বরিশালের বানারীপাড়ায় জমিজমা নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের হামলায় ছোট ভাই নিহত হওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে পৌর শহরের ২ নম্বর ওয়ার্ডের মোল্লাবাড়িতে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত সাব্বির মোর্শেদ শিশির মোল্লা ওরফে শিশির বাবু (৪০) বানারীপাড়া উপজেলা যুবদলের সাবেক সদস্য। তিনি বরিশালের বিভিন্ন ব্যান্ড দলের পরিচিত ড্রামার ছিলেন। তাঁর বাবা মরহুম মোর্শেদ আলম দিলি মোল্লা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ও বীর মুক্তিযোদ্ধা।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে হাসপাতাল থেকে তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, মোর্শেদ আলম দিলি মোল্লার পরিবারের সঙ্গে বাড়ির জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সম্প্রতি প্রতিপক্ষের লোকজন ওই পরিবারকে ৩২ শতক জমি লিখে দিয়ে বিরোধের মীমাংসা করেন। তবে ওই জমির মালিকানা ও ভাগবাঁটোয়ারা নিয়ে মোর্শেদ আলম দিলি মোল্লার দুই ছেলে উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জহিরুল আলম বিপুল মোল্লা এবং উপজেলা যুবদলের সাবেক সদস্য শিশির বাবুর মধ্যে বিরোধের সৃষ্টি হয়।
এরই জেরে বৃহস্পতিবার দিবাগত রাতে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে মারামারি শুরু হয়। এতে শিশির বাবু গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা তাঁকে প্রথমে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে রাত দেড়টার দিকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীদের দাবি, দুই ভাইয়ের মধ্যে বাগ্বিতণ্ডার একপর্যায়ে মারামারি শুরু হয়। শিশির বাবু মাটিতে পড়ে গেলে তাঁর বুকের ওপর উঠে লাফালাফি করেন বিপুল মোল্লা। নিহতের বুক ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানান তাঁরা। এ ঘটনায় বিপুল মোল্লাও আহত হয়েছেন বলে জানা গেছে।
নিহতের স্ত্রী লিজা বেগম অভিযোগ করে বলেন, তাঁর স্বামীকে বড় ভাই বিপুল মোল্লা মারধর করেন। একপর্যায়ে শিশির বাবু মাটিতে পড়ে গেলে তাঁর বুকের ওপর উঠে ল

১৩ নভেম্বর, ২০২৬ ২২:৪৪
বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত থাকা অবস্থায় দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. নাজমুল ইসলামকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার। সরকারি দায়িত্ব পালনে অবহেলা ও বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে তার বিরুদ্ধে এ গুরুদণ্ড দেওয়া হয়েছে। ২০২৫ সালের ২৩ এপ্রিল থেকে বরখাস্তের আদেশ কার্যকর করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৫ সালের ৬ এপ্রিল মো. নাজমুল ইসলাম বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত অবস্থায় কর্মরত ছিলেন। ১৮ থেকে ২২ এপ্রিল পর্যন্ত ছুটি কাটানোর জন্য ১৭ এপ্রিল তিনি কর্মস্থল ত্যাগ করেন। ছুটি শেষে ২৩ এপ্রিল তার কর্মস্থলে যোগ দেওয়ার কথা থাকলেও এরপর থেকে তিনি আর কাজে যোগ দেননি।
কর্মস্থলে ফিরে আসার জন্য তার স্থায়ী ও বর্তমান ঠিকানায় নোটিশ পাঠানো হয়। পাশাপাশি ব্যক্তিগত হোয়াটসঅ্যাপেও বার্তা দেওয়া হয়েছিল। কিন্তু এসব নোটিশের কোনো লিখিত জবাব দেননি তিনি। এমনকি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছেও অনুপস্থিতির কারণ ব্যাখ্যা করেননি।
এ ঘটনায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধি অনুযায়ী তার বিরুদ্ধে অসদাচরণ ও পলায়নের অভিযোগ আনা হয়। ২০২৫ সালের ১৪ আগস্ট তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়। এর আগে একই বছরের ২৩ জুলাই পুলিশ অধিদপ্তর থেকে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছিল।
বিভাগীয় মামলায় কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও তিনি কোনো জবাব দেননি। পরে চলতি বছরের ৭ জানুয়ারি অভিযোগ তদন্তের জন্য কর্মকর্তা নিয়োগ করা হয়। তদন্ত শেষে ৩০ জুন দাখিল করা প্রতিবেদনে তার বিরুদ্ধে আনা অসদাচরণ ও পলায়নের অভিযোগ প্রমাণিত হয়েছে বলে উল্লেখ করা হয়।
এরপর চাকরি থেকে বরখাস্তের প্রাথমিক সিদ্ধান্ত জানিয়ে গত ১৪ জুলাই দ্বিতীয় দফায় কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। কিন্তু সেই নোটিশেরও কোনো জবাব দেননি নাজমুল ইসলাম।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন গত ৮ অক্টোবর তাকে চাকরি থেকে বরখাস্তের পক্ষে মতামত দেয়। পরে নিয়োগকারী কর্তৃপক্ষ হিসেবে রাষ্ট্রপতি গত ৫ নভেম্বর এ গুরুদণ্ড আরোপের অনুমোদন দেন।
সবশেষে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধি অনুযায়ী তাকে চাকরি থেকে বরখাস্তের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। পলায়নের অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০২৫ সালের ২৩ এপ্রিল থেকেই এ আদেশ কার্যকর বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

১৩ নভেম্বর, ২০২৬ ১৯:১৮
জাতীয় সংসদে নারী সদস্যদের জ্ঞান, যোগ্যতা, ব্যক্তিত্ব ও সংসদীয় আচরণে মুগ্ধ হয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, বর্তমান সংসদে নারী সদস্যরা অনেক বেশি স্মার্ট ও যোগ্য। তাঁদের সরাসরি নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হলে অনেক পুরুষ প্রার্থীকে পরাজিত করে বিজয়ী হওয়ার সক্ষমতা রয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় বরিশাল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শতবর্ষপূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
স্পিকার বলেন, বর্তমান সংসদে নারী সদস্যদের মধ্যে পাঁচজন ব্যারিস্টার, ছয়জন চিকিৎসক এবং প্রকৌশলীও রয়েছেন। সংসদে তাঁদের জ্ঞান, ব্যক্তিত্ব, বক্তব্য উপস্থাপনের ধরন ও সংসদীয় আচরণ তাঁকে মুগ্ধ করেছে।
নারীদের জন্য সংরক্ষিত আসনের পরিবর্তে সরাসরি নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়ার পক্ষে মত দিয়ে তিনি বলেন, ‘এখনকার নারীরা অনেক স্মার্ট ও যোগ্য। তাঁরা সরাসরি নির্বাচনে অনেক পুরুষ প্রার্থীকে হারিয়ে বিজয়ী হওয়ার সক্ষমতা রাখেন। আগামী নির্বাচনে নারীদের সরাসরি নির্বাচনে সুযোগ দেওয়া উচিত। আগের মতো সংরক্ষিত নারী আসনের প্রয়োজন নেই।’
স্পিকার আরও বলেন, একটি অনুষ্ঠানে তিনি প্রস্তাব দিয়েছেন, জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে প্রতিটি রাজনৈতিক দল যেন এক-তৃতীয়াংশ আসনে নারী প্রার্থী মনোনয়ন দেয়। নারীরা সরাসরি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে নিজেদের যোগ্যতা প্রমাণ করবেন। এভাবেই রাজনীতিতে নারীদের প্রকৃত সক্ষমতা প্রতিষ্ঠিত হবে বলে তিনি মনে করেন।
বরিশাল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ইতিহাস তুলে ধরে স্পিকার বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় এ বিদ্যালয় প্রাঙ্গণ স্বাধীনতার প্রস্তুতি ও সাংগঠনিক কার্যক্রমের গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়েছিল। এখানে প্রতিষ্ঠিত হয়েছিল বাংলাদেশের প্রথম সচিবালয়। মুক্তিযুদ্ধ পরিচালনা ও মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণের জন্য গঠিত হয়েছিল সংগ্রাম পরিষদ।
তিনি বলেন, ১৭ এপ্রিল পর্যন্ত বরিশালে এই সংগ্রাম পরিষদ ও সচিবালয় দক্ষিণাঞ্চলে স্বাধীন বাংলাদেশের পক্ষে প্রশাসনিক ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।
প্রাক্তন শিক্ষার্থীদের উদ্দেশে স্পিকার বলেন, যে প্রতিষ্ঠান তাঁদের গড়ে তুলেছে, সেই প্রতিষ্ঠানের প্রতিও তাঁদের দায়িত্ব রয়েছে। বিশেষ করে বিদ্যালয়ে বর্তমানে অধ্যয়নরত অনেক শিক্ষার্থী আর্থিকভাবে সচ্ছল নয়। এসব শিক্ষার্থীর পাশে দাঁড়াতে প্রাক্তন শিক্ষার্থীদের এগিয়ে আসা উচিত।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সদর আসনের সংসদ সদস্য মজিবর রহমান সরোয়ার ও বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন।

১৩ নভেম্বর, ২০২৬ ০১:০৫
চাকরির সন্ধানে বরিশাল থেকে চট্টগ্রামে গিয়ে আর ঘরে ফেরা হলো না মেহেদী হাসানের (৩৫)। নতুন কর্মস্থলে যোগ দেওয়ার মাত্র একদিন পর চট্টগ্রাম নগরের টাইগারপাস এলাকায় ফ্লাইওভার থেকে নিচে পড়ে তাঁর মৃত্যু হয়েছে। বুধবার রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বরিশালের বাসিন্দা মেহেদী গত সোমবার চাকরির উদ্দেশে চট্টগ্রামে যান। মঙ্গলবার একটি প্রতিষ্ঠানে চাকরিতে যোগ দেন তিনি। কিন্তু নতুন কর্মজীবন শুরুর পরদিনই ঘটে মর্মান্তিক এ ঘটনা।
প্রত্যক্ষদর্শী ও পুলিশের তথ্য অনুযায়ী, টাইগারপাস এলাকায় ফ্লাইওভার থেকে নিচে পড়ে গুরুতর আহত হন মেহেদী। পরে তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির জানান, ঘটনাস্থল থেকে মেহেদীর মোবাইল ফোন ও মানিব্যাগ পাওয়া গেছে। তবে কীভাবে তিনি ফ্লাইওভার থেকে নিচে পড়ে গেলেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ওসি বলেন, এটি দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো ঘটনা রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (দক্ষিণ) হাবিবুর রহমান প্রামাণিক জানিয়েছেন, ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
বরিশাল থেকে নতুন কর্মসংস্থানের আশায় চট্টগ্রামে যাওয়া মেহেদীর এমন আকস্মিক মৃত্যুতে তাঁর স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।’

১৩ নভেম্বর, ২০২৬ ১৮:৪৭
বরিশালের বানারীপাড়ায় জমিজমা নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের হামলায় ছোট ভাই নিহত হওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে পৌর শহরের ২ নম্বর ওয়ার্ডের মোল্লাবাড়িতে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত সাব্বির মোর্শেদ শিশির মোল্লা ওরফে শিশির বাবু (৪০) বানারীপাড়া উপজেলা যুবদলের সাবেক সদস্য। তিনি বরিশালের বিভিন্ন ব্যান্ড দলের পরিচিত ড্রামার ছিলেন। তাঁর বাবা মরহুম মোর্শেদ আলম দিলি মোল্লা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ও বীর মুক্তিযোদ্ধা।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে হাসপাতাল থেকে তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, মোর্শেদ আলম দিলি মোল্লার পরিবারের সঙ্গে বাড়ির জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সম্প্রতি প্রতিপক্ষের লোকজন ওই পরিবারকে ৩২ শতক জমি লিখে দিয়ে বিরোধের মীমাংসা করেন। তবে ওই জমির মালিকানা ও ভাগবাঁটোয়ারা নিয়ে মোর্শেদ আলম দিলি মোল্লার দুই ছেলে উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জহিরুল আলম বিপুল মোল্লা এবং উপজেলা যুবদলের সাবেক সদস্য শিশির বাবুর মধ্যে বিরোধের সৃষ্টি হয়।
এরই জেরে বৃহস্পতিবার দিবাগত রাতে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে মারামারি শুরু হয়। এতে শিশির বাবু গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা তাঁকে প্রথমে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে রাত দেড়টার দিকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীদের দাবি, দুই ভাইয়ের মধ্যে বাগ্বিতণ্ডার একপর্যায়ে মারামারি শুরু হয়। শিশির বাবু মাটিতে পড়ে গেলে তাঁর বুকের ওপর উঠে লাফালাফি করেন বিপুল মোল্লা। নিহতের বুক ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানান তাঁরা। এ ঘটনায় বিপুল মোল্লাও আহত হয়েছেন বলে জানা গেছে।
নিহতের স্ত্রী লিজা বেগম অভিযোগ করে বলেন, তাঁর স্বামীকে বড় ভাই বিপুল মোল্লা মারধর করেন। একপর্যায়ে শিশির বাবু মাটিতে পড়ে গেলে তাঁর বুকের ওপর উঠে ল
১৩ নভেম্বর, ২০২৬ ২২:৪৪
১৩ নভেম্বর, ২০২৬ ১৯:১৮
১৩ নভেম্বর, ২০২৬ ১৮:৪৭
১৩ নভেম্বর, ২০২৬ ১৮:৩৪