১১ জুন, ২০২৫ ১৬:৩৮
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সাগরে মাছ আহরণে ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ বুধবার রাত ১২টায়। গভীর সাগরে যাত্রার প্রস্তুতি শেষ করছেন বরগুনার জেলেরা। কেউ ট্রলার মেরামত করছেন, কেউ জাল সেলাই করছেন, কেউ আবার প্রয়োজনীয় খাদ্যসামগ্রীসহ অন্যান্য সরঞ্জাম প্রস্তুত করছেন।
মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২০১৫ সাল থেকে সাগরে মাছ ধরায় ৬৫ দিনের নিষেধাজ্ঞা কার্যকর হয়ে আসছে। তবে জেলেদের দাবির পরিপ্রেক্ষিতে এবার ভারতের সঙ্গে সামঞ্জস্য রেখে ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিনের নিষেধাজ্ঞা কার্যকর হয়।
এই নিষেধাজ্ঞায় অনেক জেলে পরিবারে নেমে আসে সংকট। অনেকে ধারদেনায় জর্জরিত হয়ে পড়েছেন। তার পরও আশাবাদী জেলেরা—এবার সাগরে নামলেই মিলবে ঝাঁকে ঝাঁকে ইলিশ।
বরগুনা সদর উপজেলার বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী বলেন, ‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’
এদিকে সাগরে নিষেধাজ্ঞা চলাকালেও কিছু অসাধু জেলে মাছ শিকার করেছেন বলে অভিযোগ রয়েছে। ফলে পাথরঘাটা মৎস্যঘাটে গত কিছুদিন ধরে মাছের সরবরাহ ছিল। ঈদুল আজহাকে কেন্দ্র করে প্রশাসনের নজরদারি কমে যাওয়ায় ৩ জুন থেকে কিছু ট্রলার সাগরে যাওয়া শুরু করে। এদের মধ্যে জেলে হাবিবুর রহমান সোমবার মাছ নিয়ে ঘাটে ফেরেন।
তিনি বলেন, ‘মোট ৬ লাখ টাকার মাছ বিক্রি করেছি। কিন্তু বরফ ও অন্যান্য খরচ মিটিয়ে প্রায় দেড় লাখ টাকা লোকসান হয়েছে। বরফকলের মালিকেরা ক্যানপ্রতি বরফের দাম ১৩০ টাকার জায়গায় ২০০ টাকা নিচ্ছেন। আর প্রশাসনের একটি চক্র ট্রলারপ্রতি ১৫-২০ হাজার টাকা চাঁদা নিয়েছে।’
তবে পাথরঘাটা বরফকল মালিক সমিতির কোষাধ্যক্ষ মেহের কান্তি অভিযোগ অস্বীকার করে বলেন, ‘লোডশেডিংসহ বিভিন্ন কারণে বরফ উৎপাদনের খরচ বেড়েছে। সে কারণে দাম কিছুটা বাড়ানো হয়েছে।’
জেলে ইউসুফ মাঝির অভিযোগ, ‘নিষেধাজ্ঞা কার্যকরের নামে আসলে লোক দেখানো অভিযান হয়েছে। প্রশাসনের একাংশ ‘ম্যানেজ’ করে বহু ট্রলার সাগরে গিয়ে মাছ ধরেছে।’
এ বিষয়ে বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা বলেন, ‘আমি ঈদের ছুটিতেও পাথরঘাটায় অবস্থান করে কয়েকটি অভিযান পরিচালনা করেছি। তার পরও বিশাল সাগর এলাকায় কিছু অসাধু জেলে সুযোগ নিয়েছেন। আমরা বরফের অতিরিক্ত উৎপাদন করায় কয়েকজন বরফকল মালিককে জরিমানাও করেছি।’

১২ মে, ২০২৬ ২০:২০
বরগুনার আমতলীতে নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে এক বাবাকে আটক করেছে পুলিশ। এই ঘটনায় ওই কিশোরীর মা শাহিনুর বেগম বাদী হয়ে তার স্বামীর বিরুদ্ধে মামলা করেছেন। পরিবারের আত্মীয়-স্বজনদের কাছে বিচার চেয়ে ব্যর্থ হওয়ার পর তিনি পুলিশের সাহায্য নিয়েছেন।
মঙ্গলবার বেলা ১২টার দিকে আমতলী থানায় লিখিত অভিযোগ করেন শাহিনুর বেগম। তার অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত ওসমান মোল্লাকে (৩৮) আটক করে। ওসমান মোল্লা উপজেলার চাওড়া ইউনিয়নের ঘটখালী (উড়ষীতলা) গ্রামের বাসিন্দা। অভিযোগ অনুযায়ী, গত দুই বছর ধরে তিনি তার ১৩ বছর বয়সী মেয়েকে ধর্ষণ করে আসছিলেন।
ভুক্তভোগী কিশোরীর মা শাহিনুর বেগম জানান, তার শারীরিক সমস্যার সুযোগ নিয়ে ওসমান গত দুই বছর ধরে মেয়ের ওপর এমন পাশবিক নির্যাতন চালিয়েছেন। শুরুতে তিনি বিষয়টি বিশ্বাস করতে পারেননি, কিন্তু পরে কয়েকবার নিজের চোখে ঘটনাটি দেখেছেন। ওসমান তার কাছে বারবার ক্ষমা চেয়ে শুধরানোর সুযোগ নিলেও নিজের আচরণের ধরণ বদলাননি। স্বজনদের কাছে বিচার চেয়ে কোনো ফল না পাওয়ায় তিনি শেষ পর্যন্ত আইনের আশ্রয় নিয়েছেন।
পুলিশের কাছে ওসমান মোল্লা ধর্ষণের কথা স্বীকার করেছেন। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাচনাইন পারভেজ জানান, কিশোরী এবং তার মায়ের জবানবন্দি নেওয়া হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। এছাড়া ভুক্তভোগী কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য বরগুনা হাসপাতালে পাঠানো হয়েছে।

১০ মে, ২০২৬ ১৭:৪০
বরগুনার আমতলী ও তালতলী উপজেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নের ৩৬ কোটি টাকার চারটি প্রকল্পে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। দরপত্র (টেন্ডার) আহ্বানের পর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বরগুনার নির্বাহী প্রকৌশলীসহ তিন কর্মকর্তা তাঁদের আত্মীয় ও আওয়ামী লীগ নেতার ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দেন। এলজিইডির প্রধান কার্যালয়ে এমন অভিযোগ করা হয়েছে। এ বিষয়ে তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।
তালতলীর বাসিন্দা ওমর আব্দুল্লাহ শাহীন সম্প্রতি এলজিইডির প্রধান কার্যালয়ে এই অভিযোগ করেছেন। তিনি বিএনপির প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস)। এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেন বরিশাল বিভাগীয় অতিরিক্ত প্রধান প্রকৌশলী শেখ মোহা. নুরুল ইসলামকে অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন।
লিখিত অভিযোগে বলা হয়েছে, এলজিইডির বরগুনা কার্যালয়ে নির্বাহী প্রকৌশলী মো. মেহেদী হাসান খান, জ্যেষ্ঠ সহকারী প্রকৌশলী শ্যামল কুমার গাইন ও গ্রামীণ অবকাঠামো প্রকল্পের সহকারী প্রকৌশলী রাজিব শাহ তাঁদের নিকটাত্মীয়দের পাঁচটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে স্বজনপ্রীতি করে কাজ পাইয়ে দিয়েছেন। এসব ঠিকাদার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।
ওমর আব্দুল্লাহ শাহীন অভিযোগ করেন, গত মার্চ মাসে আমতলী-তালতলী উপজেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ৩৬ কোটি টাকার দরপত্র আহ্বান করে বরগুনা এলজিইডি কার্যালয়। এতে ৭৭টি ঠিকাদারি প্রতিষ্ঠান অংশ নেয়। গত ২০ এপ্রিল চারটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে অনিয়ম ও অনৈতিকতার আশ্রয় নিয়ে ওই কাজ পাইয়ে দেন নির্বাহী প্রকৌশলী মো. মেহেদী হাসান খানসহ তিন প্রকৌশলী।
অভিযোগে উল্লেখ করা হয়, স্বজনপ্রীতির মাধ্যমে অর্থের বিনিময়ে ওই তিন কর্মকর্তা তাঁদের আত্মীয়দের দরপত্রের মাধ্যমে কাজ পাইয়ে দেন। ঠিকাদারি প্রতিষ্ঠান চারটি হলো নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান খানের নিকটাত্মীয় বরিশাল এমএস লুৎফুল কবির ট্রেডার্স, শেখ সেলিমের ভাগনে গোপালগঞ্জ জেলা আওয়ামী
লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আতিকুর রহমান নুরের ঠিকাদারি প্রতিষ্ঠান এমএস নুর কনস্ট্রাকশন, সহকারী প্রকৌশলী রাজিব শাহর নিকটাত্মীয় নড়াইল জেলার ঠিকাদারি প্রতিষ্ঠান লেলিন-দিপ (জয়েন্ট ভেঞ্চার) এসএম লেলিন ট্রেডার্স, জ্যেষ্ঠ সহকারী প্রকৌশলী শ্যামল গাইনের নিকটাত্মীয় ঝিনাইদহের ঠিকাদারি প্রতিষ্ঠান নিশিত বসু ট্রেডার্স।
ওমর আব্দুল্লাহ শাহীন বলেন, বরগুনা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. মেহেদী হাসান খান, জ্যেষ্ঠ সহকারী প্রকৌশলী শ্যামল কুমার গাইন ও গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের সহকারী প্রকৌশলী রাজিব শাহ ঠিকাদারদের সঙ্গে যোগসাজশে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আমতলী-তালতলীর ৩৬ কোটি টাকার কাজ তাঁদের নিকটাত্মীয় ও আওয়ামী লীগ নেতার ঠিকাদারি প্রতিষ্ঠানকে দিয়েছেন। এসব দরপত্রে তাঁরা মোটা অঙ্কের ঘুষ নিয়ে কাজ পাইয়ে দেন। তদন্ত করলেই তাঁদের দুর্নীতির বাস্তব চিত্র বেরিয়ে আসবে
অভিযোগের বিষয়ে জানতে চাইলে বরগুনা নির্বাহী প্রকৌশলী মো. মেহেদী হাসান খান বলেন, ‘আমাদের বিরুদ্ধে কেন অভিযোগ দিয়েছেন, তা যিনি দিয়েছেন, তিনিই বলতে পারবেন। আমি টেন্ডার প্রক্রিয়ায় কোনো অনিয়ম করিনি।’
অভিযোগ তদন্তের দায়িত্ব পাওয়া এলজিইডির বরিশাল বিভাগীয় অতিরিক্ত প্রধান প্রকৌশলী তদন্ত কর্মকর্তা শেখ মোহা. নুরুল ইসলাম বলেন, ‘অভিযোগ তদন্ত করতে প্রধান কার্যালয় থেকে আমাকে নোটিশ দেওয়া হয়েছে। ১৪ মে তদন্তকাজ শুরু করা হবে।’

০৯ মে, ২০২৬ ১৩:১৪
বরগুনার আকাশে হঠাৎ দেখা মিলেছে অদ্ভুত আলোর ঝলকানি, যা অল্পসময় স্থায়ী হয়। শুক্রবার (০৮ মে) সন্ধ্যার দিকে হঠাৎ করে পাথরঘাটার আকাশে দেখা মেলে এ অদ্ভুত আলোর। কয়েকবার এই অদ্ভুত আলোর দেখা যায়।
এদিকে এমন আলো দেখা যাওয়ায় বিস্ময় প্রকাশ করেছেন স্থানীয়রা। মুহূর্তেই সেই আলোর ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে যায়।
জহির নামের এক অটোচালক বলেন, আমি গাড়ি চালাচ্ছিলাম হঠাৎ করেই আকাশে এমন অদ্ভুত আলো দেখতে পাই। আসলে এটা কী হতে পারে তা আমি নিজেও জানি না৷
এই অদ্ভুত আলো নিয়ে অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লেখেন, এটা কী হতে পারে? ইব্রাহিম নামে একজন লেখেন, পশ্চিম-দক্ষিণ কোণের আকাশে আজ সন্ধ্যায় এটা কী দেখা গেছে?
এই অদ্ভুত আলো নিয়ে পাথরঘাটায় চলছে আলোচনা। অনেকেই এর কারণ খোঁজারও চেষ্টা করছেন। অনেকেই দিচ্ছেন আবার ভিন্ন মতামত।

Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.