ভোলা-বরিশাল সেতু নির্মাণ, ঘরে ঘরে গ্যাস সংযোগ ও সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠাসহ ছয় দফা দাবি আদায়ে আবারও আন্দোলন জোরদার করছেন ভোলার বাসিন্দারা। এর অংশ হিসেবে শনিবার (১৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় ভোলা প্রেসক্লাব চত্বরে গণস্বাক্ষর কর্মসূচি পালন করা হবে।
বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি হিসেবে এ কর্মসূচির আয়োজন করেছে ‘আমরা ভোলাবাসী’ নামের একটি সংগঠন। সংগঠনটির সদস্যসচিব মীর মোশারেফ অমি এ তথ্য জানিয়েছেন।
মীর মোশারেফ অমি বলেন, ভোলা-বরিশাল সেতু নির্মাণ, প্রতিটি ঘরে গ্যাস সংযোগ, গ্যাসভিত্তিক শিল্পকারখানা স্থাপন, সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা, ইন্ট্রাকো কোম্পানির সঙ্গে অবৈধ গ্যাস চুক্তি বাতিল এবং গ্যাস পাচার বন্ধের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন ভোলার মানুষ।
তিনি বলেন, এসব দাবিতে এর আগে মানববন্ধন, বিক্ষোভ মিছিল, সভা-সমাবেশ, স্মারকলিপি প্রদান, মশাল মিছিল, গণসংযোগ ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। কিন্তু এখনো দাবিগুলোর বাস্তবায়ন হয়নি। তাই এবার বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এদিকে গত ১৫ অক্টোবর রাতে ভোলা জেলা পরিষদে অনুষ্ঠিত এক বিশেষ মতবিনিময় সভা থেকে আন্দোলন আরও জোরদারের ঘোষণা দেন ‘আমরা ভোলাবাসী’র নেতারা। সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির আহ্বায়ক, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ গোলাম নবী আলমগীর। এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, স্বেচ্ছাসেবী ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
সভায় দুর্গাপূজার পর গণস্বাক্ষর অভিযান ও লিফলেট বিতরণ, উপজেলা পর্যায়ে কমিটি গঠন, জেলার চার সংসদ সদস্যের সঙ্গে যোগাযোগ এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি জেলা আহ্বায়ক কমিটির সদস্যসংখ্যা বাড়ানো এবং এতে নারী সদস্য অন্তর্ভুক্তির সিদ্ধান্তও হয়।
সেই সিদ্ধান্তের ধারাবাহিকতায় শনিবারের গণস্বাক্ষর কর্মসূচির মধ্য দিয়ে নতুন করে আন্দোলনের মাঠে নামছেন ভোলাবাসী।

১৩ নভেম্বর, ২০২৬ ১৮:৩৪
ভোলার লালমোহন উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে দীর্ঘদিন ধরে চলছে প্রধান শিক্ষক সংকট। উপজেলার ২১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৯৯টিতেই নেই নিয়মিত প্রধান শিক্ষক। ফলে এসব বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করতে হচ্ছে। এতে প্রশাসনিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি ব্যাহত হচ্ছে স্বাভাবিক পাঠদানও।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, লালমোহনের ২১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৯৯টিতে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। অর্থাৎ উপজেলার প্রায় ৪৭ শতাংশ বিদ্যালয় চলছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বিধি অনুযায়ী প্রধান শিক্ষক পদের ৮০ শতাংশ পদোন্নতির মাধ্যমে পূরণের বিধান রয়েছে। কিন্তু দীর্ঘদিন ধরে পদোন্নতি কার্যক্রম কার্যকরভাবে বাস্তবায়িত না হওয়ায় শূন্য পদগুলো পূরণ করা সম্ভব হচ্ছে না। এর মধ্যে প্রতিবছর শিক্ষকরা অবসরে যাওয়ায় শূন্য পদের সংখ্যা আরও বাড়ছে। ফলে সংকট দিন দিন প্রকট হচ্ছে।
প্রধান শিক্ষক না থাকায় ভারপ্রাপ্তের দায়িত্ব পালন করা সহকারী শিক্ষকদের নিয়মিত পাঠদানের পাশাপাশি বিদ্যালয়ের প্রশাসনিক ও দাপ্তরিক কাজও সামলাতে হচ্ছে। এতে তাঁদের ওপর বাড়তি দায়িত্বের চাপ তৈরি হচ্ছে। পাশাপাশি শিক্ষার্থীদের পাঠদান তদারকি, বিদ্যালয়ের সার্বিক ব্যবস্থাপনা ও শিক্ষার মান নিশ্চিত করতেও হিমশিম খেতে হচ্ছে সংশ্লিষ্ট শিক্ষকদের।
উপজেলার কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আমজাদ হোসেন, মো. দুলাল উদ্দিন, মো. সোহেল ও নমিতা রানী দাস বলেন, প্রধান শিক্ষকের পদ শূন্য থাকায় সহকারী শিক্ষকদের অতিরিক্ত দায়িত্ব পালন করতে হচ্ছে। এতে বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় নানা জটিলতা তৈরি হচ্ছে। একই সঙ্গে নিয়মিত পাঠদানেও প্রভাব পড়ছে। শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও মান বজায় রাখতে দ্রুত প্রধান শিক্ষকের শূন্য পদগুলো পূরণ করা প্রয়োজন।
এ বিষয়ে লালমোহন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইন্দ্রজিৎ চন্দ্র দেবনাথ বলেন, অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী শিক্ষকদের গ্রেডেশন তালিকা তৈরির কার্যক্রম চলছে। শিগগিরই তালিকা প্রস্তুত করে অধিদপ্তরে পাঠানো হবে। আশা করছি, এ সমস্যা সমাধানে সরকার দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে।

১১ নভেম্বর, ২০২৬ ১৯:৪৬
ভোলার তজুমদ্দিনে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তিন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে থানা পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়ন উত্তর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. তানজিল, দেবীপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসা ছাত্রলীগের সভাপতি মো. রবিন এবং ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়ন ছাত্রলীগের সদস্য মো. তানজিল।
পুলিশ সূত্রে জানা গেছে, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা নাশকতা বা নৈরাজ্য সৃষ্টির পরিকল্পনা করতে পারেন—এমন তথ্যের ভিত্তিতে বুধবার উপজেলার বিভিন্ন এলাকায় সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।
তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, পুলিশের সন্ত্রাসবিরোধী অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তিন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

১১ নভেম্বর, ২০২৬ ১৬:৫৮
ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে বিরোধের জেরে আপন ছোট ভাইকে হত্যার অভিযোগ উঠেছে বড় ভাইয়ের বিরুদ্ধে। বুধবার (১১ নভেম্বর) সকালে উপজেলার লালমোহন ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মুন্সির হাওলা এলাকার মনু মিয়া বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত বড় ভাই মো. সহিদকে (৬৬) আটক করেছে পুলিশ।
নিহত ব্যক্তির নাম মো. আব্দুল জলিল (৬২)। তিনি ওই এলাকার মৃত মনু মিয়ার ছেলে। আটক সহিদও একই ব্যক্তির ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে বাড়ির বাগান থেকে সুপারি পাড়তে যান আব্দুল জলিল। এ সময় তাঁর বড় ভাই সহিদ সুপারি পাড়তে বাধা দেন। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে সহিদ তাঁর ছোট ভাই জলিলের গলা সুপারি গাছের সঙ্গে চেপে ধরেন বলে অভিযোগ রয়েছে। এতে শ্বাসরোধে ঘটনাস্থলেই জলিলের মৃত্যু হয়।
লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের আপন বড় ভাইকে আটক করা হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

১৩ নভেম্বর, ২০২৬ ২৩:০৭
ভোলা-বরিশাল সেতু নির্মাণ, ঘরে ঘরে গ্যাস সংযোগ ও সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠাসহ ছয় দফা দাবি আদায়ে আবারও আন্দোলন জোরদার করছেন ভোলার বাসিন্দারা। এর অংশ হিসেবে শনিবার (১৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় ভোলা প্রেসক্লাব চত্বরে গণস্বাক্ষর কর্মসূচি পালন করা হবে।
বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি হিসেবে এ কর্মসূচির আয়োজন করেছে ‘আমরা ভোলাবাসী’ নামের একটি সংগঠন। সংগঠনটির সদস্যসচিব মীর মোশারেফ অমি এ তথ্য জানিয়েছেন।
মীর মোশারেফ অমি বলেন, ভোলা-বরিশাল সেতু নির্মাণ, প্রতিটি ঘরে গ্যাস সংযোগ, গ্যাসভিত্তিক শিল্পকারখানা স্থাপন, সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা, ইন্ট্রাকো কোম্পানির সঙ্গে অবৈধ গ্যাস চুক্তি বাতিল এবং গ্যাস পাচার বন্ধের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন ভোলার মানুষ।
তিনি বলেন, এসব দাবিতে এর আগে মানববন্ধন, বিক্ষোভ মিছিল, সভা-সমাবেশ, স্মারকলিপি প্রদান, মশাল মিছিল, গণসংযোগ ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। কিন্তু এখনো দাবিগুলোর বাস্তবায়ন হয়নি। তাই এবার বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এদিকে গত ১৫ অক্টোবর রাতে ভোলা জেলা পরিষদে অনুষ্ঠিত এক বিশেষ মতবিনিময় সভা থেকে আন্দোলন আরও জোরদারের ঘোষণা দেন ‘আমরা ভোলাবাসী’র নেতারা। সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির আহ্বায়ক, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ গোলাম নবী আলমগীর। এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, স্বেচ্ছাসেবী ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
সভায় দুর্গাপূজার পর গণস্বাক্ষর অভিযান ও লিফলেট বিতরণ, উপজেলা পর্যায়ে কমিটি গঠন, জেলার চার সংসদ সদস্যের সঙ্গে যোগাযোগ এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি জেলা আহ্বায়ক কমিটির সদস্যসংখ্যা বাড়ানো এবং এতে নারী সদস্য অন্তর্ভুক্তির সিদ্ধান্তও হয়।
সেই সিদ্ধান্তের ধারাবাহিকতায় শনিবারের গণস্বাক্ষর কর্মসূচির মধ্য দিয়ে নতুন করে আন্দোলনের মাঠে নামছেন ভোলাবাসী।
১৩ নভেম্বর, ২০২৬ ২৩:৫৯
১৩ নভেম্বর, ২০২৬ ২৩:১৪
১৩ নভেম্বর, ২০২৬ ২৩:০৭
১৩ নভেম্বর, ২০২৬ ২২:৪৪