ভোলার লালমোহন উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে দীর্ঘদিন ধরে চলছে প্রধান শিক্ষক সংকট। উপজেলার ২১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৯৯টিতেই নেই নিয়মিত প্রধান শিক্ষক। ফলে এসব বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করতে হচ্ছে। এতে প্রশাসনিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি ব্যাহত হচ্ছে স্বাভাবিক পাঠদানও।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, লালমোহনের ২১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৯৯টিতে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। অর্থাৎ উপজেলার প্রায় ৪৭ শতাংশ বিদ্যালয় চলছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বিধি অনুযায়ী প্রধান শিক্ষক পদের ৮০ শতাংশ পদোন্নতির মাধ্যমে পূরণের বিধান রয়েছে। কিন্তু দীর্ঘদিন ধরে পদোন্নতি কার্যক্রম কার্যকরভাবে বাস্তবায়িত না হওয়ায় শূন্য পদগুলো পূরণ করা সম্ভব হচ্ছে না। এর মধ্যে প্রতিবছর শিক্ষকরা অবসরে যাওয়ায় শূন্য পদের সংখ্যা আরও বাড়ছে। ফলে সংকট দিন দিন প্রকট হচ্ছে।
প্রধান শিক্ষক না থাকায় ভারপ্রাপ্তের দায়িত্ব পালন করা সহকারী শিক্ষকদের নিয়মিত পাঠদানের পাশাপাশি বিদ্যালয়ের প্রশাসনিক ও দাপ্তরিক কাজও সামলাতে হচ্ছে। এতে তাঁদের ওপর বাড়তি দায়িত্বের চাপ তৈরি হচ্ছে। পাশাপাশি শিক্ষার্থীদের পাঠদান তদারকি, বিদ্যালয়ের সার্বিক ব্যবস্থাপনা ও শিক্ষার মান নিশ্চিত করতেও হিমশিম খেতে হচ্ছে সংশ্লিষ্ট শিক্ষকদের।
উপজেলার কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আমজাদ হোসেন, মো. দুলাল উদ্দিন, মো. সোহেল ও নমিতা রানী দাস বলেন, প্রধান শিক্ষকের পদ শূন্য থাকায় সহকারী শিক্ষকদের অতিরিক্ত দায়িত্ব পালন করতে হচ্ছে। এতে বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় নানা জটিলতা তৈরি হচ্ছে। একই সঙ্গে নিয়মিত পাঠদানেও প্রভাব পড়ছে। শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও মান বজায় রাখতে দ্রুত প্রধান শিক্ষকের শূন্য পদগুলো পূরণ করা প্রয়োজন।
এ বিষয়ে লালমোহন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইন্দ্রজিৎ চন্দ্র দেবনাথ বলেন, অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী শিক্ষকদের গ্রেডেশন তালিকা তৈরির কার্যক্রম চলছে। শিগগিরই তালিকা প্রস্তুত করে অধিদপ্তরে পাঠানো হবে। আশা করছি, এ সমস্যা সমাধানে সরকার দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে।

১১ নভেম্বর, ২০২৬ ১৯:৪৬
ভোলার তজুমদ্দিনে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তিন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে থানা পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়ন উত্তর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. তানজিল, দেবীপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসা ছাত্রলীগের সভাপতি মো. রবিন এবং ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়ন ছাত্রলীগের সদস্য মো. তানজিল।
পুলিশ সূত্রে জানা গেছে, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা নাশকতা বা নৈরাজ্য সৃষ্টির পরিকল্পনা করতে পারেন—এমন তথ্যের ভিত্তিতে বুধবার উপজেলার বিভিন্ন এলাকায় সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।
তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, পুলিশের সন্ত্রাসবিরোধী অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তিন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

১১ নভেম্বর, ২০২৬ ১৬:৫৮
ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে বিরোধের জেরে আপন ছোট ভাইকে হত্যার অভিযোগ উঠেছে বড় ভাইয়ের বিরুদ্ধে। বুধবার (১১ নভেম্বর) সকালে উপজেলার লালমোহন ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মুন্সির হাওলা এলাকার মনু মিয়া বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত বড় ভাই মো. সহিদকে (৬৬) আটক করেছে পুলিশ।
নিহত ব্যক্তির নাম মো. আব্দুল জলিল (৬২)। তিনি ওই এলাকার মৃত মনু মিয়ার ছেলে। আটক সহিদও একই ব্যক্তির ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে বাড়ির বাগান থেকে সুপারি পাড়তে যান আব্দুল জলিল। এ সময় তাঁর বড় ভাই সহিদ সুপারি পাড়তে বাধা দেন। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে সহিদ তাঁর ছোট ভাই জলিলের গলা সুপারি গাছের সঙ্গে চেপে ধরেন বলে অভিযোগ রয়েছে। এতে শ্বাসরোধে ঘটনাস্থলেই জলিলের মৃত্যু হয়।
লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের আপন বড় ভাইকে আটক করা হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

০৭ নভেম্বর, ২০২৬ ২৩:৫৩
পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর উপজেলা গড়ে তোলার লক্ষ্যে ভোলার তজুমদ্দিনে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নেতৃত্বে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ কম্পাউন্ডে এ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বনি আমিন।
অভিযান চলাকালে উপজেলা পরিষদ চত্বরের বিভিন্ন স্থানে পড়ে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করা হয়। পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং এ বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বনি আমিন বলেন, পরিচ্ছন্ন পরিবেশ সুস্থ ও সুন্দর সমাজ গঠনের অন্যতম পূর্বশর্ত। তজুমদ্দিনকে পরিচ্ছন্ন রাখতে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।
পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তড়িৎ চন্দ্র শীল, উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইব্রাহিম, সমবায় কর্মকর্তা আবু আবদুল্লাহ মো. রোমান, পল্লী দারিদ্র্য বিমোচন কর্মকর্তা বাবু মনোরঞ্জন দেসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
উপজেলা পরিষদ কম্পাউন্ডে পরিচালিত এ পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলা এবং সরকারি দপ্তরগুলোর পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে পরিচ্ছন্নতার অভ্যাস ও সচেতনতা বাড়ানোর বার্তা দেওয়া হয়।

১৩ নভেম্বর, ২০২৬ ১৮:৩৪
ভোলার লালমোহন উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে দীর্ঘদিন ধরে চলছে প্রধান শিক্ষক সংকট। উপজেলার ২১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৯৯টিতেই নেই নিয়মিত প্রধান শিক্ষক। ফলে এসব বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করতে হচ্ছে। এতে প্রশাসনিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি ব্যাহত হচ্ছে স্বাভাবিক পাঠদানও।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, লালমোহনের ২১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৯৯টিতে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। অর্থাৎ উপজেলার প্রায় ৪৭ শতাংশ বিদ্যালয় চলছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বিধি অনুযায়ী প্রধান শিক্ষক পদের ৮০ শতাংশ পদোন্নতির মাধ্যমে পূরণের বিধান রয়েছে। কিন্তু দীর্ঘদিন ধরে পদোন্নতি কার্যক্রম কার্যকরভাবে বাস্তবায়িত না হওয়ায় শূন্য পদগুলো পূরণ করা সম্ভব হচ্ছে না। এর মধ্যে প্রতিবছর শিক্ষকরা অবসরে যাওয়ায় শূন্য পদের সংখ্যা আরও বাড়ছে। ফলে সংকট দিন দিন প্রকট হচ্ছে।
প্রধান শিক্ষক না থাকায় ভারপ্রাপ্তের দায়িত্ব পালন করা সহকারী শিক্ষকদের নিয়মিত পাঠদানের পাশাপাশি বিদ্যালয়ের প্রশাসনিক ও দাপ্তরিক কাজও সামলাতে হচ্ছে। এতে তাঁদের ওপর বাড়তি দায়িত্বের চাপ তৈরি হচ্ছে। পাশাপাশি শিক্ষার্থীদের পাঠদান তদারকি, বিদ্যালয়ের সার্বিক ব্যবস্থাপনা ও শিক্ষার মান নিশ্চিত করতেও হিমশিম খেতে হচ্ছে সংশ্লিষ্ট শিক্ষকদের।
উপজেলার কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আমজাদ হোসেন, মো. দুলাল উদ্দিন, মো. সোহেল ও নমিতা রানী দাস বলেন, প্রধান শিক্ষকের পদ শূন্য থাকায় সহকারী শিক্ষকদের অতিরিক্ত দায়িত্ব পালন করতে হচ্ছে। এতে বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় নানা জটিলতা তৈরি হচ্ছে। একই সঙ্গে নিয়মিত পাঠদানেও প্রভাব পড়ছে। শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও মান বজায় রাখতে দ্রুত প্রধান শিক্ষকের শূন্য পদগুলো পূরণ করা প্রয়োজন।
এ বিষয়ে লালমোহন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইন্দ্রজিৎ চন্দ্র দেবনাথ বলেন, অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী শিক্ষকদের গ্রেডেশন তালিকা তৈরির কার্যক্রম চলছে। শিগগিরই তালিকা প্রস্তুত করে অধিদপ্তরে পাঠানো হবে। আশা করছি, এ সমস্যা সমাধানে সরকার দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে।
১৩ নভেম্বর, ২০২৬ ২২:৪৪
১৩ নভেম্বর, ২০২৬ ১৯:১৮
১৩ নভেম্বর, ২০২৬ ১৮:৪৭
১৩ নভেম্বর, ২০২৬ ১৮:৩৪