সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের প্রথম ও দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষা আগামী বছরের ২ জানুয়ারি একযোগে অনুষ্ঠিত হতে চলেছে। বিপুলসংখ্যক আবেদন জমা পড়ায় এবার প্রার্থীদের তীব্র প্রতিযোগিতার মুখে পড়তে হবে। প্রায় ১১ লাখ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
প্রথম ধাপে রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগ এবং দ্বিতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে প্রতিটি পদের জন্য প্রায় ৭৩ জন ও দ্বিতীয় ধাপে প্রতিটি পদের জন্য ৮০ জনের বেশি প্রার্থী লড়বেন। তাই প্রস্তুতির শেষ মুহূর্তে সঠিক কৌশল অনুসরণ করা অত্যন্ত জরুরি।
পরীক্ষার মানবণ্টন ও নিয়ম
যাঁরা এবারই প্রথম শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশ নিচ্ছেন, তাঁদের পরীক্ষার মানবণ্টন সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন।
পরীক্ষার ধরন নম্বর সময়
লিখিত (এমসিকিউ) ৯০ নম্বর ৯০ মিনিট
মৌখিক পরীক্ষা ১০ নম্বর
লিখিত পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫ নম্বর কাটা যাবে। তাই নিশ্চিত না হয়ে কোনো প্রশ্নের উত্তর দেওয়া থেকে বিরত থাকুন। মনে রাখতে হবে, লিখিত ও মৌখিক উভয় পরীক্ষায় ন্যূনতম ৫০ শতাংশ নম্বর পেতে হবে।
লিখিত পরীক্ষার বিষয়ভিত্তিক নম্বর
বাংলা: ২৫ নম্বর
ইংরেজি: ২৫ নম্বর
সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক): ২০ নম্বর
গণিত ও বিজ্ঞান: ৩০ নম্বর (এখানে গণিত, বিজ্ঞানসহ অন্যান্য মৌলিক প্রশ্ন অন্তর্ভুক্ত)
প্রস্তুতির শেষ মুহূর্তের পরামর্শ
চূড়ান্ত প্রস্তুতির জন্য বিগত বছরের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ (২০০৯-২৩), প্রধান শিক্ষক নিয়োগ, এটিইও, টিইও ও পিটিআই ইনস্ট্রাক্টর পরীক্ষার প্রশ্নপত্র বিশ্লেষণ করে পড়ুন। বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নগুলোও যথাযথ অনুশীলন করতে হবে। সেই আলোকে নিয়মিত মডেল টেস্ট দিন।
বাংলা
কারক, সন্ধি, সমাস, বাগ্ধারা, বিপরীত শব্দ, প্রতিশব্দ, বাক্য সংকোচন—এগুলো নিয়মিত চর্চা করুন। সাহিত্য অংশে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, মাইকেল মধুসূদন দত্ত, জীবনানন্দ দাস, শামসুর রাহমান রহমান, আল মাহমুদ, জহির রায়হানসহ গুরুত্বপূর্ণ কবিদের কবিতা ও রচনাগুলো ভালোভাবে পড়ুন। সহায়ক বই হিসেবে ষষ্ঠ থেকে দশম শ্রেণির এনসিটিবির বাংলা ব্যাকরণ ও সাহিত্য বইটি পড়তে পারেন।
ইংরেজি
ইংরেজি সাহিত্যের মৌলিক বিষয়গুলো অনুশীলন করতে হবে। গ্রামার অংশে Parts of Speech, Tense, Voice, Narration, Preposition, Correction, Synonym-Antonym, Idioms-Phrase—এগুলোর অনুশীলন জরুরি। এনসিটিবি গ্রামার বই ও নামকরা লেখকদের গ্রামার প্র্যাকটিস বই এ ক্ষেত্রে সহায়ক হতে পারে।
সাধারণ জ্ঞান
সাধারণ জ্ঞানে বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলির ওপর জোর দিন।
বাংলাদেশ বিষয়াবলি: ভৌগোলিক অবস্থান, ইতিহাস, ঐতিহ্য, স্থাপনা, ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, সংবিধান, প্রশাসনিক কাঠামো, জাতীয় দিবস ও প্রাথমিক শিক্ষা-সম্পর্কিত মৌলিক প্রশ্ন।
আন্তর্জাতিক বিষয়াবলি: ভৌগোলিক সীমারেখা, প্রণালি, দ্বীপ, চুক্তি, সংগঠন (যেমন জাতিসংঘ), আন্তর্জাতিক দিবস, খেলাধুলা ও পুরস্কার।
সহায়ক বই: এনসিটিবির বাংলাদেশ ও বিশ্বপরিচয়, ইতিহাস ও বিশ্বসভ্যতা, ভূগোল ও অর্থনীতি বইগুলো পড়লে বিষয়বস্তু সম্পর্কে স্পষ্ট ধারণা পাবেন। দেশীয় ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর খবরও নিয়মিত দেখতে হবে।
গণিত ও বিজ্ঞান
গণিত বিষয়ে আতঙ্কিত না হয়ে অধিক অনুশীলনে বেশি নম্বর পাওয়ার সম্ভাবনা থাকে। গণিতকে মূলত তিনটি ভাগে ভাগ করে প্রস্তুতি নিন—পার্টিগণিত, বীজগণিত ও জ্যামিতি।
পার্টিগণিত: লাভ-ক্ষতি, সুদকষা, গড়, শতকরা, ঐকিক নিয়ম, লসাগু ও গসাগু। পঞ্চম থেকে অষ্টম শ্রেণির এনসিটিবির গণিত বোর্ড বই অনুশীলন করতে পারেন।
বীজগণিত: মাননির্ণয়, উৎপাদক বিশ্লেষণ, সরল সমীকরণ, সূচক ও লগারিদম, সেট ও ফাংশন। ষষ্ঠ থেকে নবম শ্রেণির গণিত বোর্ড বই সহায়ক।
জ্যামিতি: রেখা ও কোণ, ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত, ত্রিকোণমিতি ও পরিমিতি। ষষ্ঠ থেকে নবম শ্রেণির জ্যামিতিক অংশ বোর্ড বই অনুশীলন কাজে দেবে।
গণিতের পাশাপাশি বিজ্ঞানের প্রশ্নও আসবে। বিজ্ঞান অংশে পদার্থের অবস্থা, মৌলিক কণা, চুম্বকত্ব, শক্তি, উদ্ভিদ ও প্রাণিজগৎ, রক্ত সঞ্চালন, রোগজীবাণু, খাদ্য ও পুষ্টি ইত্যাদি বিষয়ে জোর দিতে হবে। সেই সঙ্গে আইসিটি বিষয়েও মৌলিক ধারণা থাকা আবশ্যক। ষষ্ঠ থেকে নবম শ্রেণির এনসিটিবির গণিত ও বিজ্ঞান বই সহায়ক।
প্রস্তুতির শেষ মুহূর্তে যা মনে রাখবেন
নিয়মিত অধ্যয়ন করুন। পূর্ববর্তী বছরের প্রশ্ন বিশ্লেষণ ও মডেল টেস্ট অনুশীলনই সাফল্যের চাবিকাঠি।
লেখক: বিশ্বজিৎ সুর, সহকারী শিক্ষক, গোয়ালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কোতোয়ালি, ঢাকা

২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১৯:৪৬
কয়েকজনের নাম উল্লেখ করে চাঁদাবাজির সঙ্গে জড়িত ‘বিএনপির দোসরদের’ তালিকা করার সময় এসেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এ কথা বলেন।
পাটওয়ারী লিখেছেন, ‘সময় এসেছে, চাঁদাবাজির সঙ্গে জড়িত বিএনপির দোসরদের তালিকা করার।’
চাঁদাবাজি বন্ধ না হলে সরকারকে ‘আসসালামু আলাইকুম’: পাটওয়ারী
তিনি যাদের নাম উল্লেখ করেছেন তার মধ্যে রয়েছেন- পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর, প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
বাকিদের নাম কমেন্টে জানানোর আহ্বান জানিয়েছেন এনসিপির এই নেতা।
এর আগে গতকাল এক পোস্টে চাঁদাবাজি বন্ধ না হলে সরকারকে ‘আসসালামু আলাইকুম’ জানাবেন বলেও মন্তব্য করেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

২৮ সেপ্টেম্বর, ২০২৬ ২২:২২
রাজধানীর উত্তরা ৭ নম্বর সেক্টরে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শওকত হাসানুর রহমান রিমনের বাসা থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার সন্ধ্যা ৭টার দিকে বরগুনা-২ আসনের সাবেক এই সংসদ সদস্যের ওই বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তারের তথ্য দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন।
তিনি বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা ওই বাসায় কী কারণে অবস্থান করছিলেন এবং সেখানে কোনো সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
তাদের পরিচয় ও তারা ছাত্রলীগের কোন পর্যায়ের নেতাকর্মী তা তাৎক্ষণিকভাবে বলেনি পুলিশ।
ওই সময় সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা রিমন বাসায় ছিলেন না।
রিমন ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-২ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।
গেপ্তারের বিষয়ে পুলিশের কর্মকর্তারা সাংবাদিকদের বলেন, গোপন তথ্যের ভিত্তিতে উত্তরার ওই বাসায় অভিযান চালানো হয়। এসময় সেখানে অবস্থানরত ১৫ জনকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের পরিচয় এবং তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানায়নি পুলিশ।

২৮ সেপ্টেম্বর, ২০২৬ ২১:২১
‘২ কোটি টাকার কমে নড়ব না’, ‘সব সই করে দেব’—আর্থিক লেনদেন নিয়ে এমন বিস্ফোরক কথোপকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই তোলপাড় শুরু হয়েছে। ভিডিওটি গণমাধ্যমে প্রচারের পর লক্ষ্মীপুরে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নুরুল আমিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরুরও নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) পিডিবির তদন্ত ও শৃঙ্খলা পরিদপ্তরের এক দপ্তরাদেশে এ তথ্য জানানো হয়।
রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটির কয়েকটি অংশে মো. নুরুল আমিনকে বিপুল অঙ্কের টাকা নিয়ে কথা বলতে শোনা যায়।
ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, “আমি দুই কোটি টাকা থেকে নড়ব না। দুই কোটি টাকার কমে নড়ব না। চেয়ারম্যানের কাছে যেতে হলে যাব। দেখি চেয়ারম্যান কী কয়।”
কথোপকথনের আরেক অংশে একটি বিলের বিপরীতে দুই কোটি টাকা নেওয়ার প্রসঙ্গ তোলেন তিনি। এ সময় তিন লাখ টাকার কাজের বিপরীতে ৩০ লাখ টাকার মালামাল লাগার কথা উল্লেখ করে পাঁচ কোটি টাকার মালামাল আত্মসাতের হিসাবের কথাও বলতে শোনা যায় তাঁকে। ওই অর্থ থেকে দুই কোটি টাকা দেওয়ার বিনিময়ে সবকিছুতে সই করে দেওয়ার কথাও উঠে আসে ভিডিওতে।
ভিডিওর এসব বক্তব্য ঘিরে প্রশ্ন উঠেছে সংশ্লিষ্ট কাজের হিসাব, বিল অনুমোদন এবং কথিত আর্থিক লেনদেন নিয়ে। তবে ভিডিওতে উত্থাপিত অভিযোগের সত্যতা ও পূর্ণ প্রেক্ষাপট এখনো স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ভিডিওর আরেকটি অংশে কয়েকজন ব্যক্তির কাছ থেকে নগদ টাকা গ্রহণের দৃশ্য দেখা যায়। সেখানে টাকার পরিমাণ নিয়ে কথোপকথনও শোনা যায়।
একপর্যায়ে একজনকে বলতে শোনা যায়, ‘এখানে ৩৫ স্যার।’ জবাবে নির্বাহী প্রকৌশলীকে বলতে শোনা যায়, ‘এক লাখ ৩৫।’ পরে ওই ব্যক্তি আগে এক লাখ টাকা দেওয়ার কথাও উল্লেখ করেন।
তবে ভিডিওতে যাঁদের কাছ থেকে টাকা গ্রহণ করতে দেখা গেছে, তাঁদের মুখ স্পষ্ট নয়। তাঁদের পরিচয়ও নিশ্চিত হওয়া যায়নি।
পিডিবির দপ্তরাদেশে বলা হয়েছে, আর্থিক লেনদেনসংক্রান্ত কথোপকথনের ভিডিও গণমাধ্যমে প্রচারিত হওয়ায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (কর্মচারী) চাকরি বিধিমালা, ১৯৮২-এর ১৪১(১) বিধি অনুযায়ী মো. নুরুল আমিনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়েছে। ওই বিধি অনুসারে তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
এ বিষয়ে পিডিবি চেয়ারম্যান মো. রেজাউল করিম সংবাদমাধ্যমকে বলেন, ভিডিওটির বিষয়ে জানার পরপরই তিনি সংশ্লিষ্ট বিভাগকে ওই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করার নির্দেশ দেন। পাশাপাশি তাঁর বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরুর নির্দেশ দেওয়া হয়েছে।
চেয়ারম্যান বলেন, তদন্ত শেষ হওয়ার পর তাঁর চাকরির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, “প্রতিষ্ঠানের ভেতরে থাকা কোনো অসাধু ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পিডিবি পিছপা হবে না।”
ভাইরাল ভিডিও ঘিরে তৈরি হওয়া বিতর্কের পর এখন মূল প্রশ্ন—কথোপকথনে উঠে আসা কোটি টাকার হিসাবের সঙ্গে বাস্তব কোনো অনিয়মের যোগসূত্র রয়েছে কি না, কথিত লেনদেনের সঙ্গে আর কারা জড়িত এবং সংশ্লিষ্ট কাজের বিল ও মালামালের হিসাব কতটা সঠিক।
এসব প্রশ্নের উত্তর মিলবে তদন্তের মাধ্যমে। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়, এখন সেদিকেই নজর থাকবে।'

২৪ ডিসেম্বর, ২০২৫ ১১:৪৮
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের প্রথম ও দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষা আগামী বছরের ২ জানুয়ারি একযোগে অনুষ্ঠিত হতে চলেছে। বিপুলসংখ্যক আবেদন জমা পড়ায় এবার প্রার্থীদের তীব্র প্রতিযোগিতার মুখে পড়তে হবে। প্রায় ১১ লাখ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
প্রথম ধাপে রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগ এবং দ্বিতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে প্রতিটি পদের জন্য প্রায় ৭৩ জন ও দ্বিতীয় ধাপে প্রতিটি পদের জন্য ৮০ জনের বেশি প্রার্থী লড়বেন। তাই প্রস্তুতির শেষ মুহূর্তে সঠিক কৌশল অনুসরণ করা অত্যন্ত জরুরি।
পরীক্ষার মানবণ্টন ও নিয়ম
যাঁরা এবারই প্রথম শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশ নিচ্ছেন, তাঁদের পরীক্ষার মানবণ্টন সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন।
পরীক্ষার ধরন নম্বর সময়
লিখিত (এমসিকিউ) ৯০ নম্বর ৯০ মিনিট
মৌখিক পরীক্ষা ১০ নম্বর
লিখিত পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫ নম্বর কাটা যাবে। তাই নিশ্চিত না হয়ে কোনো প্রশ্নের উত্তর দেওয়া থেকে বিরত থাকুন। মনে রাখতে হবে, লিখিত ও মৌখিক উভয় পরীক্ষায় ন্যূনতম ৫০ শতাংশ নম্বর পেতে হবে।
লিখিত পরীক্ষার বিষয়ভিত্তিক নম্বর
বাংলা: ২৫ নম্বর
ইংরেজি: ২৫ নম্বর
সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক): ২০ নম্বর
গণিত ও বিজ্ঞান: ৩০ নম্বর (এখানে গণিত, বিজ্ঞানসহ অন্যান্য মৌলিক প্রশ্ন অন্তর্ভুক্ত)
প্রস্তুতির শেষ মুহূর্তের পরামর্শ
চূড়ান্ত প্রস্তুতির জন্য বিগত বছরের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ (২০০৯-২৩), প্রধান শিক্ষক নিয়োগ, এটিইও, টিইও ও পিটিআই ইনস্ট্রাক্টর পরীক্ষার প্রশ্নপত্র বিশ্লেষণ করে পড়ুন। বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নগুলোও যথাযথ অনুশীলন করতে হবে। সেই আলোকে নিয়মিত মডেল টেস্ট দিন।
বাংলা
কারক, সন্ধি, সমাস, বাগ্ধারা, বিপরীত শব্দ, প্রতিশব্দ, বাক্য সংকোচন—এগুলো নিয়মিত চর্চা করুন। সাহিত্য অংশে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, মাইকেল মধুসূদন দত্ত, জীবনানন্দ দাস, শামসুর রাহমান রহমান, আল মাহমুদ, জহির রায়হানসহ গুরুত্বপূর্ণ কবিদের কবিতা ও রচনাগুলো ভালোভাবে পড়ুন। সহায়ক বই হিসেবে ষষ্ঠ থেকে দশম শ্রেণির এনসিটিবির বাংলা ব্যাকরণ ও সাহিত্য বইটি পড়তে পারেন।
ইংরেজি
ইংরেজি সাহিত্যের মৌলিক বিষয়গুলো অনুশীলন করতে হবে। গ্রামার অংশে Parts of Speech, Tense, Voice, Narration, Preposition, Correction, Synonym-Antonym, Idioms-Phrase—এগুলোর অনুশীলন জরুরি। এনসিটিবি গ্রামার বই ও নামকরা লেখকদের গ্রামার প্র্যাকটিস বই এ ক্ষেত্রে সহায়ক হতে পারে।
সাধারণ জ্ঞান
সাধারণ জ্ঞানে বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলির ওপর জোর দিন।
বাংলাদেশ বিষয়াবলি: ভৌগোলিক অবস্থান, ইতিহাস, ঐতিহ্য, স্থাপনা, ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, সংবিধান, প্রশাসনিক কাঠামো, জাতীয় দিবস ও প্রাথমিক শিক্ষা-সম্পর্কিত মৌলিক প্রশ্ন।
আন্তর্জাতিক বিষয়াবলি: ভৌগোলিক সীমারেখা, প্রণালি, দ্বীপ, চুক্তি, সংগঠন (যেমন জাতিসংঘ), আন্তর্জাতিক দিবস, খেলাধুলা ও পুরস্কার।
সহায়ক বই: এনসিটিবির বাংলাদেশ ও বিশ্বপরিচয়, ইতিহাস ও বিশ্বসভ্যতা, ভূগোল ও অর্থনীতি বইগুলো পড়লে বিষয়বস্তু সম্পর্কে স্পষ্ট ধারণা পাবেন। দেশীয় ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর খবরও নিয়মিত দেখতে হবে।
গণিত ও বিজ্ঞান
গণিত বিষয়ে আতঙ্কিত না হয়ে অধিক অনুশীলনে বেশি নম্বর পাওয়ার সম্ভাবনা থাকে। গণিতকে মূলত তিনটি ভাগে ভাগ করে প্রস্তুতি নিন—পার্টিগণিত, বীজগণিত ও জ্যামিতি।
পার্টিগণিত: লাভ-ক্ষতি, সুদকষা, গড়, শতকরা, ঐকিক নিয়ম, লসাগু ও গসাগু। পঞ্চম থেকে অষ্টম শ্রেণির এনসিটিবির গণিত বোর্ড বই অনুশীলন করতে পারেন।
বীজগণিত: মাননির্ণয়, উৎপাদক বিশ্লেষণ, সরল সমীকরণ, সূচক ও লগারিদম, সেট ও ফাংশন। ষষ্ঠ থেকে নবম শ্রেণির গণিত বোর্ড বই সহায়ক।
জ্যামিতি: রেখা ও কোণ, ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত, ত্রিকোণমিতি ও পরিমিতি। ষষ্ঠ থেকে নবম শ্রেণির জ্যামিতিক অংশ বোর্ড বই অনুশীলন কাজে দেবে।
গণিতের পাশাপাশি বিজ্ঞানের প্রশ্নও আসবে। বিজ্ঞান অংশে পদার্থের অবস্থা, মৌলিক কণা, চুম্বকত্ব, শক্তি, উদ্ভিদ ও প্রাণিজগৎ, রক্ত সঞ্চালন, রোগজীবাণু, খাদ্য ও পুষ্টি ইত্যাদি বিষয়ে জোর দিতে হবে। সেই সঙ্গে আইসিটি বিষয়েও মৌলিক ধারণা থাকা আবশ্যক। ষষ্ঠ থেকে নবম শ্রেণির এনসিটিবির গণিত ও বিজ্ঞান বই সহায়ক।
প্রস্তুতির শেষ মুহূর্তে যা মনে রাখবেন
নিয়মিত অধ্যয়ন করুন। পূর্ববর্তী বছরের প্রশ্ন বিশ্লেষণ ও মডেল টেস্ট অনুশীলনই সাফল্যের চাবিকাঠি।
লেখক: বিশ্বজিৎ সুর, সহকারী শিক্ষক, গোয়ালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কোতোয়ালি, ঢাকা
০৩ অক্টোবর, ২০২৬ ১৩:৪৭
০৩ অক্টোবর, ২০২৬ ১৩:১৮
০৩ অক্টোবর, ২০২৬ ১২:২১
০৩ অক্টোবর, ২০২৬ ০৩:৩৪