রতিষ্ঠায় আমাদের পাশাপাশি গণমাধ্যমের যে সুনির্দিষ্ট ভূমিকা আছে, সেটি প্রতিপালন করার সক্ষমতা সৃষ্টি এবং কাজের লক্ষ্য অর্জনে গণমাধ্যম সহায়ক ভূমিকা রাখতে পারবে বলে মনে করেন তিনি।’
দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় প্রিন্ট ও ইলেট্রনিক্স মিডিয়ার ৪১ জন সাংবাদিক অংশ নেন।
এর আগে বেলা ১১টায় ড. ইফতেখারুজ্জামান সচেতন নাগরিক কমিটি (সনাক), ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) ও অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। সেখানে তিনি বলেন, দুর্নীতি প্রতিরোধে শুধু প্রতিষ্ঠানগত উদ্যোগ যথেষ্ট নয়। নাগরিকদের সচেতনতা, সক্রিয় অংশগ্রহণ ও সামাজিক জবাবদিহি নিশ্চিত করার উদ্যোগকে সমানভাবে গুরুত্ব দিতে হবে।’
সংবাদ সম্পাদনা, হা/ই।

০৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৩:১২
বরিশালের বাবুগঞ্জে গ্রাম সমিতির নারীদের মাঝে বিনামূল্যে ল্যাপটপ বিতরণ করেছে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ও বিশ্বব্যাংকের সহায়তায় কমিউনিটি রিসোর্স পারসনদের (সিআরপি) মাঝে ওই ল্যাপটপ বিতরণ করা হয়। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ হলরুমে প্রধান অতিথি হিসেবে ওই ল্যাপটপ বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লুসিকান্ত হাজং।
বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) বরিশালের আঞ্চলিক পরিচালক মৃত্যুঞ্জয় সাহা, বরিশাল জেলা ব্যবস্থাপক মোঃ আজাদুর রহমান, বাবুগঞ্জের বিমানবন্দর প্রেসক্লাব সভাপতি ও সুশাসনের জন্য নাগরিক (সুজন) কমিটির সম্পাদক আরিফ আহমেদ মুন্না। এসডিএফ'র ক্লাস্টার অফিসার রাজিব হোসেনের সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন সংস্থার বরিশাল জেলা কর্মকর্তা এস.এম জহিরুল হক, বাবুগঞ্জের ক্লাস্টার অফিসার ফাতেমা তুজ-জোহরা, কামাল হোসেন, সিআরপি ফাতেমা জাহান কলি প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লুসিকান্ত হাজং বলেন, 'গ্রাম সমিতির দরিদ্র নারীদের প্রশিক্ষণ দিয়ে কমিউনিটি রিসোর্স পারসন (সিআরপি) হিসেবে তৈরি করে তাদের হাতে ল্যাপটপ তুলে দেওয়া হয়েছে। এই ল্যাপটপ সুবিধার মাধ্যমে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনার পাশাপাশি নিজেদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবে তারা। গ্রামের প্রত্যন্ত অঞ্চলের মানুষকে বিভিন্ন অনলাইন সেবা প্রদান ছাড়াও এই ল্যাপটপের সাহায্যে ঘরে বসে তারা ফ্রি ল্যান্সিং কিংবা গ্রাফিক্স ডিজাইনের কাজ করে নিজেদের স্বাবলম্বী করতে পারবে। গ্রামীণ জনপদের দরিদ্র নারীদের কর্মমুখী এবং স্বাবলম্বী করতে না পারলে টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জন করা কখনোই সম্ভব নয়।'
উল্লেখ্য, উদ্বোধনী অনুষ্ঠানে বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রাম সমিতির ১৫ জন সিআরপি নারী সদস্যদের মাঝে বিনামূল্যে এইচপি ব্র্যান্ডের ১৫ টি ল্যাপটপ, মাউস, কেরিং ব্যাগসহ আনুষঙ্গিক জিনিসপত্র বিতরণ করেন অতিথিরা। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ও বিশ্ব ব্যাংকের সহায়তায় 'রেসিলিয়েন্স এন্ট্রাপ্রেনিউরশিপ লাইভলিহুড ইমপ্রুভমেন্ট (আরইএলআই) প্রজেক্ট'এর আওতায় গ্রাম সমিতির প্রশিক্ষিত কমিউনিটি রিসোর্স পারসন (সিআরপি) ২২৫ জন নারীকে ২২৫টি ল্যাপটপ সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হচ্ছে। এছাড়াও সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (এসডিএফ) পক্ষ থেকে বাবুগঞ্জে এপর্যন্ত ২ হাজার ৯৪৯ জনকে এককালীন অনুদান, ৩৩৮ জন মাকে মাতৃত্বকালীন ভাতা, ২৫ জনকে সিজারিয়ান ভাতা, ৩১ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান, ৭৪ জনকে বিএমআই মেশিন প্রদান, ১৭ হাজার ৫২৩ জনকে সবজি বীজ প্রদান এবং ৪৮৮ জনকে বিভিন্ন কোর্সে যুব প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলে জানান এসডিএফ'র বরিশাল জেলা ম্যানেজার মোঃ আজাদুর রহমান। #
২৩ আগস্ট, ২০২৬ ২১:০৯
২৩ আগস্ট, ২০২৬ ২১:০০
২৩ আগস্ট, ২০২৬ ১৫:২৩
২৩ আগস্ট, ২০২৬ ১৪:০৭