০৬ নভেম্বর, ২০২৫ ১৭:১০
বিশ্বের সবচেয়ে দামি কফি পাওয়া যাচ্ছে এখন দুবাইয়ে। এক কাপের দাম প্রায় ৯৮০ মার্কিন ডলার (প্রায় ৩ হাজার ৬০০ দিরহাম), বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ এক লাখ টাকারও বেশি।
পানামা থেকে আনা বিশেষ কফি বিন দিয়ে তৈরি এই পানীয়টি বিক্রি হচ্ছে ‘জুলিথ’ নামে একটি ক্যাফেতে। ক্যাফের সহপ্রতিষ্ঠাতা সারকান সাগসোজ সামাজিক মাধ্যমে এক ভিডিওতে বলেন, ‘অবশেষে প্রতীক্ষার অবসান হলো। বিশ্বের সবচেয়ে প্রশংসিত এবং সর্বোচ্চ রেটিংপ্রাপ্ত কফি এখন জুলিথে পাওয়া যাচ্ছে।’
দুবাইয়ের একটি শিল্পাঞ্চলে অবস্থিত এই ক্যাফে প্রায় ৪০০ কাপ কফি পরিবেশন করবে বলে জানিয়েছেন সাগসোজ। তিনি বলেন, ‘আমরা মনে করেছি, দুবাই আমাদের এই বিনিয়োগের জন্য একদম উপযুক্ত জায়গা।’
এই বিলাসবহুল কফির স্বাদ সম্পর্কে তিনি বলেন, ‘এতে আছে সাদা ফুলের মতো সুবাস, সাইট্রাস ফলের মতো ঝাঁঝালো স্বাদ—যেমন কমলা ও বার্গামট, সঙ্গে এপ্রিকট ও পিচের আভাস। এর মাধুর্য মধুর মতো, সূক্ষ্ম ও কোমল।’
পানামায় এক নিলাম থেকে এই কফির বিন কেনা হয়েছে। প্রায় ২০ কিলোগ্রাম ‘নিডো ৭ গেইশা’ নামে এই কফি বিনের জন্য জুলিথকে গুনতে হয়েছে প্রায় ২২ লাখ দিরহাম (৭ কোটি ৩০ লাখ টাকা প্রায়)। এটি এখন পর্যন্ত কফি বিনের সর্বোচ্চ ক্রয়মূল্য বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।
দুবাইয়ের আগের বিশ্বরেকর্ড ছিল এক কাপ কফির দাম ২ হাজার ৫০০ দিরহাম (প্রায় ৮৩ হাজার টাকা), যা গত মাসে ‘রোস্টার্স’ নামের আরেকটি প্রতিষ্ঠান বিক্রি করেছিল। নতুন রেকর্ডকে শহরের বিলাসী জীবনযাপনের প্রতীক হিসেবেই দেখছেন স্থানীয়রা।
এক স্থানীয় বাসিন্দা বলেন, ‘এটি অবিশ্বাস্য, কিন্তু একই সঙ্গে, এটা তো দুবাই!’ আরেকজনের মন্তব্য, ‘ধনীদের জন্য এটা শুধু আরেকটা নতুন অভিজ্ঞতা, যা তারা নিয়ে গর্ব করতে পারে।’
‘নিডো ৭ গেইশা’ বিন উৎপাদিত হয় পানামার বারু আগ্নেয়গিরির পাদদেশে একটি খামারে। জুলিথ জানিয়েছে, তারা এই কফি বিন কেবল সীমিত পরিমাণে পরিবেশন করবে। এর একটি ক্ষুদ্র অংশ সংরক্ষিত থাকবে দুবাইয়ের শাসক পরিবারের জন্য।

১১ জুলাই, ২০২৬ ১৩:০৩
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, তাকে হত্যা বা হত্যার চেষ্টা করা হলে ইরানের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে ভয়াবহ সামরিক হামলা চালানো হবে।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, বর্তমানে ইরানকে লক্ষ্য করে এক হাজার ক্ষেপণাস্ত্র প্রস্তুত রাখা হয়েছে।
তিনি লেখেন, ‘ইসলামি প্রজাতন্ত্র ইরানের দিকে ১,০০০ ক্ষেপণাস্ত্র তাক করে রাখা হয়েছে। যদি ইরান সরকার বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দেওয়া তাদের হুমকি অনুযায়ী যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্টকে এক্ষেত্রে আমাকে হত্যা বা হত্যার চেষ্টা করে, তাহলে সঙ্গে সঙ্গে আরও কয়েক হাজার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হবে।’
ট্রাম্প জানান, এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা আগেই দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ‘মার্কিন সামরিক বাহিনী আগামী এক বছর এবং প্রয়োজনে তারও বেশি সময় ধরে ইরানের সব এলাকা মাটির সঙ্গে মিশিয়ে দিতে প্রস্তুত ও সক্ষম।’
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় অংশ নেওয়া কিছু বিক্ষোভকারীর হাতে ট্রাম্পের বিরুদ্ধে প্রতিশোধের আহ্বানসংবলিত ব্যানার প্রদর্শনের পর মার্কিন প্রেসিডেন্টের পক্ষ থেকে এই হুঁশিয়ারি আসে।’

২৯ জুন, ২০২৬ ২০:৩০
মারা গেছেন আফগানিস্তানের প্রথম মহাকাশচারী আবদুল আহাদ মোমান্দ। ক্যান্সারে আক্রান্ত হয়ে জার্মানিতে চিকিৎসাধীন অবস্থায় গত ২১ জুন ৬৭ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
আবদুল আহাদ মোমান্দ শুধু আফগানিস্তানের প্রথম মহাকাশচারীই নন, ইতিহাসের চতুর্থ মুসলিম মহাকাশচারী হিসেবেও পরিচিত। ১৯৮৮ সালে সোভিয়েত ইউনিয়নের ‘মির’ মহাকাশ স্টেশনে অভিযানে যাওয়ার সময় তিনি সঙ্গে নিয়েছিলেন পবিত্র কোরআন। মহাকাশে অবস্থানকালে কোরআন তেলাওয়াত করার ঘটনাও তাকে মুসলিম বিশ্বে বিশেষভাবে স্মরণীয় করে রেখেছে।
ঐতিহাসিক সেই অভিযানে তিনি টানা নয় দিন মহাকাশে অবস্থান করেন এবং আফগানিস্তানের জন্য গড়ে তোলেন এক অনন্য অর্জনের ইতিহাস।
গজনি প্রদেশে জন্ম নেওয়া মোমান্দ পরবর্তীতে গৃহযুদ্ধের সময় জার্মানিতে চলে যান। এর আগে মস্কোর ইউরি গ্যাগরিন বিমানবাহিনী একাডেমিতে পড়াশোনা করেন। সেখানে প্রায় ৪০০ আবেদনকারীর মধ্য থেকে নির্বাচিত আটজনের একজন ছিলেন তিনি। পরে সোভিয়েত ইউনিয়নের ‘ইন্টারকসমস’ কর্মসূচির আওতায় মহাকাশ অভিযানে অংশ নেওয়ার সুযোগ পান।
বিজ্ঞান, ইতিহাস ও মুসলিম বিশ্বের গৌরবময় অধ্যায়ের এক উজ্জ্বল নাম আবদুল আহাদ মোমান্দের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অনেকেই। তাঁর মহাকাশযাত্রা ও অর্জন আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

২৮ জুন, ২০২৬ ১৭:০৮
ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, তিনি চলতি বছরেই বাংলাদেশে ফিরবেন। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানিয়েছেন। রোববার সাক্ষাৎকারটি প্রকাশ হয়।