Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.

০৭ জানুয়ারি, ২০২৬ ১৩:০৩
ত্রয়োদশ সংসদ নির্বাচন কেন্দ্র করে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় নাগরিক পার্টিসহ ১১ দলীয় জোটের আত্মপ্রকাশ হলেও এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি আসন সমঝোতা। এ নিয়ে দলগুলোর মধ্যে অসন্তোষ, নির্বাচন কার্যক্রমে পিছিয়ে পড়ার শঙ্কা ও জোট নিয়ে বিভ্রান্তি দেখা দিয়েছে। নির্বাচন কমিশনের তপশিল অনুযায়ী মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ থাকবে ২০ জানুয়ারি পর্যন্ত। এই সময়সীমা সামনে রেখে আসন সমঝোতা চূড়ান্ত করার চাপ বাড়ছে জোটভুক্ত দলগুলোর ওপর। তবে জোট নেতাদের দাবি, বেশ ইতিবাচকভাবেই এগিয়ে চলছে আসন সমঝোতার আলোচনা। দু-এক দিনের মধ্যেই ৩০০ আসনের সমঝোতা চূড়ান্ত হয়ে যাবে।
গত রোববার জাতীয় প্রেস ক্লাবে এক জরুরি সংবাদ সম্মেলনে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ১০ দলীয় জোটের ঘোষণা দেন। জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) ছিল আগে থেকেই। নতুন করে কর্নেল (অব.) অলি আহমদের নেতৃত্বাধীন এলডিপি, এনসিপি ও আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) জোটে যুক্ত হয়।
জোটের নির্ভরযোগ্য সূত্রের মতে, সর্বশেষ আলোচনা অনুযায়ী জামায়াত ১১০ আসন ছাড়ার চিন্তা করছে শরিকদের জন্য। এর মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ ৩৫-৪০, এনসিপি ৩০, খেলাফত মজলিস ১৫, বাংলাদেশ খেলাফত মজলিস ১০, এবি পার্টি ৩, এলডিপি ৩, বিডিপি ২, জাগপা ৩, খেলাফত আন্দোলন ৪ এবং নেজামে ইসলাম পার্টি ২টি আসনে। তবে দলগুলোর পক্ষ থেকে এখন পর্যন্ত এটিকে চূড়ান্ত করা হয়নি। দলীয় জোটের ৬০০-এর বেশি প্রার্থী ৩০০ আসনের বিপরীতে মনোনয়নপত্র জমা দিয়ে রেখেছেন। জানা গেছে, আসন সমঝোতা চূড়ান্ত না হওয়ায় দর কষাকষি করার জন্যই অতিরিক্ত প্রার্থী রেখে দিয়েছে দলগুলো।
জোটের মধ্যে বিশেষ করে এই সমঝোতা নিয়ে ইসলামী আন্দোলন এবং এনসিপিকে নিয়ে আলোচনা বেশি হচ্ছে। দু-একটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে জামায়াতে ইসলামী এনসিপিকে ১০ আসনের বেশি ছাড়ছে না—এমন খবর আলোচনা-সমালোচনার জন্ম দেয়। তবে এনসিপি নেতাদের দাবি, এ ধরনের তথ্য সঠিক নয়। বরং ৩০ আসন নিয়েই এখন পর্যন্ত ইতিবাচক আলোচনা চলছে।
এনসিপির একাধিক নেতা জানান, এখন পর্যন্ত ২৫টি আসন চূড়ান্ত হয়ে গেছে। নিশ্চিত হওয়া আসনগুলোর পাশাপাশি দলটি আরও আলোচনা চালাচ্ছে। যাতে ৩৫-৪০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করা যায়। এনসিপির শীর্ষ পর্যায়ের এক নেতা বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ জোটে থাকবে কি না, তার ওপর চূড়ান্ত আসনসংখ্যা নির্ভর করবে। দলটি যদি জোটে না থাকে, তাহলে আমরা প্রায় ৪০টি আসনে নির্বাচন করব। অন্যথায় ৩০ বা তার আশপাশেই আমরা থাকছি।
এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, ১০ আসনের কম পাচ্ছে এনসিপি, এটি সঠিক তথ্য নয়। আমরা ৪৪টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছি। প্রায় সবগুলোই বৈধ ঘোষণা করা হয়েছে। জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলনসহ জোটের আসন নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আলাপ-আলোচনা চলছে। তবে এনসিপি ৩০-৩৫ আসনের কম পাওয়ার সম্ভাবনা নেই।
দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারও জানান একই তথ্য। তিনি বলেন, ১০টি আসনের নিউজটি সত্য নয়। যারা করেছে তারা এই তথ্য কোথায় পেয়েছে জানি না। জোটের আসন সমঝোতার আলোচনা খুব ইতিবাচকভাবেই এগিয়ে চলছে। দু-এক দিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
এনসিপিতে জোটের প্রার্থী হওয়ার আলোচনায় যারা:
এনসিপি সূত্রে জানা যায়, দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা-১১, সদস্য সচিব আখতার হোসেন রংপুর-৪, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ কুমিল্লা-৪, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম পঞ্চগড়-১, মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা-৮, যুগ্ম মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ নোয়াখালী-৬, যুগ্ম আহ্বায়ক আতিক মুজাহিদ কুড়িগ্রাম-২ এবং যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল-আমিন নারায়ণগঞ্জ-৪ থেকে নির্বাচন করছেন, তা অনেকটা নিশ্চিত। তাদের প্রায় সবার আসনে এনসিপি প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়িয়েছেন জামায়াতের প্রার্থীরা। এর বাইরে ঢাকা থেকে আরিফুল ইসলাম আদীব ঢাকা-১৮, জাভেদ রাসিন ঢাকা-৯, দিলশানা পারুল ঢাকা-১৯ এবং তারেক মোহাম্মদ আদেল ঢাকা-৭ থেকে প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনা রয়েছে।
ঢাকার বাইরে সারোয়ার তুষার নরসিংদী-২, জোবাইরুল হাসান আরিফ চট্টগ্রাম-৮, ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ সিলেট-৩, আলী নাছের খান, গাজীপুর-২, সুলতানা মুহাম্মদ জাকারিয়া নোয়াখালী-২, প্রীতম দাশ মৌলভীবাজার-৪, সাইফুল্লাহ হায়দার টাঙ্গাইল-৩, আশরাফ মাহদী ব্রাহ্মণবাড়িয়া-২, মোল্লা ফারুক এহসান চুয়াডাঙ্গা-১, জার্জিস কাদির নাটোর-৩, মোহাম্মদ আতাউল্লাহ ব্রাহ্মণবাড়িয়া-৩, ডা. মাহমুদা মিতু ঝালকাঠি-১, সাইফ মোস্তাফিজ সিরাজগঞ্জ-৬, ডা. আব্দুল আহাদ দিনাজপুর-৫, আরিফুল দাড়িয়া গোপালগঞ্জ-৩ এবং সুজা উদ্দিন বান্দরবান থেকে জোটের প্রার্থী হিসেবে নির্বাচন করতে পারেন। তবে এগুলো এখনো পর্যন্ত আলোচনাধীন।
ইতিবাচক আলোচনায় ইসলামী আন্দোলন:
নির্বাচনী আসন সমঝোতা নিয়ে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মধ্যে দূরত্ব পুরোপুরি ঘোচেনি। তবে ইতিবাচকভাবে এগিয়ে চলছে আলোচনা। ফের এ নিয়ে দুই দলের নেতাদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। জোটের নেতারা বলছেন, বৃহত্তর ঐক্যের স্বার্থে কোনো ভাঙন দেখা দেবে না, দুই দলই দ্রুত সমঝোতায় পৌঁছানোর পক্ষে কথা বলছে।
জোট সূত্রে জানা যায়, আসন সমঝোতায় শুরুতে ১২০-১৫০ আসনের কথা জানায় ইসলামী আন্দোলন। পরে দল বাড়ায় সেটি নামে ১০০-১২০টিতে। বিভিন্ন আলাপ-আলোচনা শেষে সর্বশেষ অন্তত ৭০ আসন চায় দলটি। তবে এতে এখনো সম্মতি জানায়নি জামায়াত। তারা ৩০-৪০ আসনের আলোচনায় ছিল। এ নিয়ে অসন্তোষ দেখা গেছে দলটির মধ্যে।
মনোনয়নপত্র জমা দেওয়ার পরদিনই অসন্তোষ প্রকাশ করেন ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ নায়েবে আমির সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। তিনি দাবি করেন, তাদের দল ১৪৩টি আসনে ‘এ’ ক্যাটাগরিতে রয়েছে, কিন্তু সে অনুযায়ী সমঝোতা হচ্ছে না। তিনি বলেছিলেন, তার দল কেন জামায়াতের কাছে আসন চাইবে। এক বাক্স নীতি প্রথম ঘোষণা করে ইসলামী আন্দোলন। কাউকে আসন দেওয়ার কথা উঠলে ইসলামী আন্দোলন দিচ্ছে কি না, সেই প্রশ্ন আসবে।
ইসলামী আন্দোলনের শীর্ষস্থানীয় এক নেতা বলেন, ঐক্য ভেঙে যাক, সেটি আমরা চাই না। তবে আসন সমঝোতা হতে হবে ইনসাফের ভিত্তিতে।
জানতে চাইলে ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন বলেন, আসন সমঝোতার বিষয়ে কিছুটা অসন্তোষ আছে। এ বিষয় নিয়ে আলোচনা চলমান। ১৯ জানুয়ারির মধ্যেই তা চূড়ান্ত হবে। এরপর পরবর্তী অবস্থান জানা যাবে।
জোটের আসন সমঝোতার বিষয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, মনোনয়নপত্র প্রত্যাহারের আগেই সবকিছু চূড়ান্ত হবে। আসন সমঝোতা নিয়ে বড় কোনো সংকট আমরা দেখছি না। জোট ভাঙার বিষয়েও কোনো তথ্য নেই। শঙ্কার চেয়ে প্রোপাগান্ডা বেশি। কিছু সংকট থাকলে সেটি আমরা আলোচনার মাধ্যমে সমাধান করে নেব।

১১ ফেব্রুয়ারি, ২০২৬ ০২:২৩
বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত তিনজন আহত হয়েছেন। এ সময় লাঠির আঘাতে মাঝগ্রাম ইউনিয়ন বিএনপি সভাপতি মাসুদ রানা মজিদের চোখ প্রায় উপড়ে যায়। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিলেও এ খবর ছড়িয়ে পড়লে স্ট্রোক করে মারা যান মজিদের মা মাজেদা খাতুন।
গতকাল সোমবার রাতে নন্দীগ্রাম উপজেলার পারশুন গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। মাসুদ রানা মজিদ ছাড়াও অন্য আহতারা হলেন– তাঁর ভাই ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী রবিউল ইসলাম এবং ছাত্রশিবিরের বগুড়া শহর শাখার সাথি পারশুন গ্রামের আসাদুল্লাহ হিল গালিব। মাসুদ ও তাঁর ভাই রবিউলকে প্রথমে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় মাসুদকে আজ মঙ্গলবার ঢাকায় জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
বিএনপির অভিযোগ, সোমবার রাত সাড়ে ১০টার দিকে ভোটারদের মধ্যে টাকা বিতরণের জন্য স্থানীয় জামায়াতকর্মী বেলাল হোসেন ও ফারুক আহম্মেদ পারশুন গ্রামে যান। এ সময় বিএনপির লোকজন তাদের আটক করে পুলিশে খবর দেন। কিন্তু পুলিশ আসার আগেই জামায়াতের বেশ কিছু নেতাকর্মী অন্য এলাকা থেকে সেখানে গিয়ে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা চালায়। তারা মাঝগ্রাম ইউনিয়ন বিএনপি সভাপতি মাসুদ রানা মজিদের বাড়িঘর ভাঙচুর করে। এক পর্যায়ে হামলাকারীদের লাঠির আঘাতে মাসুদের ডান চোখ প্রায় উপড়ে যায়।
অন্যদিকে জামায়াতের দাবি, পারশুন এলাকায় বিএনপির মিছিল থেকে তাদের নেতাকর্মীর ওপর হামলা চালানো হয়। তাদের কর্মীকে গালিব মারধর এবং আরও দুই কর্মীকে আটকে রাখে বিএনপিকর্মীরা। মারধরে আহত গালিবকে শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় আজ বগুড়া-৪ আসনে বিএনপির প্রার্থী মোশারফ হোসেন ও জামায়াত প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করে একে অপরকে দায়ী করেছেন। নন্দীগ্রাম থানার ওসি মিজানুর রহমান বলেন, এখনও থানায় কেউ অভিযোগ দেয়নি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নন্দীগ্রামের ইউএনও ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শারমিন আরা বলেন, উভয় পক্ষ আমাকে বিষয়টি জানালে আমি পুলিশ এবং এসিল্যান্ডকে পাঠিয়েছিলাম। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

১০ ফেব্রুয়ারি, ২০২৬ ২০:২৯
লক্ষ্মীপুরের রামগঞ্জে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল থেকে অন্তত ৩৫০ জন নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। যোগদানকারীদের মধ্যে রয়েছেন বিএনপির সাবেক সংসদ সদস্য প্রয়াত নাজিম উদ্দিন আহমেদের ভাই রিয়াজ উদ্দিন রাজন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে রামগঞ্জ সরকারি কলেজ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগ দেন তারা। এ সময় নতুন যোগদানকারীদের ফুলের মালা পরিয়ে বরণ করে নেয়া হয়।
যোগদান অনুষ্ঠান শেষে বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের শাপলা কলি প্রতীকের প্রার্থীর পক্ষে একটি গণমিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও লক্ষ্মীপুর-১ আসনের প্রার্থী মাহবুব আলম, রামগঞ্জ উপজেলা জামায়াতের আমির নাজমুল হাসান পাটওয়ারী, রামগঞ্জ পৌর জামায়াতের আমির হাসান মাহমুদ বান্নাহসহ স্থানীয় নেতৃবৃন্দ।

১০ ফেব্রুয়ারি, ২০২৬ ১৬:২৫
যশোরের শার্শা উপজেলায় এক প্রবাসীর স্ত্রীর শয়নকক্ষ থেকে মধ্যরাতে আপত্তিকর অবস্থায় এক জামায়াত নেতাকে হাতেনাতে আটক করার অভিযোগ উঠেছে।
স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশে খবর দেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা মুহূর্তেই ভাইরাল হয় এবং এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
আটক ব্যক্তির নাম সাব্বির হোসেন। তিনি শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সঙ্গে যুক্ত বলে স্থানীয়রা জানিয়েছেন। সাব্বির হোসেন বাগআঁচড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড জামায়াত সমর্থিত সাবেক ইউপি সদস্য নাসির উদ্দীনের ছেলে।
ঘটনাটি ঘটে সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে বাগআঁচড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাগআঁচড়া গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই সময় সাব্বির হোসেন এক প্রবাসীর স্ত্রীর শয়নকক্ষে অবস্থান করছিলেন। দীর্ঘ সময় দরজা বন্ধ থাকায় পরিবারের সদস্যদের সন্দেহ হলে তারা কক্ষে ঢুকে দুজনকে আপত্তিকর অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়রা সাব্বির হোসেন ও ওই নারীকে আটক করেন।
স্থানীয়দের অভিযোগ, পরে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে এসে কোনো মামলা বা আইনানুগ ব্যবস্থা না নিয়ে অভিযুক্ত সাব্বির হোসেন ও ওই নারীকে ছেড়ে দেওয়া হয়। এ নিয়ে এলাকায় ক্ষোভ ও প্রশ্ন তৈরি হয়েছে।
অন্যদিকে অভিযুক্ত সাব্বির হোসেন দাবি করেছেন, তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট চাইতে ওই প্রবাসীর স্ত্রীর বাড়িতে গিয়েছিলেন।
স্থানীয়দের ভাষ্য, সাব্বির হোসেন দীর্ঘদিন ধরেই ওই প্রবাসীর স্ত্রীর বাড়িতে যাতায়াত করতেন। গভীর রাতে শয়নকক্ষে প্রবেশ করে দীর্ঘ সময় অবস্থান করায় সন্দেহ ঘনীভূত হয়। পরে পরিবারের সদস্যরা কক্ষে ঢুকে দুজনকে আটক করেন।
এ বিষয়ে বাগআঁচড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা হাবিবুল্লাহ বেলালী বলেন, সাব্বির হোসেন জামায়াতের সক্রিয় নেতা নন, তিনি একজন কর্মী মাত্র। তার দাবি, নির্বাচনের সময় একটি মহল ঘটনাটি নিয়ে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।
বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক শরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে ওই নারী তার বাবার বাড়িতে অবস্থান করছেন এবং সাব্বির হোসেনকে তার স্বজনদের জিম্মায় দেওয়া হয়েছে। তিনি জানান, এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

১১ ফেব্রুয়ারি, ২০২৬ ০২:০৩
১০ ফেব্রুয়ারি, ২০২৬ ২১:১৫
১০ ফেব্রুয়ারি, ২০২৬ ২০:২৯